ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে দেশের সব প্রতিবন্ধী শিশু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ চট্টগ্রামে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের সূচনা

The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
পিঁপড়াটিকে প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে ছিল। প্রতীকী ছবি- সংগৃহীত

Story Writing

The Ant and the Dove

Once there lived an ant and a dove in a forest. They were passing their days very cheerfully. But they did not know each other. One day the ant became very thirsty and started looking for water to drink. Beside the forest, there was a small river. The ant went to the bank of the river and try to drink water. All on a sudden, a strong flow swift it away. It falls into real trouble and was about to die. At that time a dove was singing sitting on the branch of a tree. It noticed the helpless condition of the ant. It felt pity for the ant and left a leaf on the

আরো পড়ুন : Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

water. The ant climbed onto the leaf. The dove flew down and took the leaf over water and drop it on the ground. At last, the ant became safe. After that, the ant and the dove became a good friend. 
A few days later, a hunter came to the forest and found the dove on the same tree. He aimed his bow to the dove. At that time the ant noticed everything. It spotted there as soon as possible and bit severely on the foot of the hunter. 
Being bitten by the ant the hunter could not shoot the arrow right target. As a result, the dove could fly away. Thus the ant repaid its owe to the dove.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:২৩ পিএম
মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে খুশি। ছবি- সংগৃহীত

প্রবন্ধ রচনা : মাদকাসক্তির কারণ ও প্রতিকার

ভূমিকা: মাদকাসক্তি নামক ছোট অথচ ভয়ংকর শব্দটি বর্তমান বিশ্বে বিশেষ করে আমাদের যুবসমাজের জন্য আরও ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। আদিকাল থেকেই মানুষ নেশার জালে আচ্ছন্ন হয়ে আছে। এই নেশারই নাম মাদকাসক্তি। মাদকদ্রব্য বলতে এমন বস্তুগুলোকে বোঝায় যেগুলো শরীরে প্রবেশ করলে কিছু স্নায়বিক প্রতিক্রিয়ার উদ্রেক ঘটে এবং বারবার এসব দ্রব্য গ্রহণের আগ্রহ জন্মায়। তবুও মানুষ যুগ যুগ ধরে এই নেশায় আক্রান্ত। এই নেশায় আক্রান্ত ব্যক্তি সহজে নেশা কাটিয়ে উঠতে পারে না। ফলে তার জীবনে নেমে আসে দুর্দিন এবং ঘন অন্ধকার।

মাদকাসক্তি কী: বিভিন্ন নেশার দ্রব্য গ্রহণ করে নেশা করার প্রবণতাই মাদকাসক্তি। নেশা ক্ষণিকের জন্য মনের যন্ত্রণা লাঘব করে, সব বেদনা থেকে রেহাই পেতে সাহায্য করে, নেশার ফলে বাস্তব চৈতন্যকে অবলুপ্ত করে তাকে নিয়ে যায় এক স্বতন্ত্র জগতে এসব বিশ্বাস থেকেই সাধারণ মানুষের মধ্যে মাদকাসক্তির বিকাশ ঘটে। মাদকদ্রব্য হিসেবে বহু উপকরণ রয়েছে। যেমন–মদ, গাঁজা, ভাং, আফিম, মারিজুয়ানা, চরস, প্যাথিডিন, ফেনসিডিল ইত্যাদি। সাম্প্রতিককালে হেরোইনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বেড়েছে। জীবনের হতাশা, ব্যর্থতা, বিষাদ, মাদকদ্রব্য খাওয়ার কৌতূহল থেকেই মানুষের জন্য নেশা গ্রহণের সূত্রপাত ঘটে। জীবনের অস্থিরতা, নৈতিক মূল্যবোধের অভাব, সঙ্গদোষ, কালো টাকার উত্তাপ ও ব্যয়ের অপরিচ্ছন্ন পন্থা যুবসমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে।

মাদকাসক্তির ক্ষতিকর দিক: মাদকদ্রব্য গ্রহণের আসক্তি সুপ্রাচীনকাল থেকে প্রচলিত। এটি যুগে যুগে সমস্যার সৃষ্টি করছে। এক সময় চীন দেশের লোকজন আফিম খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। সাম্প্রতিককালে মাদকাসক্তির প্রভাবে বহুলোকের সন্তানদের বিশেষত যুবসমাজের মধ্যে ধ্বংস নেমে আসছে, শুরু হয়েছে এক ভয়াবহ অবক্ষয়ের। মাদকদ্রব্য গ্রহণের ফলে বিভিন্ন রকম দৈহিক প্রতিক্রিয়া শুরু হয়ে দেহের অক্ষমতা বৃদ্ধি করে। মাদকাসক্তির ফলে মানসিক ভারসাম্যহীন্যতার সৃষ্টি হয়। বিভিন্ন চেতনানাশক মাদকদ্রব্য ব্যবহারের ফলে মানসিক আচ্ছন্নতা, দেহের মাংসপেশির কম্পন ও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ফলে মাদকাসক্তির পরিণাম হিসেবে ব্যক্তিজীবনে আসে ব্যর্থতা এবং জাতির জন্য নেমে আসে দুর্দিন।

মাদকাসক্তির প্রভাব: সারা বিশ্বে মাদকাসক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক উন্নত দেশে মাদকাসক্তির ব্যাপকতা ওই জাতির জন্য আতঙ্কের কারণ হয়ে দাড়ায়। এই সর্বনাশা নেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মাদকদ্রব্যের প্রসারের ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেশায় আক্রান্ত হচ্ছে। তবে তরুণ সমাজের মধ্যে এর সম্প্রসারণের প্রবণতা বেশি। শিক্ষাজীবনের অনিশ্চয়তা, বেকারত্বের অভিশাপ, দারিদ্র্যের গ্রাস এসব কারণে যুবসমাজ ক্রমেই নেশার দিকে ধাবিত হচ্ছে। নেশাগ্রস্তদের নৈতিক মূল্যবোধের অভাবের কারণে তারা অন্যায় ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। মাদকদ্রব্যের দাম বেশি হওয়ায় নেশাগ্রস্তরা অবৈধ উপায়ে অর্থ উপার্জনে তৎপর হচ্ছে। 

আরো পড়ুন :  কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র

বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকদ্রব্যের ব্যবহার: উন্নত বিশ্বের দেশগুলোর মতো আমাদের দেশেও মাদকদ্রব্যের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের যুবসমাজ মারাত্মকভাবে মাদকাসক্তির শিকার। বাংলাদেশে কী পরিমাণ মাদকদ্রব্য ব্যবহার করা হয় এবং কত লোক মাদকাসক্ত তার সঠিক কোনো পরিসংখ্যান এখনো নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, দেশে মোট জনসংখ্যার ১৭ ভাগ মাদকদ্রব্য ব্যবহার করে। দেশে ৩৫০টি বৈধ গাঁজার দোকান আছে। দর্শনায় রয়েছে সরকার অনুমোদিত একমাত্র মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। বৈধ লাইসেন্স ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় দেশীয় মদ প্রচুর পরিমাণে উৎপাদন ও বিক্রি হয়।

মাদকদ্রব্যের ব্যবহার: আজকাল মাদকদ্রব্য বিভিন্নভাবে সেবন করা হয়। এক ধরনের মাদক আছে যা নাকে টানা হয়। আবার কোনো মাদক ধোঁয়ার সঙ্গে সেবন করা হয়। কোনোটি গিলে খাওয়া হয়। আবার কোনোটি ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করানো হয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, বাংলাদেশ বর্তমানে প্রায় ১৫ লাখের মতো মাদক সেবনকারী রয়েছে এবং এ সংখ্যা দিন দিন আরও বাড়ছে। বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও নেশায় আক্রান্ত হচ্ছে।

মাদকদ্রব্যের ধরন বা প্রকার: বর্তমানে বিশ্বে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চালু রয়েছে। মদ, গাঁজা, ভাং, আফিম ইত্যাদি অনেক প্রাচীনকালের মাদকদ্রব্য। বর্তমানে হেরোইন, ইয়াবা, মারিজুয়ানা, এলএসডি, হাসিস, কোকেন, প্যাথিডিন, ফেনসিডিল ইত্যাদি বেশি প্রচলিত। তবে বিশেষজ্ঞদের মতে হেরোইন সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী মাদকদ্রব্য। তবে বিশ্বব্যাপী ক্যাফেইন, নিকোটিন এবং অ্যালকোহল সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক। অন্য মাদকদ্রব্যের চেয়ে এর দাম তুলনামূলক বেশি এবং মানুষকে নেশায় আক্রান্ত করে গভীরভাবে।

মাদক সেবনের কারণ:  জীবনের প্রতি বিমুখতা ও নেতিবাচক মনোভাব থেকেই মাদকাসক্তির জন্ম। অভ্যাস থেকে আসক্তি, এ জন্য ধূমপান করা ব্যক্তি একদিন পরিণত হয় হেরোইন আসক্তিতে। ধনতান্ত্রিক সমাজ ও অর্থনীতিতে ব্যক্তিদের অনেক ভোগের উপকরণ রয়েছে। বর্তমানে সিনেমা ও টেলিভিশনে যেসব অশ্লীল নৃত্য, ছবি, কাহিনি ইত্যাদি দেখানো হয় সেসব অনুকরণ করতে গিয়ে তরুণ সমাজ তাদের নৈতিক অধঃপতন ডেকে আনছে। তা ছাড়া আবার অনেক সময় অস্থিরতা, কুচিন্তা, অভাব অনটন, পারিবারিক কলহের কারণে তরুণ সমাজ এই মোহের জালে আচ্ছন্ন হয়।

মাদকের উৎসভূমি: গোল্ডেন ট্রায়াঙ্গেল (লাওস, মায়ানমার, থাইল্যান্ড), গোল্ডেন ক্রিসেন্ট (আফগানিস্তান, ইরান, পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজ হেরোইনের মূল উৎস। মাদকের মধ্যে সবচেয়ে প্রাচীন হলো আফিম। পপি ফুলের নির্যাস থেকে কৃষকরা তৈরি করেন কাঁচা আফিম।  আফিম থেকেই তৈরি হয় সর্বনাশা হেরোইন। প্রাপ্ত তথ্যমতে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, গুয়াতেমালা, জ্যামাইকা, ব্রাজিল, প্যারাগুয়ের, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে মারিজুয়ানা উৎপন্ন হয়। হাসিস উৎপন্ন করার জন্য জ্যামাইকা, মরক্কো, জর্ডান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও নেপাল অধিক পরিচিত।

   (বাকি অংশ ২য় পর্বে প্রকাশ করা হবে)

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর

The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
পিঁপড়াটিকে প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময় একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে ছিল। প্রতীকী ছবি- সংগৃহীত

Story Writing

The Ant and the Dove

Once there lived an ant and a dove in a forest. They were passing their days very cheerfully. But they did not know each other. One day the ant became very thirsty and started looking for water to drink. Beside the forest, there was a small river. The ant went to the bank of the river and try to drink water. All on a sudden, a strong flow swift it away. It falls into real trouble and was about to die. At that time a dove was singing sitting on the branch of a tree. It noticed the helpless condition of the ant. It felt pity for the ant and left a leaf on the

আরো পড়ুন : Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

water. The ant climbed onto the leaf. The dove flew down and took the leaf over water and drop it on the ground. At last, the ant became safe. After that, the ant and the dove became a good friend. 
A few days later, a hunter came to the forest and found the dove on the same tree. He aimed his bow to the dove. At that time the ant noticed everything. It spotted there as soon as possible and bit severely on the foot of the hunter. 
Being bitten by the ant the hunter could not shoot the arrow right target. As a result, the dove could fly away. Thus the ant repaid its owe to the dove.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন, তবে সনাতন পদ্ধতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ২.৫০ থাকতে হবে। বিভিন্ন সেক্টরে কর্মরত পেশাজীবীরা আবেদন করতে পারেন।

কোর্সের বৈশিষ্ট্য: এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য হলো, এটি পেশাজীবী ও সাধারণ শিক্ষার্থীউভয় শ্রেণির কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন সংস্থায় কর্মরত, তাদের সুবিধার্থে এখানে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যেন কর্মব্যস্ততার মধ্যেও পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হয়। এটি এমন একটি বাস্তবমুখী শিক্ষণ পরিবেশ তৈরি করে, যা তাত্ত্বিক ধারণার সঙ্গে প্রাতিষ্ঠানিক কাজের বাস্তব চ্যালেঞ্জ ও বিশ্বরাজনীতির নীতিমালার মেলবন্ধন ঘটায়।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের ১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা: ৩ জুলাই বিকেল ৩টায়।

ক্লাস: শুক্র ও শনিবার।

জেনে রাখুন: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান ভবনের তৃতীয় তলায় অবস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪১২ নম্বর কক্ষে সরাসরি যোগাযোগ করতে পারেন।

বিস্তারিত জানতে: https://www.du.ac.bd/webPost/157/27585

কবীর

উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৮ পিএম
উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
উদ্ভিদের অঙ্কুরোদগম। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ বৃদ্ধি 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

২৩। নিচের কোনটির বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে?
ক) কুমড়ার     খ) সরিষার 
গ) শিমুলের     ঘ) ধানের

২৪। কোনটি পানিপরাগী ফুল?
ক) পাতাশ্যাওলা     খ) কুমড়া 
গ) ধান                   ঘ) কলমিলতা

২৫। ফল প্রধানত কত প্রকার?
ক) ২ প্রকার     ক) ৩ প্রকার 
গ) ৪ প্রকার     গ) ৫ প্রকার

২৬। নিচের কোনটি বীজে রূপান্তরিত হয়?
ক) গর্ভমূল     খ) গর্ভমুণ্ড 
গ) গর্ভদণ্ড     ঘ) ডিম্বক

আরো পড়ুন : উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২৭। ভ্রূণ গঠিত হয়-
i. বীজপত্র দিয়ে     
ii. ভ্রূণমূল দিয়ে 
iii. ভ্রূণকাণ্ড দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

২৮। বীজত্বকের নিচের অংশকে কী বলে?
ক) টেটমেন্ট     খ) ইপিকোটাইল 
গ) টেগমেন     ঘ) মাইক্রোপাইল

২৯। প্রকৃত ফলের উদাহরণ-
i. কাঁঠাল  
ii. আপেল  
iii. আম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

৩০। পুংগ্যামেট কোথায় সৃষ্টি হয়?
ক) ডিম্বাশয়ে     খ) পরাগনালিতে 
গ) গর্ভাশয়ে     ঘ) পরাগধানীতে

উত্তর: ২৩. ঘ, ২৪. ক, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. গ, ২৯. ক, ৩০. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:০০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামে ভর্তি তথ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। 

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো ডিসিপ্লিন বা বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪ এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকা আবশ্যক।

কোর্সের মেয়াদ: এটি ১২ মাস বা এক বছর মেয়াদি প্রোগ্রাম। পুরো কোর্সটি মোট ৪৪ ক্রেডিট আওয়ারে বিভক্ত, যা শিক্ষার্থীদের দুটি সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

 ক্লাস: ব্যাংকার, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বহুজাতিক কোম্পানির এক্সিকিউটিভ বা অন্য পেশাজীবীরা যেন তাদের নিয়মিত চাকরিকালীন কর্মঘণ্টা বা সাপ্তাহিক কর্মব্যস্ততা অক্ষুণ্ন রেখে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেন, সে জন্য ক্লাসের সময়সূচি রাখা হয়েছে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার। 

আবেদনের শেষ তারিখ: ৫ জুলাই, ২০২৬। 

ভর্তি পরীক্ষা: ১০ জুলাই, ২০২৬ সকাল ১০টায়।

ক্লাস শুরু তারিখ: ১৭ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ: https://djs.du.ac.bd/

কবীর