ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে দেশের সব প্রতিবন্ধী শিশু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের সূচনা

নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয়ের পর বেলজিয়াম দলের ওপর আসা তীব্র সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধান কোচ রুডি গার্সিয়া।

তিনি বলেছেন, মাঠের পারফরম্যান্সই সমালোচনার সেরা উত্তর এবং বিশ্বকাপে তাদের প্রকৃত লড়াই এখন থেকেই শুরু হচ্ছে।

মিশর ও ইরানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ড্র করার পর ভ্যাঙ্কুভারে চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় বেলজিয়াম। এই বড় জয়ের ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ‘রেড ডেভিলস’রা।

ম্যাচ শেষে বেলজিয়ান সম্প্রচারমাধ্যম আরটিবিএফকে গার্সিয়া বলেন, ‘আমার সব খেলোয়াড় এবং দলের সিনিয়রদের ওপর পূর্ণ আস্থা ছিল। গত কয়েক সপ্তাহে তাদের যেভাবে সমালোচনা করা হয়েছে, তা অত্যন্ত কুৎসিত। তারা মাঠেই প্রমাণ করেছে তারা কতটা বড় মাপের খেলোয়াড়। এমন একটি দল নিয়ে প্রতিটি বেলজিয়ানের গর্ব করা উচিত।’

তিনি আরও বলেন, ‘সমালোচনার জবাব দেওয়ার একমাত্র জায়গা হলো মাঠ। ইরানের বিপক্ষে ম্যাচের তুলনায় আমরা আজ অনেক বেশি কার্যকর ছিলাম। গোল করতে পারলেই পুরো চিত্র বদলে যায়। আমরা অন্তত তিন গোলের ব্যবধানে জয়ের সামর্থ্য দেখিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছি। আশা করছি, এখান থেকেই আমাদের বিশ্বকাপ অভিযান পূর্ণ গতি পাবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের হয়ে চারজন ভিন্ন খেলোয়াড় গোল করেন। এর মধ্যে আর্সেনাল ফরোয়ার্ড লিয়েন্দ্রো ট্রোসার্ড জোড়া গোল করে ম্যাচসেরার দাবি জোরালো করেন। 

টুর্নামেন্টের শুরু থেকে সমালোচনার মুখে থাকা ট্রোসার্ডের ভূয়সী প্রশংসা করে গার্সিয়া বলেন, ‘জাতীয় দলে সে হয়তো খুব জনপ্রিয় নয়, কিন্তু মাঠে সে নিজের জবাব দিয়েছে। আমার মতে, টুর্নামেন্টের শুরু থেকেই সে আমাদের সেরা খেলোয়াড়।’

বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:১০ পিএম
বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ব্যবস্থাপনা ও দলের লজিস্টিকস নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের অধিনায়ক মেহেদি তারেমি। মিশরের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর তিনি এমন মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করেন, টুর্নামেন্টজুড়ে ইরানকে যেসব ভ্রমণ ও ব্যবস্থাপনার জটিলতার মুখোমুখি হতে হয়েছে, তা একটি বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

ম্যাচটি ব্যক্তিগতভাবেও হতাশাজনক ছিল তারেমির জন্য। শুরুতে একটি পেনাল্টি মিস করেন তিনি। পরে তার একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে। শেষদিকে করা আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় নকআউট পর্বে ওঠার গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয় ইরানের।

ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয় ম্যাচটি। স্টেডিয়ামে কিছু দর্শককে প্রাক-বিপ্লব আমলের ইরানি পতাকা প্রদর্শন এবং ইরানের জাতীয় সঙ্গীতের সময় দুয়ো ধ্বনি দিতে দেখা যায়।

তিনি বলেন, ‘এখানে প্রতিটি সমস্যার সমাধান করার দায়িত্ব ফিফার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুরু থেকেই সেটা করতে পারেনি।’

তারেমির দাবি, প্রথম ম্যাচের পর ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো ইরানের ড্রেসিংরুমে এসে দলকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতির উন্নতি হবে। তবে গ্রুপ পর্বের শেষ পর্যায়ে এসেও দলের লজিস্টিকস-সংশ্লিষ্ট কর্মীরা তাদের সঙ্গে যোগ দিতে পারেননি।

তারেমির ভাষ্যে, ‘কীভাবে সম্ভব যে আমাদের সবসময় টিজুয়ানায় যাতায়াত করতে হচ্ছে? আমরা মেক্সিকোর মানুষকে ভালোবাসি, টিজুয়ানাকে ভালোবাসি। তারা অত্যন্ত আন্তরিক। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে একটি পেশাদার টুর্নামেন্টে এমন অব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়।’

সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারেমি বলেন, ‘কে আমাদের সাহায্য করতে চায়? যদি তারা আমাদের টুর্নামেন্ট থেকে বের করে দিতে চায়, তাহলে দিক। আমরা চলে যাব। কিন্তু এটা কোনোভাবেই ন্যায্য নয়।’

গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ইরানের নকআউট পর্বে ওঠার ভাগ্য।

আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো
আহমেদ সায়েদ

২০২৬ বিশ্বকাপে ইরানের সঙ্গে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে মিশর। ঐতিহাসিক এই কোয়ালিফিকেশনের পর দেশটির উইঙ্গার আহমেদ সায়েদ ‘জিজো’ জানিয়েছেন, এই প্রাপ্তিতে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। 

ম্যাচ শেষে জিজো বলেন, ‘শেষ বত্রিশে খেলার যোগ্যতা অর্জন করার পর আমি কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিই শুধু মিশরের সাধারণ মানুষের জন্য। আমরা তাদের মুখে হাসি ফোটাতে চাই।’

আজ (২৭ জুন) সিয়াটলে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র রানার্স-আপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে ‘ফারাও’রা।

ম্যাচে ইরানের সমতাসূচক গোলের পর মিশরের আক্রমণে নতুন গতি আনতে ম্যাচের ৫৭তম মিনিটে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে মাঠে নামেন এই প্রতিভাবান উইঙ্গার।

পরের রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া? কোনো সমস্যা নেই, যা কিছু ঘটে ভালো’র জন্যই ঘটে। আমরা দারুণ পারফর্ম করে ইতিবাচক ফল পেয়েছি এবং সুন্দরভাবে পরের রাউন্ডে পা রেখেছি। আগামীকাল থেকেই আমরা পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করব।’

নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয়ের পর বেলজিয়াম দলের ওপর আসা তীব্র সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধান কোচ রুডি গার্সিয়া।

তিনি বলেছেন, মাঠের পারফরম্যান্সই সমালোচনার সেরা উত্তর এবং বিশ্বকাপে তাদের প্রকৃত লড়াই এখন থেকেই শুরু হচ্ছে।

মিশর ও ইরানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ড্র করার পর ভ্যাঙ্কুভারে চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় বেলজিয়াম। এই বড় জয়ের ফলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ‘রেড ডেভিলস’রা।

ম্যাচ শেষে বেলজিয়ান সম্প্রচারমাধ্যম আরটিবিএফকে গার্সিয়া বলেন, ‘আমার সব খেলোয়াড় এবং দলের সিনিয়রদের ওপর পূর্ণ আস্থা ছিল। গত কয়েক সপ্তাহে তাদের যেভাবে সমালোচনা করা হয়েছে, তা অত্যন্ত কুৎসিত। তারা মাঠেই প্রমাণ করেছে তারা কতটা বড় মাপের খেলোয়াড়। এমন একটি দল নিয়ে প্রতিটি বেলজিয়ানের গর্ব করা উচিত।’

তিনি আরও বলেন, ‘সমালোচনার জবাব দেওয়ার একমাত্র জায়গা হলো মাঠ। ইরানের বিপক্ষে ম্যাচের তুলনায় আমরা আজ অনেক বেশি কার্যকর ছিলাম। গোল করতে পারলেই পুরো চিত্র বদলে যায়। আমরা অন্তত তিন গোলের ব্যবধানে জয়ের সামর্থ্য দেখিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছি। আশা করছি, এখান থেকেই আমাদের বিশ্বকাপ অভিযান পূর্ণ গতি পাবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বেলজিয়ামের হয়ে চারজন ভিন্ন খেলোয়াড় গোল করেন। এর মধ্যে আর্সেনাল ফরোয়ার্ড লিয়েন্দ্রো ট্রোসার্ড জোড়া গোল করে ম্যাচসেরার দাবি জোরালো করেন। 

টুর্নামেন্টের শুরু থেকে সমালোচনার মুখে থাকা ট্রোসার্ডের ভূয়সী প্রশংসা করে গার্সিয়া বলেন, ‘জাতীয় দলে সে হয়তো খুব জনপ্রিয় নয়, কিন্তু মাঠে সে নিজের জবাব দিয়েছে। আমার মতে, টুর্নামেন্টের শুরু থেকেই সে আমাদের সেরা খেলোয়াড়।’

ফুটবলে কিছুই দিয়ে যেতে পারিনি : মার্সেলো বিয়েলসা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:২৯ পিএম
ফুটবলে কিছুই দিয়ে যেতে পারিনি : মার্সেলো বিয়েলসা
উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা/ ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে উরুগুয়ের হতাশাজনক বিদায়ের পর এর সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ মার্সেলো বিয়েলসা। তিনি আক্ষেপ করে বলেন, ‘জাতীয় দলের সঙ্গে তার এই তিন বছরের সফর উরুগুয়ের ফুটবলের জন্য পিছনে কিছুই রেখে যেতে পারেনি।’

শনিবার (২৭ জুন) স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে উরুগুয়ে। এর আগে সৌদি আরব ও কেপ ভার্দের বিরুদ্ধে ড্র করায় টুর্নামেন্টের একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি দলটি। 'এইচ' গ্রুপ থেকে স্পেনের পাশাপাশি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিয়েলসার চুক্তি এই বিশ্বকাপ পর্যন্তই ছিল। স্পেনের কাছে হারের পর তার কণ্ঠে ছিল বিদায়ের সুর। ৭০ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘একজন কোচ তিন বছর দায়িত্ব পালন করার পর তার অবদান তখনই টিকে থাকে, যখন সাফল্য আসে। বাছাইপর্বে চতুর্থ হওয়া বা কোপা আমেরিকায় তৃতীয় স্থান লাভ করার এখন আর কোনো মূল্য নেই। আর আজ যা ঘটল, তা তো সবার সামনেই স্পষ্ট। তাই বলা যায়, এই পুরো মেয়াদে আমি আসলে কিছুই রেখে যেতে পারিনি।’

উরুগুয়ের থেকে সেরাটা বের করতে না পারায় ব্যর্থতার সব দায় নিজের ওপর নিয়েছেন তিনি। বিয়েলসা বলেন, ‘আমার মনে হয় প্রথম তিন ম্যাচ থেকে আমাদের ৭ পয়েন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় নিচ্ছি।’

ফিফা র‍্যাংকিংয়ের ১৯ নম্বরে থাকা উরুগুয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে শীর্ষ দল। কোচ হিসেবে মার্সেলো বিয়েলসার জন্য এটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ঘটনা।

এর আগে ২০০২ বিশ্বকাপে তার অধীনে আর্জেন্টিনা পার করতে পারেনি গ্রুপ পর্ব। কোচ হিসেবে বিশ্বকাপে তার সেরা সাফল্য এসেছিল ২০১০ সালে। সেইবার তার অধীনে শেষ ষোলেতে কোয়ালিফাই করেছিল চিলি।

পাপ্পু/এএফ

যে সমীকরণে শেষ বত্রিশে যেতে পারে ইরান

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
যে সমীকরণে শেষ বত্রিশে যেতে পারে ইরান
ছবি:সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের টানা তৃতীয় ড্র দেখল ইরান। সিয়াটলে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের একটি নাটকীয় ম্যাচে মিসরের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ‘টিম মেল্লি’।

এই ড্রয়ের ফলে ৩ পয়েন্ট এবং শূন্য (০) গোল ব্যবধান নিয়ে ইরান তৃতীয় স্থানে থাকা দলগুলোর তালিকায় সাময়িকভাবে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তবে নকআউট পর্বে ওঠার ক্ষেত্রে এশিয়ান পরাশক্তিদের ভাগ্য চূড়ান্ত হবে রবিবার (২৮ জুন)। কারণ এখনো আরও তিনটি গ্রুপের ম্যাচ শেষ হওয়া বাকি রয়েছে।

বর্তমান সমীকরণ অনুযায়ী, গ্রুপ পর্বে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর টেবিলে ইরান ইতিমধ্যেই তিনটি দলের চেয়ে উপরে থাকা নিশ্চিত করে ফেলেছে, দলগুলো হলো দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে এবং স্কটল্যান্ড।

এখন শেষ বত্রিশের টিকিট বা নকআউট পর্ব নিশ্চিত করতে এই তালিকায় ইরানের নিচে আর মাত্র একটি দলের থাকা প্রয়োজন। অর্থাৎ, বাকি গ্রুপগুলোর ম্যাচ থেকে আর মাত্র একটি দল ইরানের চেয়ে কম পয়েন্ট বা গোল ব্যবধানে পিছিয়ে থাকলেই নকআউট পর্বে পৌঁছে যাবে ইরান।

গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা দলগুলোর বর্তমান অবস্থান

দেশ  পয়েন্ট     গোল ব্যবধান
সুইডেন    (০)
ইকুয়েডর   (০)
বসনিয়া-হার্জেগোভিনা           (-১) 
প্যারাগুয়ে       ৪   (-২)
সেনেগাল        (+২)
ইরান             (০)
ক্রোয়েশিয়া         (-১)
দক্ষিণ কোরিয়া      ৩   (-১)
আলজেরিয়া         (-২)
স্কটল্যান্ড    ৩     (-৩)
উরুগুয়ে     ২     (-১)
কঙ্গো প্রজাতন্ত্র     ১     (-১)

চলতি সমীকরণ অনুযায়ী, এই তালিকার শীর্ষ ৮টি দল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। ইরান বর্তমানে ষষ্ঠ স্থানে থাকায়, টেবিলের তলানিতে থাকা দলগুলোর ফলাফলের ওপরই নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।

পাপ্পু/এএফ