ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
ডাচদের দুর্বলতা দেখিয়ে দিলেন মরক্কোর সাবেক কোচ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে ইসলামের বিধান কী? নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার Slow and Steady Wins the Race বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্কালোনি বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ের চার্টার্ড ফ্লাইট বাতিল আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক জাবির ৩৪৮ কোটি টাকার বাজেট পাস, গবেষণায় বরাদ্দ নেই দৌড়েই সেরে উঠলেন ওয়াসিম স্মৃতির ক্যানভাসে সাগরকন্যা কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা গ্যাসসংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিশ্বমঞ্চে ইউআইইউ মার্স রোভার সুরের আকাশে নতুন ধূমকেতু রেইথস চারুকলার নান্দনিক কাঠগোলাপ সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর টুনটুনির পুকুর দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী অবাক করা এক মাছ ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা।

এছাড়া ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, প্রায় ৯ কেজি ক্রিস্টাল মেথ এবং আফিম তৈরির ২০ বোতল রাসায়নিকও ধ্বংস করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ’মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি কাজ করছে এবং সীমান্তে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখছে।মাদক একটি সামাজিক সমস্যা এবং এটি মোকাবিলায় জনসচেতনতা প্রয়োজন।’

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জাকির/খাদিজা রুমি/

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১১ পিএম
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি: খবরের কাগজ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এলাকার বাসিন্দারা।

এছাড়া মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষও এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

পরে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ জনতা। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,’নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

জুয়েল রানা/খাদিজা রুমি/

মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
মুন্সীগঞ্জে হ্যান্ডকাফসহ পালানো আ. লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে (৩৫) আবারও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে একই রাত সাড়ে ৮টার দিকে কাঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৫ সালে শ্রীনগর থানায় করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক সাব্বির শেখ। শনিবার রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের লোকজন চিৎকারে জড়ো হয় আশপাশের লোকজন। এতে সুযোগ বুঝে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা খবরের কাগজকে জানান, আসামি সাব্বিরকে গ্রেপ্তারে রাতেই পুলিশের বিশেষ টিম তৎপর হয়ে উঠে। এতে মাত্র তিন ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মইনউদ্দীন/থিওটোনিয়াস/

আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার কামলা সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী হত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ জুন) দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত পরিবারের সদস্যসহ হিন্দু নেতারা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল রবিবাস, জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রহল্লাদ বাঁশফোর।

বক্তারা বলেন, গত ৬ জুন আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের সড়কে ধান কাটার কামলা সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালীর  মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করেন ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে হাসান আলী। পরে হাসপাতালে নিলে শ্যামল মারা যান। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এরপরও আসামির পক্ষের লোকজন নিহতের পরিবারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাসহ ঘটনার জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সাগর কুমার/খাদিজা রুমি/

সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা।

এছাড়া ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, প্রায় ৯ কেজি ক্রিস্টাল মেথ এবং আফিম তৈরির ২০ বোতল রাসায়নিকও ধ্বংস করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ’মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি কাজ করছে এবং সীমান্তে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখছে।মাদক একটি সামাজিক সমস্যা এবং এটি মোকাবিলায় জনসচেতনতা প্রয়োজন।’

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জাকির/খাদিজা রুমি/

জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৬ পিএম
জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা
শিশু হত্যায় অভিযুক্ত 'মা' শ্রাবন্তী আক্তার। ছবি: খবরের কাগজ

জামালপুরের মেলান্দহে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাতে হুমায়ুন কবির (২৫), শ্রাবন্তী আক্তার (২০) দম্পতির একমাত্র ৯ মাস বয়সী শিশু সন্তান শাওন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে হুমায়ুন কবিরের ঘুম ভাঙলে তাকিয়ে দেখেন ঘরের সামনের এবং পিছনের দুটি দরজাই খোলা। বিছানায় স্ত্রী শ্রাবন্তী আক্তার ও শিশু সন্তান শাওন নেই। এরপর তিনি তাদেরকে খুঁজাখুঁজি শুরু করেন।

খুঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পায়। সেখানে শিশু শাওনের মা শ্রাবন্তী আক্তারকেও দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ও হুমায়ুন কবিরের স্বজনরা শ্রাবন্তী আক্তারকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।

অভিযুক্ত শ্রাবন্তী আক্তার জানান, রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে উঠে দরজা খুলে দেয়। এ সময় মুখোশ পরা ব্যক্তি তার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে অটোরিকশায় তুলে নিয়ে ভাবকী বাজার এলাকায় নিয়ে নামিয়ে দেয়। অটোরিকশা থেকে নামানোর পর কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে বেঁধে রাখে।

হুমায়ুন কবির বলেন, ‘এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছে। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। তার বাবার বাড়ি এবার আসার সময় মোবাইল রেখে আসছে। আমার স্ত্রী আমার শিশুকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার বিচার সালিস হয়েছে। ওই আমার ছেলেকে মেরে ফেলছে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আসমাউল আসিফ/আজহার/