ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সিরাজগঞ্জে নদীভাঙন অব্যাহত, বিলীনের পথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী লক্ষ্য ছিল ১৫ হাজার প্রাণহানি! মুম্বাইয়ে মহররমের অনুষ্ঠানে বিষাক্ত ক্যাপসুলসহ এক ব্যক্তি গ্রেপ্তার রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় মেডিকেল-শিক্ষার্থীর রিমান্ড ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৭০ হাজার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ ডাচদের দুর্বলতা দেখিয়ে দিলেন মরক্কোর সাবেক কোচ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে ইসলামের বিধান কী? নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার Slow and Steady Wins the Race বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্কালোনি বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ের চার্টার্ড ফ্লাইট বাতিল আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক জাবির ৩৪৮ কোটি টাকার বাজেট পাস, গবেষণায় বরাদ্দ নেই দৌড়েই সেরে উঠলেন ওয়াসিম স্মৃতির ক্যানভাসে সাগরকন্যা কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা গ্যাসসংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিশ্বমঞ্চে ইউআইইউ মার্স রোভার সুরের আকাশে নতুন ধূমকেতু রেইথস চারুকলার নান্দনিক কাঠগোলাপ সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি

উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৪৭ এএম
উচ্ছ্বাসে রাঙা বিকেল, জয়ের হাসি আর্জেন্টিনার
ছবি  -মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সর্মথকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়

কমলগঞ্জ পৌর ফুটবল অ্যাকাডেমির আয়োজনে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলটা ছিল যেন অন্যরকম! রঙ, আবেগ আর উচ্ছ্বাসে ভরা যেন এক টুকরো লাতিন আমেরিকা। বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মুখোমুখি লড়াই ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জে তৈরি হয় উৎসবের আবহ।

স্লোগান, পতাকা আর প্রিয় দলের জার্সিতে মোড়া দর্শকদের উপস্থিতিতে ছোট্ট মাঠটি রূপ নেয় এক প্রাণবন্ত স্টেডিয়ামে। সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত এক গোলের জয়ে হাসি ফোটে আর্জেন্টিনা সমর্থকদের মুখে।

দুই দলের সমর্থকদের পতাকা, জার্সি, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। যেন ক্ষুদ্র পরিসরে ফিরে আসে বিশ্ব ফুটবলের চিরচেনা ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের আবহ।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে আজাদ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার একাধিক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনা দলের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে আর কোনো গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

আয়োজকদের মতে, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তারা। দর্শকরাও এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন প্রতিযোগিতার দাবি জানান।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানসহ স্থানীয় নেতারা।

পুলক পুরকায়স্থ/তামান্না রুপা/

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাওয়া পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে। এর প্রভাব পড়েছে রিসেল বাজারেও। মূল্য-পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডেটার তথ্য অনুযায়ী, সেকেন্ডারি রিসেল প্ল্যাটফর্মগুলোতে ম্যাচটির সর্বনিম্ন মূল্যের টিকিটের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,২২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকারও বেশি।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল টিকিট হিসেবে বিবেচিত হচ্ছে। পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের আগে যে দামে টিকিট বিক্রি হচ্ছিল, বর্তমানে তার তুলনায় মূল্য বেড়েছে দ্বিগুণেরও বেশি ।

গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় পর্তুগাল ‘কে’ গ্রুপের রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে ওঠে। অন্যদিকে, শেষ ম্যাচে ঘানাকে হারিয়ে ‘এল’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে ক্রোয়েশিয়া। ফলে আগামী শুক্রবার (৩ জুলাই) টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল।

এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের সম্ভাব্য শেষ বড় আন্তর্জাতিক লড়াই, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, টিকিটের মূল্যবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে ফিফার চালু করা ডায়নামিক প্রাইসিং ব্যবস্থা। এই পদ্ধতিতে দর্শকদের চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করে। যুক্তরাষ্ট্রে কনসার্ট ও বড় ক্রীড়া আয়োজনে এ ধরনের মূল্য নির্ধারণ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই প্রচলিত। চলতি বিশ্বকাপে এর প্রভাবে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচের টিকিটও রিসেল বাজারে ১,০০০ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে।

এদিকে, টিকিট কেনাবেচার ক্ষেত্রে সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, নিরাপদ ও বৈধভাবে টিকিট হস্তান্তরের জন্য শুধুমাত্র তাদের অফিসিয়াল রিসেল ও এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ব্যবহার করাই সর্বোত্তম এবং নির্ভরযোগ্য উপায়।

পাপ্পু/রিফাত/

ডাচদের দুর্বলতা দেখিয়ে দিলেন মরক্কোর সাবেক কোচ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
ডাচদের দুর্বলতা দেখিয়ে দিলেন মরক্কোর সাবেক কোচ
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের আক্রমণভাগ বেশ শক্তিশালী। সেই তুলনায় ভঙ্গুর তাদের রক্ষণভাগ। প্রতিপক্ষের এই দুর্বলতা মরক্কোকে দেখিয়ে দিয়েছেন দলটির সাবেক কোচ হাসান মোমেন।

মঙ্গলবার (৩০ জুন) নকআউট ম্যাচে মুখোমুখি হবে দুই মহাদেশের দুই শক্তি। মন্টেরেতে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড ৩২-এ নাম লিখিয়েছে ডাচরা। আর মরক্কো নকআউটে উঠেছে রানার্সআপ দল হিসেবে।

বড় ম্যাচের সাবেক শিষ্যদের টোটকা দেন মোমেন। নিজ বিশ্লেষণ শেষে তিনি বলেন, ‘নেদারল্যান্ডস সাধারণত বল দখলে রেখে চাপ তৈরি করতে পছন্দ করে। তবে আক্রমণাত্মক খেলতে গিয়ে মাঝমাঠ ও রক্ষণভাগের পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, বিশেষ করে বল হারানোর পর দ্রুত রক্ষণে না ফিরতে পারার সমস্যাই তাদের দুর্বল দিক।’

গ্রুপপর্বে ডাচরা চারটি গোল হজম করেছে। সবশেষ সাত ম্যাচে অন্তত একবার করে গোল খেয়েছে, যা তাদের রক্ষণগত দুর্বলতার ইঙ্গিত দেয়। নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোম্যানও স্বীকার করেছেন, তার দল মাঝে মাঝে পজিশন হারিয়ে ফেলে এবং রক্ষণে দ্রুত ফিরে আসার ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে।

মরক্কোকে সফলতার পথও দেখিয়ে দিয়েছেন মোমেন। সেটা হলো- দ্রুতগতির ট্রানজিশন ফুটবল। অর্থাৎ বল দখল পাওয়ার পর ধীর গতির পাসিংয়ের বদলে সরাসরি ও দ্রুত আক্রমণে যাওয়া।

পাপ্পু/অনিক/

কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্কালোনি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্কালোনি
আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগামী প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। 

রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে আফ্রিকান দলটির গ্রুপ পর্বের পারফরম্যান্সের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ওরা খুবই ভালো দল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেপ ভার্দে শক্ত প্রতিদ্বন্দ্বী এবং আমাদের জন্যও ম্যাচটি কঠিন করে তুলবে। স্পেনের মতো ফেভারিট দলের পাশাপাশি উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন, তাই আমাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। ওরা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্পন্ন একটি দল।’

নকআউটে তাদের ম্যাচ আয়োজনের সূচি নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। তার ভাষ্যে, ‘প্রচণ্ড গরমের মধ্যে এমন সময়ে খেলতে হবে, যার যৌক্তিকতা খুঁজে পাওয়া কঠিন। তবে যেহেতু সব দলকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই এ নিয়ে বেশি অভিযোগ করার সুযোগ নেই।’

এদিন বদলি হিসেবে নেমে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসায় স্ক্যালোনি বলেন, ‘আজ চাইলে মেসি পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, সে চাইলে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে পারত। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে সতীর্থদের সুযোগ দেওয়া এবং দলের প্রয়োজনকেই সে বেশি গুরুত্ব দিয়েছে। এটাই তার মহত্বের পরিচয়। জাতীয় দল, এই স্কোয়াড এবং সতীর্থদের প্রতি তার দায়বদ্ধতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। মেসিকে নিয়ে নতুন করে বলার মতো শব্দ সত্যিই আমার জানা নেই।’

পাপ্পু/অন্তরা/

বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ের চার্টার্ড ফ্লাইট বাতিল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১৮ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ের চার্টার্ড ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর উরুগুয়ে জাতীয় ফুটবল দলের জন্য নির্ধারিত চার্টার্ড (ভাড়াকৃত) ফ্লাইট বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, মেক্সিকোর প্লেয়া দেল কারমেনে অনুশীলন ক্যাম্প থেকে রাজধানী মন্টেভিডিওতে ফেরার জন্য নির্ধারিত বিশেষ বিমানটি শেষ মুহূর্তে বাতিল করা হয়।

ফলে খেলোয়াড়দের নির্ধারিত চার্টার্ড বিমানের পরিবর্তে সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরতে হয়েছে। মাঠের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি দেশে ফেরার ব্যবস্থাপনাও পরিকল্পনা অনুযায়ী হয়নি, যা উরুগুয়ের বিশ্বকাপ অভিযানকে আরও বিব্রতকর করে তুলেছে।

বিশ্বকাপ শুরুর আগে ফিফা র‍্যাংকিংয়ে ১৬তম স্থানে থাকা উরুগুয়ে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। তবে শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারায়। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলরক্ষকের মারাত্মক ভুলে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।

টুর্নামেন্টে এক মিনিটও মাঠে নামার সুযোগ না পাওয়া অধিনায়ক হোসে মারিয়া গিমিনেজ স্থানীয় সম্প্রচারমাধ্যম ‘টেনফিল্ড’-কে বলেন, ‘কষ্টটা অনেক বেশি। আমাদের চারপাশে এখন শুধুই গভীর বিষাদের আবহ। যে বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি, তা মেনে নেওয়া খুবই কঠিন। আমরা উরুগুয়ের জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, তা অর্জন করতে পারিনি। তবে ফুটবল এমনই, এটি মেনে নিতেই হবে।’

স্পেনের বিপক্ষে হারের পর কোচ মার্সেলো বিয়েলসাও নিজের হতাশা প্রকাশ করে বলেন, ‘উরুগুয়ের ফুটবলের জন্য আমি আসলে কিছুই রেখে যেতে পারিনি। একজন কোচ মাত্র তিন বছরে একটি দেশের ফুটবলে কতটুকুই বা পরিবর্তন আনতে পারেন?’

তিনি আরও বলেন, ‘ফলাফল না পেলে কোনো কোচই টিকে থাকতে পারেন না। বাছাইপর্বে চতুর্থ হওয়া বা কোপা আমেরিকায় তৃতীয় হওয়ার কোনো মূল্য নেই। বিশ্বকাপে আমাদের ব্যর্থতারও কোনো অজুহাত নেই। মানুষ আমার সময়টাকে কীভাবে মনে রাখবে, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এটি এমন একটি অধ্যায়, যা কোনো ইতিবাচক স্মৃতি রেখে যায়নি।’

পাপ্পু/অন্তরা/

ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১৮ পিএম
ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান
ছবি: সংগৃহীত

শক্তির বিচারে নিজেদের আন্ডারডগ হিসেবে ধরে রেখেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চায় জাপান। এভাবেই খেলতে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে বড় অঘটন ঘটানো সম্ভব বলে বিশ্বাস করেন জাপানের ফরোয়ার্ড তাকুমি মিনামিনো।

আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে টুর্নামেন্টে জাপানের পারফরম্যান্স ইতোমধ্যে ফুটবলবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত অক্টোবরে ঘরের মাঠে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান।

গুরুতর হাঁটুর ইনজুরির কারণে এবার বিশ্বকাপে মাঠের বাইরে থাকা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড মিনামিনো মনে করেন, জাপান আবারও বড় চমক দেখাতে প্রস্তুত। সেই প্রীতি ম্যাচে গোল করা মিনামিনো বলেন, ‘আমরা যদি সবসময় নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামি, তাহলে এই নকআউট ম্যাচগুলোতে যেকোনো অঘটন ঘটানো আমাদের পক্ষে সম্ভব।’

তিনি আরও জানান, ইনজুরি কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড  কুবো এই ম্যাচে ফিরতে পারেন। রিয়াল সোসিয়েদাদের এই উইঙ্গার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঁটুর চোটে মাঠ ছাড়েন।

মিনামিনো বলেন, ‘কুবো মানসিকভাবে খুবই শক্ত অবস্থানে আছে। তাকে আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন নেই। পুরো দলই বিশ্বাস করে নকআউট পর্বে তাকে আবার পাওয়া যাবে এবং সেও পুনর্বাসন চালিয়ে যাচ্ছে সেই বিশ্বাস নিয়েই।’

পাপ্পু/