ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নকআউটে মিসরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইতালিতে একই পরিবারের ৩ জনকে হত্যা, বাড়িতে শোকের মাতম ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র চান্দগাঁওয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নারী নিহত পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার এক ম্যাচে নকআউটে ৫ দেশ, শেষ ৩২-এ আর কারা? কেমন হবে সূচি? মিশরের সাথে ড্র করে টেবিলের তিনে ইরান নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ৩৩ বছর পর জাকসু, ভিপি-জিএস ছাড়াই জাবির সিনেট অধিবেশন আজ আনারস দিবস: দুধ-আনারস এক সঙ্গে খাওয়া যাবে কি? গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকছেন মেসি হালান্ডদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘খুবই সহজ’: সোলবাকেন দলীয় রাজনীতি না করে মানুষের কল্যাণে কাজ করুন: ড.মঈন খান ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত? প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি পাগলা মসজিদের সিন্দুক খুলে মিলল ৪৩ বস্তা টাকা এনসিপির অভ্যন্তরীণ কোন্দল, জেলা নেতাকে অপহরণের অভিযোগ শ‌নিবার কুড়িগ্রামের যে ২ উপজেলায় বিদ্যুৎ থাকবে না দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ মাদক: এক নীরব ঘাতক

মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৩ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১০:৩১ এএম
মাস্কের পর সর্বোচ্চ বেতনভোগী সিইও কলকাতার শঙ্খ মিত্র, বছরে আয় ১০ হাজার ১৬ কোটি
মিত্রের পারিশ্রমিক কেবল মাস্কেরই পেছনে ছিল, যাঁর প্রাপ্ত অর্থ ছিল ১৫৮ বিলিয়ন ডলার। ছবি: এনডিটিভি

বিশ্ব কর্পোরেট অঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত শঙ্খ মিত্র। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতভিত্তিক রিয়েল এস্টেট জায়ান্ট ওয়েলটাওয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি ২০২৫ সালে ৮২১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ১৬ কোটি) পারিশ্রমিক পেয়েছেন। এর মাধ্যমে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে স্থান করে নিয়েছেন।

তালিকায় শীর্ষে রয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ২০২৫ সালে তার পারিশ্রমিক ছিল ১৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

কলকাতা থেকে যুক্তরাষ্ট্রের কর্পোরেট নেতৃত্বে

শঙ্খ মিত্রের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে কলাম্বিয়া বিজনেস স্কুল থেকে অ্যাপ্লাইড ভ্যালু ইনভেস্টিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

২০২০ সালে তিনি ওয়েলটাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা-ভিত্তিক রিয়েল এস্টেট খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে।

প্রতিবেদনে বলা হয়, শঙ্খ মিত্রের বিশাল পারিশ্রমিকের অধিকাংশই এসেছে কোম্পানির শেয়ারভিত্তিক পুরস্কার (স্টক অ্যাওয়ার্ড) থেকে। তবে এই অর্থ পুরোপুরি তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না।

শর্ত অনুযায়ী, তিনি যদি ২০৩১ সাল পর্যন্ত ওয়েলটাওয়ারে দায়িত্বে বহাল থাকেন, তাহলে শেয়ারভিত্তিক পুরস্কারের অর্ধেক পাবেন। বাকি অর্ধেক নির্ভর করবে আগামী পাঁচ বছরে কোম্পানির বাজারমূল্য অন্তত ৪৫ শতাংশ বৃদ্ধি এবং নির্ধারিত অন্যান্য কর্মদক্ষতার লক্ষ্য অর্জনের ওপর।

এদিকে, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী সিইওদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন আরেক ভারতীয় প্রযুক্তি নির্বাহী নিকেশ অরোরা। পালো অল্টো নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি ২০২৫ সালে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন।

আজহার/অমিয়/

এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১২:৩১ পিএম
এবার ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স/ ছবি: সংগৃহীত

ইরানকে উত্তেজনা না বাড়ানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে।’

তিনি বলেছেন যে, এ ধরনের যেকোনো হামলার জবাব দেয়া হবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। সমঝোতা স্মারকটি কিভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে যদি তাদের কোনো মতবিরোধ থাকে, তবে তারা ফোন করতে পারে।’

এর আগে,পারস্য উপসাগরে একটি জাহাজে ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এরপর এই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ওয়াশিংটন ওই হামলার জন্য তেহরানকে দায়ী করেছে। সূত্র: মিডল ইস্ট আই

আমান/

ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫২ এএম
ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে জরুরি উদ্ধার অভিযান চালাতে ২৫০ জনেরও বেশি সদস্যের একটি বিশাল দুর্যোগ মোকাবিলা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৬ জুন) মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশেষ এই উদ্ধারকারী দলে তিনটি অত্যাধুনিক অনুসন্ধান ও উদ্ধার ইউনিট (সার্চ অ্যান্ড রেসকিউ) এবং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মূল কাজ হবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত মানুষদের দ্রুত খুঁজে বের করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, এই তিনটি বিশেষ উদ্ধার ইউনিটে দমকলকর্মী, চিকিৎসক, প্যারামেডিক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত কুকুরসহ অনুসন্ধান বিশেষজ্ঞরা রয়েছেন। মোট ১৮টি প্রশিক্ষিত কুকুর রয়েছে, যেগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ শনাক্ত করতে সক্ষম।

মিয়ামি, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির পশ্চিমে অবস্থিত ফেয়ারফ্যাক্স কাউন্টি থেকে এসব দল পাঠানো হয়েছে। তারা বর্তমানে ভেনেজুয়েলার উদ্দেশে পথে রয়েছে এবং ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় জরুরি উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এই ভূমিকম্পে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে।

মার্কিন বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্ধার ও ত্রাণ মিশনে দলগুলো প্রায় ২ লাখ পাউন্ড সমমূল্যের বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধজাহাজ, পরিবহন বিমান ও হেলিকপ্টার পাঠানোর পাশাপাশি ভেনেজুয়েলায় ১৫০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয়।

এএফ/

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৫৪ এএম
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) পাকিস্তানে সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল, গভীরতা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য প্রকাশ করলে পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পর এটি ঘটল।

 এক্সে এক পোস্টে এনসিএস জানায়, শুক্রবারের ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/অমিয়/

ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:০৯ এএম
ইরানের ওপর হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা
ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন একটি হামলার জবাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর শনিবার (২৭ জুন) জানিয়েছে যে তারা এই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

বিপ্লবী গার্ড বাহিনী অঞ্চলের কোন কোন মার্কিন অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

আইআরজিসির এই বিবৃতিটি আসার আগে আধাসরকারি ইশনা সংবাদসংস্থা একটি আগের বিবৃতি প্রচার করেছিল। তারা বলেছিল, এই বিবৃতি আইআরজিসির পক্ষ থেকে এসেছে।

সেখানে বলা হয়েছিল, ইরানের ওপর নতুন মার্কিন হামলার জবাবে এই বাহিনীর পদক্ষেপ হবে দ্রুত এবং নিষ্পত্তিমূলক। যদিও পরবর্তীতে তারা বিবৃতিটি মুছে ফেলে।সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/