ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফর: তিস্তা চুক্তি, করিডর ও বিনিয়োগ সম্ভাবনা সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল ইনুর রায়কে ‘বিচারের নামে প্রহসন’ দাবি করে জাসদের বিক্ষোভ বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল প্রার্থিতা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড ঘটনাস্থলে না থেকেও মামলায় আসামি দুই এইচএসসি পরীক্ষার্থী ঋণের নামে আধুনিক বিলাসিতা কী বলে ইসলাম ২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা রূপগঞ্জ ইউএনওর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের স্মরণ সংগীত সন্ধ্যা মায়ের জানাজায় অংশ নিলেন প্যারোলে মুক্তি পাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশবের সেই প্রথম মিছিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পাস, ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি কঙ্গোর বিপক্ষে মাইনোকে একাদশে চান রুনি টেকসই প্যাকেজিং ও ডিজিটাল প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈশ্বিক খাদ্যশিল্প কাইলি জেনারের বিরুদ্ধে মামলা কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফের পাহাড়ি আস্তানা থেকে চার যুবক উদ্ধার

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন
সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনার নিজ কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অধিকতর তদন্তের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। গঠিত কমিটিকে উপাচার্যের কাছে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে। 

এতে বলা হয়, গত ২৯ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭৪তম (সাধারণ) সভার ৩২ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী, সমাজ কল্যাণ বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিষয়ে ভাইস-চ্যানসেলর মহোদয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছেন তা বিবেচনার জন্য প্রস্তাব রাখা হয়। প্রস্তাবটি আলোচনার পর এ হত্যাকাণ্ডের বিষয়টি অধিকতর তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তিতে গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য বরারব রিপোর্ট পেশ করার জন্য বলা হয়।

৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (পি আর এল) ড. আশরাফুর রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের দ্বিতীয় তলায় সমাজকল্যাণ বিভাগের নিজ অফিস কক্ষে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা কে গলা কেটে হত্যা করে কর্মচারী ফজলুর রহমান। পরবর্তীতে তিনি নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। নিহত শিক্ষিকার চিৎকারে ভবনে কর্তব্যরত আনসার সদস্য ও শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা করেছেন নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান।

অভিযুক্তরা হচ্ছেন- কর্মচারী ফজলুর রহমান, সাবেক কর্মচারী উপ রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। 

পরে গত ৭ মার্চ হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা), মো. গোলাম মওলাকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে প্রশাসন।

নিয়ামতুল্লাহ/নাঈম

শিক্ষায় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ চেয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
শিক্ষায় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ চেয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

‎শিক্ষাখাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট (বামপন্থী বামপন্থী, প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠনের একটি সমন্বিত মোর্চা)।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-সভাপতি ‎নাঈম উদ্দীন বলেন, ‘কোনো কিছুই শ্রেণি দৃষ্টিভঙ্গির বাহিরে নয়। শিক্ষা সম্পর্কে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলায় না বলে সরকার বদলালেও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ে না।’

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ‎সমর চাকমা বলেন, ‘সমতল এবং পাহাড়ের সংখ্যালুঘু শিক্ষার্থীরা বরাবরই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, বৈষম্যের শিকার। পার্বত্য চট্টগ্রামে এই বৈষম্যটা আরো বেশি। দুর্গম অঞ্চলের পাহাড়ি শিক্ষার্থীরা আরও প্রাথমিক স্তরেই ঝড়ে যায়। পাহাড় সমতলে সংখ্যালুঘুদের শিক্ষার বৈষম্য, দমনপীড়ন জারি রেখে বাংলাদেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।’

‎সভাপতির বক্তব্যে শিক্ষাখাতে ২৫ শতাংশ বাজেট বরাদ্দের দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সালমান সিদ্দিকী বলেন, ‘ইউনেস্কো এবং আন্তর্জাতিক শিক্ষা সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী, উন্নয়নশীল দেশে বাজেটের অন্তত ২৫ শতাংশ বা জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত । এশিয়ার অধিকাংশ দেশ বাংলাদেশের তুলনায় জিডিপির অনুপাতে অনেক বেশি বরাদ্দ দিয়ে থাকে। নগণ্য বরাদ্দের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং আজ তলানিতে। লাইব্রেরিতে নেই আধুনিক রেফারেন্স বই, ল্যাবরেটরিতে নেই প্রয়োজনীয় রাসায়নিক ও যন্ত্রপাতি। সাধারণ শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন ও পুষ্টিকর খাবারের নিশ্চয়তা রাষ্ট্র যথাযথভাবে দিতে পারছে না। এ জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে।’

এসময় ‎বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়সহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

আরিফ জাওয়াদ/এসএন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’ দলের সাফল্য

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’ দলের সাফল্য
ছবি: খবরের কাগজ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজিত ‘ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬’-এ অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘নেক্সট জেন’ দল।

সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে লড়ে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করেছে তারা। এই প্রতিযোগিতায় ‘নেক্সট জেন’ দল নিজেদের উদ্ভাবনী দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত সক্ষমতার স্বাক্ষর রাখে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ শাখা জানায়, ‘নেক্সট জেন’ দলের সদস্য জুবায়ের রহমান চৌধুরী, সানদিদ হক চৌধুরী এবং আমানুর রহমান আমান মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৫তম ব্যাচের শিক্ষার্থী। প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় জাতীয় পর্যায়ের এমন প্রতিযোগিতামূলক মঞ্চে ৫ম স্থান অর্জন তাদের প্রস্তুতি, মেধা, সম্ভাবনা এবং উদ্ভাবনী মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে প্রারম্ভিক পর্যায়েই তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের সমস্যা সমাধানের দক্ষতা, আধুনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এই কার্নিভালে অংশগ্রহণের মাধ্যমে তারা বাস্তবমুখী সমস্যা সমাধান, দলগত সমন্বয়, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে। এ ধরনের অভিজ্ঞতা তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সুযোগ করে দেয়।

এ অর্জন সম্পর্কে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, ’বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার কোনো বিকল্প নেই। ডুয়েট সিএসই কার্নিভাল ২০২৬-এর মতো প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা প্রকাশের একটি অসাধারণ সুযোগ তৈরি করে। ‘নেক্সট জেন’ দলের প্রচেষ্টা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে, আমাদের তরুণরা সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

এই সাফল্যকে অভিনন্দিত করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্ৰাফি এন্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (মুগাস) সভাপতি আহমেদ ইসতিয়াকুর রহমান, সাধারণ সম্পাদক প্রীতম পাল এবং কোষাধ্যক্ষ ইসরার নাজাহ চৌধুরীও ‘নেক্সট জেন’ দলের এই অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করেন।

ভবিষ্যতে ‘নেক্সট জেন’ দল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খাদিজা রুমি/

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০৭ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশ ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকার অদূরে এক মনোরম রিসোর্টে দিনব্যাপী এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গত শনিবার এ আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে ও আহ্বানে (কনভেনর) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম।

এবারের আয়োজনে মূল বক্তা ছিলেন মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস-এর ম্যানেজিং পার্টনার মো. মাহমুদ হোসাইন, এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান মুশফিকুর রহমান ধ্রুব। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সমন্বয় করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের লেকচারার ও বিবিএ কো-অর্ডিনেটর শিশির দাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন বিজনেস লিডার তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বদ্ধপরিকর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখে। মূল বক্তা মো. মাহমুদ হোসাইন, এফসিএ শিক্ষার্থীদের কর্পোরেট জগতের চ্যালেঞ্জ ও অ্যাকাউন্টিং-ফাইন্যান্সের আধুনিক ট্রেন্ড নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং স্মৃতিচারণ। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

অন্তরা/

বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১২:৩১ পিএম
বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা
ছবিঃ খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতির দাবিতে শুরু হওয়া অবস্থান কর্মসূচি রাতেও চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ কর্মসূচি শুরু করেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত কর্মকর্তারা বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে সারারাত এখানেই থাকব। আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আগামীকাল সিন্ডিকেট সভা কীভাবে অনুষ্ঠিত হয়, সেটিও আমরা দেখব। আমাদের গায়ের ওপর দিয়ে সিন্ডিকেটে যেতে হবে।’

গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, ‘সবশেষ কর্মবিরতির পর ৯ জুন খুদেবার্তার মাধ্যমে জানানো হয়েছিল যে, পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত হবে। পরে ১৬ জুন বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও উপাচার্যের বিদেশ সফরের কারণে তা স্থগিত করা হয়। এরপর বলা হয়, তিনি বিদেশ থেকে ফিরে ২৮ জুন বোর্ড করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।’

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৫০ বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নিয়ম অনুযায়ী আবেদনও করেছি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার পদোন্নতি বোর্ড আয়োজনের ক্ষেত্রে গড়িমসি করছে। এর আগে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তখন উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করি। ২৮ জুন বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’

এর আগে রবিবার (২৮ জুন) নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় চূড়ান্ত প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, আমরা এখনই তাদের সঙ্গে বসব। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

আজম হাসান/ হীরা/