ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত? প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ মাদক: এক নীরব ঘাতক দেওয়ানগঞ্জে শ্রেণি পরিবর্তন করে মাটি উত্তোলন করায় ২ যুবকের কারাদণ্ড পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত প্রথমার্ধ শেষে সমতায় ইরান ও মিশর মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি সোনারগাঁয় ২ যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন বিশ্বকাপ ২০২৬-এর নকআউটের মহাযুদ্ধে মুখোমুখি মিশর ও ইরান পেকুয়ায় অস্ত্র ও কার্তুজসহ ২ জলদস্যু আটক সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, নিহত ১ রাউন্ড অব ৩২-এ কে হচ্ছে স্পেনের মুখোমুখি? ডিবির হেফাজতে মৃত্যুর আগে প্রান্তকে আটকের ভিডিও ভাইরাল মাগুরায় ইয়াবাসহ ফায়ার সার্ভিসের কর্মী গ্রেপ্তার সোনারগাঁয় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১৯ এএম
চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে মোটর স্পোর্টসকে জনপ্রিয় করতে এবং তরুণদের মধ্যে নিরাপদ ও প্রতিযোগিতামূলক রেসিং সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘জেন্ট্রো পাওয়ার রাস গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত লায়ন আব্দুল মালেক।

বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাউদ্দিন আলী, চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবেদা বেগম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. ইফতেখার মনির, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর রোটারিয়ান মতিউর রহমান, সেভ দ্য নেচারের সভাপতি জসিমউদ্দিন চৌধুরী, র্যাংকসের প্রধান নির্বাহী প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, মোটর রেসার মাহফুজুর রহমান তুষার, লায়ন মো. জিয়াউল হক সোহেল, রোটারিয়ান প্রকৌশলী আব্দুল মামুন বাহার, জাহেদা আক্তার মিতা এবং জেন্ট্রোর পরিচালক মুক্তাদির সাজিদ ও শাফিন আরশাদ প্রমুখ।

প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, গো-কার্ট রেসিং শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন দেশের মোটর স্পোর্টসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। সফল প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা রেস ট্র্যাক পরিদর্শন করেন, ড্রোন শ্যুট উপভোগ করেন এবং অংশগ্রহণকারী প্রতিযোগীদের শুভকামনা জানান।

অন্তরা/

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫১ এএম
প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকার ব্যাগ থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাতের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করার সময় কয়েকজন স্থানীয়রা তার কাছে থাকা ব্যাগ দেখতে চান। প্রথমে তিনি অনাগ্রহ প্রকাশ করলেও স্থানীয়দের চাপে ব্যাগ খুলে দেখান। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায় বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা।

তারা বলেন, যদি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ শিক্ষার্থীদের অধিকার নিয়ে এমন অনিয়ম করার সাহস না পায়।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, রানির হাট ১০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের কথা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএফ/

পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৩১ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা
ছবি: খবরের কাগজ

আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। টানা ৬ মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খুলে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের নেতৃত্বে মসজিদের ১৩টি লোহার সিন্দুক খোলা হয়।

এ সময় দানবাক্সগুলো থেকে বের করে আনা হয় ৪৩ বস্তা টাকা। শুধুমাত্র টাকা নয়, এছাড়াও সিন্দুকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। বর্তমানে এসব টাকা গণনার কাজ চলছে।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদীয়ার ২০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।

সারাদিন গণনা শেষে সন্ধ্যার পর জানা যাবে এবার ঠিক কত টাকা জমা পড়েছে।

এর আগে সবশেষ গত বছরের ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন সিন্দুক থেকে রেকর্ড প্রায় পৌনে ১২ কোটি টাকা পাওয়া গিয়েছিল।

এএফ/

শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:২৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:৫৬ এএম
শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না
শনিবার (২৬ জুন) কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে/ প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন‌্য কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার প্রায় এক লাখ ৩৮ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন।

জানা গেছে, ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় নাগেশ্বরী উপজেলার প্রায় ৮০ হাজার ৪০০ এবং ফুলবাড়ী উপজেলার প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবে।

ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, 'নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে পার‌লে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।'

নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বলেন, 'রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।'

মওলা সিরাজ/তামান্না রুপা/

ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৬ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:৩৬ এএম
ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহে জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে র‌্যালি মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্ক। 

শুক্রবার (২৬ জুন) ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন, গণমাধ্যমের প্রতিনিধি এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন।

কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহের সমন্বয়কারী আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এটিএম মাহবুবুল হক এবং হিউম্যান ডিফেন্ডার্স সোসাইটির জেলা সভাপতি মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে নির্যাতন একটি সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক চর্চায় পরিণত হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সরকারের আমলে নির্যাতনের ঘটনা ঘটলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং রিমান্ডে নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ছাত্র-জনতার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, নির্যাতনবিরোধী কনভেনশন অনুমোদনের ২৮ বছর পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১৭ জুলাই কনভেনশন এগেইনস্ট টর্চারের ঐচ্ছিক প্রোটোকল অনুমোদন করে। জাতিসংঘের এসব আন্তর্জাতিক সনদ অনুমোদন বাংলাদেশের জন্য ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবে নির্যাতন প্রতিরোধে এর কার্যকর প্রতিফলন এখনো দেখা যায়নি। দেশে নির্যাতন ও অমানবিক আচরণের ঘটনা এখনও অব্যাহত রয়েছে বলে তারা দাবি করেন। থানা, ডিটেনশন সেন্টার, কারাগার ও গোপন বন্দিশালায় মানুষ নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। পুনরায় নির্যাতনের আশঙ্কায় অধিকাংশ ভুক্তভোগী নীরব থাকতে বাধ্য হন।

তারা এ পরিস্থিতিকে রাষ্ট্রীয় ব্যর্থতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর সব ধরনের বাধা ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। নির্যাতন প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের সকল মানুষকে নির্যাতনবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার এবং মানবাধিকার সুরক্ষায় পাশে থাকার আহ্বান জানায়।

কামরুজ্জামান/খাদিজা রুমি/

দেওয়ানগঞ্জে শ্রেণি পরিবর্তন করে মাটি উত্তোলন করায় ২ যুবকের কারাদণ্ড

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:০৫ এএম
দেওয়ানগঞ্জে শ্রেণি পরিবর্তন করে মাটি উত্তোলন করায় ২ যুবকের কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন করায় দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় তাদের এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা বিক্রি, জমির শ্রেণি পরিবর্তন এবং রাস্তার ক্ষতিসাধন করে আসছিলো পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মো. রাকিব ও মো. নাজমুল নামে দুই যুবক। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে শুক্রবার (২৬ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন। এ সময় দুজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় এ অভিযান চালানো হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আসমাউল/খাদিজা রুমি/