ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীর ক্যারিয়ার অন্ধকারে, দ্রুত চালুর দাবি জামায়াতের বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে এই গরমে শিশুর যত্ন নেবেন যেভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১ ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু আলোচনায় মিম আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে প্রতিশ্রুতি পূরণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২ ইউক্রেনের কস্তিয়ানতিনিভকার দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনা তিন মাসের সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী যুগ্ম সচিবে পদোন্নতি শিগগির এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হাসপাতালে ভর্তি দীপু মনি ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসূচি নিয়েছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫ জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের

ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:২০ এএম
ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা
ছবি: খবরের কাগজ

রংপুরের নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

রবিবার (২৮ জুন) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ২৫ মিটার (এমএসএল)। রবিবার রাত ৯টায় সেখানে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫  মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পানি বিপৎসীমা অতিক্রম করায় ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল এবং নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় আমন ধানের বীজতলা এবং পাট ও সবজিখেত তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় নদী ভাঙন ও বাঁধের সুরক্ষার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং প্লাবিত এলাকার খোঁজখবর নিচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে রবিবার মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও ৪ থেকে ৫ সেন্টিমিটার বাড়তে পারে। তবে ১ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমেছে। আগামীকাল (২৯ জুন) তিস্তার পানি বিপৎসীমার নীচে বা কাছাকাছি থাকবে।

তিনি আরও জানান, আগামী তিন দিন এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পানি সাময়িক কমলেও নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকা প্রয়োজন।

সেলিম/খাদিজা রুমি/

শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:০৭ পিএম
শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১
ছবিঃ খবরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে মো. পিয়ার আলীকে (৩২) আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের বাসিন্দা। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে পিয়ার আলীকে একটি পাইপগানসহ আটক করে। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইগাতী থানায় মামলার প্রক্রিয়া শুরু করা হয়। 

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

শাকিল মুরাদ/অদিতি/

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:৩৯ পিএম
রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবিঃ খবরের কাগজ

রাজশাহীতে লোডশেডিংয়ের সময় অসাবধানতাবশত ভবনের ছাদ থেকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রবিবার (২৮ জুন) রাতে নগরীর রাজপাড়া থানার একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আখতারুজ্জামান (১৮) রাজশাহীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পবা উপজেলার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন ধরে আখতারুজ্জামানের মা বাড়িতে ছিলেন না। রবিবার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা স্থানে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

এনায়েত করিম/ অদিতি/ 

সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:০০ পিএম
সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রামকৃষ্ণদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

সোমবার (২৯ জুন) ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

অগ্নিকাণ্ডে বাজারের সুবল স্টোর এবং অবিরাম স্টোর নামে দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুটি দোকানের মালামাল ও টিনের চাল পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের আরও অনেক দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

মইনুদ্দীন আহমেদ/ অদিতি/

মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর
ছবিঃ সংগৃহীত

রাস্তার পাশে বাঁধা একটি বাছুর। মুহূর্তের মধ্যে সেটিকে টেনে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন দুই চোর। কিন্তু এক অটোচালকের সাহসিকতা আর স্থানীয়দের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। ঘটনাস্থলেই ধরা পড়ে কথিত চোরচক্রের দুই সদস্য।

রবিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু ও বাছুরটি রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি মাইক্রোবাসে বেলাল ও বিল্লাল নামে দুই যুবক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক হাবিবুল্লাহ তাৎক্ষণিক বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করে গণপিটুনি দেন। এ সময় মাইক্রোবাস থেকে বাছুরটিকে উদ্ধার করা হয়।

বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, আমার বাছুরটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান আটক দুই যুবককে থানায় নিয়ে যান। চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
 
পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাহাদাত হোসেন/ অদিতি/

রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:১২ পিএম
রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এতে খুলনা-ঢাকা রুটের নকশীকাঁথা ট্রেন ও রাজবাড়ী- ভাঙ্গা রুটের রাজবাড়ী এক্সপ্রেসের সূচি উলটপালট হয়ে গেছে। 

সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে সারবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জ জেলার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার খবরে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও রাজবাড়ী রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি।

পরে রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, ’আমার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। আমি ট্রাক চালানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়।’

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, ’দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে ফেলা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে দুটি ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।’

সুমন/খাদিজা রুমি/