ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে দেশের সব প্রতিবন্ধী শিশু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের সূচনা

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি এক শিশু। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫৮ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৪টি শিশু।

শনিবার (২৭ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট দুই হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২২৬ শিশু এবং মৃত্যু হয়েছে ৫৮টির। গত ২৪ ঘণ্টায় কোনো শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়ও পাঠানো হয়নি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/আজহার/

রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার
ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে চলে যায় বাংলাদেশে বেড়াতে আসা পাকিস্তানি একটি পরিবার।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় এ ঘটনার প্রায় ৬ ঘন্টা পর চট্টগ্রাম থেকে ফিরে এসে ওই শিশুকে নিয়ে যান পরিবারের সদস্যরা।

ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় এ ঘটনা। প্রশ্ন উঠে পরিবারটির সচেতনতা নিয়েও।

বিষয়টি নিশ্চিত করে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বিদেশি ওই পরিবারের সদস্যরা আমাদের রেস্টুরেন্টে নাশতা করতে আসেন। ঘন্টাখানিক পর তারা যখন সেখান থেকে চলে যান তখন একটি বাচ্চাকে আমরা একা একা দেখতে পাই। কিন্তু সে কোনো কথা বলে না, নামও বলতে পারে না। তখন বুঝতে পারি ওই পরিবারটি ভুলে তাকে ফেলে চলে যায়। তাৎক্ষণিক আমরা বিষয়টি সদর দক্ষিণ মডেল থানায় অবহিত করি।

এ ঘটনায় রেস্টুরেন্টের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।

বিষয়টি নিয়ে বেলা আড়াইটায় পুনরায় লুৎফুর রহমান রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এখানে নাশতা করে ওই পরিবারটি চট্টগ্রাম পর্যন্ত চলে গিয়েছিলো। তারা যে দু’টি গাড়িতে এসেছে তার একটিতে বাচ্চা মা এবং অপরটিতে বাচ্চার বাবা ছিলো। তাদের একজন ভেবেছে অপরজনের কাছে আছে। পরে ফেসবুক পোস্ট তাদের নজরে আসলে কিছুক্ষণ পূর্বে তারা বাচ্চাটিকে নিতে আসে।

পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।


জহির শান্ত/এসএন

এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। ছবি: খবরের কাগজ

এ বছর নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বরকোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, ‘এ বছর নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সব পরীক্ষার্থীর সার্বিক সাফল্য কামনা করেন।

পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা আবুল হাসেম। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিটন সরকার/রিফাত/

চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। এ সময় দেখা যায়, শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, শিশুটি ঘুমিয়ে ছিল। পরে তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

মিজানুর রহমান/তামান্না রুপা/

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ী জঙ্গল থেকে তার থেতলানো মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন উপজেলার মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে সোমনাথপাড়া এলাকায় পাহাড়ি অঞ্চলে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তাকে না পেয়ে আজ শনিবার সকালে আবার খুঁজতে বের হন পরিবারের লোকজন ও স্বজনরা। এক পর্যায়ে জঙ্গলে তার থেতলানো মরদেহ দেখতে পান তারা।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাটাতার পেরিয়ে প্রায়ই বন্য হাতি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। ধারণা করা যায়, গতকাল সন্ধ্যার পর কোনো এক সময় বন্য হাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ/খাদিজা রুমি/

চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিনামূল্যে বিভিন্ন শ্রেণিপেশার পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ছাড়াও ২৫ শিশুকে খতনা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ে সেনেরহাট ইসলামি পাঠাগারের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম ও লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সেনেরহাট ইসলামী পাঠাগার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন আজাদের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের সভাপতি আলহাজ শহীদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুনাইদ চৌধুরী, বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ও বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসার সুপার মাওলানা নাছির উদ্দীনসহ প্রমুখ।

আরিফুল/খাদিজা রুমি/