ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিল-জাপান ম্যাচের শুরুর একাদশ ঘোষণা ৪ বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ ঢাবির সিনেটে ১৪২২ কোটি টাকার বাজেট পেশ, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন পাচার হওয়া অর্থ ফেরত আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রূপরেখা নিয়ে সেমিনার বাংলাদেশসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রদূত অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস তামিম ইকবাল এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় বেঙ্গল টাইগার্সের অভিনন্দন ভেনেজুয়েলায় জীবিত উদ্ধারের আশা ক্ষীণ, তল্লাশি অব্যাহত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী চীন সফরে প্রাপ্তি-প্রতিশ্রুতি কী মিললো, স্পষ্ট করুন: রুমিন ফারহানা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ডা. এ বি এম আবদুল্লাহ প্রসঙ্গে কিছু কথা ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ পুলিশ ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট পরিদর্শনে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪ হাসপাতালে ভর্তি মিল্টন খন্দকার, দ্রুত অস্ত্রোপচার টাইব্রেকার হলে শুটার বাছবেন জাপান কোচ লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ

সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ
সোনারগাঁও পৌরসভা এলাকায় দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে গড়ে তোলা দুটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুনা কারখানা দুটি গুড়িয়ে দেয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে বাধা ও কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী এলাকায় একটি অসাধু চক্র রাজনৈতিক ছত্র ছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দুটি চুনা কারখানা গড়ে তোলে। এসব অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। পরে কারখানার অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমরান/এএফ

সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ
সোনারগাঁও পৌরসভা এলাকায় দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে গড়ে তোলা দুটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুনা কারখানা দুটি গুড়িয়ে দেয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে বাধা ও কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী এলাকায় একটি অসাধু চক্র রাজনৈতিক ছত্র ছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দুটি চুনা কারখানা গড়ে তোলে। এসব অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। পরে কারখানার অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমরান/এএফ

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি টাকা কর আদায় চসিকের
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার (২৯ জুন) দুপুরে নগরের টাইগারপাসে অবস্থিত চসিক কার্যালয়ে হোল্ডিং ট্যাক্সের চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় চসিকের ইতিহাসে একটি নতুন মাইলফলক।

তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা এবং প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

মেয়র আরও বলেন, এই অর্জনের মাধ্যমে চসিকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। এর ফলে নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিফাত/

নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:০৬ পিএম
নওগাঁয় কর্মবিরতিতে ডাক কর্মচারীরা
ছবি: খবরের কাগজ

অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে যৌথভাবে কর্মবিরতির ঘোষনা দিয়েছে ডাক কর্মচারীদের কয়েকটি সংগঠন।

সোমবার (২৯ জুন) কর্মসূচী সফল করতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাক কর্মচারী সমিতি ও ডাক কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

দুপুরে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ শাখা ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী শেখ।

এসময় স্থানীয় শাখা ডাকঘর কর্মচারীদের মধ্যে বাদল হোসেন, ফিরোজ হোসেন, মাহফুজুর রহমান, ওয়াজেদ আলী বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সভাপতিত্ব করেন শাখা ডাকঘর কর্মচারী মো.ইব্রাহীম খলিল।

বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকারী প্রায় ২৩০০০ অবিভাগীয় ডাক কর্মচারী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। তাদের দৈনিক বেতন মাত্র ১৩৩ থেকে ১৪৮ টাকা। অল্প বেতনে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

আগামী ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৬ জুলাই থেকে সারাদেশে ৮০০০ শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারী দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁ প্রধান ডাকঘরে গিয়ে কর্মসূচী শেষ করেন এবং একটি স্মারকলিপি প্রদান করেন।

হারুন/এএফ

উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সপ্তম আন্তর্জাতিক শিক্ষামূলক প্রকল্প ‘আইসব্রেকার অব নলেজ’-এর একজন বিজয়ী হিসেবে উত্তর মেরুতে এক বিরল অভিযানের জন্য নির্বাচিত হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন প্রত্যয়।

বাংলাদেশসহ ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রায় ৫ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মানজনক সুযোগ অর্জন করেছেন প্রত্যয়। গত ২৩ জুন মস্কোর মিউজিয়াম অব অ্যাটমিক এনার্জিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী আগস্ট মাসে তারা বিশ্বের বৃহত্তম পারমাণবিক আইসব্রেকার ‘৫০ লিয়েত পাবেদি’-তে চড়ে সুমেরু বা আর্কটিক অঞ্চলে এক অনন্য অভিযানে অংশ নেবেন।

রোসাটম সোমবার (২৯ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

রোসাটম পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান।

রোসাটমের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিযোগিতাটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। সেগুলো হলো- পারমাণবিক শক্তি, আর্কটিক অনুসন্ধান এবং বিকাশমান নতুন প্রযুক্তি বিষয়ে একটি বিজ্ঞান কুইজ; বিশেষজ্ঞদের পরিচালনায় শিক্ষামূলক ওয়েবিনার; এবং ‘কীভাবে পারমাণবিক প্রযুক্তি আজকের বিশ্বকে বদলে দিচ্ছে’ শীর্ষক চূড়ান্ত উপস্থাপনা। বিজ্ঞান, শিক্ষা, পারমাণবিক শিল্প এবং আর্কটিক গবেষণার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক জুরি বোর্ড চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

শিক্ষার্থী প্রত্যয় তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমার কাছে এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এমন একটি অনন্য সুযোগ পেয়েছি। এমন একটি অভিযানে অংশ নেওয়া কেবল ভ্রমণ নয়, বরং পরিচিত গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের জগৎ কতটা বিশাল হতে পারে, তা দেখার এক দারুণ সুযোগ। এটি আমি অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যতে কাজে লাগাতে চাই।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করবে এই অভিযান। এর মাধ্যমে তারা আর্কটিক অঞ্চল অন্বেষণ করার এবং পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। পাশাপাশি শীর্ষ বিশেষজ্ঞদের বক্তব্য শোনা, কর্মশালায় অংশগ্রহণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং মতবিনিময় সেশনের মাধ্যমে তারা রোসাটমের পারমাণবিক আইসব্রেকার বহর সম্পর্কেও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

রোসাটম আয়োজিত ‘আইসব্রেকার অব নলেজ’ প্রকল্পটি স্টেম (STEM) শিক্ষার প্রসার, তরুণ বৈজ্ঞানিক প্রতিভার বিকাশ এবং বিজ্ঞান ও প্রকৌশল খাতে ক্যারিয়ার গড়তে তরুণদের উৎসাহিত করে। একই সঙ্গে প্রকল্পটি আর্কটিক অঞ্চলের উন্নয়ন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় পারমাণবিক প্রযুক্তির ভূমিকা বিশ্বমঞ্চে তুলে ধরে।

জাহাঙ্গীর হোসেন/রিফাত/

ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ
ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে মানববন্ধন করার সময় তোলা ছবি। খবরের কাগজ

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। এ সময় সড়কে ডিম ভেঙে প্রতিবাদ জানান তারা।

সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় খামারিরা মহাসড়কের ওপর দাড়িয়ে শত শত ডিম ভেঙে বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্যের দাবি জানান।

মানববন্ধনে খামারিরা জানায়, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম প্রতিনিয়ত বাড়লেও করপোরেট সিন্ডিকেটের কারণে বাজারে ডিম ও মুরগির সঠিক দাম বাড়ছে না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে সাধারণ খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে।

তারা আরও বলেন, করপোরেট কোম্পানিগুলো কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে খামারিদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। বড় কোম্পানিগুলো খামারিদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের পথে বসাতে। দ্রুত সময়ের মধ্যে ফিডের দাম না কমালে এবং ডিম-মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন  বলেন, ফিড ও ওষুধের দাম লাগামহীন। অথচ ডিম-মুরগির সঠিক দাম ভুক্তভোগী খামারিরা পাচ্ছে না। করপোরেট সিন্ডিকেটের কারণেই আজ প্রান্তিক খামারিরা ধ্বংসের মুখে। দ্রুত ডিম-মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত এবং ফিডের দাম কমানোর দাবি তাদের।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ সানা বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটিয়ে কর্মসূচি শেষ করার অনুরোধ জানাই। অবশেষে তারা সুষ্ঠুভাবে সরে পড়েন মহাসড়ক থেকে। প্রতিবাদের পর ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা পরিষ্কার করেন।’

রুহুল/এএফ