ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নকআউটে মিসরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইতালিতে একই পরিবারের ৩ জনকে হত্যা, বাড়িতে শোকের মাতম ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র চান্দগাঁওয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নারী নিহত পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার এক ম্যাচে নকআউটে ৫ দেশ, শেষ ৩২-এ আর কারা? কেমন হবে সূচি? মিশরের সাথে ড্র করে টেবিলের তিনে ইরান নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ৩৩ বছর পর জাকসু, ভিপি-জিএস ছাড়াই জাবির সিনেট অধিবেশন আজ আনারস দিবস: দুধ-আনারস এক সঙ্গে খাওয়া যাবে কি? গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত? প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ মাদক: এক নীরব ঘাতক

সোনারগাঁয় ২ যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:০০ এএম
সোনারগাঁয় ২ যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে আটক সোনারগাঁর দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

শুক্রবার (২৬ জুন) বিকেলে সোনারগাঁয় নোয়াগাঁওয়ে চরনোয়াগাঁও জামে মসজিদের সামনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবকের পরিবারসহ কয়েকশ নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

গত ১৯ জুন সোনারগাঁ উপজেলার সীমানা ঘেষা আড়াইহাজারে ধন্ধি এলাকায় ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগরের এসিল্যান্ডসহ ছয়জন আহত হয়। এ ঘটনায় সন্দেহে সোনারগাঁয় চরনোয়াগাঁও এলাকার নিরীহ দুই যুবক রকিব ও সজিব নামে দুই যুবককে আটক করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধন্ধি এলাকার মো. মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ, আমির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ’ডাকাত সন্দেহে আটক রাকিব ও সজিব এলাকার নিরীহ ছেলে। এ ঘটনার চার দিন পর তারা তাবলিগের চিল্লা থেকে এসেছে। তাদেরকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। আমরা তাদের দুজনের অবিলম্বে মুক্তি দাবি জানাই।’

 ইমরান হোসেন/খাদিজা রুমি/

ইতালিতে একই পরিবারের ৩ জনকে হত্যা, বাড়িতে শোকের মাতম

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:১৭ পিএম
ইতালিতে একই পরিবারের ৩ জনকে হত্যা, বাড়িতে শোকের মাতম
ছবি: খবরের কাগজ

ইতালির রাজধানী রোমে স্ত্রী সন্তানসহ নিহত কামাল উদ্দিনের নোয়াখালীর বাড়িতে চলছে শোকের মাতম।

শনিবার (২৭ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় নিহত কামালের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা গেছে।

গতকাল শুক্রবার ইতালির স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮), মেয়ে আরিশা (৫)। একই ঘটনায় কামালের ছেলে অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন।

ইতালীর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করেছে। অয়ন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম বলেন, 'আমার ছেলে অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি এ হত্যাকাণ্ডের তদন্ত পূর্বক সঠিক বিচার ও দোষীদের ফাঁসি চাই।'

ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিবেশীরা ওই ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে।

রোম পুলিশের বিশেষ শাখা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন। তবে কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি প্রশাসন।

হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/তামান্না রুপা/

চান্দগাঁওয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নারী নিহত

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:০১ পিএম
চান্দগাঁওয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নারী নিহত
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ১টায় ন্দগাও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমী নাথ (২০)।  তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইর হাট এলাকার তপন নাথের মেয়ে।

স্থানীয় সঞ্জয় নাথ বলেন, নিহত সুমী ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ১ নং যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও  লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে দ্রুতগামী বাসটি একইমুখী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই নারী ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই জানান। এ সময় মোটরসাইকেলের চালকও মারাত্মক আহত হন।​ 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাত্তার/খাদিজা রুমি/

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫১ এএম
প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকার ব্যাগ থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাতের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করার সময় কয়েকজন স্থানীয়রা তার কাছে থাকা ব্যাগ দেখতে চান। প্রথমে তিনি অনাগ্রহ প্রকাশ করলেও স্থানীয়দের চাপে ব্যাগ খুলে দেখান। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায় বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা।

তারা বলেন, যদি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ শিক্ষার্থীদের অধিকার নিয়ে এমন অনিয়ম করার সাহস না পায়।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, রানির হাট ১০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের কথা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএফ/

পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৩১ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা
ছবি: খবরের কাগজ

আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। টানা ৬ মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের নেতৃত্বে মসজিদের ১৩টি লোহার সিন্দুক খোলা হয়।

এ সময় দানবাক্সগুলো থেকে বের করে আনা হয় ৪৩ বস্তা টাকা। শুধুমাত্র টাকা নয়, এছাড়াও সিন্দুকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। বর্তমানে এসব টাকা গণনার কাজ চলছে।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদীয়ার ২০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।

সারাদিন গণনা শেষে সন্ধ্যার পর জানা যাবে এবার ঠিক কত টাকা জমা পড়েছে।

এর আগে সবশেষ গত বছরের ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন সিন্দুক থেকে রেকর্ড প্রায় পৌনে ১২ কোটি টাকা পাওয়া গিয়েছিল।

এএফ/

শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:২৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না
শনিবার (২৬ জুন) কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে/ প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন‌্য কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার প্রায় এক লাখ ৩৮ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন।

জানা গেছে, ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় নাগেশ্বরী উপজেলার প্রায় ৮০ হাজার ৪০০ এবং ফুলবাড়ী উপজেলার প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবে।

ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, 'নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে পার‌লে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।'

নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বলেন, 'রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।'

মওলা সিরাজ/তামান্না রুপা/