ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
গোল পরিশোধ করল ব্রাজিল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জাপান ২৯ মিনিটে জাপানের প্রথম গোল হেক্সা মিশনের নকআউট পর্ব শুরু: জাপানি প্রাচীর ভাঙতে পারবে তো ব্রাজিল? চাঁদপুরে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাসেবা শেষে সম্মানজনক বিদায় শিক্ষকের ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন তাইজুলের আলো ছড়ানো দিনেও জিম্বাবুয়ের বিশাল লিড এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার ৪ বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ ঢাবির সিনেটে ১৪২২ কোটি টাকার বাজেট পেশ, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন পাচার হওয়া অর্থ ফেরত আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রূপরেখা নিয়ে সেমিনার বাংলাদেশসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রদূত অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস তামিম ইকবাল এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় বেঙ্গল টাইগার্সের অভিনন্দন ভেনেজুয়েলায় জীবিত উদ্ধারের আশা ক্ষীণ, তল্লাশি অব্যাহত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী চীন সফরে প্রাপ্তি-প্রতিশ্রুতি কী মিললো, স্পষ্ট করুন: রুমিন ফারহানা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নামে একজন নিহত হন।

এ ঘটনার জেরে আজ সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পর আবারও দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল লাগলে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ সদস্যদের চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রবিবার সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এখনো থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেননি।

আজিজুল/রিফাত/

চাঁদপুরে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাসেবা শেষে সম্মানজনক বিদায় শিক্ষকের

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৩৭ পিএম
চাঁদপুরে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাসেবা শেষে সম্মানজনক বিদায় শিক্ষকের
ছবি: খবরের কাগজ

দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস।

কর্মজীবনের শেষ দিনে তাকে দেওয়া হলো এক ব্যতিক্রমী ও রাজকীয় বিদায়। ফুলে সজ্জিত প্রাইভেটকারে করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

সোমবার (২৯ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যে তাদের প্রিয় শিক্ষকের কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।

বিদায়ী বক্তব্যে সুখ রঞ্জন বিশ্বাসও শিক্ষকতা জীবনের সুখ-দুঃখের নানা স্মৃতি স্মরণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, চরপাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ পাল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, উপজেলা স্কাউট কমিশনার শাহজাহান, স্কাউট সম্পাদক আক্তার হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুমন খান, ডা. মোহন মিয়া, সহকারী শিক্ষক পারুল রানী বিশ্বাস, সালেহা আক্তার, বিল্লাল হোসেন, হাসনেয়ারা আক্তার ও ঝুমুর আক্তারসহ অনেকে।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেটকারে প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাসকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পথজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী হাত নেড়ে এবং ফুল ছিটিয়ে তাকে বিদায় জানান।

সুখ রঞ্জন বিশ্বাস ১৯৮৭ সালের ১০ অক্টোবর সাদুল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৮৮ সালের ১০ অক্টোবর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৬ সালের ১০ জানুয়ারি নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ২০০৭ সালের ১ নভেম্বর একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৯ জুন অবসরে যান।

সহকর্মীরা বলেন, সুখ রঞ্জন বিশ্বাস শুধু একজন দক্ষ প্রধান শিক্ষকই নন, তিনি ছিলেন বিদ্যালয়ের একজন অভিভাবক, পরামর্শদাতা ও আদর্শ মানুষ। তার সততা, শৃঙ্খলা, মানবিকতা এবং শিক্ষার প্রতি নিবেদন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ের শেষ মুহূর্তে শিক্ষার্থীদের অশ্রুসিক্ত চোখ যেন একটি কথাই মনে করিয়ে দেয় একজন প্রকৃত শিক্ষকের সবচেয়ে বড় অর্জন পদ বা পুরস্কার নয়, বরং শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকা।

সাহাদাত/এএফ

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নামে একজন নিহত হন।

এ ঘটনার জেরে আজ সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পর আবারও দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল লাগলে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ সদস্যদের চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রবিবার সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এখনো থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেননি।

আজিজুল/রিফাত/

সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ
সোনারগাঁও পৌরসভা এলাকায় দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে গড়ে তোলা দুটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুনা কারখানা দুটি গুড়িয়ে দেয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে বাধা ও কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী এলাকায় একটি অসাধু চক্র রাজনৈতিক ছত্র ছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দুটি চুনা কারখানা গড়ে তোলে। এসব অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। পরে কারখানার অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমরান/এএফ

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার (২৯ জুন) দুপুরে নগরের টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে হোল্ডিং ট্যাক্সের চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক।

তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা এবং প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

মেয়র আরও বলেন, এই অর্জনের মাধ্যমে চসিকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। এর ফলে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিফাত/

নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:০৬ পিএম
নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা
ছবি: খবরের কাগজ

অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে যৌথভাবে কর্মবিরতির ঘোষনা দিয়েছে ডাক কর্মচারীদের কয়েকটি সংগঠন।

সোমবার (২৯ জুন) কর্মসূচী সফল করতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

দুপুরে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী শেখ।

এসময় স্থানীয় শাখা ডাকঘর কর্মচারীদের মধ্যে বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, ওয়াজেদ আলী বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো.ইব্রাহীম খলিল।

বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকারী প্রায় ২৩০০০ অবিভাগীয় ডাক কর্মচারী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। তাদের দৈনিক বেতন মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। অল্প বেতনে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৬ জুলাই থেকে সারাদেশে ৮০০০ শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারী দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ প্রধান ডাকঘরে গিয়ে কর্মসূচী শেষ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন।

হারুন/এএফ