ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
এক ম্যাচে নকআউটে ৫ দেশ, কেমন হবে সূচি? মিশরের সাথে ড্র করে টেবিলের তিনে ইরান নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ৩৩ বছর পর জাকসু, ভিপি-জিএস ছাড়াই জাবির সিনেট অধিবেশন আজ আনারস দিবস: দুধ-আনারস এক সঙ্গে খাওয়া যাবে কি? গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত? প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ মাদক: এক নীরব ঘাতক দেওয়ানগঞ্জে শ্রেণি পরিবর্তন করে মাটি উত্তোলন করায় ২ যুবকের কারাদণ্ড পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত প্রথমার্ধ শেষে সমতায় ইরান ও মিশর মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ চট্টগ্রামে গো-কার্ট মোটর রেসিং টুর্নামেন্টের উদ্বোধন জর্ডানের বিপক্ষে মেসি কেন শুরুর একাদশে নেই, জানালেন স্কালোনি সোনারগাঁয় ২ যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন বিশ্বকাপ ২০২৬-এর নকআউটের মহাযুদ্ধে মুখোমুখি মিশর ও ইরান পেকুয়ায় অস্ত্র ও কার্তুজসহ ২ জলদস্যু আটক সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি, নিহত ১

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
ছবি: খবরের কাগজ

প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালালে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অসাধু চক্রের তৎপরতার সুযোগ দেওয়া যাবে না। শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কর্মপরিবেশ যেন আন্দোলন বা বিভিন্ন দাবিদাওয়ার কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য গুরুত্বারোপ করেন।

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা একদলীয় রাষ্ট্র বা একদলীয় রাজনীতিতে বিশ্বাস করি না। এক সময় সবাই আওয়ামী লীগ করতো, এখন অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছে—এটা আমরা বুঝতে পারি, আমরা জানি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ শিক্ষা বোর্ড সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রংপুর বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সুলতান/এএফ

দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:২৩ এএম
দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ পূর্বাভাসে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্তরা/

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:০৮ এএম
বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমানে বর্ষা মৌসুমের প্রভাবে কিছুটা উন্নতি হয়েছে। 

শনিবার (২৭ জুন) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩২তম।

আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় দেখা গেছে, এই সময়ে ১৭৪ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তালিকায় ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। শহর দুটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
 
এদিকে তালিকার তৃতীয় ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ১৪৯ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর চতুর্থ এবং ১২৯ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা পঞ্চম অবস্থানে রয়েছে। 

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয় এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৩০১ বা তার বেশি হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অন্তরা/

পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:০৭ এএম
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল। ছবি: খবরের কাগজ

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

পুলিশ বলছে, নিহতের যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হবে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ধাওয়া করে স্থানীয় একটি বিপণিবিতানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো রঙের প্যান্ট।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নিহতের হাত, পা ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে রাখা হয়েছে। 

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে বাংলাবাজারে তাজিয়া মিছিলে বের হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রসহ ওই যুবককে ধাওয়া করে পাশের একটি বিপণিবিতানে নিয়ে যায়। সেখানে কুপিয়ে তাকে হত্যা করেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, আশুরা উপলক্ষে ওই এলাকার বিপণিবিতান বা মার্কেট বন্ধ ছিল, তবে বিপণিবিতানের কলাপসিবল গেট খোলা ছিল। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শেখ জাহাঙ্গীর/অন্তরা/

মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:৫০ এএম
মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর কাটাবনে বহুতল ভবনে আগুন দুই জনের মৃত্যু হয়েছে। টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১৪ তলা এই ভবনে আবাসিক ও কমার্শিয়াল দুইটি ইউনিট থাকলেও রাখা হয়নি অগ্নিনির্বাপণের ব্যবস্থা।

রাত ১টায় কাটাবনের আল বারাকা বহুতল ভবনের ১২ তলার একটি ফ্লাটে আগুন দেখতে পান পাশের ভবনের বাসিন্দারা। মুহূর্তেই সেই আগুন পৌঁছে যায় ১৩ তলার একটি ফ্ল্যাটেও। প্রচণ্ড ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পরে আতঙ্ক।

পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমরা দেখতে পাই যে আগুনের ধোঁয়া। ধোঁয়া দেখতে পাওয়ার কারণে আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ি।’

স্থানীয় একজন বলেন, ‘আমি তখন দেখতেছি যে আগুন কেবল জ্বলতেছে মানে অত ভয়াবহ হয় নাই। ওইটা আর কি একটা বেডরুম মতো ছিল, কিন্তু ওইটা আর কি আমি যতদূর শুনছি যে ওইটা কোনো মানুষ থাকে না, ওইটা হচ্ছে একটা অফিস।’

আল বারাকাসহ আশপাশের ভবন থেকে সবাই নিরাপদে নেমে আসলেও বের হতে পারেনি ওই দুই ফ্ল্যাটের দুই সহকারী। প্রায় দেড় ঘণ্টা পর একটি বাথরুম থেকে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি।

নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, ‘যে দুইজনকে উদ্বার করা হয়েছে আগুন নিয়ন্ত্রণের আসার পরে যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুইজনকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের আরেকজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। সবশেষ দুইজনই মারা গেছেন।’

এদিকে শুরুতে ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরবর্তীতে যুক্ত হয় আরও চার ইউনিট। টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানা হয়নি বিল্ডিং কোড। ফলে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের পলাশী থেকে দুইটা ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটা ইউনিট, মোট ছয়টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনে। প্রায় দুই ঘণ্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। যেহেতু অগ্নি-নির্বাপণ ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরেই বিল্ডিংটা ছিল।’

তবে কোথায় থেকে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

এএফ/