যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ঘানার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ক্রোয়েশিয়া। দলের হয়ে একমাত্র গোলটি করেন পেতার সুচিচ।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হয়।
বিশ্বকাপের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করতে এই ম্যাচে ড্র করলেই হবে ক্রোয়াটদের। এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে তারা। তবে পাল্টা আক্রমণে তাদের জবাব দেয় ঘানাও। কিন্তু কোনো দলই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা।
অবশেষে ৩১ মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেতার সুচিচ। মাতেও কোভাচিচের পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাল কাঁপান তিনি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লুকা মদ্রিচের দল।
এরপর আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ঘানা। অন্যদিকে ব্যবধান বাড়াতে পারেনি ক্রোয়েশিয়াও। তাতে প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোরলাইনে।
সালমান/