ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা ভাইরালের নেশায় নারী বাইক আরোহীদের ধাক্কা, ইউটিউবার গ্রেপ্তার মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন বিএআইডি ২০২৫

ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:০১ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৩০ এএম
ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
ফটিকছড়িতে কৃষি মেলা পরিদর্শন করছেন এমপি সরোয়ার আলমগীর।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন, চারা ও সার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিজমির পাশের খাল পুনঃখননের কাজও চলমান রয়েছে।

তিনি বলেন, সরকার দেশের খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক আয় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সিঙ্গাপুর বা দুবাই হতে চাই না; আমরা ফটিকছড়ির মানুষ হিসেবে ফটিকছড়ির নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের কৃষির যে উৎপাদন ক্ষমতা রয়েছে, তা কাজে লাগাতে পারলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের ন্যায্য মূল্য কোনো দাবি নয়, এটি তাদের অধিকার। যে কৃষক নিজের ঘাম ঝরিয়ে দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করেন, তিনি তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন- এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় কৃষক উৎপাদন খরচও তুলতে পারেন না, অথচ ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এর লাভ কৃষক নয়, মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়। মনে রাখতে হবে- কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের ন্যায্য মূল্য দিচ্ছে তারেক রহমানের সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপি সদস্যসচিব জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, মিহীর চক্রবতী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্যসচিব খালেদ বাবুল, ভুজপুর কৃষকদলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু, ফটিকছড়ি পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বেলাল মেম্বার, নাজিরহাট পৌরসভার কৃষকদলের আহ্বায়ক হাসানুল কবির প্রমূখ।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন জাতির চারা, সার, কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

তামান্না রুপা/

রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১৫ পিএম
রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল ছোটহরিনা সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৬ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৮০০ কেজি, ৮ বস্তা টিএসপি সার, যার পরিমাণ ৪০০ কেজি এবং ২৭ বস্তা জৈব সার, যার পরিমাণ ১ হাজার ৩৫০ কেজি।

রবিবার (২৮ জুন) সকালে সীমান্ত এলাকায় ছোটহরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা একটি নৌকায় তল্লাশি চালিয়ে সার জব্দ করেন। 

বিজিবি সূত্র জানায়, অভিযানে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। তবে সীমান্ত এলাকায় জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবি তৎপর।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জিয়াউর রহমান/থিওটোনিয়াস

ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১৪ পিএম
ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে ২০২৬ সালের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এবার ৩০ হাজার ৮৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি ও জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইব্রাহিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ফরহাদ উদ্দীন, পাবনা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহমুদ আলম, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্বপ্নীল হোসেন, আসাদুজ্জামান সুজন, পরিসংখ্যান কর্মকর্তা নাজনীন আফরোজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স রেহেনা খাতুন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ১৬৮টি কেন্দ্রে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা নাজনীন আফরোজ জানান, এ বছর উপজেলায় ৩০ হাজার ৮৯৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪৪৯ শিশুকে একটি করে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৪৪৫ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
 
জাহাঙ্গীর/খাদিজা রুমি/

হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১২ পিএম
হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা

দিনাজপুরের হিলিতে অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত বলেন, তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলায় মোট ১৩ হাজার ৫১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কুদ্দুস আলী খান/তামান্না রুপা/

ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:০৭ পিএম
ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ১৪৪নং বাওজা এবং ১৫০নং চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদনের আগেই পুরোনো পাকা ভবন ভেঙে ফেলায় চরম বিপাকে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

নতুন ভবনের আশায় ভবন দুটি ভেঙে ফেলায় বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনো বরাদ্দ বা অনুমোদন মেলেনি। ফলে রোদ, গরম আর বৃষ্টির মধ্যেই টিনের ঘরে কষ্ট করে পাঠদান চালাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাওজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি নতুন ভবনের আশায় তিন বছর আগে ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে সিলিংবিহীন একটি ছোট দুচালা টিনের ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে এই ঘরে ক্লাস করা খুবই কষ্টকর। অন্যদিকে বর্ষায় সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে।

একই অবস্থা চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভবনটি ২০২৪ সালের নভেম্বরে ভাঙা হয়। এই বিদ্যালয়ের ৩৩ শতাংশ জায়গার মধ্যে মাত্র ১৩ শতাংশ দখলে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলার জায়গাও নেই।

দুই বিদ্যালয়েরই ওয়াশ ব্লক ব্যবহারের অযোগ্য। এমন পরিবেশের কারণে বিদ্যালয় দুটির শিক্ষার্থী কমছে। বাওজা বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৭৬ থেকে কমে ৫৬ এবং চান্দখালী বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১৭৫ থেকে কমে ১১৮ জনে দাঁড়িয়েছে।

বাওজা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও চান্দখালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষা অফিসে বারবার লিখিতভাবে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এমনকি উপজেলা শিক্ষা অফিসার একদিনের জন্যও বিদ্যালয় দুটি পরিদর্শনে আসেননি।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজান ভবন নির্মাণে কিছুটা জটিলতার কথা স্বীকার করে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, বিষয়টি আগে জানা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত, তবে এখন কীভাবে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় তা তিনি খতিয়ে দেখছেন।

রুহুল আমিন/খাদিজা রুমি/

সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ
জকিগঞ্জ উপজেলার উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় যৌথ অভিযানে জব্দ ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান। ‍ছবি: খবরের কাগজ

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় যৌথ অভিযানে ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এসব জব্দ করে।

১৯ বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ডেটোনেটর, ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ও একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার খবরের কাগজকে বলেন, জব্দ করা বিস্ফোরকগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

থিওটোনিয়াস/