ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন যেভাবে চিনবেন একজন অহংকারী মানুষকে বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ছয়জন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির কেঁচো: মাটির নীরব শ্রমিক, কৃষির অদৃশ্য নায়ক চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস বালুর নিচে মিলল বিদেশি মদের মজুত, আটক বাড়ির মালিক Golden Touch বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির নোয়াখালীতে মডেল মসজিদের খতিবের মরদেহ উদ্ধার

ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দোহার বৈঠকগুলো ‘খুব ভালো’ হয়েছে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এএফপি জানায়, বুধবার (১ জুলাই) উত্তর ডাকোটা সফরে যাওয়ার আগে কাতারের উপহার দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার প্রস্তুতিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘যতদূর অগ্রগতি হয়েছে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগোচ্ছে। তাদের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। দেখা যাক কী হয়।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছিলাম, কিন্তু এখন আমরা খুব ভালোভাবেই এগোচ্ছি।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই এই আলোচনা চলছে।

এএফ/

উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয়

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয়
ছবি: সংগৃহীত

ধ্বংসস্তূপের নিচে এখনো স্বজনদের খুঁজে ফিরছেন হাজারো মানুষ। ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা প্রায় ২ হাজারে দাঁড়িয়েছে, আর প্রায় ৪৩ হাজার মানুষ এখনো নিখোঁজ। এদিকে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকট নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়েছে।

ভূমিকম্পের পর অতি গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় চলমান অভিযানে মরদেহ উদ্ধারকেই প্রাধান্য দিচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো জীবিতদের খুঁজে পাওয়ার আশা একেবারে ছাড়েননি তারা। লা গুয়াইরার মাকুতো এলাকায় একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা এক মা ও তার তিন সন্তানকে উদ্ধারের জন্য টানা ৪০ ঘণ্টা চেষ্টা চালিয়েছে ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল। কিন্তু ভেতর থেকে আর কোনো সাড়া না পাওয়ায় অভিযান স্থগিত করতে বাধ্য হয় তারা।

ইকুয়েডর দলের প্রধান মেজর হোর্হে মন্তানেনো জানান, অনেক দিন পার হয়ে যাওয়ায় এখন আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এর মধ্যেই কারাকাসে জর্ডানের একটি উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ৩ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের বাতাস লাশের গন্ধে ভারি হয়ে উঠেছে। বিস্তৃর্ণ এলাকাজুড়ে ধসে পড়া বহুতল আবাসিক ভবনগুলোর ধ্বংসস্তূপ সরাতে মানুষ কোদাল, শাবল এবং খালি হাত ব্যবহার করছে।

এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, আগামী তিন মাস দুর্গত ৫ লাখ মানুষকে জরুরি খাদ্য সহায়তা দিতে তাদের ৫ কোটি ডলারের জরুরি তহবিল প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অন্তত তিনটি স্বাস্থ্যকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়টি আংশিকভাবে চালু রয়েছে। এতে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে।

ডয়েচে ভেলে /সিএনএন/এসএন/

জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম
জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স
ছবি: সংগৃহীত

দেশে কমে আসা জন্মহার বাড়াতে মা ও বাবা উভয়ের জন্য নতুন সবেতন বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

বুধবার (১ জুলাই) থেকে এই নতুন বিধান কার্যকর হবে।

২০২৪ সালে মাখোঁ বন্ধ্যত্ব ও ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, এটি ফ্রান্সের ‘জনসংখ্যাগত পুনরুত্থান’ ঘটাতে সহায়ক হবে।

এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটি পেতেন। বুধবার থেকে কার্যকর হওয়া নতুন বিধানের আওতায় বিদ্যমান ছুটির পাশাপাশি মা ও বাবা এখন নিজেদের মধ্যে বাড়তি এক বা দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন।

এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে তারা নেট বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন। নতুন বিধান ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দত্তক গ্রহণকারী অভিভাবকরাও এ সুবিধা পাবেন।

তবে পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়েই জন্মহার কমছে। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মৃত্যুর সংখ্যার চেয়ে কম ছিল।

তবে নারীবাদী সংগঠনগুলো বলছে, নতুন এই সংস্কার যথেষ্ট নয়। তাদের মতে, এতে নারী-পুরুষের সমতা খুব বেশি বাড়বে না, কারণ সাধারণত কম আয় করা সঙ্গী অতিরিক্ত ছুটি নেওয়ার সম্ভাবনা বেশি।

এএফ/

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম
চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

তিনি বলেন, সম্প্রতি পিয়ংইয়ংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত।

চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন বার্তায় কিম বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া পিয়ংইয়ংয়ের ‘অটল অবস্থান’ বজায় রয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়।

বার্তায় কিম বলেন, ‘দীর্ঘ ইতিহাস ও সমাজতন্ত্রকে ভিত্তি করে গড়ে ওঠা উত্তর কোরিয়া-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়াই আমাদের দল ও সরকারের অটল অবস্থান।’

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘সম্প্রতি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক আমাদের মধ্যে কমরেডসুলভ বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাস আরও গভীর করার একটি ঐতিহাসিক উপলক্ষ ছিল।’ 

একই সঙ্গে তিনি জানান, দুই নেতা ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের ‘অটল অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন।

কিম আরও বলেন, উত্তর কোরিয়া-চীনের ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ আরও এগিয়ে নিতে তিনি শি জিনপিংয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি এ সম্পর্ককে ‘দুই দেশের জনগণের যৌথ সম্পদ’ বলে আখ্যা দেন।
কয়েক সপ্তাহ আগে শি জিনপিং বিরল এক সফরে পিয়ংইয়ং যান। সেখানে দুই নেতা সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেন। রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কও রয়েছে।

শীর্ষ বৈঠকে কিম ও সি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষায় একটি ‘সুদূরপ্রসারী রূপরেখা’ গ্রহণ করেন। 

পাশাপাশি ঐতিহ্যবাহী বন্ধুত্বকে ‘সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্কে’ উন্নীত করার প্রতিশ্রুতিও দেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সি কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক সহযোগিতা আরও জোরদার করারও আহ্বান জানান।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহের মাধ্যমে পিয়ংইয়ং মস্কোর আরও ঘনিষ্ঠ হলেও, চীন এখনও উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। 

দক্ষিণ কোরিয়ার অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই ছিল চীনের সঙ্গে।

নাঈম/

ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর রাজধানী কারাকাসে ধ্বংসস্তূপের নিচ থেকে মঙ্গলবার (৩০ জুন) তিন বছর বয়সি এক ছেলে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

জর্ডানের উদ্ধারকারী দল জানায়, শিশুটিকে খুঁজে পাওয়ার পর উদ্ধারকর্মীরা আনন্দে উল্লাস করছেন। কারণ অলৌকিকভাবে শিশুটি বেঁচে ছিল।

জর্ডানের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, শিশুটিকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুটির শারীরিক গুরুত্বপূর্ণ লক্ষণ স্বাভাবিক ছিল। উদ্ধার অভিযানের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাই ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

গত বুধবার (২৪ জুন) রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। এতে কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ এবং ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে তল্লাশি চলছে। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকার সব ভবনই বিধ্বস্থ হয়। রাজধানী কারাকাসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ মঙ্গলবার (৩০ জুন) জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ৬ হাজার ৪৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

থিওটোনিয়াস/

ইন্দোনেশিয়ায় ভ্যাপ নিষিদ্ধের প্রস্তাব

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
ইন্দোনেশিয়ায় ভ্যাপ নিষিদ্ধের প্রস্তাব
ছবি: সংগৃহীত

স্বাভাবিক ই-সিগারেটের (ভ্যাপ) মতোই দেখতে ‘ইয়াকুজা’ ব্র্যান্ডের ডিভাইসটিতে কয়েকটি টান দিয়েছিলেন ২২ বছর বয়সি তরুণ ইছসান (ছদ্মনাম)। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার হাত-পা অবশ হয়ে আসে, মুখের কথা জড়িয়ে যায় এবং সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি।

পরে ল্যাবটেস্টে জানা যায়, ওই ভ্যাপ কার্টিজে সাধারণ নিকোটিন বা কৃত্রিম সুগন্ধি নয় বরং ‘এটোমিডেট’ মেশানো ছিল, যা অস্ত্রোপচারের আগে রোগীদের অজ্ঞান করতে ব্যবহৃত একটি অ্যানেস্থেশিয়া।

ইন্দোনেশিয়ায় এই তরল এখন তরুণদের কাছে ‘পড গেটার’ বা ‘কম্পন সৃষ্টিকারী পড’ নামে পরিচিত।

এটোমিডেট ছাড়াও সম্প্রতি ই-সিগারেটের তরলে সিন্থেটিক গাঁজা, মেথামফেটামিন এবং বিভিন্ন সাইকোঅ্যাক্টিভ ড্রাগের মিশ্রণ আশঙ্কাজনক হারে বাড়ছে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল নারকোটিকস অ্যাজেন্সি জানায়, ২০২৫ সালে তারা দেশজুড়ে অভিযান চালিয়ে ৪৩ কেজি ড্রাগ মিশ্রিত ভেপ লিকুইড জব্দ করেছিল। কিন্তু ২০২৬ সালের মাত্র প্রথম চার মাসেই সেই রেকর্ড ভেঙে ৪৫ কেজি অবৈধ তরল জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৮৮ কোটি টাকা)।

দেশটির প্রশাসন বলছে, জনস্বাস্থ্যের চেয়ে কিছু বড় হতে পারে না।

মাদক নিয়ন্ত্রণ সংস্থার পুনর্বাসন বিভাগের প্রধান বিনা আমপেরা বুকিত বলেন, ‘জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা কেবল ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ২০২১ সালের তথ্যমতে, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ অর্থাৎ ৬০ লাখেরও বেশি মানুষ ই-সিগারেট ব্যবহার করেন। এই বিশাল জনগোষ্ঠীকে ‘ডিজিটাল বিষ’-এর হাত থেকে রক্ষা করতে সংসদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।

থিওটোনিয়াস/অমিয়/