ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের সূচনা ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ২৪ আখাউড়ায় উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাঙ্গুনিয়ায় দুটি পৃথক ঘটনায় ২ প্রবাসীর আত্মহনন নাইজেরিয়ায় ভবনধসে শিশুসহ নিহত ৯ ফুটবলে কিছুই দিয়ে যেতে পারিনি : মার্সেলো বিয়েলসা বায়েজিদে অস্ত্র ও কার্তুজসহ ২ যুবক গ্রেপ্তার জাবিতে সিনেট অধিবেশনের ৩ ঘণ্টা আগে নতুন দুই শিক্ষার্থী-প্রতিনিধি মনোনয়ন হাকিমপুর ৫০ শয্যার হাসপাতালে পানিসংকট, খাবার সরবরাহ নিয়ে অসন্তোষ চট্টগ্রামে সুদের টাকা না পেয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত, আসামি গ্রেপ্তার পাগলা মসজিদে তিন ঘণ্টায় মিলেছে ১০ কোটি, চলছে গণনা কুমিল্লায় নকল ওষুধের বড় চালান জব্দ আকিজ গ্রুপে চাকরির সুযোগ, চলছে অনলাইনে আবেদন

কুমিল্লায় নকল ওষুধের বড় চালান জব্দ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০২:১৮ পিএম
কুমিল্লায় নকল ওষুধের বড় চালান জব্দ
ছবি: খবরের কাগজ

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে নকল ও অননুমোদিত ওষুধের একটি বড় চালান জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল, উৎপাদন মেশিন ও প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় একটি পিকআপভ্যানে অভিযান চালানো হয়।

এ সময় পিকআপটি তল্লাশি করে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ১৮ হাজার ৬৬০ পিস নকল ও অননুমোদিত ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপ, প্রায় ১০০ কেজি রাসায়নিক পাউডার, সাত লিটার তরল রাসায়নিক, প্রায় ২০ হাজার ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ তৈরিতে ব্যবহৃত তিনটি মেশিন জব্দ করা হয়।

এ ঘটনায় সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলামকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

জহির/খাদিজা রুমি/

চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, শিশুটি ঘুমিয়ে ছিল। পরে তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

মিজানুর রহমান/তামান্না রুপা/

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ী জঙ্গল থেকে তার থেতলানো মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন উপজেলার মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে সোমনাথপাড়া এলাকায় পাহাড়ি অঞ্চলে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তাকে না পেয়ে আজ শনিবার সকালে আবার খুঁজতে বের হন পরিবারের লোকজন ও স্বজনরা। এক পর্যায়ে জঙ্গলে তার থেতলানো মরদেহ দেখতে পান তারা।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে প্রায়ই বন্য হাতি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। ধারণা করা যায়, গতকাল সন্ধ্যার পর কোনো এক সময় বন্য হাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ/খাদিজা রুমি/

চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিনামূল্যে বিভিন্ন শ্রেণিপেশার পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ছাড়াও ২৫ শিশুকে খতনা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ে সেনেরহাট ইসলামি পাঠাগারের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম ও লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সেনেরহাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আজাদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি আলহাজ শহীদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুনাইদ চৌধুরী, বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ও বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীনসহ প্রমুখ।

আরিফুল/খাদিজা রুমি/

আখাউড়ায় উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:২১ পিএম
আখাউড়ায় উচ্ছেদ অভিযান, হকারদের মালামাল জব্দ
অভিযানের ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট কমাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের সড়কবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ফুটপাতে রাখা এবং বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হকারদের মালামাল জব্দ করে পৌরসভার ট্রাকে তুলে নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।

এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর হোসেন এবং আখাউড়া থানার পুলিশ তাকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পৌরশহরের যানজট নিরসনে এ রকম অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসনের বিষয়ে পৌর প্রশাসন কাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার দাবি করেন, এক প্রবাসী ও সম্ভাব্য মেয়র প্রার্থীর পক্ষ থেকে তাদের মধ্যে ছাতা বিতরণের পর থেকেই উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে এ দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জুটন বনিক/তামান্না রুপা/

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি এক শিশু। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫৮ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৪টি শিশু।

শনিবার (২৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট দুই হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২২৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৫৮টির। গত ২৪ ঘণ্টায় কোনো শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও পাঠানো হয়নি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/আজহার/