ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইনালে যেতে যে পথ পাড়ি দিতে হবে স্পেনকে মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩ তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’ স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি সম্ভাব্য ফাইনালের পথ জেনে গেল আর্জেন্টিনা জমির বদলে ফ্ল্যাট পেলেও ১৫% কর: প্রত্যাহারের দাবি রেডার ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা জুলাইয়ে ৪ রাশির আর্থিক ভাগ্য উজ্জ্বল? কী বলছে প্রচলিত জ্যোতিষশাস্ত্র রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার

নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী/ ছবি: সংগৃহীত

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বর্তমানে বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি গতিশীল হবে, মূল্যস্ফীতি ততই নিয়ন্ত্রণে আসবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। সরকার ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে আব্দুল বারী বলেন, হঠাৎ করে চালের দাম বেড়েছে—এমন দাবি ওঠার পর সরকার বাজার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বাস্তবে চালের বাজারসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে বৈচিত্র্য আনতে দেশে এখন আঙুর, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর মতো উচ্চমূল্যের ফলের চাষও সম্প্রসারিত হচ্ছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

জনপ্রশাসনের বিষয়ে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নিয়োগ ও পদায়নে সততা, দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষ ও সৎ প্রশাসন ছাড়া বাজেটের সফল বাস্তবায়ন সম্ভব নয়। অতীতের দুর্বলতা কাটিয়ে প্রশাসনিক সক্ষমতা পুনর্গঠনে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বাজেটের একটি টাকাও যাতে অপচয় না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে কর্মসংস্থান বাড়বে, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য অর্জন আরও সহজ হবে।

এলিস/এএফ

প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে:  স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সব মন্ত্রণালয় ও সরকারি কর্মসূচিকে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ বা প্রতিবন্ধী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এটি আমাদের নির্বাচনি ইশতেহার এবং রাজনৈতিক এজেন্ডার একটি অন্যতম প্রধান অংশ।’

শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়’ শীর্ষক সংলাপটির আয়োজন করে ব্র্যাক এবং বি-স্ক্যান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য চিকিৎসা ও অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই দুটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

প্রতিবন্ধী অধিকার নিয়ে কর্মরত সব ব্যক্তি ও সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য একটি ফ্রি এবং উন্মুক্ত একক ফোরাম বা প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি, যেখানে সব পার্টনার সমান সুযোগ পাবেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে সরকার সরাসরি আপনাদের সাথে বসে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।’

জয়ন্ত সাহা/এসএন

‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’
ঢাকা-৩ আসনের বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কি শুধু মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, নাকি ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষের জন্য জাতীয় সংসদে এমন প্রশ্ন তুলেছেন ঢাকা-৩ আসনের বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একইসঙ্গে তিনি ইসলামি ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেন।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একটি ইসলামিক ব্যাংকের পরিচালকের কাছে চাকরির জন্য সুপারিশ করার পর তাকে জানানো হয়, প্রার্থী হিন্দু হওয়ায় সেখানে চাকরি দেওয়া সম্ভব নয়। বিষয়টি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘ব্যাংকের নামের আগে ইসলাম থাকলেই যদি মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ সেখানে চাকরি করতে না পারে, তাহলে এটা কি বৈষম্য নয়? বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’

তিনি বলেন, ‘ব্যাংক কোনো মসজিদ বা মাদরাসা নয়; এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। তাই ধর্মের ভিত্তিতে কর্মসংস্থানে বৈষম্য থাকলে তার ব্যাখ্যা থাকা উচিত। একইসঙ্গে তিনি জানতে চান, যদি এমন নীতি সত্যিই থেকে থাকে, তাহলে ইসলামিক ব্যাংক, ইসলামিক ইন্স্যুরেন্স বা ইসলামিক নামধারী অন্যান্য প্রতিষ্ঠানে অমুসলিমদের অবস্থান কী হবে।’

বিএনপির আদর্শ তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলটি কোনো নির্দিষ্ট ধর্মের রাজনীতি করে না; বরং সব ধর্মের মানুষের মূল্যবোধকে সমানভাবে ধারণ করে।’

তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ‘ইসলামিক বাংলাদেশ’ হিসেবে নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি ‘বাংলাদেশি’ জাতিসত্তার ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথ দেখানোই বিরোধী দলের দায়িত্ব। সব ধর্মের মূল শিক্ষা মানবতা, সততা ও ন্যায়বিচার রাষ্ট্র পরিচালনায়ও সেই মূল্যবোধের প্রতিফলন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।’

এলিস/রিফাত/

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।  

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে কেন্দ্রসচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এ ছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা অংশ নেন। 

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আট জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিফাত/

ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২০ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৭:২০ পিএম
ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

ডিজিটাল যুগের সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য-যাচাই (ফ্যাক্টচেক) এবং আধুনিক ডিজিটাল টুলসের কার্যকর ব্যবহারে সাংবাদিকদের দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের কর্মসূচি শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণ পরিচালনা করছে।

শনিবার (২৭ জুন) পিআইবির সম্মেলন কক্ষে ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ’  শুরু হয়েছে। রবিবার প্রশিক্ষণ সমাপ্ত হবে। 

প্রশিক্ষণে অংশ নিয়েছেন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম এবং ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে কর্মরত রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোচক ও ভিডিও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা।

পিআইবির এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তারা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য-যাচাইয়ের বিভিন্ন টুল ব্যবহারের কৌশল, বিকৃত বা পরিবর্তিত ছবি ও ভিডিও শনাক্তকরণ, অনুসন্ধানী প্রতিবেদনে এআই-ভিত্তিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের ব্যবহার, সংবাদ লেখায় এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ এবং ডিজিটাল স্টোরিটেলিংয়ের আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন। এছাড়া সাংবাদিকতায় তথ্য-যাচাইয়ের কার্যকর কর্মপ্রবাহ গড়ে তোলার বিষয়েও ধারণা পাবেন।

পিআইবির কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি। বিশেষ করে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি-ভিডিও এবং এআই-নির্ভর কনটেন্টের বিস্তারের এ সময়ে নির্ভুল তথ্য যাচাই ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ফ্যাক্টচেক টুল ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতার নৈতিক চর্চা, তথ্য যাচাইয়ের কার্যকর কৌশল এবং এআই-সহায়ক সংবাদ নির্মাণে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।

 রাজু/এসএন

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৭:১০ পিএম
মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের
সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রীর প্রতি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। একইসঙ্গে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা ৭১ সালে কোথায় ছিলেন?’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো ভোলা যাবে না এবং দেশের স্বাধীনতার জন্য যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের সম্মান আরও সুদৃঢ় করতে ভাতা বৃদ্ধি করা প্রয়োজন।’

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের বক্তব্যের জবাবে জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘সংসদকে উত্তপ্ত করতে তিনি চান না। তবে সবাইকে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করার আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতার একদিন আগে কারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা বাংলাদেশকে বুদ্ধিশূন্য করতে চেয়েছিল সেটি স্মরণ রাখা প্রয়োজন।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের অবশ্যই স্মরণ করতে হবে, তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়া যাবে না।’

অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দিন, যাতে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকে।’ 

বাজেটে স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও নারী উন্নয়নে নেওয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘বিরোধী দলের সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা হতে হবে গঠনমূলক। বক্তব্যের শেষদিকে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে দেশ গড়তে হবে ‘বাংলাদেশ সবার আগে’।

এলিস/রিফাত/