ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ক্লিন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চাইলেন ইবি ভিসি রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু রমনা পার্কটি বাঁচান বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত সাংবাদিকতার রূপ ও রূপান্তর দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ডে এনসিটি-সিসিটি ইস্যুতে বন্দর রক্ষা কমিটির সমাবেশ ১ জুলাই ফরিদপুরে মিলছে না উৎপাদন খরচ,পানিতে পেঁয়াজ ফেলছেন কৃষকরা স্মার্টথিংস এপিআই ব্যবহারের খরচ বাড়াচ্ছে স্যামসাং পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’ পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বাস্তবমুখী বাজেটে ব্যয়ের দক্ষতা থাকতে হবে সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান ‘বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’ সিরাজগঞ্জে নদীভাঙন অব্যাহত, বিলীনের পথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী লক্ষ্য ছিল ১৫ হাজার প্রাণহানি! মুম্বাইয়ে মহররমের অনুষ্ঠানে বিষাক্ত ক্যাপসুলসহ এক ব্যক্তি গ্রেপ্তার রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় মেডিকেল-শিক্ষার্থীর রিমান্ড ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৭০ হাজার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ

মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে (৩৫) আবারও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে একই রাত সাড়ে ৮টার দিকে কাঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৫ সালে শ্রীনগর থানায় করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক সাব্বির শেখ। শনিবার রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের লোকজন চিৎকারে জড়ো হয় আশপাশের লোকজন। এতে সুযোগ বুঝে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা খবরের কাগজকে জানান, আসামি সাব্বিরকে গ্রেপ্তারে রাতেই পুলিশের বিশেষ টিম তৎপর হয়ে উঠে। এতে মাত্র তিন ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মইনউদ্দীন/থিওটোনিয়াস/

সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি: খবরের কাগজ

সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে নগরীর বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় সিসিক প্রশাসক ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শিশুর সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের জাতীয় কর্মসূচির সফল বাস্তবায়ন প্রয়োজন। তাই কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সিলেট সিটি করপোরেশন এলাকায় এ বছর মোট ৭৬ হাজার ৩৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধনকালে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডা. মো. জাহিদুল ইসলাম জানান, শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে দেশে নিয়মিতভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়ে থাকে। সাধারণত বছরে দুইবার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিসিক এলাকার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী এক সপ্তাহ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তা গ্রহণ করতে পারবে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে সিসিকের ৪২টি ওয়ার্ডে ৮৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে মোট ৩৬৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি স্থায়ী ইপিআই কেন্দ্র, ২৫৯টি অস্থায়ী ইপিআই কেন্দ্র, ৮৩টি ভিটামিন ‘এ’ অস্থায়ী কেন্দ্র এবং ২৫টি অতিরিক্ত কেন্দ্র। এ কার্যক্রমে মোট ৭৩৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১১৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ২৭৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৭৬ হাজার ৩৩০ জন সাধারণ শিশু এবং ৬০ জন প্রতিবন্ধী শিশু রয়েছে।

শাকিলা ববি/এসএন

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ছবি: খবরের কাগজ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে নগর ভবনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে মহানগরীর ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিক সচিব সোহেল রানা।

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাসিক জানিয়েছে, মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি ক্যাম্পেইনের দিন ওয়ার্ড কার্যালয়গুলোতে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য ৩৮৪টি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

এনায়েত/এএফ

ফরিদপুরে মিলছে না উৎপাদন খরচ,পানিতে পেঁয়াজ ফেলছেন কৃষকরা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
ফরিদপুরে মিলছে না উৎপাদন খরচ,পানিতে পেঁয়াজ ফেলছেন কৃষকরা
ন্যায্যমূল্য না পাওয়ায় পেঁয়াজ ফেলে দিচ্ছেন একজন কৃষক/ছবি: খবরের কাগজ

ফরিদপুরে বাজারে ন্যায্যমূল্য না পেয়ে চরম লোকসানের মুখে পড়েছেন পেঁয়াজ চাষিরা। বর্তমান বাজারদরে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না বলে অভিযোগ তাদের। এমন পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশায় উৎপাদিত পেঁয়াজ খাল, পুকুর ও ডোবার পানিতে ফেলে দিচ্ছেন স্থানীয় কৃষকরা।

সম্প্রতি সালথা উপজেলার খোয়াড় গ্রামের একটি ডোবার পানিতে কৃষকদের পেঁয়াজ ফেলে দিতে দেখা যায়। বাজারে বর্তমান দামে পেঁয়াজ বিক্রি করার চেয়ে ফেলে দেওয়াই যেন কম কষ্টের বলে মনে করছেন কৃষকরা।

সালথার পেঁয়াজ চাষি মো. দাউদ হোসেন বলেন, বর্তমানে প্রতি মণ পেঁয়াজ সর্বোচ্চ ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক মণ পেঁয়াজ উৎপাদন করতে সার, বীজ, সেচ, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরি মিলিয়ে প্রায় ১৭০০ টাকা। তারপর মৌসুম শেষে ঘরের চাঙ বা মাচায় সংরক্ষণ করতে হয়। সংরক্ষণে কমে যায় ওজন তাতেও লোকসান আমাদের।

কৃষক আবুল মাতুব্বর বলেন, কৃষকের এমন দুর্দশা দেখেও সরকারের তেমন কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে একসময় মানুষ চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নেবে।

সালথা ছাড়াও জেলার নগরকান্দা, বোয়ালমারী, ভাঙ্গা, সদরপুর ও মধুখালী উপজেলার পেঁয়াজ চাষিরাও একই সংকটে রয়েছেন। উৎপাদন ভালো হলেও বাজারে দাম না থাকায় অধিকাংশ কৃষক লোকসান গুনছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। এখন সেই ঋণের টাকা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

সালথার কৃষক আহম্মদ মাতুব্বর বলেন, এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে এখন আগের চেয়ে অনেক বেশি খরচ হয়। এক মণ পেঁয়াজ বিক্রি করে এখন এক কেজি গরুর মাংসও কেনা যায় না। এভাবে চলতে থাকলে আর পেঁয়াজ চাষ করা হবে না।

ফরিদপুর শহরের পাইকারি ব্যবসায়ী শাহজাহান বেপারি বলেন, এ বছর ফলন ভালো হয়েছে। বিভিন্ন জেলা থেকেও প্রচুর পেঁয়াজ বাজারে আসছে। ফলে দাম কমেছে। তবে কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, পেঁয়াজের দাম না থাকায় কৃষক কষ্টে আছেন, এটি সত্য। তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অবগত হয়েছি।

এ বিষয়ে সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, চলতি মৌসুমে সালথা উপজেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫০০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২ হাজার ৫৮৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এ বছর উপজেলায় মোট প্রায় ২ লাখ ৫০ হাজার ১২৫ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আমাদের হিসাব অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের গড়ে প্রায় ২৪ টাকা খরচ হয়, অর্থাৎ প্রতি মণের উৎপাদন খরচ দাঁড়ায় প্রায় ৯৬০ টাকা।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কৃষকদের সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বাজারমূল্য নির্ধারণ কৃষি বিভাগের হাতে নেই।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান জানান, পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তা দিতে ২০২৪-২৫ অর্থবছরে জেলায় ১ হাজার ৪৩০টি এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি বছর ইতোমধ্যে ৭০০টি বিতরণ করা হয়েছে এবং আরও প্রায় আড়াই হাজার মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এএফ

পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশাকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।

এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণির সাথে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা। এ ঘটনার পর গতকাল শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎ কে আটক করে পুলিশ। এরপর রোববার ভোরে চাঁন বাদশাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তের নামে পুলিশ। পরে ছাগল অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এসএন

নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
মুজদার আলী। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকায় নিজ বসতবাড়ির আমগাছ থেকে আম পাড়তে গিয়ে পা ফসকে নিচে পড়ে মুজদার আলী (৬০) নামে এক বৃদ্ধ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তার মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে তাকে দাফন করা হয়।

নিহত মুজদার আলী ওই এলাকার ওবায়দুল্লাহর ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য নূরুল আলম নিহতের স্বজনদের বরাতে জানান, শনিবার বিকেলে আমগাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে পুঠিয়া এলাকায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মজুমদার ক্লিনিকের চিকিৎসক অংশুমান মজুমদার জানান, মাথা ও বুকে গুরুতর আঘাত পাওয়ায় ওই ব্যক্তির জ্ঞান ফেরেনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়।

কামাল/রিফাত/