ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন আয়নাতে ওই ঘর দেখবে যখন সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ক্লিন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চাইলেন ইবি ভিসি রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু রমনা পার্কটি বাঁচান বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত সাংবাদিকতার রূপ ও রূপান্তর দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ডে এনসিটি-সিসিটি ইস্যুতে বন্দর রক্ষা কমিটির সমাবেশ ১ জুলাই ফরিদপুরে মিলছে না উৎপাদন খরচ,পানিতে পেঁয়াজ ফেলছেন কৃষকরা স্মার্টথিংস এপিআই ব্যবহারের খরচ বাড়াচ্ছে স্যামসাং পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’ পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বাস্তবমুখী বাজেটে ব্যয়ের দক্ষতা থাকতে হবে সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১২।

রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ জন। 

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এ পর্যন্ত এক লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।

এসএন/

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
খবরের কাগজ ইনফোগ্রাফ

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত এই ফলাফলে মোট ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

রবিবার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

রিফাত/

বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে

বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা।

জাহিদুল ইসলাম রনি জানান, মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।

রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়। এছাড়া, সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে তারা। সূত্র: বাসস

অমিয়/

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১২।

রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ জন। 

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২০৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১০ শিশুর। এ পর্যন্ত এক লাখ ১০ হাজার ৯১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৯ হাজার ১৫২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ শিশু।

এসএন/

এনসিটি-সিসিটি ইস্যুতে বন্দর রক্ষা কমিটির সমাবেশ ১ জুলাই

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:০০ পিএম
এনসিটি-সিসিটি ইস্যুতে বন্দর রক্ষা কমিটির সমাবেশ ১ জুলাই
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্র বন্ধ এবং বন্দরকে জাতীয় মালিকানা ও নিয়ন্ত্রণে রাখার দাবিতে আগামী ১ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা।

রবিবার (২৮ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং সিসিটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের, বিশেষ করে দুবাইভিত্তিক বৈশ্বিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিতে সরকারের তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। আমরা জানতে পেরেছি, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ লক্ষ্যে গঠিত নেগোসিয়েশন কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১২ সদস্যবিশিষ্ট একটি সাপোর্ট টিমও গঠন করেছে। গত ২১ জুন বন্দরের সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১৮ জুনের নির্দেশনার ভিত্তিতে এই টিম গঠন করা হয়েছে।’

প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘তবে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন চলতি মাসের শুরুতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একই দিনে জারি করা দুটি পৃথক চিঠিতে পরস্পরবিরোধী নির্দেশনা দেওয়া হয়। একটি চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া দ্রুত সম্পন্ন অথবা বাতিল করার নির্দেশ দেওয়া হয়, অন্য চিঠিতে আবার আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। এতে প্রতীয়মান হয় যে, সরকার নিজেই বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থানে নেই। এমন পরিস্থিতিতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ ইজারা দেওয়ার উদ্যোগ যে জাতীয় স্বার্থের পরিপন্থি, তা অনুধাবনের জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।’

তিনি বলেন, সিসিটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। বিএনপির সাবেক চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে এই টার্মিনাল প্রতিষ্ঠিত হয়। একইভাবে এনসিটির ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছিল তার হাতেই। অতএব, এই দুটি টার্মিনাল কোনো বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে গড়ে ওঠেনি। দেশের জনগণের অর্থে নির্মিত এই জাতীয় সম্পদে নতুন করে বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। বরং বর্তমানে এই টার্মিনালগুলো পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দীর্ঘদিন ধরে দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত হয়ে আসছে জানিয়ে কমিটির আহ্বায়ক বলেন, বিগত কয়েক বছর ধরে টার্মিনালটি ধারাবাহিকভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে। এনসিটির বার্ষিক অবকাঠামোগত সক্ষমতা ১১ লাখ টিইইউস (TEUs)। কিন্তু দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে সেখানে বছরে প্রায় ১৩ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডল করা হচ্ছে, যা এর অবকাঠামোগত সক্ষমতারও বেশি। পাশাপাশি চলতি বছরের মে মাসে এনসিটি ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডল করে নতুন রেকর্ড স্থাপন করেছে। এই অর্জন স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশীয় ব্যবস্থাপনা ব্যর্থ নয়; বরং অত্যন্ত সফল ও কার্যকর।

তিনি আরও বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরের আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং দেশের উন্নয়নে ব্যবহৃত হয়। কিন্তু কোনো বিদেশি প্রতিষ্ঠানের নিকট টার্মিনাল ইজারা দেওয়া হলে সেই আয়ের একটি বড় অংশ লভ্যাংশ ও মুনাফার নামে বৈদেশিক মুদ্রা হিসেবে বিদেশে চলে যাবে। ফলে দীর্ঘমেয়াদে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রা হারানোর ঝুঁকিতে পড়বে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, পানগাঁও টার্মিনাল কিংবা লালদিয়া চর সংক্রান্ত চুক্তিগুলোর পূর্ণাঙ্গ বিবরণ আজ পর্যন্ত জনগণের সামনে প্রকাশ করা হয়নি। অথচ দেশের টাকায় নির্মিত জাতীয় সম্পদের বিষয়ে জানার অধিকার জনগণের রয়েছে। এই গোপনীয়তা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। জনগণের কাছে চুক্তিগুলো প্রকাশ না করার মাধ্যমে অতীতের সরকারগুলো কার্যত এমন ধারণার সৃষ্টি করেছে যে এসব চুক্তির মধ্যে জাতীয় স্বার্থবিরোধী শর্ত থাকার আশঙ্কা রয়েছে।

পিসিটিতে দৃশ্যমান কোনো বড় বিনিয়োগ সেখানে হয়নি উল্লেখ করে এই নেতা বলেন, ২০২৩ সালে শেখ হাসিনা সরকারের আমলে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দৃশ্যমান কোনো বড় বিনিয়োগ সেখানে হয়নি। সম্প্রতি কয়েকটি গ্যান্ট্রি ক্রেন স্থাপন ছাড়া উল্লেখযোগ্য নতুন অবকাঠামোগত উন্নয়নও দেখা যায়নি। সংশ্লিষ্ট জনেরা জানিয়েছেন, রেড সি গেটওয়ে বিগত দুই বৎসরের অধিক সময় ব্যবসা করে অর্জিত মুনাফা দিয়েই গেন্ট্রি ক্রেনগুলো স্থাপন করেছে। ফলে এটা অনেকটা ‘কৈয়ের তেলে কৈ ভাজা’র মতো হয়েছে। 

কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, অতীতে এনসিটি ডিপিওয়ার্ল্ড এর হাতে তুলে দেওয়ার উদ্যোগ দেশের শ্রমিক ও জনগণের প্রতিরোধের মুখে বাস্তবায়িত হয়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একই ধরনের উদ্যোগ পুনরায় নেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। তাই আগামী ১ জুলাই বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের নিকট ইজারা প্রদানের ষড়যন্ত্র বাতিলের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

৫ দফা দাবির মধ্যে রয়েছে-

১) এনসিটি ও সিসিটি দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদানের সব উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
২) চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পরিচালিত হতে হবে।
৩) পতেঙ্গা, পানগাঁও, লালদিয়া চরসহ বন্দর-সংশ্লিষ্ট সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে।
৪) জাতীয় স্বার্থবিরোধী কোনো গোপন সমঝোতা বা চুক্তি করা যাবে না।
৫) চট্টগ্রাম বন্দরকে জাতীয় মালিকানা, জাতীয় নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তার আওতায় সংরক্ষণের বিষয়ে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, জাতীয়তাবাদী ডক শ্রমিকদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম এবং বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু প্রমুখ।

তারেক মাহমুদ/অমিয়/

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৪:১২ পিএম
প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী
ছবি: খবরের কাগজ

শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো অপপ্রচার বা প্রোপাগান্ডা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র ফাঁস না হওয়া সত্ত্বেও যারা বিভ্রান্তিকর ও অসত্য নিউজ প্রকাশ করে ‘ভাইরাল’ হতে চান, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রবিবার (২৮ জুন) সকালে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯৮০ সালে যে আইন দিয়ে আমরা নকল কন্ট্রোল করেছিলাম এখন সেভাবে কন্ট্রোল করার কিছু নেই। এখন সাইবার বা ডিজিটাল ক্রাইম হয়। লাস্ট এসএসসি পরীক্ষায় একটি বহুল প্রচারিত মিডিয়া বলছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমি সেই মিডিয়ার সিইওকে দুই থেকে তিন বার কল দিয়ে বললাম আপনি প্রমান দেন। কিন্তু তিনি চালিয়েই যাচ্ছেন এই খবর। এরপর দেখলাম একজন বিশাল ডাকসু নেতা স্যোসাল মিডিয়াতে এসে দেখাচ্ছে কিভাবে প্রশ্নপত্র আউট হয়েছে। আদৌও কি প্রশ্নপত্রতো আউট হয়েছিল? হয়নি।’

তিনি আরও বলেন, ‘নকল এখন খুব একটা হয় না। শেষ এসএসসি পরীক্ষায় নকল হয়নি, প্রশ্নপত্র ফাঁস হয়নি। এত সুন্দর একটা পরীক্ষা হয়েছে বাংলাদেশের মানুষ টেরই পায়নি।’

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকসংকটের বিষয়টি উঠলে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে অনেক বিদ্যালয় ও কলেজে শিক্ষক নেই। কোথাও কোথাও একটি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। এ সংকট চার মাসে তৈরি হয়নি, বছরের পর বছর ধরে চলে আসছে। সরকার ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছে। দীর্ঘদিন আটকে থাকা পদোন্নতি, শিক্ষক নিয়োগ ও মামলাজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই থেকে শিক্ষক নিয়োগ কার্যক্রম জোরদার করা হবে।’

কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ জনশক্তি। এই জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। সেজন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। স্কুল, কলেজ ও মাদরাসায় পর্যায়ক্রমে টিভেট শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রমুখ।

শাকিলা ববি/খাদিজা রুমি/