ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে লক্ষ্য পূরণ হলো না জ্যোতিদের অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব ডেইলি স্টার হামলা মামলায় এনসিপির আনোয়ার রিমান্ডে প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের শক্তি নিয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৫ সিরিজ দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না: বিরোধীদলীয় নেতা আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী দুধকুমার নদীতে ৬ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বেড়েছে অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ প্রাথমিক বৃত্তির ফল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র

দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  ছবি: সংগৃহীত

দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, অর্থমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আগামী জুলাই মাসেই মাদরাসা শিক্ষকদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

রবিবার (২৮ জুন) প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া হবে। এর মাধ্যমে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হবে, যেখানে শিক্ষকরা পাঠদান, পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।’ 

তিনি জানান, ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ম্যাপিংয়ের মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হয়েছে এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক এডুকেশন আইডি চালুর কাজ চলছে। এছাড়া ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ প্রকল্পের আওতায় ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান তিনি।

মাদরাসা শিক্ষকদের বেতন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ১৭ হাজার শিক্ষকের বেতন দিতে প্রতি মাসে ৫০১ কোটি টাকা প্রয়োজন হলেও অর্থের সংস্থান না থাকায় চলতি মাসে বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে অর্থমন্ত্রী ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং জুলাই মাসে বাকি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আগামী মাসেই সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতা দ্রুত পরিশোধে অর্থমন্ত্রীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। তবে বক্তব্যের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

এলিস/রিফাত/

অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অতিরিক্ত আইজি, ডিআইজি ও এসপিসহ ২১ কর্মকর্তার নতুন দায়িত্ব
খবরের কাগজ ইনফোগ্রাফ

বাংলাদেশ পুলিশে ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। এ তালিকায় অতিরিক্ত আইজির পাশাপাশি ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

রবিবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালী, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে পিটিসি রংপুর এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র‌্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক, সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুর এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর, মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদা, সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএন/

প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের নবম বা দশম গ্রেডে উন্নীত করার কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় হবে এবং সেই অর্থের সংস্থান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে প্রাথমিক শিক্ষা খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে ববি হাজ্জাজ বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে অগ্রগতি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

এ সময় তিনি আগের দিন বাজেট প্রসঙ্গে সংসদে এক এমপির বক্তব্যের কঠোর সমালোচনা করেন। ববি হাজ্জাজ বলেন, ’প্রস্তাবিত বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যারা ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে, মামলা-হামলা ও কারাবরণ করেছে, তাদের দেওয়া প্রথম বাজেটকে এভাবে খাটো করা উচিত নয়।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; বরং সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত সংগ্রাম। তিনি জানান, আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় থাকলেও ইচ্ছাকৃতভাবে দলীয় পরিচয় সামনে আনা হয়নি, যাতে আন্দোলন দলীয় রূপ না পায়। সংসদেও সেই ঐক্যের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ’নিখুঁত বাজেট বলে কিছু নেই, তবে বর্তমান বাস্তবতায় এটি একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত বাজেট।’

এলিস/এসএন

দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  ছবি: সংগৃহীত

দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, অর্থমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আগামী জুলাই মাসেই মাদরাসা শিক্ষকদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

রবিবার (২৮ জুন) প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া হবে। এর মাধ্যমে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হবে, যেখানে শিক্ষকরা পাঠদান, পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।’ 

তিনি জানান, ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ম্যাপিংয়ের মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হয়েছে এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক এডুকেশন আইডি চালুর কাজ চলছে। এছাড়া ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ প্রকল্পের আওতায় ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান তিনি।

মাদরাসা শিক্ষকদের বেতন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ১৭ হাজার শিক্ষকের বেতন দিতে প্রতি মাসে ৫০১ কোটি টাকা প্রয়োজন হলেও অর্থের সংস্থান না থাকায় চলতি মাসে বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে অর্থমন্ত্রী ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং জুলাই মাসে বাকি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আগামী মাসেই সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতা দ্রুত পরিশোধে অর্থমন্ত্রীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। তবে বক্তব্যের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

এলিস/রিফাত/

আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৪২ পিএম
আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা ছিল পুরোপুরি অনৈতিক: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের বাণিজ্যিক আকাঙ্ক্ষা এমন অনৈতিক পর্যায়ে পৌঁছেছিল যে, একটি পূর্ণাঙ্গ হাসপাতালের ভেতরেই বেকারি কারখানা স্থাপন করা হয়েছিল। পাশাপাশি সেখানে বিপজ্জনক প্লাস্টিক বর্জ্যের স্তূপ ও জলাবদ্ধ পরিবেশ সৃষ্টি করে রোগী, চিকিৎসক, শিক্ষার্থী এবং স্বজনদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বেকারি কারখানার বর্জ্য, প্লাস্টিকের স্তূপ এবং দূষিত পরিবেশ থেকে নির্গত গ্যাস হাসপাতালের পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল, যা শিশু মৃত্যুর ঘটনাতেও ভূমিকা রেখে থাকতে পারে।

তিনি বলেন, ‘গত মে মাসে হাসপাতালটিতে চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবের কারণে একই দিনে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। হাইপারক্যাপনিয়ায় আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদেরও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।’ 

মন্ত্রী জানান, ঘটনার পরদিন তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করে গুরুতর অব্যবস্থাপনার প্রমাণ পান। তবে এত বড় ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারের পাশে দাঁড়ায়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে যেভাবে দাহ্য প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছিল, তাতে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারত। এসব অনিয়ম ও লাইসেন্সের শর্ত লঙ্ঘনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স স্থগিত করেছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সরকারি তদারকিতে নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়েছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা খাতে কোনো ধরনের অবহেলা, বিশৃঙ্খলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। রোগীদের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।’ 

এলিস/এএফ

দুধকুমার নদীতে ৬ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বেড়েছে

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
দুধকুমার নদীতে ৬ ঘণ্টায় ৫৫ সেন্টিমিটার পানি বেড়েছে
ছবি: খবরের কাগজ

উজানের ঢলে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (২৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ নদীর পানি মাত্র ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় পানি বেড়েছে ৫৫ সেন্টিমিটার। বর্তমানে নদীর পানি ২৯ দশমিক ৪৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ সময় নদীর পানি বিপদসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চর বলদিয়া এবং নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ী, লুছনি ও ফান্দারচর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এসব এলাকার বাড়িঘরে এখনো পানি প্রবেশ না করলেও ক্ষেতখামার তলিয়ে যাচ্ছে। বাড়ির আশপাশে পানি ওঠায় যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

পাইকেরছড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, দুপুর থেকে দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ছে। এতে পাইকেরছড়া, পাইকডাঙ্গাসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। অপরদিকে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানিও ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী তিন দিন কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময়ে নদ-নদীর পানি সতর্কসীমা বা বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে আবারও নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য নদ-নদীর পানিও সামান্য বেড়েছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

সিরাজ/রিফাত/