ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইনালে যেতে যে পথ পাড়ি দিতে হবে স্পেনকে মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩ তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’ স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি সম্ভাব্য ফাইনালের পথ জেনে গেল আর্জেন্টিনা জমির বদলে ফ্ল্যাট পেলেও ১৫% কর: প্রত্যাহারের দাবি রেডার ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা জুলাইয়ে ৪ রাশির আর্থিক ভাগ্য উজ্জ্বল? কী বলছে প্রচলিত জ্যোতিষশাস্ত্র রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু এ বছর এইচএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: খন্দকার মারুফ সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ বিবিসিসিআই-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
জোবায়ের হোসেন পারভেজ। ছবি: খবরের কাগজ

ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত শাহাদাত ও মামুন একই এলাকার বাসিন্দা। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল বলেন, ‘শুক্রবার পারভেজ তার দোকানে কাজের জন্য শাহাদাত ও মামুনের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মামুন তার ছোট ভাইকে মারধর করেন। পরে রাত ১২টার দিকে মোবাইল ফোন দেওয়ার বিষয়টি নিয়ে পারভেজের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জলাইটের আঘাতে মামুন আহত হন।’

নিহতের বাবা আবু তাহের বলেন, ‘২৪-এর অভ্যুত্থানের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে পারভেজ ও মামুন দীর্ঘদিন ফেনী কারাগারে ছিলেন। ওই সময়ে নানা ধরনের ব্যয় পারভেজ বহন করলেও মামুন কোনো টাকা দেননি। কারাগার থেকে মুক্তির পর স্থানীয় একটি দোকানকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। সর্বশেষ শুক্রবার রাত ২টার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেন। সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেন।’

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

নিলয়/রিফাত/

ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম
ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
জোবায়ের হোসেন পারভেজ। ছবি: খবরের কাগজ

ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত শাহাদাত ও মামুন একই এলাকার বাসিন্দা। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল বলেন, ‘শুক্রবার পারভেজ তার দোকানে কাজের জন্য শাহাদাত ও মামুনের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মামুন তার ছোট ভাইকে মারধর করেন। পরে রাত ১২টার দিকে মোবাইল ফোন দেওয়ার বিষয়টি নিয়ে পারভেজের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জলাইটের আঘাতে মামুন আহত হন।’

নিহতের বাবা আবু তাহের বলেন, ‘২৪-এর অভ্যুত্থানের পর একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে পারভেজ ও মামুন দীর্ঘদিন ফেনী কারাগারে ছিলেন। ওই সময়ে নানা ধরনের ব্যয় পারভেজ বহন করলেও মামুন কোনো টাকা দেননি। কারাগার থেকে মুক্তির পর স্থানীয় একটি দোকানকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। সর্বশেষ শুক্রবার রাত ২টার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করেন। সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করেন।’

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

নিলয়/রিফাত/

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
খবরের কাগজ ইনফোগ্রাফ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার( ২৭ জুন)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানায় ১ জন, মিরপুর থানায় ১ জন ও বনানী থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএফ/

দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:১৪ এএম
দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান
ছবি: খবরের কাগজ

সরকারি কর্মকর্তাদের মূল কাজ জনগণের সেবা করা, দলীয় রাজনীতি করা নয়- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, প্রশাসন কোনো দলের হয়ে নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে।
 
শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা, আর তা বাস্তবায় করবে সরকারি কর্মকর্তারা। নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। যেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত।

পরে মঈন খান শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে জিআর এর চাল, ও নগদ অর্থ বিতরণ করেন। 

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতারা।

 শাহিন/খাদিজা রুমি/

এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৩০ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দলের এক নেতাকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। পরে ওই নেতা শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনি সহায়তা চাইলে ঘটনাটি তদন্তে নামে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত ১টার দিকে মৌলভীবাজার পুলিশ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

থানা সূত্রে জানা গেছে, আনুমানিক রাত ১১টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার মুক্তিযোদ্ধা ও জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন থানায় গিয়ে অভিযোগ করেন, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে দলের কয়েকজন সদস্য তার গলায় ছুরি ধরে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যান।

অভিযোগে তিনি জানান, এ সময় তাকে দলের আরেক নেতা এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে হত্যা করে গুম করে ফেলার হুমকি দেয়। পরে রাত আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা চলে যায়।

ভুক্তভোগীর দাবি, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট মতবিরোধ ও সাংগঠনিক দ্বন্দ্ব থেকেই এ ঘটনার সূত্রপাত।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জেলা এনসিপির সদস্যসচিব রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং ছাত্রশক্তি, যুবশক্তিসহ দলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে  কর্মসূচির ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় নেতাদের গাড়িতে অবস্থান নিয়ে বাকবিতণ্ডা হয়।

পরে কুলাউড়ায় কর্মসূচি চলাকালীনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। কর্মসূচি শেষে মৌলভীবাজার শহরের শমশেরনগর রোড এলাকায় আবারও এহসান জাকারিয়ার সঙ্গে আব্দুল্লাহ আল হুসাইনের তর্কাতর্কি হয় বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ৯টার দিকে শহরের কোদালিপুর এলাকার জাম্বু মিয়ার গ্যারেজের পেছন থেকে তাকে জোর করে একটি গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। অভিযোগে দলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, 'এ বিষয়ে আইনি কার্যক্রম এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

ডিবির হেফাজতে মৃত্যুর আগে প্রান্তকে আটকের ভিডিও ভাইরাল

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:০১ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:১৯ এএম
ডিবির হেফাজতে মৃত্যুর আগে প্রান্তকে আটকের ভিডিও ভাইরাল
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগকর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে (২৮) আটকের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে প্রান্তকে আটকের ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মধুখালী উপজেলা সদরের গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, ২১ জুন বিকালের দিকে মধুখালী উপজেলার পৌরসদরের গোন্দারদিয়া এলাকায় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন প্রান্ত। তখন তার পরনে ছিল লুঙ্গি, কাধে ল্যাপটপের ব্যাগ। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রান্তকে ঘিরে ধরেন।

লাল রঙের টিশার্ট পরিহিত এক ব্যক্তি প্রথমে ইশতিয়াক আহমেদ প্রান্তর গতিরোধ করেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে সাদা টিশার্ট পরিহিত আরেক ব্যক্তি এসে প্রান্তকে ধরে তল্লাশি শুরু করেন। এরপর প্রান্তকে দুই হাত দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় সাদা টিশার্ট পরিহিত এক ব্যক্তিকে গালি দিয়ে প্রান্তকে থাপ্পড় দিতে দেখা যায়। এ সময় লাল টিশার্ট পরা অপর ব্যক্তি তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘মারিস না’। ভিডিওতে ৪৩ সেকেন্ডের সময় ছাইরঙের চেক শার্ট পরা আরেক ব্যক্তিকে মোবাইলে বলতে শোনা যায়, লাঠি নিয়ে মরিচবাজার এলাকায় আসেন, দ্রুত আসেন। পরে তাকেও ইশতিয়াকের দেহ তল্লাশির কাজে অংশ নিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায় একটি সাদা রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে আসে। সেখান থেকে নারী সদস্যসহ আরও কয়েকজন এসে অভিযানে যুক্ত হন। ভিডিওর দুই মিনিট সাত সেকেন্ডের সময় ছাইরঙের শার্ট পরা ব্যক্তিকে কিছু একটা দেখিয়ে ‘এই যে এক টোপলা’ বলতে শোনা যায়। তবে ভিডিওতে দেখা যায়, ওই বস্তুটি ইশতিয়াককে তল্লাশির স্থান থেকে কিছুটা দূরে ছিল।

এ ব্যাপারে ইশতিয়াকের মা খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, ‘আটকের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আমার ছেলেকে নিয়ে বাড়িতে যান। সেখানে নারী সদস্য দিয়ে আমাকেও তল্লাশি করা হয়। পরে বাড়িঘর তল্লাশি করে আমার ছেলেকে নিয়ে যাওয়া হয়। রাতে ৬৫ হাজার টাকা দিলে আমার ছেলেকে ছেড়ে দেওয়া হবে বলে তাদের এক আত্মীয়ের সঙ্গে ডিবি পুলিশের কথা হয়েছিল। পরে ডিবি জানায়, এ ছেলে ছাত্রলীগ করে, আজ তাকে ছাড়া হবে না। পরদিন সকালে এক লাখ টাকা নিয়ে ফরিদপুরে যেতে বলা হয়।’

খাদিজা আক্তার আরও বলেন, ‘সকালে আমি এক লাখ টাকা নিয়ে ফরিদপুরে যাই। পরে শুনি আমার ছেলেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে আমার ছেলের মরদেহ পাই। আমার ছেলেকে আমার সামনে থেকে জীবিত নিয়ে গেল, পরে তার মরদেহ পেলাম।’

তবে ইশতিয়াকের মৃত্যুর পর গত ২২ জুন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ইশতিয়াক আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করা হয়েছিল। হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি এবং পুলিশ হেফাজতে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি।

এনকেবি নয়ন/খাদিজা রুমি/