ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে দেশের সব প্রতিবন্ধী শিশু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী

রাঙ্গুনিয়ায় দুটি পৃথক ঘটনায় ২ প্রবাসীর আত্মহনন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:৫১ পিএম
রাঙ্গুনিয়ায় দুটি পৃথক ঘটনায় ২ প্রবাসীর আত্মহনন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহ ও অপবাদের জেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় দুই প্রবাসী আত্মহননের পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) উপজেলার মরিয়মনগর ইউনিয়নে এই দুটি ঘটনা ঘটে।

ভাগ্য গড়ার স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন এই দুই যুবক। স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে তারা এসেছিলেন জন্মভূমিতে। তবে পারিবারিক কলহ, মানসিক অশান্তি আর অপবাদের বোঝা সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তারা বেছে নেন আত্মহননের পথ।

প্রথম ঘটনাটি ঘটে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায়। নিজ ঘর থেকে মো. বাবর (২৮) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মনোয়ারের ছেলে।

স্বজনরা জানান, বাবর কিছুদিন ধরে এক অজানা পারিবারিক কলহের কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

একইদিন সন্ধ্যার দিকে মরিয়মনগরের ফুলগাজীপাড়ায় ঘটে দ্বিতীয় ঘটনাটি। সেখানে কর্ণফুলী নদীর চরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামে আরেক প্রবাসীর দেহ।

এ ঘটনার কিছুক্ষণ আগে তানভির তার ফেসবুক আইডিতে সবার কাছে ক্ষমা চেয়ে লেখেন, ‘আমার মৃত্যুর কারণ আমার চাচাশ্বশুর, এত বড় অপবাদ না দিলেও পারতেন। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেক প্রিয় বউ। সবকিছু শেষ আমার।’

আবেগঘন স্ট্যাটাস দেখে পরিচিতরা তার খোঁজে নামেন। পরে নদীর চরে গাছে তার দেহ ঝুলতে দেখেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খাদিজা রুমি/অমিয়/

মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী
ছবি: সংগৃহীত

চোখের ছানি আর অন্ধত্বের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। চোখের পাশাপাশি গাইনি ও মেডিসিন রোগীদেরও বিনামূল্যে দেয়া হয় স্বাস্থ্য সেবা।

সকাল থেকে সেবা নিতে ভীড় করেন বিভিন্ন বয়সের রোগীরা। পরিচালিত ক্যাম্পে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন। এতে খুশি দীর্ঘদিন ধরে চোখের সমস্যার নিয়ে জর্জারিত অনেক রোগী। প্রাথমিক সমাধান পেয়ে উচ্ছ্বসিত বিভিন্ন এলাকার মানুষ। চরমুগরিয়া বন্দর পাট ব্যবসায়ী সমিতিরন উদ্যোগে ও শহরের প্লানেট হাসপাতালের স্বত্বাধিকারী আলহাজ লোকমান হোসেন মোল্লার সহযোগিতায় আয়োজন করা হয় এমন মহতি কাজের। নিয়মিত এমন মহতি কাজের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজক।

প্রত্যন্ত এলাকার হতদরিদ্র দেড় হাজার রোগী বিনামূল্যে দেয় হয় চোখের চিকিৎসা দেয়ার টার্গেট নেয়া হয়েছে। প্রথম দিনেই সেবা পেয়েছে অন্তত ৭০০-৮০০ মানুষ।। সেখান থেকে বাছাই করা হয়েছে অপারেশনের জন্য। এটি শুধু একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অন্ধকার জীবনকে আলোর পথে ফিরে আসার একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল মান্নান। তিনি বলেন, গুরুতর রোগীদের রাজধানীতে বিনামূল্যে নিয়ে ফ্যাকো সার্জারিসহ অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

শহরের প্লানেট হাসপাতালের স্বত্বাধিকারী ও আয়োজক আলহাজ¦ লোকমান হোসেন মোল্লা বলেন, ‘মানুষের সেবা দেয়ার ব্রত নিয়ে বিভিন্ন এলাকায় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটি কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়, অসহায় মানুষ যেন তাদের হারিয়ে যাওয়া চোখের আলো ফিরে পায়, সেই লক্ষ্য নিয়ে কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। মূলত এলাকাবাসী সহযোগিতা না করলে এটি কোনভাবেই এই বড় চক্ষু সেবা ক্যাম্প চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবার সহযোগিতা প্রয়োজন।’  

মো: রফিকুল ইসলাম/এসএন

প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম
প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই
রবিউল হোসেন । ছবি: সংগৃহীত

দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ, সমাজসেবক এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উপদেষ্টা এবং সাবেক ব্যবস্থাপনা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক রবিউল হোসেনের প্রথম জানাজা শনিবার এশার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। পরদিন রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরসরাই উপজেলার কাঠাছড়ায় জোহরের নামাজের পর তৃতীয় ও শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশে চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধে অধ্যাপক রবিউল হোসেনের অবদান বিশেষভাবে স্মরণীয়। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ চক্ষুশিবিরের মাধ্যমে প্রায় ১০ লাখ মানুষের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১৯৭৫ সালে শুরু হওয়া স্কুলশিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষার কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় আট লাখ শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয়েছে।

চট্টগ্রামের পাহাড়তলীতে ১৯৮৩ সালে তার প্রতিষ্ঠিত ১৩০ শয্যার চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তার উদ্যোগেই সেখানে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি কোর্স চালু হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও তিনি ছিলেন সুপরিচিত। এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজিতে দীর্ঘ দুই দশকের বেশি সময় জাতীয় কাউন্সিলর ও আঞ্চলিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের চেয়ারম্যান হিসেবেও আট বছর দায়িত্ব পালন করেন। চক্ষু চিকিৎসা, জনস্বাস্থ্য ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিশিষ্ট সমাজসেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেছা দম্পতির একমাত্র সন্তান অধ্যাপক ডা. রবিউল হোসেন ১৯৬১ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে চক্ষুবিদ্যায় ডিপ্লোমা (ডিও) এবং এফআরসিএস (অপথালমোলজি) ডিগ্রি লাভ করেন।

এসএন/

হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:২৪ পিএম
হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি
আহত পুলিশ কর্মকর্তারা। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে দেশীয় অস্ত্রের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। হামলার পর পালিয়ে যায় আসামি।

শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন।

জানা গেছে, শুক্রবার রাতে গেন্দুকুড়ি গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি রাশিদুল ইসলামকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যান এসআই রুহুল আমীন ও এএসআই আব্দুল মতিন। এ সময় তাকে আটক করলে তিনি লুঙ্গি পরিবর্তন করে প্যান্ট পরে আসার কথা বলে ঘরে প্রবেশ করেন। পরে ঘর থেকে দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।

পরে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনারুল ইসলাম বলেন, ‘এসআই রুহুল আমীন সবচেয়ে বেশি আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির হামলায় দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বকুল/রিফাত/

রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার
ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে চলে যায় বাংলাদেশে বেড়াতে আসা পাকিস্তানি একটি পরিবার।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় এ ঘটনার প্রায় ৬ ঘন্টা পর চট্টগ্রাম থেকে ফিরে এসে ওই শিশুকে নিয়ে যান পরিবারের সদস্যরা।

ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় এ ঘটনা। প্রশ্ন উঠে পরিবারটির সচেতনতা নিয়েও।

বিষয়টি নিশ্চিত করে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বিদেশি ওই পরিবারের সদস্যরা আমাদের রেস্টুরেন্টে নাশতা করতে আসেন। ঘন্টাখানিক পর তারা যখন সেখান থেকে চলে যান তখন একটি বাচ্চাকে আমরা একা একা দেখতে পাই। কিন্তু সে কোনো কথা বলে না, নামও বলতে পারে না। তখন বুঝতে পারি ওই পরিবারটি ভুলে তাকে ফেলে চলে যায়। তাৎক্ষণিক আমরা বিষয়টি সদর দক্ষিণ মডেল থানায় অবহিত করি।

এ ঘটনায় রেস্টুরেন্টের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।

বিষয়টি নিয়ে বেলা আড়াইটায় পুনরায় লুৎফুর রহমান রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এখানে নাশতা করে ওই পরিবারটি চট্টগ্রাম পর্যন্ত চলে গিয়েছিলো। তারা যে দু’টি গাড়িতে এসেছে তার একটিতে বাচ্চা মা এবং অপরটিতে বাচ্চার বাবা ছিলো। তাদের একজন ভেবেছে অপরজনের কাছে আছে। পরে ফেসবুক পোস্ট তাদের নজরে আসলে কিছুক্ষণ পূর্বে তারা বাচ্চাটিকে নিতে আসে।

পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।


জহির শান্ত/এসএন

এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। ছবি: খবরের কাগজ

এ বছর নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বরকোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, ‘এ বছর নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সব পরীক্ষার্থীর সার্বিক সাফল্য কামনা করেন।

পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা আবুল হাসেম। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিটন সরকার/রিফাত/