ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে : মার্তিনেস ফ্রান্সের দুর্ধর্ষ আক্রমণভাগ বনাম গিল প্রাচীর ‘আহাদ! আহাদ!’ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া নগরকান্দায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা বুবিস্তার নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমা ঘিরে পূজা ও মেলা মায়ানমারে বিমান হামলার আতঙ্কে টেকনাফ সীমান্তের মানুষ পদ্মায় শতাধিক ড্রেজারে বালু উত্তোলন ডাকসুর উদ্যোগে দুই মাসব্যাপী আবৃত্তি-অভিনয় ও সঙ্গীত কর্মশালার উদ্বোধন ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কিনশাসা খবরের কাগজ ‘বন্ধুজন’ শৈলকুপা উপজেলা কমিটি গঠিত সহজ প্রতিপক্ষ বলা সমালোচকদের জবাব দিলেন স্কালোনি ইতিহাসের সাক্ষী জিগাগাড়ী জামে মসজিদ জুলাই শহিদদের স্মরণে আজ বিশেষ সভায় থাকবেন প্রধানমন্ত্রী কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি আদালতের রায়ে বদলে গেল চট্টগ্রাম-৪ এর রাজনৈতিক সমীকরণ তিব্বতের পতাকা নিয়ে জাতিসংঘের সামনে আত্মহত্যা বাড়ছে জমি নিবন্ধনের খরচ ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন অভিজ্ঞতার ঢাল, গতির তলোয়ার ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যে বার্তা দিলেন মিশরের কোচ ইসলামী ব্যাংক: ছুটি থেকে এসে জানতে পারেন চাকরি নেই আরাগচি-গালিবাফকেও হত্যা করতে চেয়েছিল ইসরায়েল কষ্টার্জিত জয়ে আত্মসমালোচনায় মেসি চট্টগ্রামে রাজস্ব আদায়ে শীর্ষে জ্বালানি-গাড়ি আমদানি অপ্রতিরোধ্য ফ্রান্সের সামনে প্যারাগুয়ে মেসির আরও একটি নতুন ইতিহাস

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:২২ এএম
শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি টানা ষষ্ঠ আসরে আর্জেন্টিনার রাউন্ড অব ১৬-এ ওঠার কীর্তি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্তিনেজ। এছাড়া একটি আত্মঘাতী গোলে ব্যবধান তৈরি হয়। ম্যাচে কঠিন লড়াইয়ের পরও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

রাউন্ড অব ১৬-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে মিশর। আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

মিশর নিজেদের রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয়। এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে মুখোমুখি হতে যাচ্ছেন দুই তারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ।

এসজি/

কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে : মার্তিনেস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০০ এএম
কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে : মার্তিনেস
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ছবি: সংগৃহীত

অতিরিক্ত সময়ের নাটকীয়তায় কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হলেও শেষ মুহূর্তে একাধিক দুর্দান্ত সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় মার্তিনেস বলেন, এই ধরনের কঠিন ম্যাচ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। তবে দুই গোল হজম করায় নিজের হতাশার কথাও জানান তিনি।

‘ওদের দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। কিন্তু প্রথম গোলটি আমি ঠেকাতে পারতাম। দলকে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে না দিতে আমার আরও ভালো করতে হবে। ক্লিন শিট রাখতে না পারায় আমি হতাশ।’ বলেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

রক্ষণভাগের উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, ‘আমরা রক্ষণ সামলাই, তাই কোথায় ভুল হয়েছে এবং কীভাবে আরও ভালো করা যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। এই ভুলগুলোই ভবিষ্যতের ম্যাচে আমাদের আরও শক্তিশালী করবে।’

চাপের মুহূর্তে লড়াই করে ঘুরে দাঁড়ানোর মানসিকতার ওপর বিশেষ গুরুত্ব দেন মার্তিনেস। এ প্রসঙ্গে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অভিযানের কথা স্মরণ করেন।

তার ভাষ্যে, ‘কাতারে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। বড় টুর্নামেন্টে সফল হতে হলে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার মানসিকতা থাকতে হবে।’

শেষে তিনি বলেন, ‘আজকের ম্যাচ ছিল এই বিশ্বকাপে আমাদের প্রথম বড় পরীক্ষা। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে, তবে আমাদের সেই অভিজ্ঞতা আছে এবং আমরা জানি কীভাবে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হয়।’

মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে নিজেদের পারফরম্যান্স আরও নিখুঁত করে তুলতেই এখন মনোযোগ দিচ্ছেন মার্তিনেস ও তার সতীর্থরা।

পাপ্পু/এএফ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে কলম্বিয়া। রাউন্ড অব ৩২-এর শেষ ম্যাচে লাতিন আমেরিকার দলটি ১-০ গোলে হারিয়েছে ঘানাকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জন অ্যারিয়াস।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার হাতে। মাঝমাঠে আধিপত্য ধরে রেখে ঘানাকে চাপে রাখে তারা। ঘানার খেলায় পরিকল্পনার ঘাটতি ছিল স্পষ্ট। কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে কার্যকর কোনো বিকল্প কৌশলও দেখা যায়নি।

ম্যাচের ৮ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন কলম্বিয়ার স্ট্রাইকার জন কর্দোবা। তাঁর বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেজ। তবে এই পরিবর্তনেও কলম্বিয়ার আক্রমণাত্মক খেলায় তেমন প্রভাব পড়েনি।

১৩ মিনিটে চোট পান ঘানার ডিফেন্ডার মারভিন সেনায়া। তাঁকেও মাঠ ছাড়তে হয়। ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড়দের শারীরিক লড়াই ও ফাউল বেশি হওয়ায় রেফারিকে বারবার খেলা থামাতে হয়।

সেনায়া মাঠ ছাড়ার পর কিছুটা ছন্দ হারায় ঘানা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন অ্যারিয়াস। প্রায় একক প্রচেষ্টায় গোলটি করেন এই উইঙ্গার।

গোল হজমের পর ঘানা পাল্টা আক্রমণনির্ভর কৌশল নেয়। ২০ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা।

এরপর পাল্টা আক্রমণে আরও সুযোগ তৈরি করে কলম্বিয়া। ২১ মিনিটে লুইস দিয়াজের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক লরেন্স জিগি।

এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঘানা। আফ্রিকার নয়টি দল দ্বিতীয় পর্বে উঠলেও মিশর ও মরক্কো ছাড়া আর কোনো দল শেষ ষোলোয় জায়গা করতে পারেনি।

কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা বুবিস্তার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম
কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা বুবিস্তার
কেপ ভার্দের কোচ বুবিস্তা। ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও নিজেদের পারফরম্যান্সে গর্বিত কেপ ভার্দের কোচ বুবিস্তা। তার মতে, ফল নিজেদের পক্ষে না এলেও বিশ্বমঞ্চে দলটি দেশের মর্যাদা উজ্জ্বল করেছে।

ম্যাচ শেষে বুবিস্তা বলেন, ‘আমরা আমাদের দেশের মর্যাদাকে উঁচিয়ে ধরেছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা দুইবার সমতায় ফিরেছি এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছি। সবকিছুর চেয়ে বড় কথা, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত, যারা বিশ্বকাপে বীরত্বের সঙ্গে লড়েছে। আমরা আমাদের পরিচয় ফুটিয়ে তুলতে পেরেছি।’

অতিরিক্ত সময়ের শুরুতেই লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেস। তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ১০৩তম মিনিটে বাম দিক থেকে ভেতরে কেটে এসে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে গোল করে আফ্রিকার দলটিকে আবারও সমতায় ফেরান সিডনি লোপেস কাবরাল।

ম্যাচ যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই ভাগ্য আর্জেন্টিনার পক্ষে কথা বলে। শেষ মুহূর্তে বোর্হেসের আত্মঘাতী গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপরও কেপ ভার্দে শেষ চেষ্টা চালালেও ভাগ্য সহায় ছিল না তাদের। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস পরপর দুটি দুর্দান্ত সেভ করে তৃতীয়বারের মতো সমতায় ফেরার স্বপ্ন ভেঙে দেন আফ্রিকান দলটির।

পাপ্পু/এএফ

সহজ প্রতিপক্ষ বলা সমালোচকদের জবাব দিলেন স্কালোনি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম
সহজ প্রতিপক্ষ বলা সমালোচকদের জবাব দিলেন স্কালোনি
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচে দুইবার স্তব্ধ করে দিয়েছিল ছোট্ট আফ্রিকান দেশটি। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে দলটির কোচ লিওনেল স্কালোনি মনে করিয়ে দিলেন-নকআউট পর্বের কোনো ম্যাচই সহজ নয়।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘যারা বলেছিলেন ড্রতে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি, এই ম্যাচটি ছিল তাদের জন্য একটি বার্তা। আমরা অবশ্যই জয় এবং পরবর্তী রাউন্ডে ওঠার যোগ্য ছিলাম। তবে ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কঠিন।’

সামর্থ্যের বিচারে যোজন যোজন পিছিয়ে থাকা কেপ ভার্দে শুরু থেকেই চাপে রাখে বিশ্বচ্যাম্পিয়নদের। দুইবার সমতায় ফিরে তারা ম্যাচটিকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেয়।

তবে নিজেদের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ম্যাচ শেষে ছেলেরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে, তবে আজ দল অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। অতিরিক্ত সময় খেলতে হওয়ায় সবাইকে অনেক বেশি দৌড়াতে হয়েছে, কয়েকজনের পায়ে খিঁচুনিও ধরেছিল। কিন্তু তারা হৃদয় উজাড় করে খেলেছে। এভাবেই যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। আজ দল তাদের চরিত্র ও সামর্থ্যের প্রমাণ দিয়েছে।’

অতিরিক্ত সময়ে কেপ ভার্দের দ্বিতীয় সমতাসূচক গোলের পর ম্যাচে অঘটনের আশঙ্কাও তৈরি হয়েছিল। লেফট-ব্যাক সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত বাঁকানো শটে ম্যাচে ফেরে আফ্রিকার দলটি।

সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে স্কালোনি বলেন, ‘আমি শুধু চাইছিলাম ম্যাচটা দ্রুত শেষ হোক। ওরা দারুণ একটি গোল করেছে। বাইরে থেকে আমাকে যতটা চিন্তিত দেখাচ্ছিল, ভেতরে আমি তার চেয়ে কিছুটা শান্ত ছিলাম। সবাই ভেবেছিল আমরা সহজেই জিতব, কিন্তু আমরা জানতাম কাজটা মোটেও সহজ হবে না।’

পাপ্পু/এএফ

কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:১১ এএম
কেপ ভার্দেকে প্রশংসায় ভাসালেন মেসি
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যে কঠিন, তা আবারও স্মরণ করিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, আধুনিক ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তারা স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষেও ভালো খেলেছে। প্রথম গোল করার পর ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু উল্টো আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং নিচে নেমে রক্ষণভাগ সামলাতে বাধ্য হই।’

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, ‘এটা এমন একটি প্রতিযোগিতা, যেখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেয় না। নাম বা ঐতিহ্য দেখে প্রতিপক্ষকে বিচার করার সুযোগ নেই। সব দলই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচই কঠিন।’

দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মেসি। তিনি বলেন, ‘আজ আমাদের ভালো কিছু দিকও ছিল। আবার বেশ কিছু ভুলও হয়েছে। এখন বিশ্রাম নিয়ে ইতিবাচক বিষয়গুলো ধরে রাখতে হবে এবং ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।’

ম্যাচে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি নিজেই। দলের প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা নিয়ে যান ২০ এ। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোল-দুটিরই সূচনা হয় মেসির নিখুঁত ক্রস থেকে।

পাপ্পু/এএফ