ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস ফ্রান্সের দুর্ধর্ষ আক্রমণভাগ বনাম গিল প্রাচীর ‘আহাদ! আহাদ!’ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া নগরকান্দায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা বুবিস্তার নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমা ঘিরে পূজা ও মেলা মায়ানমারে বিমান হামলার আতঙ্কে টেকনাফ সীমান্তের মানুষ পদ্মায় শতাধিক ড্রেজারে বালু উত্তোলন ডাকসুর উদ্যোগে দুই মাসব্যাপী আবৃত্তি-অভিনয় ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা

কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:১১ এএম
কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যে কঠিন, তা আবারও স্মরণ করিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, আধুনিক ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তারা স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষেও ভালো খেলেছে। প্রথম গোল করার পর ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু উল্টো আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং নিচে নেমে রক্ষণভাগ সামলাতে বাধ্য হই।’

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, ‘এটা এমন একটি প্রতিযোগিতা, যেখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয় না। নাম বা ঐতিহ্য দেখে প্রতিপক্ষকে বিচার করার সুযোগ নেই। সব দলই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচই কঠিন।’

দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মেসি। তিনি বলেন, ‘আজ আমাদের ভালো কিছু দিকও ছিল। আবার বেশ কিছু ভুলও হয়েছে। এখন বিশ্রাম নিয়ে ইতিবাচক বিষয়গুলো ধরে রাখতে হবে এবং ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।’

ম্যাচে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি নিজেই। দলের প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা নিয়ে যান ২০ এ। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোল-দুটিরই সূচনা হয় মেসির নিখুঁত ক্রস থেকে।

পাপ্পু/এএফ

নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্রাজিল শিবিরে মিলেছে স্বস্তির খবর। চোট কাটিয়ে অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনহা। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও নরওয়ের বিপক্ষে শেষ ১৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ।

এক সংবাদ সম্মেলনে লেফট-ব্যাক দগলাস সান্তোস বলেন, ‘রাফিনহা আজ আমাদের সঙ্গে অনুশীলনে ফিরেছে। ও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা আশা করছি, খুব দ্রুত শতভাগ ফিট হয়ে উঠবে, যাতে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে।’

তার এ বক্তব্য থেকেই স্পষ্ট যে নরওয়ের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে রাফিনহার খেলার সম্ভাবনা নেই।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। সেই চোট থেকে সেরে উঠে শনিবার (৪ জুলাই) তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন। পরে চিকিৎসকদের পরামর্শে নির্ধারিত সূচি মেনে আলাদা ফিটনেস অনুশীলন করেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের মেডিকেল ও কোচিং স্টাফ রাফিনহাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাকে মাঠে নামানো হবে না। ফলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে না উঠলে এই বিশ্বকাপে তার আর খেলা নাও হতে পারে।

এদিকে কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। বাম ঊরুর পেশিতে চোট পাওয়ায় তিনিও দলের বাইরে রয়েছেন। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার পরিবর্তে মাঝমাঠে কাকে খেলানো হবে, তা নিয়েই এখন ভাবনায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাপিয়নেরা।

পাপ্পু/এএফ

আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে কেপ ভার্দে। তবে বিদায়ের আক্ষেপের মাঝেও নিজেদের সাহসী ও লড়াকু পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া।

ম্যাচ শেষে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পেরে তারা গর্বিত এবং কেপ ভার্দের ফুটবলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দে টুর্নামেন্টে কোনো জয় না পেলেও বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বিপক্ষে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করে কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রশংসা কুড়িয়েছে। আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গিয়ে জয় পেতে বাধ্য করায় দলটির দৃঢ়তা ও আত্মবিশ্বাস ফুটে ওঠে।

ভোজিনিয়া বলেন, ‘আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি। আজ আমরা তাদের সঙ্গে সমান তালে লড়াই করেছি এবং ম্যাচটি জেতার সুযোগও আমাদের ছিল। আমাদের জন্য এটি অত্যন্ত গর্বের এবং সন্তুষ্টির।’

বিদায়ের হতাশার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের মন খারাপ। আমরা এখানে থেমে যেতে চাইনি। তবে যা অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং যেসব সমর্থক এত দূর এসে আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভোজিনিয়া বলেন, ‘এখন সামনে তাকানোর সময়। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আশা করি খুব শিগগিরই তাদের বিশ্বের সেরা লিগগুলোতে খেলতে দেখা যাবে।’

পাপ্পু/এএফ

শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর লড়াই। একইসঙ্গে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর নির্ধারিত ১৬ দলও। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই।

শনিবার (৪ জুলাই) রাত ১১টায় কানাডা-মরক্কো ম্যাচ দিয়েই শুরু হবে এ পর্ব। চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এক নজরে দেখে নেওয়া যাক, শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে।

কানাডা–মরক্কো (৪ জুলাই, রাত ১১টা)

প্যারাগুয়ে–ফ্রান্স (৪ জুলাই, দিবাগত রাত ৩টা)

ব্রাজিল–নরওয়ে (৫ জুলাই, দিবাগত রাত ২টা)

মেক্সিকো–ইংল্যান্ড (৬ জুলাই, ভোর ৬টায়)

পর্তুগাল–স্পেন (৬ জুলাই, দিবাগত রাত ১টায়)

যুক্তরাষ্ট্র–বেলজিয়াম (৭ জুলাই, ভোর ৬টায়)

আর্জেন্টিনা–মিসর (৭ জুলাই, রাত ১০টায়)

সুইজারল্যান্ড–কলম্বিয়া (৭ জুলাই, দিবাগত রাত ২টায়)

রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর এখন বিশ্বকাপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী কয়েকটি দলের মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনাও থাকায় নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এএফ/

বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ফুটবল বিশ্বের প্রশংসা কুড়িয়েছে কেপ ভার্দে। বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন লড়াইয়ে রেখে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি প্রমাণ করেছে, সাহস আর আত্মবিশ্বাস থাকলে বড় দলগুলোকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।

মায়ামিতে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে আর্জেন্টিনার কাছে হারে কেপ ভার্দে। ম্যাচের ১১১ মিনিটে ডিনে বোর্হেসের আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে কেপ ভার্দের ডিফেন্ডার পিকো লোপেস বলেন, তাদের যাত্রা বিশ্বের ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই ডিফেন্ডার বলেন, ‘আমরা দেখাতে চেয়েছি, বড় স্বপ্ন আর সাহস থাকলে সবকিছুই সম্ভব। আশা করি, আমাদের এই দল কেপ ভার্দের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা প্রমাণ করেছি, বিশ্বের অন্যতম সেরা দলগুলোর বিপক্ষেও সমানতালে লড়া যায়।’

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে নিজেদের প্রথম বিশ্বকাপেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে নজর কাড়ে। নকআউট পর্বেও আর্জেন্টিনাকে একাধিকবার চাপে ফেলে তারা।

শ্যামরক রোভার্সের ডিফেন্ডার লোপেস জানান, ‘বিশ্বকাপে ওঠার পর থেকেই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এখানে খেলার যোগ্যতা আমাদের আছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে আজকের ম্যাচ-সব জায়গাতেই আমরা দেখিয়েছি বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

শেষে আবেগঘন কণ্ঠে লোপেস বলেন, ‘সবচেয়ে বড় অর্জন হলো, এখন আর কাউকে বলতে হবে না কেপ ভার্দে কোথায়। বিশ্ব এখন আমাদের চেনে। আর যারা কেপ ভার্দেতে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য আমরা একটা পথ তৈরি করে যেতে পেরেছি।’

পাপ্পু/এএফ

কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০০ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ের নাটকীয়তায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হলেও শেষ মুহূর্তে একাধিক দুর্দান্ত সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্তিনেস বলেন, এই ধরনের কঠিন ম্যাচ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। তবে দুই গোল হজম করায় নিজের হতাশার কথাও জানান তিনি।

‘ওদের দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। কিন্তু প্রথম গোলটি আমি ঠেকাতে পারতাম। দলকে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে না দিতে আমার আরও ভালো করতে হবে। ক্লিন শিট রাখতে না পারায় আমি হতাশ।’ বলেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

রক্ষণভাগের উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রক্ষণ সামলাই, তাই কোথায় ভুল হয়েছে এবং কীভাবে আরও ভালো করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। এই ভুলগুলোই ভবিষ্যতের ম্যাচে আমাদের আরও শক্তিশালী করবে।’

চাপের মুহূর্তে লড়াই করে ঘুরে দাঁড়ানোর মানসিকতার ওপর বিশেষ গুরুত্ব দেন মার্তিনেস। এ প্রসঙ্গে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযানের কথা স্মরণ করেন।

তার ভাষ্যে, ‘কাতারে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। বড় টুর্নামেন্টে সফল হতে হলে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা থাকতে হবে।’

শেষে তিনি বলেন, ‘আজকের ম্যাচ ছিল এই বিশ্বকাপে আমাদের প্রথম বড় পরীক্ষা। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে, তবে আমাদের সেই অভিজ্ঞতা আছে এবং আমরা জানি কীভাবে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হয়।’

মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে নিজেদের পারফরম্যান্স আরও নিখুঁত করে তুলতেই এখন মনোযোগ দিচ্ছেন মার্তিনেস ও তার সতীর্থরা।

পাপ্পু/এএফ