ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
কোনো বিষয়ে ভয় অনুভব করলে যে আমলটি করবেন সৌদি আরবে তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী সবাই নিহত নায়ক-নায়িকা খোঁজার বিচারক তারা মানবস্বাস্থ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব উদ্বেগজনক তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা তোপের মুখে শ্রদ্ধার ‘ইথা’ ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্তে প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১ তাসকিন ও মিমের সঙ্গে মেতে উঠলেন ওয়ালটনের ২৪ ক্রেতা সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ প্রাথমিক বৃত্তির ফল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী রূপচর্চায় পাকা আম মেটলাইফ বাংলাদেশ-এর আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকের করণীয় ৩ জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ মাদকাসক্তির কারণ ও প্রতিকার বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন আয়নাতে ওই ঘর দেখবে যখন সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ক্লিন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চাইলেন ইবি ভিসি রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু রমনা পার্কটি বাঁচান বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত সাংবাদিকতার রূপ ও রূপান্তর দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
গোপালগঞ্জে ১৩০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

পরে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিএডিসি ও হর্টিকালচার সেন্টার কর্তৃক সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তুতকৃত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ করা হয়। প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

এছাড়া ৬০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার চার’শটি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন, সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের সঠিকভাবে বিতরণকৃত উপকরণ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

বাদল/এএফ

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
ছবি: খবরের কাগজ

উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। 

রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই তিস্তার পানি ওঠানামা করছিল। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে ছিল। উজান থেকে নেমে আসা ঢলের কারণে দ্রুত পানি বাড়তে শুরু করে। ৩ ঘণ্টার ব্যবধানে ১৯ সে.মি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর বৃদ্ধি অব্যাহত থেকে সন্ধ্যা ৬টায় পানি সমতল দাঁড়ায় ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমা (৫২ দশমিক ১৫ মিটার) থেকে ৭ সেন্টিমিটার বেশি।

গত কয়েকদিন ধরেই তিস্তার পানি বিপৎসীমার আশপাশে ওঠানামা করছে। পানির এমন অস্বাভাবিক বৃদ্ধি ও হ্রাসে নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা সম্ভাব্য বন্যার আশঙ্কায় পরিস্থিতির দিকে নজর রাখছেন।

স্থানীয়রা জানান, বর্তমানে চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় কৃষিক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে পানি আরও বাড়লে নিম্নাঞ্চলের বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ‘তিস্তা নদীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

বকুল/রিফাত/

সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
সোনারগাঁ মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর ড্রেজিং, চাঁদা না পেয়ে অপপ্রচারের অভিযোগ
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজিং কাজ পরিচালনা করছে। ড্রেজিংয়ের ফলে নদীতে অবৈধভাবে গড়ে তোলা মাছের ঝোপ অপসারণ করা হয়। এ সময় ঝোপ অপসারণকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ কর্মী নজরুল ইসলাম রিফাত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না পেয়ে তিনি মানববন্ধনের নামে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন মিয়া ও ঠিকাদার মোমেন শিকদারের বিরুদ্ধে মানববন্ধন করে মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে গত শনিবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন মিয়া।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. মামুন মিয়া দাবি করেন, নদী ড্রেজিংয়ের বিষয়ে তিনি কিছুই জানতেন না। স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মোমেন শিকদার ড্রেজিং কাজের কার্যাদেশ পান। কার্যাদেশ পাওয়ার পর তিনি নদী খননের কাজ শুরু করেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও এলাকার যুবলীগ কর্মী নজরুল ইসলাম রিফাত চেয়ারম্যানের বাড়িতে গিয়ে নদীতে মাছের ঝোপ নষ্ট হওয়ায় মোমেন শিকদারের কাছ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

তখন চেয়ারম্যান জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং টাকার বিষয়েও কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত নারী-পুরুষদের জোরপূর্বক ডেকে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন। পাশাপাশি চেয়ারম্যানের নাম উল্লেখ করার জন্যও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি।

জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে মুন্সিগঞ্জের ‘চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা নদী খননের কার্যাদেশ পায়। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটি দিন-রাত অনুমোদিত কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে নদী খননের কাজ পরিচালনা করছে। খননকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলেও জানা গেছে।

এ বিষয়ে ব্যবসায়ী মোমেন শিকদার বলেন, ‘মেঘনা নদীতে বিআইডব্লিউটিএর নিয়ম অনুযায়ী ইজারাকৃত স্থানে নদী খননের কাজ চলছে। আনন্দবাজার এলাকা থেকে শুরু হয়ে বারদী ইউনিয়নের ছটাকিয়া ঘাট পর্যন্ত এ খননকাজ চলবে। সম্প্রতি স্থানীয় যুবলীগ কর্মী নজরুল ইসলাম রিফাতের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অপপ্রচার চালিয়ে কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। তারা লোক মারফত আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এছাড়া মানববন্ধন করে আমার মানহানির চেষ্টা করছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের সহকারী প্রকৌশলী দেবজ্যোতি বড়ুয়া বলেন, ‘সোনারগাঁওয়ের মেঘনা নদীর বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার থেকে বারদী ইউনিয়নের ছটাকিয়া পর্যন্ত নদী খননের জন্য বৈধভাবে ইজারা দেওয়া হয়েছে। দিন-রাত বিরামহীনভাবে কাজ পরিচালনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত ১৮/২০-ইঞ্চি কাটার সাকশন ড্রেজার ছাড়া রাতের আঁধারে অন্য কোনো ড্রেজার দিয়ে যাতে বালু উত্তোলন করা না যায়, সে বিষয়ে নজরদারির জন্য নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়া হয়েছে।’

ইমরান/রিফাত/ 

ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:১২ পিএম
ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কে ফয়’স লেকের প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আগুনের শিখা মাটি ফুঁড়ে ওপরে উঠতে দেখা গেলে পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রাস্তার একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে এবং শিখা দ্রুত উঁচু হয়ে ওঠে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয়রা ঘটনাস্থল থেকে লোকজনকে দূরে সরে নেওয়া হয়েছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার পর প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা পাইপলাইন পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করেছেন।

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ত সড়কে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুরোনো গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা ও ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এসএন/

 

নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর পূর্বপাড়া এলাকার ৮২ বছর বয়সী এক বৃদ্ধা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। প্রায় ৪ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

ওই বৃদ্ধার নাম  জমেলা খাতুন। তিনি ওই এলাকার হাসেন প্রামাণিকের স্ত্রী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এবং নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় অধিবাসী ও নিহতর স্বজনদের দাবী, রবিবার (২৮ জুন)  দুপুরে স্থানীয় বারনই নদীতে গোসল করতে নদী ঘাটে যান ওই বৃদ্ধা। কিছুক্ষণ পরই তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরী দল উদ্ধার অভিযানে নামেন।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা জানান, তাদের সঙ্গে ওই উদ্ধার অভিযানে অংশ নেন রাজশাহীর একদল ডুবুরী। সকলের প্রচেষ্টায় নদী ঘাটের পাশ থেকে বিকাল পৌনে ৫ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামাল মৃধা/এসএন

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম
মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। ছবি: খবরের কাগজ

জামালপুরের মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় ‘মেলান্দহ-মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরসহ উত্তরাঞ্চলের সব জেলার মানুষের যাতায়াত সহজ হবে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’

বক্তারা আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থান বিবেচনায় মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দির দূরত্ব নদীপথে অত্যন্ত কম, যা সেতু নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী। দ্রুত এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।’

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

রিফাত/