ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ ‘প্রাকৃতিক সুস্থতার জন্য হিজামা একটি অনন্য সুন্নত’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতায় পরিণত হয়েছেন: এমপি ফখরুল স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা মতলবে ছেলের হাতে মা খুন প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ! থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০ জাল যার-জল তার‌: প্রতিমন্ত্রী টুকু র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ ফুটবলের উৎপত্তি প্রসঙ্গে আলাস্কার পাগল স্ল্যাকে১ ফুটবল খেলা চলছে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী টেড হিউজ ও মিরোস্লাভ হোলুবের কবিতা কৌতুকপ্রিয়তা আর সমাজ-নিরীক্ষণ প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গ্রামে আমাদের বিশেষ আকর্ষণ ছিল পদ্মার নৌকাভ্রমণ খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া দেশে বন্যা হতে পারে জুলাই-আগস্টে: এফএফডব্লিউসি ‘আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে’, অস্ট্রিয়াকে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ রস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু বাজেটের প্রভাবে স্থিতিশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় নিহত বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশটির ১১ বছর বয়সি এক কিশোর ট্রাকটি চালাচ্ছিল।

স্থানীয় মুকদাহান হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর আরও ১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ জানায়, ১১ বছর বয়সি এক বালক বাবা-মায়ের অনুমতি ছাড়াই ট্রাক চালাচ্ছিল। পরে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু এবং হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়।

মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম এএফপিকে জানান, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোনো জবানবন্দি দেয়নি। তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার সঙ্গে তার মা রয়েছেন।

উল্লেখ্য, থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রা পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন।

থিওটোনিয়াস/

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় নিহত বৌদ্ধ ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করে জানায়, দেশটির ১১ বছর বয়সি এক কিশোর ট্রাকটি চালাচ্ছিল।

স্থানীয় মুকদাহান হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর আরও ১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ জানায়, ১১ বছর বয়সি এক বালক বাবা-মায়ের অনুমতি ছাড়াই ট্রাক চালাচ্ছিল। পরে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু এবং হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়।

মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম এএফপিকে জানান, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোনো জবানবন্দি দেয়নি। তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার সঙ্গে তার মা রয়েছেন।

উল্লেখ্য, থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রা পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন।

থিওটোনিয়াস/

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। 

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।

পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এমইআরসি) জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নেন।

শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার ডনকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

ডিসি বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার আরও কয়েকজন যাত্রী এই বাসে ওঠেন।

এদিকে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনাস্থলের আশপাশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: দ্য ডন

খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) তার মরদেহটি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) সেখানে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

যুদ্ধের বহু হিসেব-নিকেশ শেষে ৪ মাস পর খামেনির জানাজা ও দাফনের আয়োজন করেছে তেহরান। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে যার আনুষ্ঠানিকতা।

টানা ৬ দিন ধরে চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা। যার পদচিহ্ণ বহন করবে ৫টি শহর। তবে খামেনির জানাজার নামাজ কে পড়াবেন তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তার ছেলে মোজতবা খামেনির অংশগ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

৪টি শহর ঘুরে জন্মস্থান মাশদাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। যেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে তাকে।

খামেনিকে শেষ বিদায় জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দেবেন হাজারো মানুষ। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ অন্তত ৩০টি দেশের সরকারি প্রতিনিধি ও ৯০টি দেশের ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, খামেনির জানাজা ও দাফনে দেড় থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে।

অন্তরা/

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩ জুলাই) ভূমিকম্পের এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহরের ৫৮ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২০ কিলোমিটার।

উৎপত্তিস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের বাসিন্দা উমর আব্বাস এএফপিকে বলেন, ‘আমি রাস্তার পাশের একটি কফির দোকানে বসে কফি খাচ্ছিলাম। হঠাৎ আমার চেয়ার দুলতে শুরু করে। আগের ভূমিকম্পগুলোর আতঙ্ক এখনও কাটেনি। তাই মুহূর্তের জন্য আমি ভীষণ ভয় পেয়ে যাই।’

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানায়, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ও এর প্রতিবেশী দেশগুলোতে প্রায়ই ভূমিকম্প হয়। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলটি তীব্র ভূকম্পনপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সূত্র: এএফপি

সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি খামেনির জানাজায় যোগ দেবে ৯০ দেশের প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
খামেনির জানাজায় যোগ দেবে ৯০ দেশের প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে বাংলাদেশসহ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্ব এবং ৩০টিরও বেশি রাষ্ট্রের কর্মকর্তারা যোগ দেবেন। কয়েক দিনব্যাপী এই চিরবিদায় অনুষ্ঠান ঘিরে ইরানজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার ডন নিউজ, প্রেস টিভি ও তাসনিম নিউজসহ একাধিক ইরানি সংবাদসংস্থা এ কথা জানিয়েছে। 

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, খামেনির জানাজাকে সামনে রেখে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনী দেশের সীমান্তজুড়ে তাদের সক্রিয় উপস্থিতি বাড়িয়েছে। 
তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমার ওপর নিরবচ্ছিন্ন নজরদারি রাখছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী এবং আলি খামেনির চিরবিদায় অনুষ্ঠান আয়োজন কমিটির সম্পাদক আলি আকবর পুরজামশিদিয়ান জানান, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া এবং কিউবাসহ ইতোমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে আবেদন করেছে। এ ছাড়া বিশ্বজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

তিনি বলেন, ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রয়াত নেতার বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

শেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান তেহরান, কোম, মাশহাদ এবং প্রতিবেশী ইরাকে অনুষ্ঠিত হবে। তেহরান, কোম ও খোরাসান রাজাভি প্রদেশে প্রাদেশিক সমন্বয় কেন্দ্র গঠন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই মরদেহ ইরাকে নেওয়া হবে। বাগদাদ অথবা নাজাফ বিমানবন্দরে ইরাকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন শেষে নাজাফ ও কারবালার পবিত্র শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর পরদিন ৯ জুলাই পবিত্র নগরী মাশহাদে জানাজা ও দাফন সম্পন্ন হবে। সেখানে ইমাম রেজার মাজারের পাশে আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের সমাহিত করার কথা রয়েছে।

ইরানের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ৮৬ বছর বয়সে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল আগ্রাসী যুদ্ধের প্রথম দিনে নিহত হন। 
প্রসঙ্গত, বাংলাদেশের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমও খামেনির জানাজায় অংশ নিতে গতকাল সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন।