ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
জাপানের মাইন্ড গেমসে পা দিবে না আনচেলত্তি বান্দার হৃদয়ে আল্লাহ কেন মোহর মারেন? এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ আইফোন ১৮ প্রোর ফিচার ফাঁস: ডিজাইন, ক্যামেরা ও ডিসপ্লেতে যা থাকছে সাধারণ এলইডির চেয়ে স্মার্ট বাল্ব কি ব্যয়বহুল? সংসদে বিরোধীদলীয় নেতার আহ্বান শেরপুর সীমান্তে অবৈধ পথে ফেরা ২ বাংলাদেশিকে পুশব্যাক কচুয়ায় সিঁদ কেটে বৃদ্ধাকে গলাকেটে হত্যা আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীর ক্যারিয়ার অন্ধকারে, দ্রুত চালুর দাবি জামায়াতের নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষার্থীর মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, নেওয়া হবে বিটিভি ও শহীদ মিনারে এই গরমে শিশুর যত্ন নেবেন যেভাবে তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ আটক ১ ভেনেজুয়েলায় ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু আলোচনায় মিম আফ্রিকান ফুটবলের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কাফ সভাপতি মোতসেপে প্রতিশ্রুতি পূরণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২ ইউক্রেনের কস্তিয়ানতিনিভকার দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনা তিন মাসের সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী যুগ্ম সচিবে পদোন্নতি শিগগির এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:০৪ পিএম
তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা দীর্ঘদিন ধরে তিস্তা ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরছেন। সরকার এ দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে কাজ করছে। 

তিনি বলেন, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

সেচ ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ইতোমধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ চালুর কাজ চলছে। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা সরাসরি সহায়তাসহ আরও বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী ক্রিয়েটিভ ইকোনমি বিকাশ, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। 

তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে কৃষি, অর্থনীতি, শিক্ষা ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কার নিশ্চিত করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

এলিস/অমিয়/

সংসদে বিরোধীদলীয় নেতার আহ্বান

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
সংসদে বিরোধীদলীয় নেতার আহ্বান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে অধিবেশনে কোন ব্যক্তিকে তোষামোদ, গান-কবিতা পাঠ এবং রাজনৈতিক প্রতিপক্ষের চরিত্রহননের সংস্কৃতি পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়; এটি জনগণের স্বার্থে দায়িত্ব পালনের স্থান। জনগণের করের টাকায় পরিচালিত সংসদে যেন আর কারও চরিত্রহনন না হয়, সে বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ও বিরোধী দলের মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতন্ত্রের স্বার্থে একে অপরের মতামতকে সম্মান করতে হবে। ভালো উদ্যোগে বিরোধী দল সহযোগিতা করবে, আবার জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনাও করবে। অতীতে সংসদে ব্যক্তি বন্দনা ও প্রতিপক্ষকে আক্রমণের যে সংস্কৃতি চালু হয়েছিল, তা আর ফিরে আসা উচিত নয়।

বাজেটকে জাতির ভবিষ্যৎ পরিচালনার রূপরেখা উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা এবং বাজেট বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা। একই সঙ্গে তিনি অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যাতে বছরের শেষ দিকে তড়িঘড়ি প্রকল্প বাস্তবায়ন ও অপচয় কমে।

স্বাস্থ্য খাতের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের পল্লী স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের মেঝেতে রোগীদের শুয়ে থাকতে দেখা অত্যন্ত লজ্জাজনক। নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান হাসপাতালগুলোতে জনবল, শয্যা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। পাশাপাশি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়ে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনারও দাবি জানান। তার মতে, দুর্নীতি ও জবাবদিহির সংকট দূর করা গেলে বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

এলিস/অন্তরা/

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীর ক্যারিয়ার অন্ধকারে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:২৪ পিএম
আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীর ক্যারিয়ার অন্ধকারে, দ্রুত চালুর দাবি জামায়াতের
ছবি: সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতাল বন্ধ থাকায় প্রায় ৭৫০ মেডিকেল ও সমসংখ্যক নার্সিং শিক্ষার্থীর একাডেমিক জীবন অনিশ্চয়তায় পড়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হাসপাতালটির দুর্বলতা থাকলে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত হাসপাতালটি চালুর আহ্বান জানান তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কেবল বই পড়ে কেউ দক্ষ ডাক্তার বা নার্স হতে পারে না; ব্যবহারিক শিক্ষা ও রোগীর সংস্পর্শ চিকিৎসা শিক্ষার অপরিহার্য অংশ। তাই কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত শত শত শিক্ষার্থীর ক্যারিয়ারকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে। 

তিনি বলেন, হাসপাতালের কোনো অনিয়ম থাকলে তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়া হোক, তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করা উচিত নয়।

তিনি আরও বলেন, দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঝপথে হাসপাতাল বন্ধের মতো সিদ্ধান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়তে আসার আগ্রহ কমিয়ে দিতে পারে।

বাজেট আলোচনায় ডা. শফিকুর রহমান স্বাস্থ্য খাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের স্বার্থরক্ষা, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙা, বিচারহীনতার অবসান, মিরপুরের পানি সংকট নিরসন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, ভোলা সেতু নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এলিস/অন্তরা/

তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:০৪ পিএম
তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যরা দীর্ঘদিন ধরে তিস্তা ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরছেন। সরকার এ দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে কাজ করছে। 

তিনি বলেন, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

সেচ ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ইতোমধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

কৃষকদের সহায়তায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’ চালুর কাজ চলছে। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা সরাসরি সহায়তাসহ আরও বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী ক্রিয়েটিভ ইকোনমি বিকাশ, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। 

তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে কৃষি, অর্থনীতি, শিক্ষা ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কার নিশ্চিত করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

এলিস/অমিয়/

এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:১৯ পিএম
এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি
এসএমপি লোগো। ছবি: সংগৃহীত

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষাকে কেন্দ্র করে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) রাত পৌনে ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হবে। সিলেট মহানগর এলাকায় মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, চিৎকার, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত পরীক্ষা কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ আগামী ২ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ:

সিলেট সরকারি কলেজ, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন সরকারি কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট (তারাপুর ক্যাম্পাস), মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, পিডিবি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, নূরজাহান মেমোরিয়াল কলেজ, আম্বরখানা গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজ, ইছরাব আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, শাহ্ খুররম ডিগ্রি কলেজ, জালালাবাদ ক্যান্ট, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রেবতি রমন উচ্চ বিদ্যালয়,  রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, জালালপুর ডিগ্রি কলেজ, জালালপুর উচ্চ বিদ্যালয়, শাহপরাণ সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।

থিওটোনিয়াস/

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।

সোমবার (২৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্তরা/