ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফর: তিস্তা চুক্তি, করিডর ও বিনিয়োগ সম্ভাবনা সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল ইনুর রায়কে ‘বিচারের নামে প্রহসন’ দাবি করে জাসদের বিক্ষোভ বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল প্রার্থিতা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড ঘটনাস্থলে না থেকেও মামলায় আসামি দুই এইচএসসি পরীক্ষার্থী ঋণের নামে আধুনিক বিলাসিতা কী বলে ইসলাম ২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা রূপগঞ্জ ইউএনওর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের স্মরণ সংগীত সন্ধ্যা

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৬ পিএম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯টি শিশুকে উদ্ধার করে দ্রুত কাহনা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ১৪টি শিশুকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজন শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার ঠিক ওই মুহূর্তটিতে কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়াশোনা করছিল। হঠাৎ ছাদটি ভেঙে পড়ায় অনেকেই ভেতরে আটকা পড়ে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই তলা বিশিষ্ট ওই ভবনটির ওপরের তলায় নতুন করে কিছু নির্মাণকাজ চলছিল। আজ মঙ্গলবার নিচতলায় যখন শিশুদের নিয়মিত ক্লাস চলছিল, ঠিক তখনই ওপরের তলার ছাদটি ধসে শিক্ষার্থীদের ওপর পড়ে। 

হৃদয়বিদারক এই ছাদ ধসের ঘটনার পর স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। অবহেলা ও ত্রুটিপূর্ণ নির্মাণকাজের অভিযোগে পুলিশ ওই ভবনের মালিকসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।

এসএন/

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:০৬ পিএম
লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯টি শিশুকে উদ্ধার করে দ্রুত কাহনা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ১৪টি শিশুকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজন শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার ঠিক ওই মুহূর্তটিতে কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়াশোনা করছিল। হঠাৎ ছাদটি ভেঙে পড়ায় অনেকেই ভেতরে আটকা পড়ে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই তলা বিশিষ্ট ওই ভবনটির ওপরের তলায় নতুন করে কিছু নির্মাণকাজ চলছিল। আজ মঙ্গলবার নিচতলায় যখন শিশুদের নিয়মিত ক্লাস চলছিল, ঠিক তখনই ওপরের তলার ছাদটি ধসে শিক্ষার্থীদের ওপর পড়ে। 

হৃদয়বিদারক এই ছাদ ধসের ঘটনার পর স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। অবহেলা ও ত্রুটিপূর্ণ নির্মাণকাজের অভিযোগে পুলিশ ওই ভবনের মালিকসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।

এসএন/

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ জন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭১৯ জন
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার মানুষ গত সপ্তাহের পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। জীবিতদের খুঁজে বের করার সুযোগ দ্রুত কমে আসায় তৈরি হওয়া এ মানবিক সংকট বছরের পর বছর ধরে চলতে পারে। 

সোমবার (২৯ জুন) কর্তৃপক্ষ জানায়, বুধবার উত্তরাঞ্চলীয় লা গুয়াইরা রাজ্যে আঘাত হানা জোড়া ভূমিকম্পে অন্তত ১ হাজার ৭১৯ জন নিহত এবং ৫ হাজার ৩৪ জন আহত হয়েছেন।

এ ছাড়াও কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ। এতে অর্থসংকটে থাকা সরকারের ওপর চাপ বাড়ছে এবং ইতোমধ্যেই গৃহহীনদের আশ্রয় ও খাদ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছে সরকার।

উদ্ধারকারীরা বলছেন, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা জীবিত মানুষ খুঁজে বের করা এবং ধ্বংসস্তূপ থেকে তাদের মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই সময়সীমা গত শনিবার শেষ হয়েছে।

বেসামরিক এক প্রতিরক্ষাকর্মী তার ভাইকে খুঁজতে খুঁজতে বলেন, ’খাবার বা ঘুম ছাড়াই আমাদের শক্ত থাকতে হবে। তবে যতক্ষণ না আমি মরদেহটি দেখছি, আমার আশা আছে।’

তবে খুব ধীরে উদ্ধার কাজ করায় এবং তাদের গৃহীত পদক্ষেপের ব্যাপক প্রচারের কারণে সমালোচনার মুখে পড়েছেন কর্মকর্তারা।

যদিও পুলিশ ও সেনারা লা গুয়াইরার বাস্তুচ্যুত বাসিন্দাদের মধ্যে টুনা মাছের ক্যান ও ক্র্যাকার্স বিতরণ করেছে।

অন্যদিকে দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, রাজ্যের ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনস্থাপন করা হয়েছে এবং ১৫টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

থিওটোনিয়াস/অমিয়/

মায়ানমারে পাথরের খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
মায়ানমারে পাথরের খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫
ছবি: বাসস

মায়ানমারের একটি পরিত্যক্ত জেড পাথরের খনিতে বৃষ্টির কারণে বর্জ্যের স্তূপ ধসে রত্নের টুকরো সংগ্রহে থাকা পাঁচজন মারা গেছেন। এ সময় আরও ১৫ জন মাটিচাপা পড়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

মায়ানমারে খনি খাতের বড় একটি অংশ নিয়ন্ত্রণহীন। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য বিশ্বের সবচেয়ে বড় পাথরের উৎস। এ মূল্যবান পাথর এশিয়ার অনেক সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। প্রতিবেশী চীনেও এর ব্যাপক চাহিদা রয়েছে।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া মায়ানমারের গৃহযুদ্ধে লড়াইরত বিভিন্ন পক্ষ অনেক খনির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। তারা খনি থেকে পাওয়া রত্ন বিক্রি করে নিজেদের তহবিল সমৃদ্ধ করছে।

অন্যদিকে দরিদ্র স্থানীয় মানুষ জীবিকার তাগিদে ভূগর্ভে কাজ করেন বা খনির ফেলে দেওয়া অংশ থেকে মূল্যবান পাথরের টুকরো সংগ্রহ করেন। এ সময় হঠাৎ বর্জ্যের স্তূপ ধসে তারা মাটিচাপা পড়েন।

রাষ্ট্রীয় ˆদনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মায়ানমার জানায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে পড়ায় এ ধসের ঘটনা ঘটে। এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অনুসন্ধানকারীরা খননকাজ চালিয়ে যাচ্ছে।

প্রধান খনি কার্যক্রমে বাদ পড়ে যাওয়া রত্নের টুকরো খুঁজতে যারা ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেঁটে জীবিকা নির্বাহ করেন, তারা এ অত্যন্ত লাভজনক শিল্পের সবচেয়ে নিচের স্তরের শ্রমিক।

সাম্প্রতিক মাসগুলোতে এসব খনির নিয়ন্ত্রণ নিয়ে ফাকান্ত এলাকায় মায়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষও হয়েছে। সূত্র: বাসস

আজহার/

ভেনেজুয়েলায় ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
ভেনেজুয়েলায় ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত
ছবিঃ সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এগুলো। ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ নিঁখোজ রয়েছেন। 

ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হোয়েকের মতে, ভূমিকম্পের পরদিন (২৫ জুন) সংগৃহীত স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো জুড়ে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তারা ইউরোপিয়ান মহাকাশ সংস্থার স্যাটেলাইট ‘সেন্টিনেল-১’ এর তথ্য তুলে ধরে বলেন, “এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন। এতে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন ফুটে উঠেছে, যা ক্ষতির লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

গবেষকরা এ কথা উল্লেখ করে আরও জানান, এই তথ্যটি শুধু একটি নির্দেশক হিসেবে দেখা উচিত। কারন, এটি যাচাই করা হয়নি। 

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সোমবার (২৯ জুন) জানিয়েছেন, ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ১৮৯টি সম্পূর্ণরূপে ধসে পড়েছে।

নাসা জানায়, তাদের কৃত্রিম উপগ্রহগুলো ছবি ও তথ্য সংগ্রহের মাধ্যমে মাঠপর্যায়ের দলগুলোকে ক্ষতির মাত্রা নিরূপন এবং উদ্ধারকাজে সাহায্য করেছে।  সূত্র: এএফপি

অদিতি/

বিশ্ববাজারে তেলের বড় দরপতন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:২৮ পিএম
বিশ্ববাজারে তেলের বড় দরপতন
ছবি: সংগৃহীত

চার মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী সংঘাতের পর বর্তমানে একটি ভঙ্গুর অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চলছে মধ্যপ্রাচ্যে। এ পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় দুই পক্ষের সম্ভাব্য পরোক্ষ আলোচনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে।

মঙ্গলবার (৩০ জুন) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি দশমিক ৯ শতাংশ বা ৬৪ সেন্ট কমে ৭২ দশমিক ৫১ ডলারে নেমেছে, যা মে মাসের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ২০ ডলার বা ২২ শতাংশ কম।

এ ছাড়াও ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জানায়, মার্কিন তেলের দাম দশমিক ৬ শতাংশ বা ৩৯ সেন্ট কমে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে, যা গত ২৯ মের তুলনায় প্রায় ১৭ ডলার বা ১৯ শতাংশ কম।

বাজার বিশ্লেষকদের মতে, ব্রেন্ট এবং ডব্লিউটিআই উভয় তেলের দাম এখন গত ২৭ ফেব্রুয়ারির সংঘাত-পূর্ববর্তী পর্যায়ে ফিরে এসেছে।

থিওটোনিয়াস/