ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন বিএআইডি ২০২৫ ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত জাবি সিনেটে বঙ্গবন্ধুর নামে হল পুনঃনামকরণের দাবিতে উত্তেজনা গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার কেরানীগঞ্জে প্রবাসীদের স্ত্রীরাও পেলেন ফ্যামিলি কার্ড, বঞ্চিত হতদরিদ্ররা বোয়ালমারীতে ওঝার ঝাড়ফুঁকের ৮ ঘণ্টা পর কিশোরের মৃত্যু নাটোরে ৩ কিমি মহাসড়ক বিষাক্ত পার্থেনিয়াম মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা হৃদয়ভাঙা বিদায় ইরানের চাঁদপুরে প্রবাসীদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু গ্রুপ পর্ব শেষ, নিশ্চিত নকআউটের ৩২ দল জিতলেই ইতিহাস অভাবের চাদরে মোড়ানো এক জীবনযাপনের গল্প ইরানে টানা দ্বিতীয় দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নাটোরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা, চার সেনাসহ নিহত ১০ পরীক্ষায় নকল করতে এআই চশমা বিশ্বকাপে আরেকটি ইতিহাস মেসির মেসি মাঠে নামার আগেই গোল হজম করল আর্জেন্টিনা আনোয়ারায় বাবার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলে সরছে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত: মিলন চুক্তি স্বাক্ষরের একদিন পরই লেবাননে ইসরায়েলের হামলা বই-ই তার বিশ্ববিদ্যালয়

বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩১ এএম
বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে মেসিকে শুরুর একাদশে না রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের আগে দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ৩৯ বছর বয়সী এই তারকাকে শুরু থেকে খেলানো হবে না। পরিকল্পনা অনুযায়ী তাকে বেঞ্চেই রাখা হয়।

তবে মেসি না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি আর্জেন্টিনার খেলায়। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। এর ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে চাপে পড়ে জর্ডানের রক্ষণভাগ। ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে স্কোলনির শিষ্যরা। বক্সের ভেতরে ফাউলের পর পাওয়া পেনালটি থেকে সফলভাবে জালের ঠিকানা খুঁজে নেন লাওতারো মার্তিনেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান কমান মুসা আল-তামারি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। খেলার ৬০ তম মিনিটে মার্টিনেজের বদলি হিসাবে মাঠে নামে লিওনেল মেসি। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়ার সুযোগ নিয়ে মাঠে নামেন তিনি। রেকর্ডটি গড়েও ফেলেন এই ফুটবল জাদু কর। 

ম্যাচে ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুন এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এতে করে ৩-১ গোলে লিড নেয় আর্জেন্টিনা। এটা মেসির এই আসরের ২য় ফ্রি কিক গোল। 

পরবর্তীতিতে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে মাঠ ছাড়ে দুই দল।

লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৩ এএম
লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড
লুকা মদ্রিচ। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে আবারও নতুন ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারের অতিমানবীয় পারফরম্যান্সে ভর করে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখলো ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে মদ্রিচের ভূয়সী প্রশংসা করে তাকে ‘সত্যিই অসাধারণ’ আখ্যা দিয়েছেন ক্রোয়েট কোচ দালিচ।

‘এল’ গ্রুপের শেষ ম্যাচে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৮৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেন মদ্রিচ। আর এই অ্যাসিস্টের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার রেকর্ড নিজের নামে করে নিলেন এই কিংবদন্তি।

মদ্রিচের অবদান কেবল এই গোলেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডি-বক্সের ভেতর ঘানার একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা চমৎকারভাবে রুখে দেন তিনি। ঘানা সেই গোলটি করতে পারলে ক্রোয়েশিয়াকে টপকে তারাই দ্বিতীয় দল হিসেবে নকআউটে চলে যেত।

মদ্রিচের এমন পারফরম্যান্সের পর কোচ দালিচ বলেন, ‘লুকা আজ সত্যিই দুর্দান্ত খেলেছে। সে যেমন একটি অ্যাসিস্ট করেছে, তেমনি নিশ্চিত গোল বাঁচিয়েছে দুবার। এটাই তার চরিত্র, এটাই তার শক্তি। সে কখনো হাল ছাড়ে না।’

বিশ্বকাপের নকআউট পর্ব ক্রোয়েশিয়ার জন্য খুব চেনা এক মঞ্চ। মাত্র ৪০ লাখের কম জনসংখ্যার একটি দেশ হওয়া সত্ত্বেও, ২০১৮ বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল এবং চার বছর পর কাতারে খেলেছিল সেমিফাইনাল।

টরন্টোতে তাদের শেষ বত্রিশের প্রতিপক্ষ পর্তুগাল। এ বিষয়ে কোচ বলেন, ‘পরবর্তী প্রতিপক্ষ কে, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা জানি আমরা কী করতে পারি এবং আমাদের লক্ষ্য কী। আমরা আমাদের প্রথম লক্ষ্য পূরণ করেছি এবং এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। এটি কেবল একটি ছোট পদক্ষেপ, আমরা এখনই অতিরিক্ত উল্লাসে মেতে উঠছি না। আমাদের লক্ষ্য পরবর্তী ম্যাচটিতেও জয় তুলে নেওয়া।’

অন্তরা/

বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩১ এএম
বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে মেসিকে শুরুর একাদশে না রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের আগে দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ৩৯ বছর বয়সী এই তারকাকে শুরু থেকে খেলানো হবে না। পরিকল্পনা অনুযায়ী তাকে বেঞ্চেই রাখা হয়।

তবে মেসি না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি আর্জেন্টিনার খেলায়। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। এর ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে চাপে পড়ে জর্ডানের রক্ষণভাগ। ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে স্কোলনির শিষ্যরা। বক্সের ভেতরে ফাউলের পর পাওয়া পেনালটি থেকে সফলভাবে জালের ঠিকানা খুঁজে নেন লাওতারো মার্তিনেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান কমান মুসা আল-তামারি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। খেলার ৬০ তম মিনিটে মার্টিনেজের বদলি হিসাবে মাঠে নামে লিওনেল মেসি। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়ার সুযোগ নিয়ে মাঠে নামেন তিনি। রেকর্ডটি গড়েও ফেলেন এই ফুটবল জাদু কর। 

ম্যাচে ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুন এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এতে করে ৩-১ গোলে লিড নেয় আর্জেন্টিনা। এটা মেসির এই আসরের ২য় ফ্রি কিক গোল। 

পরবর্তীতিতে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে মাঠ ছাড়ে দুই দল।

হৃদয়ভাঙা বিদায় ইরানের

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৫ এএম
হৃদয়ভাঙা বিদায় ইরানের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ইরানের। আজ (২৮ জুন) আলজেরিয়া এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ ড্রয়ের পর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইরানের।

সবচেয়ে আক্ষেপের বিষয়, গ্রুপ পর্বেই নিজেদের ভাগ্য গড়ে নেওয়ার সুযোগ ছিল ইরানের সামনে। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শেষ মুহূর্তে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। সিয়াটলে সেই ম্যাচে গোলটি বৈধ হলে ২-১ ব্যবধানে জিতে সরাসরি শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করত ইরান।

সুযোগ হাতছাড়া হওয়ায় নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হয়েছিল ইরানকে। কিন্তু শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া এবং ডিআর কঙ্গোর জয়, সঙ্গে আলজেরিয়া-অস্ট্রিয়ার ড্র মিলিয়ে সব সমীকরণই ইরানের বিপক্ষে যায়।

ফলে এক বাতিল গোলের আক্ষেপ নিয়েই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হলো ইরানকে।

অনিক/

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১৯ এএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের মধ্যে সামনে এসেছে এক হৃদয়বিদারক অথচ বীরত্বগাথার গল্প। ভবন ধসে পড়ার মুহূর্তে নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির পেশাদার ফুটবল ক্লাব মারিতিমো দে লা গুহাইরা-এর ডিফেন্ডার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া বেলো।

বুধবার (২৪ জুন) দেশটিতে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে তাদের বাসভবন ধসে পড়ে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানোর সময় দম্পতির এক বছর বয়সী মেয়ে আলানাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কারাকাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রীর মৃত্যুর পর শুক্রবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় শোক প্রকাশ করেন হেক্টর বেলো।

তিনি লেখেন, ‘মা, তুমি চিরকাল আমাদের নায়িকা হয়ে থাকবে। আমি নিশ্চিত করব, আমাদের মেয়ে যেন সবসময় মনে রাখে তুমি কতটা অসাধারণ ছিলে এবং তাকে কতটা ভালোবাসতে।’

আরেকটি পোস্টে স্ত্রী আন্দ্রেয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘আমি তাকে সেই গল্প বলব- কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে, কীভাবে তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আগলে রেখেছিলে।’

উদ্ধারকারীরা জানান, ধ্বংসস্তূপের নিচে আলানাকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও তার মা ঘটনাস্থলেই মারা যান। মেয়েকে উদ্দেশ করে বেলো আরেকটি আবেগপূর্ণ বার্তায় লেখেন, ‘আমার মেয়ে, আমি চাই তুমি শক্ত থাকো। আমার ভেঙে যাওয়া হৃদয়কে এখন তোমাকেই শক্তি দিতে হবে। তুমি হয়তো আগের মতো হাসিখুশি বাবাকে আর দেখতে পাবে না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হিসেবে গড়ে তুলব।’

তিনি আরও লেখেন, ‘এখন শুধু তুমি আর আমি। তোমার মা স্বর্গ থেকে আমাদের দেখছেন। আমি জানি, তিনি আমাকে শক্তি দেবেন। সুযোগ পেলে তিনি নিশ্চয়ই বলতেন- নিজের জীবন দিয়েও আমাদের মেয়েকে রক্ষা করতে, ঠিক যেমনটা তিনি নিজে করেছেন।’

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। উদ্ধারকাজ চলছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সূত্র: এনডিটিভি

অমিয়/

গ্রুপ পর্ব শেষ, নিশ্চিত নকআউটের ৩২ দল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:২২ এএম
গ্রুপ পর্ব শেষ, নিশ্চিত নকআউটের ৩২ দল
ছবি: সংগৃহীত

শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই। আজ (২৮ জুন) প্রথম রাউন্ড শেষে নকআউট পর্বে নাম লিখিয়েছে ৩২ দল। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দল খেলবে রাউন্ড ৩২-এ।

১২ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ইংল্যান্ড।

গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড ৩২-এর টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্বো, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, মিসর, কেপ ভার্দে, নরওয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া।

গ্রুপপর্বে তৃতীয় হয়েও নকআউটে খেলার সৌভাগ্য হয়েছে কঙ্গো ডিআর, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, আলজেরিয়া, প্যারাগুয়ে এবং সেনেগাল।

অনিক/