ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
জটিল রোগে আক্রান্ত জুবায়ের, সহায়তার আবেদন পরিবারের তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা ও ব্রিকসে বাংলাদেশকে সহায়তা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২ যাকাত টেলিভিশন চালুর দাবি, ইসলামী ব্যাংকের উন্নয়নের ওপর জোর পার্থর প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইনালে যেতে যে পথ পাড়ি দিতে হবে স্পেনকে মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩ তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’ স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি সম্ভাব্য ফাইনালের পথ জেনে গেল আর্জেন্টিনা জমির বদলে ফ্ল্যাট পেলেও ১৫% কর: প্রত্যাহারের দাবি রেডার ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা জুলাইয়ে ৪ রাশির আর্থিক ভাগ্য উজ্জ্বল? কী বলছে প্রচলিত জ্যোতিষশাস্ত্র রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি

ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা উপজেলার আমজাদহাটে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাজল আক্তার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কাজল আক্তারের হাত-পা বেঁধে মুখে টেপ দিয়ে পেঁচিয়ে দেয়। পরে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় পড়ালেখা করে সেখানে ছিলো তারা।

সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করেছেন। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়/এসএন

রাঙামাটিতে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, ভাতিজা ও নাতি গ্রেপ্তার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৪৯ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
রাঙামাটিতে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, ভাতিজা ও নাতি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় সংঘটিত গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা, অন্যজন দুঃসম্পর্কের নাতি।

গ্রেপ্তার আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডের পর লুট হওয়া নগদ ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সোহাগ (১৭) ও ওমর আলী (১৯)।

তারা উভয়েই বরনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার জানান, গত ২১ জুন বিকেলে বরকল থানাধীন বরনাছড়ি (ইসলামপুর) এলাকায় নিজ বসতঘরে নিহত হন গৃহবধূ আয়েশা বেগম (৪৯)। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি করার পর বরকল থানা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে বিশেষ তদন্ত ও অভিযান পরিচালনা করা হয়। তদন্তের একপর্যায়ে গত ২৪ জুন সকালে মামলার সংশ্লিষ্ট দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া অর্থও উদ্ধার করা হয়। এরমর সোহাগের বাড়ির হাঁস-মুরগির ঘরের পাশে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ওমর আলীর বাড়ির দক্ষিণ পাশের কলাবাগানের মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

জিয়াউর জুয়েল/খাদিজা রুমি/ 

সালথায় হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:১৬ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১২:২৯ পিএম
সালথায় হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে সালথায় একটি সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা এলাকার একটি সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা সালথা থানায় খবর দেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাতে একটি জমিজমা সংক্রান্ত সালিশে গিয়েছিলেন পান্নু ফকির। সালিশ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশের একটি পাটখেতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে মরদেহটি সড়কে ফেলে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, ’একটি পাটখেতে হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়। নিহত ব্যক্তি বুধবার (২৪ জুন) রাতে জমিজমা সংক্রান্ত একটি সালিশ থেকে বাড়ি ফিরছিলেন। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পেছনে জমিজমা বিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

 এনকেবি নয়ন/খাদিজা রুমি/ 

শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:২৩ এএম
শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত
গণপিটুনিতে নিহত ব্যক্তি। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় মসজিদে তাবলিগ জামায়াতের মুসল্লিদের মোবাইল চুরি হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়।

সংবাদ পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত শাহাদাৎ একই এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঈনুদ্দিন আহমেদ/আজহার/

শিবচরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৭ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:৫৪ এএম
শিবচরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক। 

বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এর জেরে বুধবার রাতে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খবরের কাগজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

রফিকুল ইসলাম/থিওটোনিয়াস

গাজীপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২২ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:৩১ এএম
গাজীপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা
প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ী থানার হরিণাচলা এলাকায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। 

বুধবার (২৪ জুন) দুপুরে হরিণাচলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং স্থানীয় যুবকদের ওপর হামলার অভিযোগে ওই বাড়ির মালিকও গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কুরবান আলী পেশায় একজন অটোচালক এবং হরিণাচলা এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। অভিযোগ, দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাকে হাতেনাতে আটক করেন।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর বাড়ির মালিক শফিকুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি অভিযুক্তকে থানায় সোপর্দ করতে বাধা দেন। এ সময় স্থানীয় যুব সমাজের কয়েকজন সদস্য পুলিশকে খবর দিতে চাইলে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাদের মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা বাড়ির মালিক শফিকুল ইসলামের ওপর হামলা চালায়। গণধোলাইয়ের মুখে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয় ব্যক্তিরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল কুরবান আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ জানায়, অভিযুক্ত অটোচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পলাশ প্রধান/খাদিজা রুমি/