ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স ফুটবল ও সাম্বার দেশ ব্রাজিলে ইসলামের অজানা অধ্যায় সুনামগঞ্জে আবারও সড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় হতে চাণক্যের নামে প্রচলিত ৮ নীতি ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল ‘আমরা সবার সম্মান অর্জন করেছি’ নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন মায়ানমারে পাথরের খনি ধসে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫ তেঁতুলিয়ায় ইউএনওর সম্মানহানির প্রতিবাদে বিক্ষোভ কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ভেনেজুয়েলায় ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: মির্জা ফখরুল ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার হলমার্কসহ ঋণ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: এমপি আখতার হোসেন রাজধানীতে এআই ক্যামেরায় ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার বিচার বিভাগের বাজেট ১ টাকায় নামানোর প্রস্তাব, ‘পুলিশি রাষ্ট্র’ হওয়ার শঙ্কা আইনমন্ত্রীর ওয়াইফাই এক্সটেন্ডার নাকি মেশ নেটওয়ার্ক ভালো বিশ্বকাপ যুদ্ধে চার চ্যাম্পিয়ন বজলু ভাইয়ের দল বদলের রহস্য হিলিতে মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে বিশ্ববাজারে তেলের বড় দরপতন শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা ড্রয়ারে লোকানো ছিল অ্যান্টার্কটিকার বিরল ডাইনোসর জীবাশ্ম ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০ নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই বরগুনায় বজ্রাঘাতে ৫০ ফুট উঁচু তালগাছে অগ্নিকাণ্ড

ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:১৭ পিএম
ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার
ছবি: সংগৃহীত

বাছাইপর্বে হতাশাজনক অভিযান শেষে কোনোমতে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে সুইডেন। আজ (৩০ জুন) রাতে রাউন্ড ৩২-এ তাদের লড়াই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। বিশ্বকাপের পরাশক্তিদের হারাতে হলে সুইডিশদের জীবনের সেরা পারফরম্যান্স উপহার দিতে হবে বলে মন্তব্য করেছেন কোচ গ্রাহাম পটার।

কঠিন ম্যাচে সুইডেন গর্বের সঙ্গেই নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছে। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স ছিল ওঠানামায় ভরা। তারা তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে, আবার নেদারল্যান্ডসের কাছেও একই ব্যবধানে ৫-১ গোলে হেরেছে।

কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স টানা তিন জয়ে নকআউট পর্বে উঠেছে। সাবেক সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের মতে, দলটি প্রায় অপ্রতিরোধ্য। আর পটারও জানেন, তার দলকে বিশেষ কিছু করেই দেখাতে হবে।

পটার বলেন, ‘আমাদের যতটা সম্ভব নিখুঁতের কাছাকাছি খেলতে হবে। আমরা প্রতিপক্ষের মান সম্পর্কে জানি এবং তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে।’ সুইডেনের আশা নির্ভর করছে সীমিত বিশ্বকাপ অভিজ্ঞতাসম্পন্ন একদল তরুণ খেলোয়াড়ের ওপর। এই দলটির নেতৃত্বে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ, যাকে প্রয়োজনে মিডফিল্ডেও খেলানো যেতে পারে।

পটার বলেন, “আমি নিশ্চিত নই, এই ফরাসি দলকে বর্ণনা করতে ‘দুর্বলতা’ শব্দটি ব্যবহার করা যায় কি না। তাদের দলে সব জায়গাতেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের জীবনের সেরা ম্যাচ খেলতে হবে।”

অনিক/

সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
সুইডেনের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলবে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে সুইডেনের মুখোমুখি হওয়ার আগে নিজেদের আক্রমণাত্মক ফুটবল থেকে সরে না যাওয়ার বার্তা দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের মূল শক্তি আক্রমণাত্মক খেলা, এটাই তারা ধরে রাখতে চান।

দেশম বলেন, ‘প্রতিপক্ষের জন্য ভয় তৈরি করার সক্ষমতা আমাদের আছে এবং আমি চাই এই ধারা বজায় থাকুক।’ তিনি আরও জানান, গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের পর ফ্রান্সকে অনেকেই ফেবারিট মনে করলেও এখন প্রতিটি ম্যাচই নতুন করে শুরু করতে হবে।

দেশম সতর্ক করে বলেন, ‘সুইডেন এমন একটি দল যাদের হারানোর কিছু নেই, তাই তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।’ তবে ফ্রান্স আত্মবিশ্বাসী হলেও অতি আত্মবিশ্বাসী নয় বলে মন্তব্য করেন তিনি।

গ্রুপ পর্বে ১০ গোল করা ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রক্ষণভাগে কিছু দুর্বলতার কথাও স্বীকার করেন দেশম। তার মতে, বল পায়ে থাকলে দল ভালো খেলছে, কিন্তু বল হারালে আরও সংগঠিত হতে হবে।

সম্প্রতি পারিবারিক শোক কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া নিয়েও কথা বলেন দেশম। তিনি জানান, খেলোয়াড় ও স্টাফদের সমর্থন তাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছে।

দলের অভিজ্ঞ মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও বলেন, পুরো দল কোচের পাশে আছে এবং তারা নিজেদের পারফরম্যান্স দিয়ে তাকে গর্বিত করতে চায়।

পাপ্পু/অনিক/

ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১০ পিএম
ডাচদের বিদায়ে হেগে ভক্তদের হুলুস্থুল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ নেদারল্যান্ডসের। রাউন্ড ৩২-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হেরেছে ডাচরা। এরপরই নেদারল্যান্ডসের দ্য হেগে ফুটবল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। অন্যদিকে মরক্কোর কাসাব্লাঙ্কায় ভোর পর্যন্ত চলে উদযাপন।

নেদারল্যান্ডসে বড় একটি মরক্কান সম্প্রদায় বসবাস করে। তাই আটলাস লায়ন্সের জয়ের পর দেশজুড়ে উল্লাসের দৃশ্য দেখা গেলেও, কিছু এলাকায় সেই উদযাপন সহিংসতায় রূপ নেয়।

দ্য হেগ পুলিশ জানায়, শিল্ডার্সওয়াইক এলাকায় ‘ভারী আতশবাজি ফোটানো হয়েছিল’। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে আতশবাজি ও পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ জনতার দিকে ধাওয়া করে এবং জলকামান ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে। পুলিশ জানায়, প্রকাশ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লাঙ্কায় সমর্থকে পরিপূর্ণ একটি কফিশপে টানটান নীরবতা মুহূর্তেই বজ্রধ্বনির মতো উল্লাসে রূপ নেয়, যখন ইসমাইল সাইবারি জয়সূচক পেনাল্টি থেকে গোল করে আটলাস লায়ন্সকে শেষ ষোলোয় তুলে দেন।

এরপরই উদযাপন ছড়িয়ে পড়ে শহরের রাস্তায়। ফ্লেয়ার ও আতশবাজির আলোয় রাতের আকাশ রঙিন হয়ে ওঠে। চারদিকে গাড়ির হর্ন বেজে ওঠে, ইঞ্জিনের গর্জনে মুখর হয়ে ওঠে শহর।

ম্যাচ গভীর রাতে শেষ হলেও এবং পরদিন কর্মদিবস থাকা সত্ত্বেও, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে কাসাব্লাঙ্কার একটি প্রধান সড়কে কয়েক ডজন উচ্ছ্বসিত সমর্থক জড়ো হন। তারা নেচেছেন, মরক্কোর পতাকা উড়িয়েছেন এবং স্লোগান দিয়েছেন, ‘কানাডা, আমরা আসছি।’

আগামী শনিবার শেষ ষোলোয় সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে মরক্কো। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে আটলাস লায়ন্স কানাডাকে ২-১ গোলে হারিয়েছিল। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার চার বছর পর, এবারও আরেকটি ঐতিহাসিক অভিযানের স্বপ্নে বিভোর মরক্কো। দেশজুড়ে সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশছোঁয়া।

অনিক/

‘আমরা সবার সম্মান অর্জন করেছি’

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
‘আমরা সবার সম্মান অর্জন করেছি’
ছবি: সংগৃহীত

শক্তিশালী নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে মরক্কো ৩-২ ব্যবধানে জয় পায়।

ম্যাচের নায়ক হিসেবে উঠে আসেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। তিনি নেদারল্যান্ডসের একটি পেনাল্টি রুখে দেন। এরপর ইসমায়েল সাইবারির জয়সূচক শটে ইতিহাস গড়ে মরক্কো। ম্যাচ শেষে ওয়াহবি বলেন, ‘মরক্কো এখন সবার সম্মান আদায় করে নিয়েছে। এটা শুধু আমাদের মুখের কথা নয়, আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে তা প্রমাণ করে দেখিয়েছি।’

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘খেলোয়াড়রা জানে তাদের পেছনে কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে। যখন ম্যাচটি চলছিল, তখন মরক্কোতে রাত দুটো। কিন্তু আমরা নিশ্চিত, দেশের সিংহভাগ মানুষ সেদিন ঘুমাননি, খেলা দেখার জন্য জেগে ছিলেন। এই ভালোবাসাটাই আপনাকে হাল না ছাড়ার, এগিয়ে যাওয়ার এবং নিজের ওপর বিশ্বাস রাখার শক্তি জোগায়।’

ম্যাচটি টাইব্রেকারে গড়ালেও মরক্কো পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে বলে দাবি করেন ওয়াহবি। তার কথায়, ‘আমরা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখেছি। আমাদের বল পজিশন ছিল ৭০ শতাংশ, শট এবং এক্সপেক্টেড গোলের দিক থেকেও আমরা এগিয়ে ছিলাম। এক কথায়, পুরো ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল।’

পাপ্পু/অনিক/

নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
নরওয়ে ম্যাচের আগে সতর্ক আইভরি কোস্ট
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়েই ‘ই’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। তবে সাফল্যের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় দলটি। চোটের কারণে মূল ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোকে হারিয়েছে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে বিশ্রামে থাকা ইভান এনডিকা ফিরছেন দলে।

আজ (৩০ জুন) নরওয়ের বিপক্ষে মাঠে নামবে আইভরি কোস্ট। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। তার আগে প্রতিপক্ষ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে। তিনি বলেন, ‘নরওয়ে দলগতভাবে অত্যন্ত সংগঠিত এবং সুযোগ কম পেলেও তা কাজে লাগাতে পারদর্শী। একই সঙ্গে নিজেদের শক্তির কথাও মনে করিয়ে দিয়ে ফায়ে জানান, শারীরিক লড়াইয়ে তারা প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে চায়।’

নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রশংসাও করেন আইভরি কোস্ট কোচ। তার মতে, হালান্ড বিশ্বমানের ফরোয়ার্ড, যিনি যেকোনো পরিস্থিতি থেকে গোল করতে সক্ষম এবং সতীর্থদেরও অনুপ্রাণিত করেন। ফায়ে বলেন, এমন একজন খেলোয়াড় দলে থাকা নরওয়ের জন্য বড় সুবিধা।

পাপ্পু/অনিক/

ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:১৭ পিএম
ফ্রান্সকে হারাতে জীবনের সেরা পারফরম্যান্স দরকার, বললেন সুইডেন কোচ পটার
ছবি: সংগৃহীত

বাছাইপর্বে হতাশাজনক অভিযান শেষে কোনোমতে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে সুইডেন। আজ (৩০ জুন) রাতে রাউন্ড ৩২-এ তাদের লড়াই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। বিশ্বকাপের পরাশক্তিদের হারাতে হলে সুইডিশদের জীবনের সেরা পারফরম্যান্স উপহার দিতে হবে বলে মন্তব্য করেছেন কোচ গ্রাহাম পটার।

কঠিন ম্যাচে সুইডেন গর্বের সঙ্গেই নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছে। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স ছিল ওঠানামায় ভরা। তারা তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে, আবার নেদারল্যান্ডসের কাছেও একই ব্যবধানে ৫-১ গোলে হেরেছে।

কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স টানা তিন জয়ে নকআউট পর্বে উঠেছে। সাবেক সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের মতে, দলটি প্রায় অপ্রতিরোধ্য। আর পটারও জানেন, তার দলকে বিশেষ কিছু করেই দেখাতে হবে।

পটার বলেন, ‘আমাদের যতটা সম্ভব নিখুঁতের কাছাকাছি খেলতে হবে। আমরা প্রতিপক্ষের মান সম্পর্কে জানি এবং তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে।’ সুইডেনের আশা নির্ভর করছে সীমিত বিশ্বকাপ অভিজ্ঞতাসম্পন্ন একদল তরুণ খেলোয়াড়ের ওপর। এই দলটির নেতৃত্বে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ, যাকে প্রয়োজনে মিডফিল্ডেও খেলানো যেতে পারে।

পটার বলেন, “আমি নিশ্চিত নই, এই ফরাসি দলকে বর্ণনা করতে ‘দুর্বলতা’ শব্দটি ব্যবহার করা যায় কি না। তাদের দলে সব জায়গাতেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমাদের জীবনের সেরা ম্যাচ খেলতে হবে।”

অনিক/