ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্ক্যালোনি বিশ্বকাপ থেকে বিদায়ের পর উরুগুয়ের চার্টার্ড ফ্লাইট বাতিল আক্কেলপুরে দিনমজুর শ্যামল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক জাবির ৩৪৮ কোটি টাকার বাজেট পাস, গবেষণায় বরাদ্দ নেই দৌড়েই সেরে উঠলেন ওয়াসিম স্মৃতির ক্যানভাসে সাগরকন্যা কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা গ্যাসসংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিশ্বমঞ্চে ইউআইইউ মার্স রোভার সুরের আকাশে নতুন ধূমকেতু রেইথস চারুকলার নান্দনিক কাঠগোলাপ সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর টুনটুনির পুকুর দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী অবাক করা এক মাছ ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান
ছবি: সংগৃহীত

শক্তির বিচারে নিজেদের আন্ডারডগ হিসেবে ধরে রেখেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চায় জাপান। এভাবেই খেলতে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে বড় অঘটন ঘটানো সম্ভব বলে বিশ্বাস করেন জাপানের ফরোয়ার্ড তাকুমি মিনামিনো।

আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে টুর্নামেন্টে জাপানের পারফরম্যান্স ইতোমধ্যে ফুটবলবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত অক্টোবরে ঘরের মাঠে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান।

গুরুতর হাঁটুর ইনজুরির কারণে এবার বিশ্বকাপে মাঠের বাইরে থাকা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড মিনামিনো মনে করেন, জাপান আবারও বড় চমক দেখাতে প্রস্তুত। সেই প্রীতি ম্যাচে গোল করা মিনামিনো বলেন, ‘আমরা যদি সবসময় নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামি, তাহলে এই নকআউট ম্যাচগুলোতে যেকোনো অঘটন ঘটানো আমাদের পক্ষে সম্ভব।’

তিনি আরও জানান, ইনজুরি কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড  কুবো এই ম্যাচে ফিরতে পারেন। রিয়াল সোসিয়েদাদের এই উইঙ্গার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঁটুর চোটে মাঠ ছাড়েন।

মিনামিনো বলেন, ‘কুবো মানসিকভাবে খুবই শক্ত অবস্থানে আছে। তাকে আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন নেই। পুরো দলই বিশ্বাস করে নকআউট পর্বে তাকে আবার পাওয়া যাবে এবং সেও পুনর্বাসন চালিয়ে যাচ্ছে সেই বিশ্বাস নিয়েই।’

কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্ক্যালোনি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ, সতর্ক স্ক্যালোনি
আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগামী প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি। 

রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে আফ্রিকান দলটির গ্রুপ পর্বের পারফরম্যান্সের প্রশংসা করে স্কোলনি বলেন, ‘ওরা খুবই ভালো দল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেপ ভার্দে শক্ত প্রতিদ্বন্দ্বী এবং আমাদের জন্যও ম্যাচটি কঠিন করে তুলবে। স্পেনের মতো ফেভারিট দলের পাশাপাশি উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন, তাই আমাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। ওরা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্পন্ন একটি দল।’

নকআউটে তাদের ম্যাচ আয়োজনের সূচি নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন স্ক্যালোনি। তার ভাষ্যে, ‘প্রচণ্ড গরমের মধ্যে এমন সময়ে খেলতে হবে, যার যৌক্তিকতা খুঁজে পাওয়া কঠিন। তবে যেহেতু সব দলকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই এ নিয়ে বেশি অভিযোগ করার সুযোগ নেই।’

এদিন বদলি হিসেবে নেমে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসায় স্ক্যালোনি বলেন, ‘আজ চাইলে মেসি পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, সে চাইলে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে পারত। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে সতীর্থদের সুযোগ দেওয়া এবং দলের প্রয়োজনকেই সে বেশি গুরুত্ব দিয়েছে। এটাই তার মহত্বের পরিচয়। জাতীয় দল, এই স্কোয়াড এবং সতীর্থদের প্রতি তার দায়বদ্ধতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। মেসিকে নিয়ে নতুন করে বলার মতো শব্দ সত্যিই আমার জানা নেই।’

অন্তরা/

ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:৩০ পিএম
ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান
ছবি: সংগৃহীত

শক্তির বিচারে নিজেদের আন্ডারডগ হিসেবে ধরে রেখেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চায় জাপান। এভাবেই খেলতে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে বড় অঘটন ঘটানো সম্ভব বলে বিশ্বাস করেন জাপানের ফরোয়ার্ড তাকুমি মিনামিনো।

আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে টুর্নামেন্টে জাপানের পারফরম্যান্স ইতোমধ্যে ফুটবলবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত অক্টোবরে ঘরের মাঠে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল জাপান।

গুরুতর হাঁটুর ইনজুরির কারণে এবার বিশ্বকাপে মাঠের বাইরে থাকা ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড মিনামিনো মনে করেন, জাপান আবারও বড় চমক দেখাতে প্রস্তুত। সেই প্রীতি ম্যাচে গোল করা মিনামিনো বলেন, ‘আমরা যদি সবসময় নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামি, তাহলে এই নকআউট ম্যাচগুলোতে যেকোনো অঘটন ঘটানো আমাদের পক্ষে সম্ভব।’

তিনি আরও জানান, ইনজুরি কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড  কুবো এই ম্যাচে ফিরতে পারেন। রিয়াল সোসিয়েদাদের এই উইঙ্গার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঁটুর চোটে মাঠ ছাড়েন।

মিনামিনো বলেন, ‘কুবো মানসিকভাবে খুবই শক্ত অবস্থানে আছে। তাকে আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন নেই। পুরো দলই বিশ্বাস করে নকআউট পর্বে তাকে আবার পাওয়া যাবে এবং সেও পুনর্বাসন চালিয়ে যাচ্ছে সেই বিশ্বাস নিয়েই।’

জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৯ এএম
জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নিউ জার্সির নিউআর্কে শেষ অনুশীলন সেশন শেষ করে শনিবার রাতে শহরে পৌঁছে সেলেকাওরা।

যুক্তরাষ্ট্রে এটি ব্রাজিলের টানা তৃতীয় শহর সফর। প্রতিবারের মতো এবারও সমর্থকদের উচ্ছ্বাসে ভাসছে দলটি। ফিলাডেলফিয়া ও মায়ামির পর হিউস্টনেও দলের হোটেলের সামনে জড়ো হন ডজন ডজন ব্রাজিলিয়ান সমর্থক। এসময় তারা খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে পুরো দল কলম্বিয়া পার্কে অনুশীলন শেষ করে সরাসরি হিউস্টনের উদ্দেশ্যে রওনা দেয়। এখন তারা ম্যাচ ভেন্যুর শহরেই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। রবিবার সকালে হিউস্টন ডায়নামো স্টেডিয়ামে দলের শেষ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে শনিবারের অনুশীলনে আনচেলত্তি পুরো স্কোয়াডকে একসঙ্গে পান, যা দলের প্রস্তুতিতে বাড়তি গতি এনে দেয়। শুক্রবার ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোসকে বিশ্রাম দেওয়া হলেও শনিবার নকআউট পর্বের প্রস্তুতিতে সবাইকে নিয়ে ট্যাকটিক্যাল অনুশীলন করান ইতালিয়ান কোচ।

বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৫৬ এএম
বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার
হুগো ব্রুস

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসকে দেখা গেছে এক অদ্ভুত মেজাজে। কখনো হাস্যোজ্জ্বল, আবার কখনো তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে।

৩৮ বছরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে এই বেলজিয়ান কোচ। দলের ভেতরে আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাব বজায় রাখতেই এমন আচরণ করছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। 

‘বাফানা বাফানা’ নামেই পরিচিত দলটি আজ (২৮ জুন) লস অ্যাঞ্জেলেসে কানাডার মুখোমুখি হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী কানাডার বিপক্ষে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে ২-০ ব্যবধানে হেরে শুরু করলেও, পরবর্তীতে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের মাধ্যমেই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ব্রুস বলেন, ‘২০২১ সাল থেকে এই দলটির দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি জানি, এরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে। গ্রুপ পর্ব পার হওয়াটা ছিল আবেগঘন মুহূর্ত। এখন আমরা কানাডার বিপক্ষে প্রস্তুত। আমার দল ৯০ মিনিট লড়াই করবে, প্রয়োজনে তার চেয়েও বেশি সময়।’

তবে দলের সাম্প্রতিক সাফল্যের পাশাপাশি সমালোচনাও সামলাতে হয়েছে কোচ ব্রুসকে।

 সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার আবর্জনা পড়ি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ মনে করে, তাদের কথাও শুনি না।’

দক্ষিণ আফ্রিকার ফুটবল এক সময় দীর্ঘ ব্যর্থতার মধ্য দিয়ে গেলেও ব্রুসের অধীনে দলটি আবারও ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ আফকনে তৃতীয় স্থান অর্জন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তার কোচিংয়ের বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৩ এএম
লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড
লুকা মদ্রিচ। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে আবারও নতুন ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারের অতিমানবীয় পারফরম্যান্সে ভর করে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখলো ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে মদ্রিচের ভূয়সী প্রশংসা করে তাকে ‘সত্যিই অসাধারণ’ আখ্যা দিয়েছেন ক্রোয়েট কোচ দালিচ।

‘এল’ গ্রুপের শেষ ম্যাচে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৮৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেন মদ্রিচ। আর এই অ্যাসিস্টের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার রেকর্ড নিজের নামে করে নিলেন এই কিংবদন্তি।

মদ্রিচের অবদান কেবল এই গোলেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডি-বক্সের ভেতর ঘানার একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা চমৎকারভাবে রুখে দেন তিনি। ঘানা সেই গোলটি করতে পারলে ক্রোয়েশিয়াকে টপকে তারাই দ্বিতীয় দল হিসেবে নকআউটে চলে যেত।

মদ্রিচের এমন পারফরম্যান্সের পর কোচ দালিচ বলেন, ‘লুকা আজ সত্যিই দুর্দান্ত খেলেছে। সে যেমন একটি অ্যাসিস্ট করেছে, তেমনি নিশ্চিত গোল বাঁচিয়েছে দুবার। এটাই তার চরিত্র, এটাই তার শক্তি। সে কখনো হাল ছাড়ে না।’

বিশ্বকাপের নকআউট পর্ব ক্রোয়েশিয়ার জন্য খুব চেনা এক মঞ্চ। মাত্র ৪০ লাখের কম জনসংখ্যার একটি দেশ হওয়া সত্ত্বেও, ২০১৮ বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল এবং চার বছর পর কাতারে খেলেছিল সেমিফাইনাল।

টরন্টোতে তাদের শেষ বত্রিশের প্রতিপক্ষ পর্তুগাল। এ বিষয়ে কোচ বলেন, ‘পরবর্তী প্রতিপক্ষ কে, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা জানি আমরা কী করতে পারি এবং আমাদের লক্ষ্য কী। আমরা আমাদের প্রথম লক্ষ্য পূরণ করেছি এবং এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। এটি কেবল একটি ছোট পদক্ষেপ, আমরা এখনই অতিরিক্ত উল্লাসে মেতে উঠছি না। আমাদের লক্ষ্য পরবর্তী ম্যাচটিতেও জয় তুলে নেওয়া।’

অন্তরা/