ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
জটিল রোগে আক্রান্ত জুবায়ের, সহায়তার আবেদন পরিবারের তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা ও ব্রিকসে বাংলাদেশকে সহায়তা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২ যাকাত টেলিভিশন চালুর দাবি, ইসলামী ব্যাংকের উন্নয়নের ওপর জোর পার্থর প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইনালে যেতে যে পথ পাড়ি দিতে হবে স্পেনকে মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩ তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’ স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি সম্ভাব্য ফাইনালের পথ জেনে গেল আর্জেন্টিনা জমির বদলে ফ্ল্যাট পেলেও ১৫% কর: প্রত্যাহারের দাবি রেডার ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা জুলাইয়ে ৪ রাশির আর্থিক ভাগ্য উজ্জ্বল? কী বলছে প্রচলিত জ্যোতিষশাস্ত্র রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি

রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রবাসীর ১৫ বছর বয়সী ছেলে রাফিজ মিয়াকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি লাল্টু মিয়া (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এর আগে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের জামালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের কিশোর রাফিজ মিয়া একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রাত ১১টার দিকে তার দাদি আমেনা খাতুনের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনের ওপার থেকে রাফিজের কান্নার শব্দ শোনানো হয় এবং তাকে ছেড়ে দিতে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, রাফিজের বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে এই অপহরণের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী কৌশলে রাফিজকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে টাকা না পেয়ে ওই রাতেই গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ অর্জুন খালে ফেলে দিয়েও তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে কয়েক দফা মুক্তিপণের টাকা দাবি করে অপহরণকারীরা।

ঘটনার আট দিন পর, ১৩ জুন কুতুবপুরের লাল ব্রিজ মাঠ সংলগ্ন অর্জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

এর আগে ১০ জুন রাফিজের দাদি আমেনা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি যৌথ টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২৬ জুন ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী থেকে প্রধান পলাতক আসামি লাল্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে লাল্টু মিয়া হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, "এটি একটি অত্যন্ত নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।"

মিজানুর রহমান/এসএন

গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:২২ পিএম
গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক লিজা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ফের পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শ্রমিকদের অভিযোগ, নিহত লিজা আক্তারের মিলাদ মাহফিলে জড়ো হওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত লিজা আক্তার (৩৬) পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলা গ্রামের বাসিন্দা এবং বিদ্যুৎ মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শনিবার সকালে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিল। একই সময় নিহত শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকরা সেখানে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, এতে অন্তত ১২ জন আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) একই এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর প্রতিবাদে শত শত শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। শ্রমিকরা মাওনা-বরমী ও মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, বুধবার রাত ১২টার দিকে কর্মরত অবস্থায় লিজা আক্তার অসুস্থ হয়ে পড়লেও কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়নি। সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হলে তার জীবন রক্ষা করা সম্ভব ছিল বলে দাবি তাদের।

সর্বশেষ ঘটনার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তারা লিজা আক্তারের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয় বহনের দাবি জানিয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে টেপিরবাড়ি ও আশপাশের শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পলাশ প্রধান/রিফাত/

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
নিখোঁজ মোহাম্মদ সায়েম। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের  ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে। 

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান,  বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও সৈকতকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেছেন বলে জানান তিনি।

ট্যুরিস্ট পুলিশ ইনানী সাব জোনের পরিদর্শক গাজী আতাউর রহমান জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

তারেকুর রহমান/এসএন

কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:২২ পিএম
কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১
ছবি: খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়েছে। এ সময় রুবেল মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। পাশাপাশি একজনকে আটক করা হয়। 

রুবেল মিয়া গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়ার নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্য ও জব্দ করা যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। এ ঘটনায় আটক রুবেল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

রিফাত/

পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে কৃত্রিমভাবে মোটাতাজা করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত ছাগলের মালিক গা ঢাকা দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (২৪) জুন সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা।

তিনি ওই উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে ছাগল মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য পাইপ দিয়ে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে- চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।

এদিকে, ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাঁন বাদশা। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে অভিযুক্ত চাঁন বাদশার ভাতিজা রাদেন জানান, গ্রাম থেকে ছাগল কিনে নিয়ে বাজারে বিক্রি করেন তার চাচা চাঁন বাদশা। মূলত কেনার বর মালিক বদলের কারণে ছাগল খাবার খেতে চায় না। এজন্য ছাগলকে রোগাক্রান্ত মনে হয়। যার কারণে পানি খাইয়ে মোটাতাজা করা হয় । তবে ওইদিন ভিডিওর কারণে আর ছাগলটি বিক্রি করা যায়নি। ছাগলটি বাড়িতেই আছে বলে জানান তিনি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত চাঁন বাদশাকে সনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ছাগল মালিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল সঞ্চয়/এসএন

স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নিহত গরু ব্যবসায়ী মধু। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি এলাকায় ট্রেনে কাটা পড়ে মধু (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অভিযোগ, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী মধু পাশের লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মরিয়ম বেগম জানান, শনিবার বিকেল ৪টার কিছু আগে ওই ব্যক্তি রেললাইনের পাশে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জানান, স্ত্রীর সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়েছেন। তিনি হয়তো আর বাড়ি ফিরবেন না, বরং তার মরদেহই বাড়িতে যাবে। তখন মরিয়ম তাকে রাগ ভুলে বাড়ি ফিরে যেতে পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ওই ব্যক্তি রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলের খোঁজখবর নিচ্ছে। এ বিষয়ে জিআরপি পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

কামাল মৃধা/রিফাত/