ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত? প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ মাদক: এক নীরব ঘাতক দেওয়ানগঞ্জে শ্রেণি পরিবর্তন করে মাটি উত্তোলন করায় ২ যুবকের কারাদণ্ড পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত প্রথমার্ধ শেষে সমতায় ইরান ও মিশর মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি সোনারগাঁয় ২ যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন বিশ্বকাপ ২০২৬-এর নকআউটের মহাযুদ্ধে মুখোমুখি মিশর ও ইরান পেকুয়ায় অস্ত্র ও কার্তুজসহ ২ জলদস্যু আটক সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, নিহত ১ রাউন্ড অব ৩২-এ কে হচ্ছে স্পেনের মুখোমুখি? ডিবির হেফাজতে মৃত্যুর আগে প্রান্তকে আটকের ভিডিও ভাইরাল মাগুরায় ইয়াবাসহ ফায়ার সার্ভিসের কর্মী গ্রেপ্তার সোনারগাঁয় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:২২ এএম
জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামার মুহূর্তে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

রবিবার (২৮ জুন) জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শনিবার স্কালোনি জানান, টুর্নামেন্টে এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে একাই ৫টি গোল করা এই মহাতারকাকে বেঞ্চে রাখা হবে এবং পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামতে পারেন। আলজেরিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা জয়ে আর্জেন্টিনা ইতোমধ্যেই ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলেছে।

কোচ স্কালোনি বলেন, 'লিও বেঞ্চ থেকে খেলা শুরু করবে। সে ম্যাচের কিছুটা পরের দিকে মাঠে নামবে।'

আজহার/

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:১৪ এএম
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি
ছবি: সংগৃহীত

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে বদলি হিসেবে নামবেন তিনি। ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচ নিয়ে স্কালোনি বলেন, ‘আগামীকালের ম্যাচে লিও বদলি হিসেবে থাকবে, যাতে পরে খেলতে পারে। আমরা মূল একাদশ আগামীকালই ঘোষণা করব।’

ইতোমধ্যেই আলজেরিয়া এবং অস্ট্রিয়াকে হারিয়ে 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগমী ৪ জুলাই ময়ামিতে 'এইচ' গ্রুপের রানার্স-আপ কেপ ভার্দের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা।

স্কালোনি বলেন, ‘আগামীকাল কারা শুরুর একাদশে খেলবেন, সেই সিদ্ধান্ত পরবর্তী রাউন্ডে আমরা কার মুখোমুখি হব তার ওপর ভিত্তি করে নেওয়া হয়নি।’

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র গোলদাতা লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ (১৮টি) গোলের রেকর্ড ভেঙেছেন এই মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

ইন্টার মায়ামির এই তারকা বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) রেসেও সবার চেয়ে এগিয়ে আছেন। অবশ্য বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের সামান্য চোট বেশ কিছুটা ভুগিয়েছে তাকে।

জর্ডানের বিপক্ষে আজকের ম্যাচে নিয়মিত একাদশের একমাত্র মুখ হতে পারেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাকি পজিশনগুলোতে দেখা যেতে পারে একঝাঁক নতুন মুখ।

পাপ্পু/এএফ

হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৪ এএম
হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন
নরওয়ের কোচ স্তালে সোলবাকেন/ ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আর্লিং হালান্ডসহ প্রথম একাদশের ১০ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে ‘খুবই সহজ’ বলে মন্তব্য করেছেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন।

তার মতে, মেডিকেল পরীক্ষায় একাধিক ফুটবলারের অতিরিক্ত ক্লান্তির প্রমাণ মেলেছি। ফলে খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোস্টনে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে ব্যাপক পরিবর্তন নিয়ে মাঠে নামে নরওয়ে। তবে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করে দলটি। শেষ বত্রিশের ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

হালান্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্তে হতাশ হন স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা। অনেকেই ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার ও ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপের বহুল প্রতীক্ষিত লড়াই দেখতে চেয়েছিলেন। সে কারণে ম্যাচ চলাকালে গ্যালারিতে ‘উই ওয়ান্ট হালান্ড’ স্লোগানও শোনা যায়। তবে সমর্থকদের হতাশা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সোলবাকেন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘বিষয়টা খুবই সহজ। সেনেগালের বিপক্ষে ম্যাচের পর আমরা খেলোয়াড়দের শারীরিক অবস্থা মূল্যায়ন করি। সেখানে দেখা যায়, ৮০ মিনিট খেলার পর পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় চরম ক্লান্তিতে ভুগছিল। আমাদের পুরো রক্ষণভাগ এবং কয়েকজন মিডফিল্ডারের অবস্থাও একই রকম ছিল।’

তিনি আরও জানান, ‘আমরা জানতাম, সেনেগাল ম্যাচের পর আজকের ম্যাচ খেলার জন্য সবচেয়ে কম সময় পেয়েছি। হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ খেলতে পারতাম, কিন্তু আমাদের লক্ষ্য শুধু একটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টে এগিয়ে যাওয়া।’

সোলবাকেনের মতে, সিদ্ধান্তটি শুধু তার ব্যক্তিগত ছিল না; মেডিকেল বিভাগ, ফিজিও এবং খেলোয়াড়দের সঙ্গেও আলোচনা করেই এটি নেওয়া হয়েছে।

পাপ্পু/এএফ

মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:১১ এএম
মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম
ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম/ছবি: সংগৃহীত

মায়ের শেষকৃত্যে অংশ নিতে নিজ দেশ ফ্রান্সে ফিরে যাওয়ার পর আবারও জাতীয় দলের শিবিরে যোগ দিচ্ছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

রবিবার (২৮ জুন) তিনি বোস্টনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে তার অনুপস্থিতিতেই নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নেয় ‘লে ব্লুজরা।

দেশমের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করেন সহকারী কোচ গি স্তেফান। তার তত্ত্বাবধানে ‘আই’ গ্রুপে টানা তিনটি ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স।

ম্যাচ শেষে গি স্তেফান বলেন, ‘দিদিয়ের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি ফিরছেন দেখে আমরা আনন্দিত। আগামীকাল অনুশীলনে তিনি আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের জুটি আবারও এক হচ্ছে এবং সামনের বড় ম্যাচগুলোর জন্য আমরা প্রস্তুতি শুরু করব।’

আগামী ২৯ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচের আগে দলের সঙ্গে পুনরা প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন দেশম।

এবারের বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো শতভাগ জয়ের রেকর্ড গড়েছে তারা। একই সঙ্গে তিন ম্যাচে ১০ গোল করার বিপরীতে মাত্র ২টি গোল হজম করেছে ফরাসিরা।

৫৭ বছর বয়সী দিদিয়ে দেশম ২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে আছেন। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ শিরোপা জেতে ফ্রান্স। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স-আপ হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পাপ্পু/এএফ

প্রথমার্ধ শেষে সমতায় ইরান ও মিশর

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪৪ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:১২ এএম
প্রথমার্ধ শেষে সমতায় ইরান ও মিশর
ছবি: সংগৃহীত

সিয়াটলের ফ্লাডলাইটের নিচে জমে উঠেছে ইরান ও মিশরের মধ্যকার শ্বাসরুদ্ধকর লড়াই। ম্যাচের প্রথম বাঁশি থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দল উপহার দিচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল।

রাউন্ড অব ৩২-এর টিকিট নিশ্চিত করতে জয়ের বিকল্প না থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলছে ইরান। তবে প্রথমে এগিয়ে যায় মিশর।

ইরানের রক্ষণভাগের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ সাজান মিশরের তারকা মোহাম্মদ সালাহ। তার নেওয়া শট ইরানের গোলরক্ষক প্রথমে প্রতিহত করলেও ফিরতি বলে সবার আগে পৌঁছে জাল খুঁজে নেন মোস্তফা সাবের। ম্যাচের শুরুতেই গোল পেয়ে উচ্ছ্বাসে ভাসে ফারাওরা।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় থাকা ইরান দ্রুতই ঘুরে দাঁড়ায় । সমতা ফিরতে মরিয়া হয়ে ওঠে । ধারাবাহিক আক্রমণের ফলও পেয়ে যায় তারা।

বাম প্রান্ত দিয়ে ওভারল্যাপ করে ডি-বক্সে ঢুকে বল পান মিলাদ মোহাম্মদী। দুর্দান্ত এক টার্ন নিয়ে তার জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। কিন্তু ফিরতি বলে দারুণ ক্ষিপ্রতায় নিয়ন্ত্রণ নিয়ে রামিন রেজায়িয়ান ছোট কোণ লক্ষ্য করে নিখুঁত শটে বল জালে পাঠান। তার গোলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে।

সমতায় ফেরার পর আরও জমে ওঠে লড়াই। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে এবং কেউ কাউকে একচুল জায়গা ছেড়ে দিতে রাজি নয়। সিয়াটলের দর্শকরাও উপভোগ করছেন টানটান উত্তেজনায় ভরা এক হাই-ভোল্টেজ ম্যাচ।

বিরতির আগ পর্যন্ত কোন দল আর গোলের দেখা পায়নি।

পাপ্পু/এএফ

জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:২২ এএম
জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মাঠে নামার মুহূর্তে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

রবিবার (২৮ জুন) জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শনিবার স্কালোনি জানান, টুর্নামেন্টে এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে একাই ৫টি গোল করা এই মহাতারকাকে বেঞ্চে রাখা হবে এবং পরবর্তীতে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামতে পারেন। আলজেরিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা জয়ে আর্জেন্টিনা ইতোমধ্যেই ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলেছে।

কোচ স্কালোনি বলেন, 'লিও বেঞ্চ থেকে খেলা শুরু করবে। সে ম্যাচের কিছুটা পরের দিকে মাঠে নামবে।'

আজহার/