ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন বিএআইডি ২০২৫ ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত জাবি সিনেটে বঙ্গবন্ধুর নামে হল পুনঃনামকরণের দাবিতে উত্তেজনা গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার কেরানীগঞ্জে প্রবাসীদের স্ত্রীরাও পেলেন ফ্যামিলি কার্ড, বঞ্চিত হতদরিদ্ররা বোয়ালমারীতে ওঝার ঝাড়ফুঁকের ৮ ঘণ্টা পর কিশোরের মৃত্যু গাজার ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলি হামলায় ভাই-বোন নিহত নাটোরে ৩ কিমি মহাসড়ক বিষাক্ত পার্থেনিয়াম মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা হৃদয়ভাঙা বিদায় ইরানের চাঁদপুরে প্রবাসীদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু গ্রুপ পর্ব শেষ, নিশ্চিত নকআউটের ৩২ দল জিতলেই ইতিহাস অভাবের চাদরে মোড়ানো এক জীবনযাপনের গল্প ইরানে টানা দ্বিতীয় দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নাটোরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা, চার সেনাসহ নিহত ১০ পরীক্ষায় নকল করতে এআই চশমা বিশ্বকাপে আরেকটি ইতিহাস মেসির

কেরানীগঞ্জে প্রবাসীদের স্ত্রীরাও পেলেন ফ্যামিলি কার্ড, বঞ্চিত হতদরিদ্ররা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪৫ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:২২ এএম
কেরানীগঞ্জে প্রবাসীদের স্ত্রীরাও পেলেন ফ্যামিলি কার্ড, বঞ্চিত হতদরিদ্ররা
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের বহু পরিবার সুবিধা থেকে বঞ্চিত হলেও প্রবাসী ও তুলনামূলক সচ্ছল পরিবারের সদস্যরা এই সুবিধার আওতায় এসেছেন বলে অভিযোগ। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঘৈর নগর এলাকায় সাথী বর্মন নামে এক ফ্রান্স প্রবাসীর স্ত্রী ফ্যামিলি কার্ড পেয়েছেন। একই এলাকায় রাখী রানী নামের এক নারীর স্বামী কুয়েতপ্রবাসী এবং ছেলে সিঙ্গাপুরে কর্মরত থাকলেও তিনি কার্ডের সুবিধাভোগীর তালিকায় রয়েছেন। এছাড়া কার্ড পাওয়া নাসরিন বেগম ও নাহিদা আক্তারের স্বামীরাও প্রবাসে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, শুধু প্রবাসী পরিবারের সদস্যরাই নন, যাদের নিজস্ব বহুতল ভবন, ব্যবসা-বাণিজ্য কিংবা বাড়ি ও দোকান ভাড়া থেকে নিয়মিত আয় রয়েছে, এমন ব্যক্তিরাও ফ্যামিলি কার্ড পেয়েছেন। অথচ একই এলাকার অনেক নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও অসহায় মানুষ আবেদন করেও এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের দাবি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী তালিকা তৈরির ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের পরিবর্তে প্রভাবশালী ও সচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সুবিধাবঞ্চিত জবেদা বেগম বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। ছোট ছোট সন্তান নিয়ে অনেক কষ্টে সংসার চালাই। আশা করেছিলাম ফ্যামিলি কার্ড পাব। কিন্তু পাইনি। অথচ এলাকার অনেক সচ্ছল পরিবার কার্ড পেয়েছে।’

চিনু দে বলেন, ‘কারখানায় কাজ করে সংসার চালাই। ফ্যামিলি কার্ড পেলে কিছুটা উপকার হতো। কিন্তু আমার নাম তালিকায় আসেনি। যাদের রাজনৈতিক প্রভাব আছে কিংবা নেতাদের আত্মীয়-স্বজন, তারাই কার্ড পেয়েছে।’

জানা গেছে, ঢাকা-৩ আসনের আওতাধীন দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাঘৈর-ঋষিপাড়া, বাঘৈর নগর, আলিয়াপাড়া, কদমপুর ও শাস্তা গ্রামে ৫০৯টি হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, কর্মসূচিটির উদ্দেশ্য ছিল সমাজের সবচেয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, উচ্চবিত্ত, প্রবাসী ও সচ্ছল পরিবারের সদস্যরাও কার্ড পেয়েছেন। সমাজসেবা অফিসের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং স্থানীয় নেতাদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হয়েছেন।

কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, এটি আমাদের একটি পাইলট প্রকল্প। কোনো প্রকৃত উপকারভোগী বাদ পড়ে থাকলে তাকে তালিকাভুক্ত করা হবে। আবার কারও বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, ফ্যামিলি কার্ডের উপকারভোগী তালিকা পুনরায় যাচাই করে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়ন হাওলাদার/অন্তরা/

মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৫১ এএম
মোহনপুরে ইটের আঘাতে  ব্যবসায়ী নিহত
ছবি: খবরের কাগজ

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আব্দুর রাজ্জাক (৫০) একই গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্যের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ভ্যানচালক জুয়েল রানা (১৬) আহত হন। তিনি বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল (৫০), তার ছেলে পশুচিকিৎসক শাহীন (২৬) এবং আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ঘটনার পর অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানান।

নিহতের ছেলে রাজু বলেন, ‘ঘটনার আগের দিন তাদের দুটি আম্রপালি গাছ থেকে স্থানীয় রাসেল আম চুরি করে বিক্রি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধই পরে সংঘর্ষে রূপ নেয়।’

খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়া চলছে।

এনায়েত/খাদিজা রুমি/

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৪৬ এএম
নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার পুকুর থেকে নিখোঁজ রিক্সাচালক কমল কুমার দাসের ভাসমান মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় করা স্থানীয় উৎসুক জনতা। ছবি: খবরের কাগজ
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার পুকুর থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (২৭ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
 
ওই রিকশাচালকের নাম কমল কুমার দাস (৩৭)। তিনি লেংগুরিয়া মধ্যপাড়ার বাসিন্দা।
 
স্থানীয় মানুষ ও কমলের পরিবারের সূত্র দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে রিকশা নিয়ে বের হয়ে কমল আর বাড়ি ফেরেননি । রবিবার সকাল পৌনে ৯টার দিকে জংলী এলাকার একটি পুকুরে তার দেহ ভাসমান অবস্থায় দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
 
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, কমলের মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।
 
কামাল মৃধা/আজহার/

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:০৭ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:২০ এএম
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর চকবাজারে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন পলাতক আসামি ইশতিয়াক (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের বাসিন্দা এবং বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব জানায়, গত ১২ এপ্রিল বিকেলে চকবাজার এলাকার বৌ-বাজার যাওয়ার রাস্তার মুখে একটি টংদোকানের সামনে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে অবস্থানকালে আইমন, অনিক, রানা ওরফে মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ, মিসকাতুল কায়েসসহ আরও ৫-৬ জন তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সাজিদ সেখান থেকে পালিয়ে ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় আশ্রয় নেন। ভবনের প্রধান ফটক বন্ধ করে দেন। পরে অভিযুক্তরা ভবনের সামনে গিয়ে দারোয়ানকে বলে ভবনের ভেতরে চোর প্রবেশ করেছে। এটা শুনে দারোয়ান ফটক খুলে দেন। তারপর তারা ভবনের ওপরের তলায় গিয়ে সাজিদকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় অষ্টম তলার লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে ফেলে দেয়। যা মামলার তদন্তে উঠে এসেছে।  

খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাজিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এ হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ এপ্রিল চকবাজার থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার তদন্তে সন্দেহভাজন আসামি ইশতিয়াক চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছেন। এতে শুক্রবার (২৬ জুন) রাতে  রাঙ্গুনিয়া থানাধীন শিলক মিনাগাজির টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইশতিয়াক চকবাজার থানার ডিসি রোডের শিশু কবরস্থান এলাকার বাসিন্দা। 

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ’দীর্ঘদিন চেষ্টার পর শিক্ষার্থী হত্যায় জড়িত ইশতিয়াককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব। তাকে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ শনিবার (২৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আসামিকে।’

সাত্তার/খাদিজা রুমি/

ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:০১ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৩০ এএম
ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
ফটিকছড়িতে কৃষি মেলা পরিদর্শন করছেন এমপি সরোয়ার আলমগীর।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন, চারা ও সার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিজমির পাশের খাল পুনঃখননের কাজও চলমান রয়েছে।

তিনি বলেন, সরকার দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক আয় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সিঙ্গাপুর বা দুবাই হতে চাই না; আমরা ফটিকছড়ির মানুষ হিসেবে ফটিকছড়ির নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের কৃষির যে উৎপাদন ক্ষমতা রয়েছে, তা কাজে লাগাতে পারলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য কোনো দাবি নয়, এটি তাদের অধিকার। যে কৃষক নিজের ঘাম ঝরিয়ে দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করেন, তিনি তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন- এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় কৃষক উৎপাদন খরচও তুলতে পারেন না, অথচ ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এর লাভ কৃষক নয়, মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়। মনে রাখতে হবে- কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের ন্যায্য মূল্য দিচ্ছে তারেক রহমানের সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি সদস্যসচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, মিহীর চক্রবতী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্যসচিব খালেদ বাবুল, ভুজপুর কৃষকদলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু, ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বেলাল মেম্বার, নাজিরহাট পৌরসভার কৃষকদলের আহ্বায়ক হাসানুল কবির প্রমূখ।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন জাতির চারা, সার, কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

তামান্না রুপা/

গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:১১ এএম
গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
অভিযুক্ত শাহিনারা বেগম ও রমজান আলী। ছবি: খবরের কাগজ

নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় দড়ির সঙ্গে ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে একটি কুকুরের গলায় দড়ি বেঁধে এবং দড়ির অপর প্রান্তে ইট সংযুক্ত করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিডিওতে দেখা যাওয়া প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পেনাল কোডের ৪২৯/৩৪ ধারায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়।

পরবর্তীতে শনিবার সন্ধ্যায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহিনারা বেগমকে (৫২) গ্রেপ্তার করে। একই দিনে পুলিশ নাগরিয়াকান্দী এলাকা থেকে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুঁড়ে ফেলে হত্যার ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশজুড়ে। অসহায় প্রাণীর প্রতি এই নিষ্ঠুর আচরণের ভিডিও অনেকের মতো চোখে পড়েছে প্রধানমন্ত্রীরও। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এরপর পুলিশ আসামি ধরতে জোরালো অভিযান চালায়।

শাওন খন্দকার/আজহার/