ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
রাঙামাটিতে প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ দফা দাবিতে সিলেটে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে তৃতীয় শক্তির নতুন জোটের ইঙ্গিত মান্নার জটিল রোগে আক্রান্ত জুবায়ের, সহায়তার আবেদন পরিবারের তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা ও ব্রিকসে বাংলাদেশকে সহায়তা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২ যাকাত টেলিভিশন চালুর দাবি, ইসলামী ব্যাংকের উন্নয়নের ওপর জোর পার্থর প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইনালে যেতে যে পথ পাড়ি দিতে হবে স্পেনকে মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩ তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’ স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি সম্ভাব্য ফাইনালের পথ জেনে গেল আর্জেন্টিনা জমির বদলে ফ্ল্যাট পেলেও ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি রেডার ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা জুলাইয়ে ৪ রাশির আর্থিক ভাগ্য উজ্জ্বল? কী বলছে প্রচলিত জ্যোতিষশাস্ত্র রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:০৭ পিএম
তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালায়। তবে সেই প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৫৫ বিজিবি জানায়, ১৯৮২ নম্বর মেইন পিলার-সংলগ্ন সীমান্ত এলাকায় কিছুসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন বলে জানায় বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কাজল সরকার/রিফাত/

জটিল রোগে আক্রান্ত জুবায়ের, সহায়তার আবেদন পরিবারের

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
জটিল রোগে আক্রান্ত জুবায়ের, সহায়তার আবেদন পরিবারের
শিশু মো. জুবায়ের হোসেন। ছবি: সংগৃহীত

জটিল রোগে আক্রান্ত ১২ বছরের শিশু মো. জুবায়ের হোসেন। চিকিৎসকদের ভাষায়, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর রোগ এপ্লাস্টিক অ্যানিমিয়া। এটি একটি বিরল ও জটিল রক্তজনিত রোগ, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। পরিবারের পক্ষে এ বিপুল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

জুবায়ের যশোরের ঝুমঝুমপুরের মোজাম্মেল হেসেনের ছেলে। সে মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। 

গত সাড়ে তিন মাস ধরে রাজধানীর পিজি হাসপাতালের রক্ত ক্যান্সার বিভাগের চিকিৎসক ডা. আজিজের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। তবে খরচ চালাতে না পেরে বর্তমানে শিশুটিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জুবায়েরের বাবা মোজাম্মেল হোসেন জানান, ছেলের চিকিৎসা খরচ সামলাতে আর পারছি না। দুই তিন দিন পর ব্লাড দেওয়া লাগে যাতে খরচ হয় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা। মাসে ব্লাডে খরচ হয় ৪৫ থেকে ৫৫ হাজার টাকা এবং ওষুধের খরচ মাসে ৩৮ থেকে ৪২ হাজার টাকা। সবমিলে প্রত্যেক মাসে খরচ দাঁড়ায় ৮৫ থেকে ৯০ হাজার টাকা।  

তিনি জানান, ছেলেটির চিকিৎসার জন্য ডাক্তার বলেছে ‘বোনের টিকা’ দিতে হলে চল্লিশ থেকে ৪৫ লাখ টাকা লাগবে। আমার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। 

সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনারা সবাই এগিয়ে আসুন আমার একমাত্র ছেলেকে বাঁচাতে। আমরা সবাই মিলে ১২ বছরের বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে পারি।

সাহায্য পাঠাবার ঠিকানা-

বিকাশ 01797122697
নগত=01762341664
অগ্রণী ব্যাংক ঝুমঝুমপুর শাখা 
হিসাব নং- 0200019707310

রিফাত/

গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:২২ পিএম
গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক লিজা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ফের পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শ্রমিকদের অভিযোগ, নিহত লিজা আক্তারের মিলাদ মাহফিলে জড়ো হওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত লিজা আক্তার (৩৬) পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলা গ্রামের বাসিন্দা এবং বিদ্যুৎ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শনিবার সকালে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিল। একই সময় নিহত শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকরা সেখানে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, এতে অন্তত ১২ জন আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) একই এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর প্রতিবাদে শত শত শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। শ্রমিকরা মাওনা-বরমী ও মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, বুধবার রাত ১২টার দিকে কর্মরত অবস্থায় লিজা আক্তার অসুস্থ হয়ে পড়লেও কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়নি। সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হলে তার জীবন রক্ষা করা সম্ভব ছিল বলে দাবি তাদের।

সর্বশেষ ঘটনার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তারা লিজা আক্তারের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয় বহনের দাবি জানিয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে টেপিরবাড়ি ও আশপাশের শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পলাশ প্রধান/রিফাত/

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
নিখোঁজ মোহাম্মদ সায়েম। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের  ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে। 

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান,  বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও সৈকতকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেছেন বলে জানান তিনি।

ট্যুরিস্ট পুলিশ ইনানী সাব জোনের পরিদর্শক গাজী আতাউর রহমান জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

তারেকুর রহমান/এসএন

কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:০৬ পিএম
কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
ছবি: খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি জব্দ করা হয়েছে। এ সময় রুবেল মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। পাশাপাশি একজনকে আটক করা হয়। 

রুবেল মিয়া গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়ার নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি জব্দ করা হয়। উদ্ধার করা পণ্য ও জব্দ করা যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। এ ঘটনায় আটক রুবেল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

রিফাত/

পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে কৃত্রিমভাবে মোটাতাজা করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত ছাগলের মালিক গা ঢাকা দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (২৪) জুন সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা।

তিনি ওই উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে ছাগল মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য পাইপ দিয়ে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে- চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।

এদিকে, ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাঁন বাদশা। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে অভিযুক্ত চাঁন বাদশার ভাতিজা রাদেন জানান, গ্রাম থেকে ছাগল কিনে নিয়ে বাজারে বিক্রি করেন তার চাচা চাঁন বাদশা। মূলত কেনার বর মালিক বদলের কারণে ছাগল খাবার খেতে চায় না। এজন্য ছাগলকে রোগাক্রান্ত মনে হয়। যার কারণে পানি খাইয়ে মোটাতাজা করা হয় । তবে ওইদিন ভিডিওর কারণে আর ছাগলটি বিক্রি করা যায়নি। ছাগলটি বাড়িতেই আছে বলে জানান তিনি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত চাঁন বাদশাকে সনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ছাগল মালিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল সঞ্চয়/এসএন