ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
কেরানীগঞ্জে ফ্রান্স প্রবাসীর স্ত্রী পেলেন ফ্যামিলি কার্ড, বঞ্চিত হতদরিদ্ররা বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা হৃদয়ভাঙা বিদায় ইরানের কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু গ্রুপ পর্ব শেষ, নিশ্চিত নকআউটের ৩২ দল জিতলেই ইতিহাস অভাবের চাদরে মোড়ানো এক জীবনযাপনের গল্প ইরানে টানা দ্বিতীয় দিন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা, চার সেনাসহ নিহত ১০ পরীক্ষায় নকল করতে এআই চশমা বিশ্বকাপে আরেকটি ইতিহাস মেসির মেসি মাঠে নামার আগেই গোল হজম করল আর্জেন্টিনা আনোয়ারায় বাবার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলে সরছে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত: মিলন চুক্তি স্বাক্ষরের একদিন পরই লেবাননে ইসরায়েলের হামলা বই-ই তার বিশ্ববিদ্যালয় সিলেটে  কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে  আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত ইংল্যান্ডের নকআউট প্রতিপক্ষ ডিআর কঙ্গো প্রতি উপজেলায় পুষ্টিবিদের পদ সৃষ্টির প্রস্তাব বিবিএফ চেয়ারপারসনের সম্পর্কের পরীক্ষায় ঢাকা-বেইজিং পার্সি টাউয়ের আলো ছড়ানো অভিযান মেসি বনাম রোনালদো লড়াইয়ের শেষ সমীকরণ মেসিবিহীন আর্জেন্টিনার জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড কারাকাস বারবার কেন আক্রান্ত হয় ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল, শেষ বত্রিশে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া হরিরামপুরে সহিংসতার ঘটনায় ঘুরেফিরে এক নাম ময়লার স্তূপে ঢাকছে চট্টগ্রাম নগরীর সড়ক

উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৪৩ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৮:২৩ এএম
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকান দেশটি। 

রবিবার (২৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে তারা। এই জয়ের ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচে শুরুটা অবশ্য ভালোই করেছিল উজবেকিস্তান। ম্যাচের ১০ মিনিটে এলদোর শোমুরোদভের দুর্দান্ত লব শটে তারা এগিয়ে যায়। ওই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করে এশিয়ার দলটি।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডিআর কঙ্গো। ৬৬ মিনিটে বক্সের ভেতরে ফাউল করে বসেন আবদুকোদির খুসানভ। তাতে পেনাল্টি পায় কঙ্গো। স্পটকিকে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান নিউক্যাসলের স্ট্রাইকার ইয়োয়ানে উইসা। এরপর ৭৭ মিনিটে ফিস্টন মায়েলের গোলে লিড নেয় কঙ্গো, তাতে উল্লাসে মাতেন আফ্রিকান সমর্থকরা।

নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তেও উজ্জ্বল ছিলেন উইসা। ইনজুরি সময়ে (৯১ মিনিট) দারুণ এক শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। তাতেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে কঙ্গো।

এসজি/

বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩১ এএম
বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে মেসিকে শুরুর একাদশে না রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের আগে দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ৩৯ বছর বয়সী এই তারকাকে শুরু থেকে খেলানো হবে না। পরিকল্পনা অনুযায়ী তাকে বেঞ্চেই রাখা হয়।

তবে মেসি না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি আর্জেন্টিনার খেলায়। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। এর ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে চাপে পড়ে জর্ডানের রক্ষণভাগ। ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে স্কোলনির শিষ্যরা। বক্সের ভেতরে ফাউলের পর পাওয়া পেনালটি থেকে সফলভাবে জালের ঠিকানা খুঁজে নেন লাওতারো মার্তিনেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান কমান মুসা আল-তামারি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। খেলার ৬০ তম মিনিটে মার্টিনেজের বদলি হিসাবে মাঠে নামে লিওনেল মেসি। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়ার সুযোগ নিয়ে মাঠে নামেন তিনি। রেকর্ডটি গড়েও ফেলেন এই ফুটবল জাদু কর। 

ম্যাচে ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুন এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এতে করে ৩-১ গোলে লিড নেয় আর্জেন্টিনা। এটা মেসির এই আসরের ২য় ফ্রি কিক গোল। 

পরবর্তীতিতে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে মাঠ ছাড়ে দুই দল।

হৃদয়ভাঙা বিদায় ইরানের

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৫ এএম
হৃদয়ভাঙা বিদায় ইরানের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ইরানের। আজ (২৮ জুন) আলজেরিয়া এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ ড্রয়ের পর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইরানের।

সবচেয়ে আক্ষেপের বিষয়, গ্রুপ পর্বেই নিজেদের ভাগ্য গড়ে নেওয়ার সুযোগ ছিল ইরানের সামনে। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শেষ মুহূর্তে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। সিয়াটলে সেই ম্যাচে গোলটি বৈধ হলে ২-১ ব্যবধানে জিতে সরাসরি শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করত ইরান।

সুযোগ হাতছাড়া হওয়ায় নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হয়েছিল ইরানকে। কিন্তু শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া এবং ডিআর কঙ্গোর জয়, সঙ্গে আলজেরিয়া-অস্ট্রিয়ার ড্র মিলিয়ে সব সমীকরণই ইরানের বিপক্ষে যায়।

ফলে এক বাতিল গোলের আক্ষেপ নিয়েই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হলো ইরানকে।

অনিক/

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১৯ এএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের মধ্যে সামনে এসেছে এক হৃদয়বিদারক অথচ বীরত্বগাথার গল্প। ভবন ধসে পড়ার মুহূর্তে নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির পেশাদার ফুটবল ক্লাব মারিতিমো দে লা গুহাইরা-এর ডিফেন্ডার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া বেলো।

বুধবার (২৪ জুন) দেশটিতে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে তাদের বাসভবন ধসে পড়ে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানোর সময় দম্পতির এক বছর বয়সী মেয়ে আলানাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কারাকাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্ত্রীর মৃত্যুর পর শুক্রবার ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় শোক প্রকাশ করেন হেক্টর বেলো।

তিনি লেখেন, ‘মা, তুমি চিরকাল আমাদের নায়িকা হয়ে থাকবে। আমি নিশ্চিত করব, আমাদের মেয়ে যেন সবসময় মনে রাখে তুমি কতটা অসাধারণ ছিলে এবং তাকে কতটা ভালোবাসতে।’

আরেকটি পোস্টে স্ত্রী আন্দ্রেয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘আমি তাকে সেই গল্প বলব- কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে, কীভাবে তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আগলে রেখেছিলে।’

উদ্ধারকারীরা জানান, ধ্বংসস্তূপের নিচে আলানাকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও তার মা ঘটনাস্থলেই মারা যান। মেয়েকে উদ্দেশ করে বেলো আরেকটি আবেগপূর্ণ বার্তায় লেখেন, ‘আমার মেয়ে, আমি চাই তুমি শক্ত থাকো। আমার ভেঙে যাওয়া হৃদয়কে এখন তোমাকেই শক্তি দিতে হবে। তুমি হয়তো আগের মতো হাসিখুশি বাবাকে আর দেখতে পাবে না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হিসেবে গড়ে তুলব।’

তিনি আরও লেখেন, ‘এখন শুধু তুমি আর আমি। তোমার মা স্বর্গ থেকে আমাদের দেখছেন। আমি জানি, তিনি আমাকে শক্তি দেবেন। সুযোগ পেলে তিনি নিশ্চয়ই বলতেন- নিজের জীবন দিয়েও আমাদের মেয়েকে রক্ষা করতে, ঠিক যেমনটা তিনি নিজে করেছেন।’

ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। উদ্ধারকাজ চলছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সূত্র: এনডিটিভি

অমিয়/

বিশ্বকাপে আরেকটি ইতিহাস মেসির

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫০ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৯:৫২ এএম
বিশ্বকাপে আরেকটি ইতিহাস মেসির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আরেকটি ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আজ (২৮ জুন) জর্ডানের বিপক্ষে গোল করে চলমান টুর্নামেন্টে ষষ্ঠ গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন খুদেরাজ।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হওয়ার অনন্য কীর্তি গড়েছেন মেসি। এর আগে কোনো খেলোয়াড়ই বিশ্বকাপে পরপর সাত ম্যাচে জালের দেখা পাননি।

শুধু রেকর্ডই নয়, ব্যক্তিগত অর্জনের দিক থেকেও এগিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ছয় গোল নিয়ে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। গোল্ডেন বুটের দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই গোল এগিয়ে রয়েছেন মেসি।

বিশ্বকাপ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা ও রেকর্ড নিজের করে নেওয়া মেসির ট্রফি ক্যাবিনেটে এখনও যোগ হয়নি গোল্ডেন বুট। এবার সেই অধরা ব্যক্তিগত সম্মান জয়ের পথেও সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

অনিক/

মেসি মাঠে নামার আগেই গোল হজম করল আর্জেন্টিনা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
মেসি মাঠে নামার আগেই গোল হজম করল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা অনুযায়ী বেঞ্চে রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে মেসির অনুপস্থিতি আক্রমণভাগে কোনো প্রভাব ফেলতে পারেনি। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে আক্রমণের ধার অব্যাহত রেখে ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বক্সের ভেতরে ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন লাওতারো মার্তিনেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। মেসি বদলি হিসেবে মাঠে নামার প্রস্তুতি নেওয়ার মধ্যেই গোল হজম করে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান কমান মুসা আল-তামারি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে টানা তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব ধরে রাখে জর্ডান।