ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র গৃহশান্তি বজায় রাখতে বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু সরকারি স্বাস্থ্যসেবায় আসবে দেশের সব প্রতিবন্ধী শিশু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডকে উড়িয়ে সমালোচকদের জবাব গার্সিয়ার নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে, মূল্যস্ফীতি কমতে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দিচ্ছি: খাদ্য প্রতিমন্ত্রী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসুর সংস্কৃতি সম্পাদক The Ant and the Dove বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৩য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র এই গরমে চুলের খুশকি দূর করতে চুয়াডাঙ্গার শ্বাসনালীতে দুধ আটকে ৩ মাসের শিশুর মৃত্যু রাত জেগে খেলা দেখার সময় যা খাবেন এবং যা এড়িয়ে চলবেন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি: প্রধানমন্ত্রী রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত মানা হবে না: বিরোধীদলীয় নেতা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু দেশের অর্থনৈতিক উন্নয়নে চীন-মালয়েশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্থানীয় সরকার মন্ত্রী

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের সূচনা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০২:৫০ পিএম
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সপ্তম বর্ষের সূচনা
ছবি: বিজ্ঞপ্তি

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। 

‘বাংলায় জাগি ভরপুর’ এ স্লোগানকে সামনে রেখে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ‘ইস্পাহানি মির্জাপুর’ এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে ২০১৭ থেকে। 

এ বছর ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আরও আকর্ষনীয়ভাবে আয়োজিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। আটটি বিভাগীয় শহর ও কুমিল্লায় অডিশনের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতা করবে। মোট ২১ পর্বের এ প্রতিযোগিতা চ্যানেল আই-এ সম্প্রচারিত হবে।

বিচারকমণ্ডলীতে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ভাষাবিদ তারিক মনজুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

সপ্তম বর্ষের নিবন্ধন শুরু হয়েছে শনিবার (২৭ জুন) থেকে যা চলবে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত।চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে ১০ লক্ষ, ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি পাবে। প্রথম দশজন প্রতিযোগী ল্যাপটপসহ বই ও বইয়ের আলমারি পাবে।

উক্ত উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। এছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর ও ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান। 

এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধনের জন্যে www.banglabid.com.bd ঠিকানায় যাবার জন্যে অনুরোধ করা যাচ্ছে।

অন্তরা/

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে
হুয়াওয়ে। ছবি: সংগৃহীত

ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাদারদের জন্য তিনটি চাকরির সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। পদ তিনটি হলো- সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।

শনিবার (২৭ জুন) হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার) পদের মূল দায়িত্ব হবে সৌরবিদ্যুৎ (সোলার), এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সল্যুশনসহ হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এ পদে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, পণ্যের প্রচার, কারিগরি পরামর্শ প্রদান, বাজার কৌশল নির্ধারণ এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার কাজ করতে হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে (বিশেষ করে ইইই, সিএসই, ইসিই বা ইটিই) স্নাতক ডিগ্রিসহ বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সল্যুশন খাতে কমপক্ষে আট বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সল্যুশন বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট পদের দায়িত্বের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা, পাবলিক অ্যাফেয়ার্সের বিভিন্ন উদ্যোগ পরিচালনা, শিল্প খাতের নীতিমালা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ এবং কোম্পানির ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়ক পাবলিক অ্যাফেয়ার্স কর্মসূচি বাস্তবায়ন। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান বা বিজনেস বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি টেলিকমিউনিকেশন বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদের মূল কাজের মধ্যে রয়েছে সরকারি খাতে ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়া, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ তদারকি, মার্কেট অপারেশনস, সেলস প্রজেক্ট পরিচালনা এবং অংশীদারত্ব (পার্টনারশিপ) উন্নয়ন। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে (বিশেষত ইইই, সিএসই, ইসিই বা ইটিই) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিসহ এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস এবং সরকারি খাতের ব্যবসায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন-

সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার)
সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট
অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)

নিজেদের মূল ব্যবসায়িক ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদানের মাধ্যমে হুয়াওয়ে দেশের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করতে দক্ষ স্থানীয় জনশক্তিকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়ে আসছে।

রিফাত/

বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
মহিব চৌধুরী-মুসলেহ আহমেদ। ছবি: সংগৃহীত

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে বিবিসিসিআই কনফারেন্স হলে ফাইন্যান্স ডিরেক্টর পদে নির্বাচন শেষে নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির নাম ও ফলাফল ঘোষণা করে।

নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন:

সভাপতি- মহিব চৌধুরী
সিনিয়র ভাইস সভাপতি- প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী
ভাইস সভাপতি- আবদুল ওয়াহেদ চৌধুরী
ডিরেক্টর জেনারেল- মুসলেহ আহমেদ
ডেপুটি ডিরেক্টর জেনারেল- আবদুল মুমিন
ফাইন্যান্স ডিরেক্টর- আবুল কালাম আজাদ
মেম্বারশিপ ডিরেক্টর- মোস্তফা আহমেদ লাকি

নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও অগ্রগতিমুখী বিবিসিসিআই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিবিসিসিআই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নবনির্বাচিত সভাপতি মহিব চৌধুরী বলেন, ‘চেম্বারের সহকর্মী ডিরেক্টরদের আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা সবাই মিলে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর বিবিসিসিআই গড়ে তুলতে কাজ করব, যা সদস্যদের স্বার্থ রক্ষা করবে এবং আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।’

ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, ‘এটি শুধু একটি নির্বাচনের ফল নয়, বরং বিবিসিসিআই-এর জন্য একটি নতুন যাত্রার সূচনা। আমাদের লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যসেবার মান উন্নত করা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘ঐক্য, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারত্ব হবে আমাদের কার্যক্রমের মূল ভিত্তি। সকল পরিচালক, সদস্যবৃন্দ এবং স্টেকহোল্ডারদের সহযোগিতায় আমরা একটি শক্তিশালী ও প্রভাবশালী বিবিসিসিআই গড়ে তুলতে বদ্ধপরিকর।’

নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ব্যবসায়িক সম্প্রদায়ের স্বার্থে নতুন উদ্যোগ গ্রহণ, সদস্যদের জন্য অধিক সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিবিসিসিআই-এর অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে তারা কাজ করবেন।

নবনির্বাচিত বিবিসিসিআই সব পরিচালক, সদস্য, শুভানুধ্যায়ী ও অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং নতুন নেতৃত্বের অধীনে একটি সফল ও ফলপ্রসূ মেয়াদ পূরণের প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, শুধুমাত্র ফাইন্যান্স ডিরেক্টর পদে দুইজন প্রার্থী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে বর্তমান ফাইন্যান্স ডিরেক্টর হলোল খান দুই ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের কাছে পরাজিত হন।

সভাপতি, সিনিয়র ভাইস সভাপতি, ভাইস সভাপতি, ডিরেক্টর জেনারেল, ডেপুটি ডিরেক্টর জেনারেলসহ অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিচারক নজরুল খসরু, কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী।

ফলাফল ঘোষণার সময় বিপুলসংখ্যক ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ব্রিটিশ-বাংলাদেশি শীর্ষ ব্যবসায়ীদের এই চেম্বারটি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করে আসছে। ফলে সংগঠনটির নির্বাচনকে ঘিরে কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়ের, ব্রেন্টের সাবেক মেয়র পারভেজ আহমেদ এবং ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মনজুর শওকত।

রিফাত/

বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্‌যাপন শুরু
ওয়াটারএইড বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন অনুষ্ঠানের অতিথিরা

বাংলাদেশে চার দশকের পথচলা পূর্ণ করেছে ওয়াটারএইড। দেশের মানুষের জন্য নিরাপদ পানি, মর্যাদাপূর্ণ স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটির এই দীর্ঘ যাত্রা।

সম্প্রতি বিশেষ লোগো উন্মোচনের মধ্য দিয়ে ওয়াটারএইড বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের ৪০ বছর পূর্তির বছরব্যাপী উদ্‌যাপন শুরু করেছে। বিশেষ এই আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ওয়াটারএইডের কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি বর্তমান ও সাবেক সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা ভার্চুয়ালি যুক্ত হন। ওয়াটারএইড বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ওয়াটারএইড নেপালের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন নেওপানে এবং ওয়াটারএইড পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ জুনাইদ।

চার দশক ধরে ওয়াটারএইড বাংলাদেশ দেশের ওয়াশ খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সেবায় সহায়তা, সেবা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, যথোপযুক্ত ও জনবান্ধব নীতি প্রণয়নে সরকারকে অনুপ্রাণিত ও সহযোগিতা করা, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল ওয়াশ সেবা প্রসারসহ নানা ক্ষেত্রে সংস্থাটির কাজ এগিয়েছে অংশীদারত্ব, সুনির্দিষ্ট উদ্দেশ্য, একনিষ্ঠতা ও মানুষকেন্দ্রিক উদ্যোগকে ভিত্তি করে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে খায়রুল ইসলাম বলেন, ‘এই উদ্‌যাপন কৃতজ্ঞতা, আত্মবিশ্লেষণ ও নতুন অঙ্গীকারের এক বিশেষ মুহূর্ত। ওয়াটারএইড বাংলাদেশের যাত্রা গড়ে উঠেছে সেই সব মানুষ ও জনগোষ্ঠীর হাত ধরে, যাঁদের সঙ্গে আমরা কাজ করি; সেই সহকর্মীদের অবদানে, যাঁরা এই মিশনকে এগিয়ে নিয়েছেন এবং সেই অংশীদার ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায়, যাঁরা আমাদের পাশে থেকেছেন। আমি আশা করি, ৪০ বছর পূর্তির এই সময়ে ওয়াটারএইড বাংলাদেশ আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার আরও দৃঢ়ভাবে ব্যক্ত করবে।’

হাসিন জাহান বলেন, ওয়াটারএইড বাংলাদেশের ৪০ বছরের পথচলা দেখিয়েছে, ধারাবাহিক অঙ্গীকার, আস্থাভিত্তিক অংশীদারত্ব এবং জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, এই উদ্‌যাপন তাঁদের সবার অবদানকে ধারণ করে, যাঁরা এই যাত্রাকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে নারী, যুব, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অভিজ্ঞতা ওয়াটারএইড বাংলাদেশের কাজকে আরও অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও প্রাসঙ্গিক করে তুলেছে। একই সঙ্গে এটি নতুন উদ্যম, সাহস ও আশার সঙ্গে কাজ এগিয়ে নেওয়ার প্রেরণা।

ওয়াটারএইড বাংলাদেশের ৪০ বছর পূর্তিতে বছরজুড়ে থাকবে নানা আয়োজন ও সম্পৃক্ততামূলক কার্যক্রম। এর মাধ্যমে সম্মিলিত অর্জন উদ্‌যাপন, দীর্ঘদিনের অংশীদারত্বকে সম্মান জানানো এবং সবার জন্য ওয়াশ অধিকার এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

ওয়াটারএইড একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যার লক্ষ্য পানির মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনা।

রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:২০ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৩:২১ পিএম
রাজশাহীতে আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প
ছবি: খবরের কাগজ

শাহাদতে হযরত ইমাম হোসাইন (আ.) ও কারবালার শহিদদের স্মরণে এবং পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজশাহীর দরগাহপাড়ায় অবস্থিত হযরত সৈয়্যদ শাহ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
দি মখদুম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখের ছানি অপারেশন এবং স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবকল্যাণ) মো. বেলায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ এস্টেট পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান সরকার, যিনি যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. সুরায়েত রহমান রক্তিম আশরাফী, যিনি দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ এস্টেট পরিচালনা কমিটির ট্রাস্টি সদস্য।

দিনব্যাপী কর্মসূচিতে আগত রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান বলেন, সমাজের অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুসরণযোগ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রাহেনুর আক্তার, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হবে

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৪১ এএম
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হবে
ছবি: বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অর্থনীতি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত হলো ‘বাজেট টক ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার। আইইউবি অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বাজেট বাস্তবায়ন, রাজস্ব আহরণ ও অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে ‘রিসোর্স মোবিলাইজেশন: প্রায়োরিটাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ।

অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকার বড় বাজেট প্রস্তাব করে থাকে। সে দিক থেকে জিডিপির ৩.৬ শতাংশ ঘাটতি রেখে সম্প্রসারণমূলক বাজেট প্রস্তাবকে খারাপ বলা যাবে না।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো রাজস্ব আহরণ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বেশ উচ্চাভিলাষী। বর্তমান সক্ষমতা, কর কাঠামো ও রাজস্ব আহরণের ব্যবস্থাপনার বিবেচনায় এক বছরের মধ্যে কর আদায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো কঠিন হবে।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়ন ও তদারকির সক্ষমতা বৃদ্ধিতে সরকারের গুরুত্ব দেওয়া প্রয়োজন। বরাদ্দের দিক থেকে বাজেট ঠিকই আছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শুধু অর্থ বরাদ্দ করলেই তার যথাযথ ব্যয় নিশ্চিত হয় না। বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকিও নিশ্চিত করতে হবে।

মূল প্রবন্ধের পর প্যানেল আলোচনায় অংশ নেন জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইজাজ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম এবং বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ ড. শামসুদ্দিন আহমদ।

আইইউবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার কবীরের সঞ্চালনায় আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় প্যানেল আলোচকেরা কর্মসংস্থান, কর ব্যবস্থা, রাজস্ব আহরণ, জ্বালানী খাতসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। প্যানেল আলোচকদের পরিচয় করিয়ে দেন বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আউয়াল মাহমুদ। সমাপনী বক্তব্য দেন অর্থনীতি বিভাগের প্রধান ড. খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবির অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নাবিলা মারুফ। এই আয়োজনে সার্বিক সহযোগীতায় ছিল শিক্ষার্থীদের সংগঠন ইনডিপেনডেন্ট ইকোনমিক সোসাইটি।

অন্তরা/