ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার এক ম্যাচে নকআউটে ৫ দেশ, কেমন হবে সূচি? মিশরের সাথে ড্র করে টেবিলের তিনে ইরান নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ৩৩ বছর পর জাকসু, ভিপি-জিএস ছাড়াই জাবির সিনেট অধিবেশন আজ আনারস দিবস: দুধ-আনারস এক সঙ্গে খাওয়া যাবে কি? গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত? প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ মাদক: এক নীরব ঘাতক দেওয়ানগঞ্জে শ্রেণি পরিবর্তন করে মাটি উত্তোলন করায় ২ যুবকের কারাদণ্ড পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত প্রথমার্ধ শেষে সমতায় ইরান ও মিশর মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি সোনারগাঁয় ২ যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন

রাউন্ড অব ৩২-এ কে হচ্ছে স্পেনের মুখোমুখি?

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:০৩ এএম
রাউন্ড অব ৩২-এ কে হচ্ছে স্পেনের মুখোমুখি?
গ্রুপ 'এইচ'-এর শীর্ষস্থান নিশ্চিত করতে উরুগুয়েকে হারিয়েছে স্পেন। | ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে মোট সাত পয়েন্ট অর্জন করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

গুয়াদালাহারায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ 'এইচ'-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল গ্রুপ পর্বে দুটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে সাত পয়েন্ট সংগ্রহ করেছে।

শীর্ষ দল হিসেবে এখন রাউন্ড অব ৩২ বা শেষ বত্রিশের ম্যাচে স্পেন মুখোমুখি হবে গ্রুপ 'জে'-এর রানার্স-আপ দলের। ম্যাচটি আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বর্তমান সমীকরণ অনুযায়ী, গ্রুপ 'জে'-তে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা আলজেরিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটি মূলত একটি অঘোষিত 'নকআউট' লড়াইয়ে রূপ নিয়েছে, যা নির্ধারণ করবে গ্রুপ সেরা হওয়া আর্জেন্টিনার পেছনে থেকে দ্বিতীয় দল হিসেবে কারা পরের রাউন্ডে যাবে।

২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন যদি শেষ বত্রিশের বাধা পার হতে পারে, তবে গ্রুপ 'কে' এবং 'এল'-এর শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে শেষ ১৬-র লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হতে পারে ক্রোয়েশিয়া/ঘানা অথবা কলম্বিয়া/পর্তুগালের।

আজহার/

উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৪৭ এএম
উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার
ছবি  -মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সর্মথকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়

কমলগঞ্জ পৌর ফুটবল অ্যাকাডেমির আয়োজনে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলটা ছিল যেন অন্যরকম! রঙ, আবেগ আর উচ্ছ্বাসে ভরা যেন এক টুকরো লাতিন আমেরিকা। বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মুখোমুখি লড়াই ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জে তৈরি হয় উৎসবের আবহ।

স্লোগান, পতাকা আর প্রিয় দলের জার্সিতে মোড়া দর্শকদের উপস্থিতিতে ছোট্ট মাঠটি রূপ নেয় এক প্রাণবন্ত স্টেডিয়ামে। সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত এক গোলের জয়ে হাসি ফোটে আর্জেন্টিনা সমর্থকদের মুখে।

দুই দলের সমর্থকদের পতাকা, জার্সি, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। যেন ক্ষুদ্র পরিসরে ফিরে আসে বিশ্ব ফুটবলের চিরচেনা ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের আবহ।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে আজাদ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার একাধিক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনা দলের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে আর কোনো গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

আয়োজকদের মতে, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তারা। দর্শকরাও এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন প্রতিযোগিতার দাবি জানান।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানসহ স্থানীয় নেতারা।

পুলক পুরকায়স্থ/তামান্না রুপা/

এক ম্যাচে নকআউটে ৫ দেশ, কেমন হবে সূচি?

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৯ এএম
এক ম্যাচে নকআউটে ৫ দেশ, কেমন হবে সূচি?
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত নৈপুণ্যে সৌদি আরবকে রুখে দেওয়ার পর, স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ে গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটে ওঠে আফ্রিকার ক্ষুদ্র দেশটি।

তবে শেষ ৩২-এ তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে ফুটবলপ্রেমীরা এখন মুখিয়ে আছেন লিওনেল মেসি ও ভোজিনহার সম্ভাব্য দ্বৈরথ দেখার অপেক্ষায়।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউটে উঠে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারা গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে। অন্যদিকে, দুই পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়েছে।

২০১০ সালের পর এই প্রথম কোনো দেশ বিশ্বকাপে অভিষেকেই নকআউট পর্বে উঠল। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে খেলার কৃতিত্বও অর্জন করল কেপ ভার্দে।

এক ম্যাচে নকআউট নিশ্চিত পাঁচ দেশের

উরুগুয়ের হারে একসঙ্গে পাঁচ দলের নকআউট নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচের আগেই রাউন্ড অব ৩২-এ জায়গা পেয়েছে ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা, মিশর ও প্যারাগুয়ে।

বর্তমানে এই দলগুলোর প্রত্যেকেরই চার পয়েন্ট। শেষ ম্যাচে হারলেও তাদের পয়েন্ট চারই থাকবে। অন্যদিকে, ‘এ’, ‘সি’, ‘এইচ’ ও ‘আই’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা তিন পয়েন্টের দলগুলো শেষ ম্যাচ জিতলেও তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে না।

এ মুহূর্তে তৃতীয় স্থান থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা এবং প্যারাগুয়ে। তবে সেনেগালের ভাগ্য এখনো ঝুলে রয়েছে।

সম্ভাব্য রাউন্ড অব ৩২ সূচি

‘জি’ গ্রুপে বেলজিয়াম ও নিউজিল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত রাউন্ড অব ৩২-এর সম্ভাব্য সূচি-

  • দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা - ২৮ জুন, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
  • ব্রাজিল বনাম জাপান - ২৯ জুন, হিউস্টন স্টেডিয়াম
  • জার্মানি বনাম প্যারাগুয়ে - ২৯ জুন, বোস্টন স্টেডিয়াম
  • নেদারল্যান্ডস বনাম মরক্কো - ৩০ জুন, এস্তাদিও মনতেরে
  • আইভরি কোস্ট বনাম নরওয়ে - ৩০ জুন, ডালাস স্টেডিয়াম
  • ফ্রান্স বনাম সুইডেন - ৩০ জুন, নিউ জার্সি স্টেডিয়াম
  • যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা - ৩০ জুন, সান ফ্রান্সিসকো স্টেডিয়াম
  • আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে - ৪ জুলাই, মায়ামি স্টেডিয়াম

মিশরের সাথে ড্র করে টেবিলের তিনে ইরান

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৬ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৩১ এএম
মিশরের সাথে ড্র করে টেবিলের তিনে ইরান
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মিশরের সাথে ১-১ গোলে ড্র করেছে ইরান।

আজ (২৭ জুন) সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।

এই ড্রয়ের ফলে টেবিলের তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল ইরান। তবে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় বর্তমানে তাদের অবস্থান ষষ্ঠ। ফলে শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করতে হলে ইরানকে তাকিয়ে থাকতে হবে এখন ‘জে’, ‘কে’ এবং ‘এল’ গ্রুপের ম্যাচগুলোর দিকে।

ম্যাচের শুরুতেই অবশ্য রোমাঞ্চ ছড়ায় দুই দল। খেলার মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। তবে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে ইরানকে সমতায় ফেরান। এই দুই গোলের মাঝের সময়েই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইরান। কিন্তু দলটির তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমির নেওয়া পেনাল্টি শট চমৎকারভাবে রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইব।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাটকীয়তার জন্ম দেয় ইরান। ক্লোজ-রেঞ্জ থেকে শোজা খলিলজাদেহ বল জালে পাঠালে উদযাপনে মেতে ওঠে ইরানি শিবির। তবে ভিএআর চেকের পর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইরানকে।

পাপ্পু/এএফ

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৩২ এএম
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে উঠেছে বেলজিয়াম। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সহজ জয় তুলে নেয় তারা।

বেলজিয়ামের এই বড় জয়ে জোড়া গোল করেছেন লিয়েনড্রো ট্রোসার্ড। এ ছাড়া জালে বল পাঠিয়েছেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু এবং অ্যালেক্সিস সায়লেমেকার্স। তারকাখচিত এই পারফরম্যান্সের ওপর ভর করে রবার্তো মার্টিনেজের শিষ্যরা দাপটের সাথেই বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করল।

পাপ্পু/এএফ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:১৪ এএম
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি
ছবি: সংগৃহীত

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে বদলি হিসেবে নামবেন তিনি। ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, ‘আগামীকালের ম্যাচে লিও বদলি হিসেবে থাকবে, যাতে পরে খেলতে পারে। আমরা মূল একাদশ আগামীকালই ঘোষণা করব।’

ইতোমধ্যেই আলজেরিয়া এবং অস্ট্রিয়াকে হারিয়ে 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগমী ৪ জুলাই ময়ামিতে 'এইচ' গ্রুপের রানার্স-আপ কেপ ভার্দের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা।

স্কালোনি বলেন, ‘আগামীকাল কারা শুরুর একাদশে খেলবেন, সেই সিদ্ধান্ত পরবর্তী রাউন্ডে আমরা কার মুখোমুখি হব তার ওপর ভিত্তি করে নেওয়া হয়নি।’

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র গোলদাতা লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ (১৮টি) গোলের রেকর্ড ভেঙেছেন এই মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

ইন্টার মায়ামির এই তারকা বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) রেসেও সবার চেয়ে এগিয়ে আছেন। অবশ্য বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের সামান্য চোট বেশ কিছুটা ভুগিয়েছে তাকে।

জর্ডানের বিপক্ষে আজকের ম্যাচে নিয়মিত একাদশের একমাত্র মুখ হতে পারেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাকি পজিশনগুলোতে দেখা যেতে পারে একঝাঁক নতুন মুখ।

পাপ্পু/এএফ