ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
দৌড়েই সেরে উঠলেন ওয়াসিম স্মৃতির ক্যানভাসে সাগরকন্যা কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা গ্যাসসংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিশ্বমঞ্চে ইউআইইউ মার্স রোভার সুরের আকাশে নতুন ধূমকেতু রেইথস চারুকলার নান্দনিক কাঠগোলাপ সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর টুনটুনির পুকুর দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী অবাক করা এক মাছ ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:০৭ পিএম
জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে
ছবি: সংগৃহীত

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেড সার্ভিসেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৮ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: 

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৮ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৮ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.modhumotibankplc.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেড সার্ভিসেস

বিভাগ: ব্রাঞ্চ লেভেল (ইও –এফএভিপি) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা এবং কোর ব্যাংকিং সিস্টেম ও সংশ্লিষ্ট বিজনেস ইন্টেলিজেন্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর, নতুন বা অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬

তারেক/

স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২১ পিএম
স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি
ছবি: সংগৃহীত

কোনো গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান দেওয়ার লক্ষ্যেই একজন উদ্যোক্তা নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করেন। এ নতুন ধরনের উদ্যোগকেই বলা হয় স্টার্টআপ। বিশ্বের অনেক সফল প্রতিষ্ঠান যেমন–ফেসবুক, উবার, বিকাশ এবং লিংকডইন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে।

প্রতিটি উদ্যোক্তারই স্বপ্ন থাকে তার উদ্যোগকে সফল প্রতিষ্ঠানে পরিণত করার। কিন্তু বাস্তবতা হলো, অনেক সম্ভাবনাময় ব্যবসাও সঠিক পরিকল্পনা ও নীতির অভাবে টিকে থাকতে পারে না। তাই একটি স্টার্টআপকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে কিছু মৌলিক নীতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসার এসব নীতিই প্রতিষ্ঠানের ভিত্তিকে শক্তিশালী করে, সঠিক পথে পরিচালিত করে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে। নিচে একটি সফল স্টার্টআপ গড়ে তোলার জন্য ১০টি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হলো–

আইডিয়াকে বড় করতে হবে

উবারের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নেই, তবু তারা পৃথিবীতে সবচেয়ে বড় রাইডশেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান। অন্যদিকে ফেসবুক, ইউটিউবের নিজস্ব কনটেন্ট নেই, তবু তারা যোগাযোগ, সংবাদ কিংবা বিনোদনের অন্যতম বৃহৎ উৎস। একটি ছোট আইডিয়া থেকে একটি ক্ষুদ্র ব্যবসার জন্ম হতে পারে।

আরো পড়ুন: চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায়

তবে এই ক্ষুদ্র ব্যবসাকে সফল করতে হলে সেই আইডিয়াকে বড় করতে হবে। উদ্যোক্তার দূরদৃষ্টি ও সঠিক পরিশ্রমই পারে ব্যবসাটিকে সামনে এগিয়ে নিতে।

সিস্টেম

ব্যবসা ক্ষুদ্র হলেও তাকে একটি সিস্টেমের মধ্য দিয়ে এগোতে হয়। কারণ যেকোনো ক্ষুদ্র ব্যবসা একটি সিস্টেমের মতোই যেখানে প্রতিটি অংশ এর সাফল্যের সঙ্গে জড়িত। এমন সিস্টেমে সবকিছুকে একসঙ্গে কাজ করতে হয়, তা কর্মচারীই হোক কিংবা রিসোর্সেস হোক না কেন। সিস্টেম যদি ঠিকমতো চলে তাহলে তাহলে ব্যবসার লক্ষ্য অর্জন সহজ হয়।

দূরদৃষ্টি থাকতে হবে

আগামী ১০ বছর পর যুগের অবস্থা কেমন হবে, ভোক্তার কী কী দরকার হতে পারে, সেগুলো আবিষ্কারের জন্য একজন ব্যবসায়ীকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। ব্যবসা ক্ষুদ্র হলেও এর পেছনে যদি দূরদৃষ্টি থাকে তাহলে লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়। দূরদৃষ্টি একজন ব্যবসায়ীকে দক্ষ করে তোলে।

ব্যবসা পরিবর্ধন করতে হবে

সফল হতে গেলে ব্যবসাকে পরিবর্ধনের আওতায় আনতে হবে। ভালোভাবে বাস্তবায়ন করা গেলে একটি ক্ষুদ্র ব্যবসা ভবিষ্যতের বড় ব্যবসায় পরিণত হতে পারে। কাজেই ব্যবসা বড় করার স্বপ্ন দেখতে হবে। কারণ, সঠিক স্বপ্ন লক্ষ্য অর্জনের পথ অনেকটাই খুলে দেয়।

টেকসই

যেকোনো অর্থনৈতিক পরিস্থিতি, যেকোনো বাজারে টিকে থাকার জন্য ব্যবসাটিকে টেকসই হতে হবে। মনে রাখবেন, স্বপ্নবাজরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্ন আঙ্গিকে করে। আর এই ভিন্নতা ব্যবসায় টিকে থাকার জন্য আবশ্যক। ব্যবসায়িক কাজ ভিন্নভাবে বাস্তবায়ন করতে পারলেই সাফল্যের কাঠি ছোঁয়া যায়।

অভ্যন্তরীণ বৃদ্ধি প্রয়োজন

যেকোনো সফল ব্যবসায় অভ্যন্তরীণ বৃদ্ধি প্রয়োজন। একটি ক্ষুদ্র ব্যবসা হলো একটি স্কুলের মতো যেখানে কর্মচারীরা হলো ছাত্র; যাদের লক্ষ্য কাজের মাধ্যমে নিজেদের বড় করে তোলা। অভ্যন্তরীণ বৃদ্ধি হয়তো একদিনে সম্ভব নয়। তবে লেগে থাকলে ব্যবসায় অভ্যন্তরীণ বৃদ্ধি হবেই।

উদ্দেশ্য

ব্যবসার উদ্যোক্তার যে উদ্দেশ্য ছিল তাই পূরণ করার লক্ষ্যে কাজ করবে ক্ষুদ্র ব্যবসাটি। যেকোনো পরিস্থিতিতে পিছিয়ে পড়লে হবে না। লক্ষ্যের পথে এগিয়ে যেতে হবে। একটি সফল ব্যবসার জন্য এই নির্দেশনা মেনে চলা খুবই জরুরি।

স্বতন্ত্রতা

একটি ব্যবসা কিন্তু তার মালিকের চেয়ে আলাদা একটি পরিচয়। একটি ব্যবসা তার নিজ পরিচয়ে পরিচিত হয়, মালিক শুধু তা চালনা করে থাকে। কাজেই মালিকের পরিচয় আর ব্যবসার পরিচয় দুটোকে কোনো সময় এক করে ফেলা উচিত নয়।

মুনাফা

ব্যবসার পেছনে অর্থনৈতিক উদ্দেশ্য থাকে আর তাই সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ব্যবসাটি কাজ করে যাবে। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, ব্যবসার অর্থনৈতিক উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

মানদণ্ড

একটি ক্ষুদ্র ব্যবসা নিজের একটি মানদণ্ড তৈরি করে নেয়; যার বিপরীতে সে নিজের সাফল্য পরিমাপ করে থাকে। পুরোনো নয়, নতুন মানদণ্ডের ভিত্তিতেই ব্যবসার সাফল্য নিরূপণ করা উচিত। তাহলেই ব্যবসা তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করবে।

তারেক/

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, চলছে অনলাইনে আবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:১৪ পিএম
আকিজ গ্রুপে চাকরির সুযোগ, চলছে অনলাইনে আবেদন
ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার /সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:

প্রতিষ্ঠানের নাম: আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৫ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

আরো পড়ুন: চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৫ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.akijtextile.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার /সিনিয়র অফিসার

বিভাগ: থার্মোসোল ডাইং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: থার্মোসোল ওভেন ডাইং কার্যক্রমে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: মানিকগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

তারেক/

ইন্টারভিউয়ে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:১১ পিএম
ইন্টারভিউয়ে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন
ছবি: খবরের কাগজ

একটি শক্তিশালী জীবনবৃত্তান্ত (সিভি) আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছে দিতে পারে, আর একটি সফল ইন্টারভিউ খুলে দিতে পারে কাঙ্ক্ষিত চাকরির দুয়ার। তাই সাক্ষাৎকারে এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, যাতে নিয়োগকর্তার কাছে আপনি ওই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন।

ইন্টারভিউয়ে ভালো করার জন্য শুধু কী করতে হবে তা জানাই যথেষ্ট নয়, বরং কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সে সম্পর্কেও সচেতন থাকা জরুরি। আপনার ব্যক্তিত্ব, দক্ষতা ও পেশাগত যোগ্যতাকে কার্যকরভাবে তুলে ধরার পাশাপাশি যেসব ভুল থেকে বিরত থাকা উচিত, সেগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

সময়ানুবর্তিতা

আপনার চাকরির ইন্টারভিউয়ে দেরি করে আসবেন না। বরং ১০-১৫ মিনিটে আগে পৌঁছানোর চেষ্টা করুন, যেন আপনি ফরম পূরণ এবং আপনার ইন্টারভিউয়ের ব্যাপারে প্রস্তুতি নিতে পারেন।

মানানসই বেশভূষা

ইন্টারভিউ দিতে যাওয়ার সময় রক্ষণশীল পোশাক পরিধান করুন। অত্যধিক খোলামেলা, অতিরিক্ত গহনা অথবা অদ্ভুত রং যেন পরা না হয়, তা নিশ্চিত করুন (পুরুষ বা নারী উভয় ক্ষেত্রেই)।

মুঠোফোনের রিংটোন

ইন্টারভিউয়ের আগে আপনার ফোনটি বন্ধ কি না, তা নিশ্চিত করুন। ইন্টারভিউয়ের সময় মুঠোফোনের রিংটোন যদি বেজে ওঠে তাহলে আপনি চাকরির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বেন।
 
সাক্ষাৎকার গ্রহীতার চোখের দিকে তাকান

ইন্টারভিউয়ের সময় সাক্ষাৎকার গ্রহীতার চোখের দিকে অনেকেই তাকান না। এদিক ওদিক বা নিচে তাকিয়ে থাকেন অনেক চাকরিপ্রার্থী। এটি আপনার নিরাপত্তাহীনতা প্রকাশ করে।

আরো পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ 

তাই ইন্টারভিউয়ে আপনার আত্মবিশ্বাস ও মনোযোগ রয়েছে এটি প্রকাশের জন্য সাক্ষাৎকারগ্রহীতার চোখের দিকে সরাসরি তাকান। 

ঝুঁকে বসা

ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার সময় আপনার ঝুঁকে বসা বা কুঁকড়ে বসা আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করতে পারে। এতে করে সাক্ষাৎকারগ্রহীতার শুরুতেই নেতিবাচক ধারণা হতে পারে। সুতরাং আত্মবিশ্বাস ও পেশাদারত্ব প্রকাশের জন্য সোজা হয়ে বসুন। আপনার আত্মবিশ্বাসই আপনাকে কাঙ্ক্ষিত চাকরি পাইয়ে দিতে পারে।

প্রস্তুতি গ্রহণ করুন

কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সাধারণত বেশির ভাগ ইন্টারভিউয়ে করা হয়। যেমন–‘আপনার ক্ষমতা এবং দুর্বলতাগুলো কী?’ ‘আগামী ১০ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে পছন্দ করবেন?’ ‘আপনি এই কোম্পানিতে এমন কী আনতে পারেন, যা অন্য কেউ করতে পারেন না বা যা অন্য কেউ পারবে না?’ ‘আপনার ক্যারিয়ার এর কোন অংশটি আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে?’ ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

প্রশ্ন প্রস্তুত করুন

ইন্টারভিউয়ে আপনাকে যেমন প্রশ্ন করা হবে ঠিক তেমনি নিয়োগকর্তাকেও আপনার প্রশ্ন করা উচিত। আপনার নিয়োগ করা পদের অবস্থান এবং কোম্পানি সম্পর্কে নিয়োগকর্তাকে করার জন্য প্রশ্ন প্রস্তুত করুন। নিয়োগকর্তারা তাদের চেয়ে এক ধাপ বেশি চিন্তা করে এমন প্রতিযোগীদের সম্পর্কে আগ্রহী। সুতরাং ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তাকে করার মতো কিছু প্রশ্ন আগেই তৈরি করে ফেলুন যেন ইন্টারভিউয়ে বসে আপনাকে অপ্রস্তুত হতে না হয়।

কোম্পানি সম্পর্কে জেনে নিন

ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে যাওয়ার আগে কোম্পানি ও নিয়োগ করা পদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এতে করে আপনি কোম্পানি সম্পর্কে একটি বুদ্ধিমান এবং ওয়াকিবহাল আলোচনা রাখতে সক্ষম হবেন। এছাড়া আপনি আরও ব্যাপকভাবে প্রশ্ন করতে পারবেন।

স্নায়বিক অস্থিরতায় ভোগা

ইন্টারভিউয়ের আগে এবং ইন্টারভিউয়ের সময় স্নায়বিক অস্থিরতায় ভুগবেন না। এটি অস্থিরতা এবং উদ্বেগ তৈরি করে। কোনো নিয়োগকর্তা একজন স্নায়বিক অস্থির সহকর্মী চান না।

মিথ্যা

চাকরির ইন্টারভিউয়ে কোনো মিথ্যা তথ্য দেওয়া নিতান্তই ভুল। সততা একজন কর্মীর সবচেয়ে বড় গুণমান এবং একজন নিয়োগকর্তা ইন্টারভিউয়ে আপনার সত্য ও সততাকে সম্মান করবেন। আপনি কোথাও কাজ না করে থাকলে এই ধরনের কোনো কিছু বলবেন না।

সার্টিফিকেট

চাকরির ইন্টারভিউয়ের সময় আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে যাবেন। অনেক সময় নিয়োগকর্তারা এগুলো দেখতে চায়।
 
ভুল করে কিছু বলা

একটি ভুল আপনাকে নিক্ষেপ করতে পারে ইন্টারভিউয়ের বাইরে। ভুল নিয়ন্ত্রণ করা কঠিন হলেও, মানুষ প্রায়ই তা করে থাকে। মানুষ দুর্ঘটনাক্রমে কাউকে ছোট দেখানো অথবা হেয়প্রতিপন্ন করার মতো ভুলগুলো করে থাকে। সুতরাং যথাসম্ভব বুদ্ধিমত্তার সঙ্গে ইন্টারভিউয়ে করা প্রশ্নের উত্তর দিন। 

সময় পরীক্ষা করা

ইন্টারভিউয়ের মাঝখানে আপনার ঘড়ি বা দেয়ালঘড়ির প্রতি নজর দেবেন না। ইন্টারভিউ বোর্ডে বারবার ঘড়ি দেখাটা অনেকটাই দৃষ্টিকটু।

বেতন সম্পর্কে জিজ্ঞাসা করবেন না

ইন্টারভিউয়ের নিজ থেকেই বেতন সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত নয়। নিয়োগকর্তারাই বরং বেতন এবং চাকরির সুবিধা সম্পর্কে আপনাকে জানাবে। আপনি এসব সম্পর্কে যতটা স্মার্ট উত্তর দেবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ততটাই বাড়বে। 

আপনার চাহিদা প্রদান

ইন্টারভিউয়ে যদি এমন হয় আপনি বেকার ও চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনি অনেকটাই পিছিয়ে আছেন। অতএব, ইন্টারভিউয়ে আপনার কোনো দাবি তুলে ধরা উচিত নয়। 
 
অন্যান্য কাজের প্রস্তাব সম্পর্কে বলা

অন্যান্য কোম্পানি আপনাকে কী পজিশন প্রস্তাব করছে সে সম্পর্কে ইন্টারভিউয়ে কোনো কিছু না বলাই ভালো। কারণ এতে করে তারা ভাবতে পারেন আপনি ইতোমধ্যে একটি কাজ পেয়েছেন বা অন্য কোথাও কাজ করছেন। তারা হয়তো এমন কাউকে কেন চাকরি দেবে না যে একটি কাজ পেয়েছে বা অন্য কোথাও কাজ করছে।

পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না

অনেকেই নতুন চাকরির ইন্টারভিউ দিতে গেলে পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলেন। এ ধরনের ভুল কখনোই করবেন না। যদি কোনো অভিযোগ থাকেও, সেটি নিজের ভেতরে চেপে রাখুন। কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে পূর্বের বস সম্পর্কে বদনাম করবেন, তখন আপনি তাদের চোখে নেতিবাচক একজন মানুষ হিসেবে দেখা দেবেন। যে কারণে সম্ভাব্য চাকরিটি হাতছাড়াও হয়ে যেতে পারে। 

তারেক/

চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:২৪ পিএম
চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি
ছবি: সংগৃহীত

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগ অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুলাই পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১

আবেদন শুরুর তারিখ: ২২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.apexfootwearltd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬ 

তারেক/

প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/জেনারেল) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২২ জুন ২০২৬

আরো পড়ুন: ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু

আবেদনের শেষ তারিখ: ১ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mutualtrustbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/জেনারেল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: গ্রাহক সেবায় দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ জুলাই ২০২৬ 

তারেক/