ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার হলমার্কসহ ঋণ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: এমপি আখতার হোসেন বিচার বিভাগের বাজেট ১ টাকায় নামানোর প্রস্তাব, ‘পুলিশি রাষ্ট্র’ হওয়ার শঙ্কা আইনমন্ত্রীর ওয়াইফাই এক্সটেন্ডার নাকি মেশ নেটওয়ার্ক ভালো বিশ্বকাপ যুদ্ধে চার চ্যাম্পিয়ন বজলু ভাইয়ের দল বদলের রহস্য হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে বিশ্ববাজারে তেলের বড় দরপতন শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা ড্রয়ারে লোকানো ছিল অ্যান্টার্কটিকার বিরল ডাইনোসর জীবাশ্ম ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০ নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই বরগুনায় বজ্রাঘাতে ৫০ ফুট উঁচু তালগাছে অগ্নিকাণ্ড আখাউড়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১ সমালোচনার জবাব দিলেন কোম্যান পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সিন্ধুর পানি না পেলে ‘হাত কেটে নেওয়া হবে’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত স্বর্ণের দাম আরও ৩৩২৪ টাকা কমল বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা সন্তান হারানোর শোক নিয়েই খেলেছিলেন গাকপো, শেষ পর্যন্ত ভাঙল বিশ্বকাপের স্বপ্ন টাইব্রেকারে মরক্কোর রেকর্ড ১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা মক্কা-মদিনায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ নেইমারের খোঁচার পরই ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০৭ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশ ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকার অদূরে এক মনোরম রিসোর্টে দিনব্যাপী এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। গত শনিবার এ আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে ও আহ্বানে (কনভেনর) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম।

এবারের আয়োজনে মূল বক্তা ছিলেন মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস-এর ম্যানেজিং পার্টনার মো. মাহমুদ হোসাইন, এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান মুশফিকুর রহমান ধ্রুব। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সমন্বয় করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের লেকচারার ও বিবিএ কো-অর্ডিনেটর শিশির দাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন বিজনেস লিডার তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বদ্ধপরিকর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখে। মূল বক্তা মো. মাহমুদ হোসাইন, এফসিএ শিক্ষার্থীদের কর্পোরেট জগতের চ্যালেঞ্জ ও অ্যাকাউন্টিং-ফাইন্যান্সের আধুনিক ট্রেন্ড নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং স্মৃতিচারণ। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

অন্তরা/

বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৮ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১২:৩১ পিএম
বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা
ছবিঃ খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতির দাবিতে শুরু হওয়া অবস্থান কর্মসূচি রাতেও চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ কর্মসূচি শুরু করেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত কর্মকর্তারা বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে সারারাত এখানেই থাকব। আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আগামীকাল সিন্ডিকেট সভা কীভাবে অনুষ্ঠিত হয়, সেটিও আমরা দেখব। আমাদের গায়ের ওপর দিয়ে সিন্ডিকেটে যেতে হবে।’

গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, ‘সবশেষ কর্মবিরতির পর ৯ জুন খুদেবার্তার মাধ্যমে জানানো হয়েছিল যে, পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত হবে। পরে ১৬ জুন বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও উপাচার্যের বিদেশ সফরের কারণে তা স্থগিত করা হয়। এরপর বলা হয়, তিনি বিদেশ থেকে ফিরে ২৮ জুন বোর্ড করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি।’

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৫০ বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নিয়ম অনুযায়ী আবেদনও করেছি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার পদোন্নতি বোর্ড আয়োজনের ক্ষেত্রে গড়িমসি করছে। এর আগে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তখন উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করি। ২৮ জুন বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’

এর আগে রবিবার (২৮ জুন) নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় চূড়ান্ত প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, আমরা এখনই তাদের সঙ্গে বসব। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

আজম হাসান/ হীরা/ 

চট্টগ্রামের মধুশিয়া গর্জন বন রক্ষায় জাবিতে মানববন্ধন ও পাপেট শো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:৩৩ এএম
চট্টগ্রামের মধুশিয়া গর্জন বন রক্ষায় জাবিতে মানববন্ধন ও পাপেট শো
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় মধুশিয়া গর্জন বন রক্ষা এবং সংরক্ষিত বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও পাপেট শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘মধুশিয়া গর্জন বন ধ্বংস হতে দেব না’, ‘সংরক্ষিত বনের ভেতর সড়ক নির্মাণ এখনই বন্ধ কর’, ‘মহাবিপন্ন এশীয় হাতির করিডর বাঁচান’সহ বিভিন্ন স্লোগান দেন এবং সচেতনতামূলক পাপেট শো পরিবেশন করেন।

বক্তারা অভিযোগ করেন, বন বিভাগের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মধুশিয়া গর্জন বন কেটে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে বন, জীববৈচিত্র্য ও এশীয় হাতির আন্তর্জাতিক করিডর মারাত্মক হুমকির মুখে পড়বে।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ’সারা দেশে একযোগে চলা মানববন্ধনের সঙ্গে সংহতি জানিয়ে আমরা এ কর্মসূচি করেছি। এলজিইডির এনওসি ছাড়া বন কেটে সড়ক নির্মাণ ভয়াবহ হুমকি। ষাটের দশকের এ গর্জন বন জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধ্বংস হলে সাতকানিয়ার বৈতরণী বন ও হাতির করিডরও ঝুঁকিতে পড়বে।’

তিনি আরও বলেন, ’আমরা সড়কের বিরোধী নই। কিন্তু বন ধ্বংস না করে বিকল্প পরিকল্পনায় প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারপার্সন মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ’বাংলাদেশের হাতি ইতিমধ্যে সংকটাপন্ন। তাদের আবাসস্থল রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নতুন সড়ক হলে বন আরও খণ্ডিত হবে, মানুষ-হাতি সংঘাত বাড়বে। যথাযথ পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ও অনুমোদন ছাড়া বনের ভেতর কোনো প্রকল্প গ্রহণযোগ্য নয়।”

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মধুশিয়া গর্জন বন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ এবং বনাঞ্চলে উন্নয়ন প্রকল্পের আগে পরিবেশগত মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান।

আমানউল্লাহ/খাদিজা রুমি/

ঢাবির সিনেটে ১৪২২ কোটি টাকার বাজেট পেশ, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
ঢাবির সিনেটে ১৪২২ কোটি টাকার বাজেট পেশ, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ
ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার বাজেট উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে অর্ধেকের বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। এদিকে প্রস্তাবিত বাজেটে গবেষণায় রাখা হয়েছে, ২১ কোটি ৩ লাখ টাকা, যা শতকরা হারে মোট প্রস্তাবিত বাজেটের ২ দশমিক ০৪ শতাংশ। 

তবে বাজেটে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনের সূচনা অধিবেশনে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবারের ২০২৬-২০২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা। এসব কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ন্যূনতম পর্যায়ে পরিচালনার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে আর্থিক ঘাটতি থাকবে কমপক্ষে ৮৩ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার টাকা।

বাজেট উপস্থাপনকালে ইউজিসি থেকে গবেষণার জন্য বরাদ্দ না পাওয়া প্রসঙ্গে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যোগ্য মানবসম্পদ ধরে রাখতে শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ বেতন, প্রতিযোগিতামূলক গবেষণা ভাতা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। কিন্তু পর্যাপ্ত অর্থায়নের অভাবে গবেষণা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা যাচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক।’

গবেষণা ও মানবসম্পদ খাতে বিশেষ অনুদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই প্রবৃদ্ধির এই সন্ধিক্ষণে উচ্চশিক্ষা ও গবেষণায় বিনিয়োগ জাতিকে দীর্ঘ মেয়াদে বহুগুণ প্রতিদান দেবে। আমি বিনীতভাবে আহ্বান জানাই, উচ্চশিক্ষা ও গবেষণাকে নিছক ব্যয় হিসেবে নয়, বরং জাতির ভবিষ্যৎ বিনির্মাণে দীর্ঘমেয়াদি ও কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মানব সম্পদ খাতে বিশেষ অনুদান প্রদান করা হোক।’

অভিভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ২০০ একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করা। এ কথা অনস্বীকার্য যে, কেবল পরিকল্পনা নয়, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, ঐক্যবদ্ধ অঙ্গীকার এবং সঠিক বাস্তবায়ন। আমরা বিশ্বাস করি, এই ভিশন ও মিশন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবে। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জ্ঞান, উদ্ভাবন ও মানবিক নেতৃত্বের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।’

আরিফ জাওয়াদ/রিফাত/

সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
সুমেক হাসপাতাল চালুর দাবিতে ক্লাস বর্জনের অষ্টম দিন, শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: খবরের কাগজ

হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীদের আন্দোলন অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে।

এ দাবিতে সোমবার (২৯ জুন) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিলুর রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নুরী রায়হান, তানভীর আহমেদ ও ফয়সাল বাদশাসহ আরও অনেকে।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুস্তাক আহমেদ ভূঁইয়া জানান, মন্ত্রণালয় থেকে শিক্ষকদের  শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। হাসপাতাল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

২০২১ সালের ১২ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্পাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রায় দুই বছর পর, ২০২৩ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠানটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। জেলা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে মদনপুর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতালটির অবস্থান।

ডিজিসি/অমিয়/

বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

রাজধানীর বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ট্রফি উন্মোচন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নবম শ্রেণির ড্রিমার্স গ্রুপ চ্যাম্পিয়ন এবং দশম শ্রেণির রেঞ্জার্স গ্রুপ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অমিদুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন সংঘ প্রধান সিস্টার মেরী শুভ্রা (এসএমআরএ) এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার জয়ন্ত গমেজ। 

এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি (এসএমআরএ) স্বাগত বক্তব্যে বলেন, ‘খেলাধুলা আমাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলার আসল সৌন্দর্য শুধু জয়ে নয়, বরং নিজের সর্বোচ্চটা দেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, পরিশ্রম ও দলগত মানসিকতার শিক্ষা দেয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’

সভাপতির বক্তব্যে ফাদার জয়ন্ত গমেজ বলেন, ‘বিশ্বকাপের উন্মাদনা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই উচ্ছ্বাসের ছোঁয়া আজ বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়েও লেগেছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উদ্দীপনা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সুস্থ প্রতিযোগিতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

অমিয়/