ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০ ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন
খামেনির জানাজায় ১৪ মাস বয়সী নাতনির ছোট্ট কফিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত এই শোকানুষ্ঠানের একটি হৃদয়বিদারক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির বড় কফিনটির ঠিক পাশেই রাখা ছিল একটি ছোট্ট কফিন। এটি খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার প্রথম দিনেই একই বিস্ফোরণে আলি খামেনি, তার মেয়ে, জামাতাসহ পরিবারের মোট চার সদস্য নিহত হন।

বড় বড় কফিনগুলোর পাশে রাখা এই নিষ্পাপ শিশুর ক্ষুদ্র কফিনটি চলমান যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের এক করুণ প্রতীক হয়ে ওঠেছে।

শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এই বিশেষ বিদায়ী অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেইসহ শীর্ষ কর্মকর্তাদের অশ্রুসিক্ত চোখে মরদেহের প্রতি সম্মান জানাতে দেখা যায়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক ঊর্ধ্বতন কমান্ডার মহসেন রেজায়ি এই দৃশ্য দেখে প্রকাশ্যে কেঁদে ফেলেন।

আগামী কয়েক দিনে এই জানাজা ও শোকমিছিলে লাখ লাখ সাধারণ ইরানি নাগরিক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তেহরান থেকে শুরু হওয়া এই অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া পবিত্র নগরী কোম ও ইরাকের শিয়া অধ্যুষিত কারবালা-নাজাফ হয়ে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে।

এই জানাজা অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, চীন ও ভারতের প্রতিনিধি দলসহ প্রায় ৯০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে কোনো পশ্চিমা দেশের প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ইতোমধ্যেই খামেনেইর মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা মানুষের আবাসন নিশ্চিত করতে দেশব্যাপী পাঁচ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'আইএসএনএ' এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানাজায় যোগ দিতে আসা দূর-দূরান্তের মানুষের থাকার সুবিধার্থে দেশব্যাপী পাঁচ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণীকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ প্রায় ১ কোটিরও (১০ মিলিয়ন) বেশি মানুষ রাজধানী তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। বিশাল এই জনস্রোতের আবাসন ও অন্যান্য জরুরি সুবিধা নিশ্চিত করতেই দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। সূত্র: আল জাজিরা।

এএফ/

ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার ৮ জন। ছবি: সংগৃহীত

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) পুলিশ জানায়, গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াড তাদের গ্রেপ্তার করে।

গুজরাটের বানাসকান্ঠা, পাটান ও নবসারী এবং মধ্যপ্রদেশের দেওয়াসসহ একাধিক অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা গুজরাটে ভবিষ্যৎ হামলার উদ্দেশ্যে একটি শক্তিশালী ও কার্যকর সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলতে অত্যন্ত সক্রিয় 'স্লিপার মডিউল' হিসেবে কাজ করছিল। তাদের বয়স মূলত ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আটকদের মধ্যে বেশ কয়েকজন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে তাদের কার্যক্রম চালাচ্ছিল, যার মধ্যে পাটানের ‘জামিয়া আবুল হাসান মাদরাসা’ এবং নবসারীর ‘জামিয়া রহমানিয়া খাম্ভিয়া’ অন্যতম। 

নিরাপত্তাসংস্থাগুলোর ধারণা, তরুণদের উগ্রবাদে দীক্ষিত করতে এবং নির্বিঘ্নে লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে এই স্থানগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

গুজরাট এটিএস থানায় আট অভিযুক্তের বিরুদ্ধে মামলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। সবাইকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৩, ১৭, ১৮, ৩৮ এবং ৩৯ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা মূলত বেআইনি, সন্ত্রাসবাদে অর্থায়ন, ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া, ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতার ১৪৮ এবং ৬১ ধারার অধীনেও তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/

তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮
অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অভিবাসী নারী শ্রমিকেরা। ছবি: দ্য হিন্দু

ভারতের তামিলনাড়ুতে একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানি কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক নারী অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়।

স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বুলেটিনে জানানো হয়, সবশেষ মৃত ওই শ্রমিকের নাম রোহানি জুয়াঙ্গা। তিনি ওড়িশার কেন্দুঝার এলাকার বাসিন্দা ছিলেন।

গত মাসে ওই শিল্প কারখানায় ক্ষতিকারক গ্যাস লিকেজের এই ঘটনাটি ঘটে। এতে বিপুল সংখ্যক শ্রমিক আক্রান্ত হন, যাদের একটি বড় অংশ ওড়িশা ও ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্য থেকে আসা নারী অভিবাসী শ্রমিক।

বর্তমানে ১৪ জন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে ভেন্টিলেটর সাপোর্টে এবং অন্যজনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। বাকি ১২ জন রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

চিকিৎসা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এ পর্যন্ত মোট ৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি শিল্পকারখানার নিরাপত্তাব্যবস্থা এবং অভিবাসী শ্রমিকদের কল্যাণ নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। তামিলনাড়ু নারী কমিশন ইতোমধ্যে এই ঘটনার ওপর একটি বিশদ প্রতিবেদন তলব করেছে।

অন্যদিকে, বিষাক্ত রাসায়নিক গ্যাস নির্গমনের মূল কারণ এবং কারখানার পরিকাঠামো গত কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। সূত্র: দ্য হিন্দু

আজহার/

হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির
ইরানের তেহরানে গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণে নিজের বাবা তথা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও জানাজায় উপস্থিত থাকার সম্ভাবনা কম দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন এবং হামলার আশঙ্কার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি বলেন, ‘বর্তমানে ইরানিদের ওপর এবং বিশেষ করে নতুন সর্বোচ্চ নেতার ওপর ইসরায়েলি হামলার তীব্র আশঙ্কা রয়েছে। তাই আমার মনে হয় না তিনি (মোজতবা খামেনি) এই মুহূর্তে জনসমক্ষে আসবেন।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলিদের চরিত্র সম্পর্কে আমাদের সবার জানা আছে। তারা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না। তারা প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে।’

গবেষক ইসলামির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নস্যাৎ করাই এখন ইসরায়েলের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য চরিতার্থ করতে তারা ইরানের বুকে বড় ধরনের নাশকতা চালাতে পারে। আর এ কারণেই নতুন সর্বোচ্চ নেতার জন্য এই মুহূর্তে এমন কোনো বিশাল জনসমাবেশে উপস্থিত হওয়া মোটেও নিরাপদ নয়।

এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে একটি কাঁচের বাক্সের ভেতর প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের কফিন উন্মোচন করা হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে সমবেত হয়েছেন লাখো মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা অভিমুখে যাওয়া রাস্তাগুলোতে মানুষের ঢল নেমেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। তাদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং বিভিন্ন ধর্মীয় ব্যানার। ইতোমধ্যেই মোসাল্লা কমপ্লেক্সের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা নজরদারির কারণে খামেনির উত্তরসূরি মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। সূত্র: আল জাজিরা