ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা ভাইরালের নেশায় নারী বাইক আরোহীদের ধাক্কা, ইউটিউবার গ্রেপ্তার মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন বিএআইডি ২০২৫

বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৫৬ এএম
বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার
হুগো ব্রুস

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসকে দেখা গেছে এক অদ্ভুত মেজাজে। কখনো হাস্যোজ্জ্বল, আবার কখনো তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে।

৩৮ বছরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে এই বেলজিয়ান কোচ। দলের ভেতরে আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাব বজায় রাখতেই এমন আচরণ করছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। 

‘বাফানা বাফানা’ নামেই পরিচিত দলটি আজ (২৮ জুন) লস অ্যাঞ্জেলেসে কানাডার মুখোমুখি হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী কানাডার বিপক্ষে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে ২-০ ব্যবধানে হেরে শুরু করলেও, পরবর্তীতে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের মাধ্যমেই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ব্রুস বলেন, ‘২০২১ সাল থেকে এই দলটির দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি জানি, এরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে। গ্রুপ পর্ব পার হওয়াটা ছিল আবেগঘন মুহূর্ত। এখন আমরা কানাডার বিপক্ষে প্রস্তুত। আমার দল ৯০ মিনিট লড়াই করবে, প্রয়োজনে তার চেয়েও বেশি সময়।’

তবে দলের সাম্প্রতিক সাফল্যের পাশাপাশি সমালোচনাও সামলাতে হয়েছে কোচ ব্রুসকে।

 সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার আবর্জনা পড়ি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ মনে করে, তাদের কথাও শুনি না।’

দক্ষিণ আফ্রিকার ফুটবল এক সময় দীর্ঘ ব্যর্থতার মধ্য দিয়ে গেলেও ব্রুসের অধীনে দলটি আবারও ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ আফকনে তৃতীয় স্থান অর্জন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তার কোচিংয়ের বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৯ এএম
জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নিউ জার্সির নিউআর্কে শেষ অনুশীলন সেশন শেষ করে শনিবার রাতে শহরে পৌঁছে সেলেকাওরা।

যুক্তরাষ্ট্রে এটি ব্রাজিলের টানা তৃতীয় শহর সফর। প্রতিবারের মতো এবারও সমর্থকদের উচ্ছ্বাসে ভাসছে দলটি। ফিলাডেলফিয়া ও মায়ামির পর হিউস্টনেও দলের হোটেলের সামনে জড়ো হন ডজন ডজন ব্রাজিলিয়ান সমর্থক। এসময় তারা খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে পুরো দল কলম্বিয়া পার্কে অনুশীলন শেষ করে সরাসরি হিউস্টনের উদ্দেশ্যে রওনা দেয়। এখন তারা ম্যাচ ভেন্যুর শহরেই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। রবিবার সকালে হিউস্টন ডায়নামো স্টেডিয়ামে দলের শেষ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে শনিবারের অনুশীলনে আনচেলত্তি পুরো স্কোয়াডকে একসঙ্গে পান, যা দলের প্রস্তুতিতে বাড়তি গতি এনে দেয়। শুক্রবার ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোসকে বিশ্রাম দেওয়া হলেও শনিবার নকআউট পর্বের প্রস্তুতিতে সবাইকে নিয়ে ট্যাকটিক্যাল অনুশীলন করান ইতালিয়ান কোচ।

বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৫৬ এএম
বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার
হুগো ব্রুস

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুসকে দেখা গেছে এক অদ্ভুত মেজাজে। কখনো হাস্যোজ্জ্বল, আবার কখনো তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে।

৩৮ বছরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে এই বেলজিয়ান কোচ। দলের ভেতরে আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাব বজায় রাখতেই এমন আচরণ করছেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। 

‘বাফানা বাফানা’ নামেই পরিচিত দলটি আজ (২৮ জুন) লস অ্যাঞ্জেলেসে কানাডার মুখোমুখি হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী কানাডার বিপক্ষে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে ২-০ ব্যবধানে হেরে শুরু করলেও, পরবর্তীতে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের মাধ্যমেই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ব্রুস বলেন, ‘২০২১ সাল থেকে এই দলটির দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি জানি, এরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারে। গ্রুপ পর্ব পার হওয়াটা ছিল আবেগঘন মুহূর্ত। এখন আমরা কানাডার বিপক্ষে প্রস্তুত। আমার দল ৯০ মিনিট লড়াই করবে, প্রয়োজনে তার চেয়েও বেশি সময়।’

তবে দলের সাম্প্রতিক সাফল্যের পাশাপাশি সমালোচনাও সামলাতে হয়েছে কোচ ব্রুসকে।

 সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার আবর্জনা পড়ি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ মনে করে, তাদের কথাও শুনি না।’

দক্ষিণ আফ্রিকার ফুটবল এক সময় দীর্ঘ ব্যর্থতার মধ্য দিয়ে গেলেও ব্রুসের অধীনে দলটি আবারও ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ আফকনে তৃতীয় স্থান অর্জন এবং ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তার কোচিংয়ের বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৩ এএম
লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড
লুকা মদ্রিচ। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে আবারও নতুন ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারের অতিমানবীয় পারফরম্যান্সে ভর করে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখলো ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে মদ্রিচের ভূয়সী প্রশংসা করে তাকে ‘সত্যিই অসাধারণ’ আখ্যা দিয়েছেন ক্রোয়েট কোচ দালিচ।

‘এল’ গ্রুপের শেষ ম্যাচে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৮৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেন মদ্রিচ। আর এই অ্যাসিস্টের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার রেকর্ড নিজের নামে করে নিলেন এই কিংবদন্তি।

মদ্রিচের অবদান কেবল এই গোলেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডি-বক্সের ভেতর ঘানার একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা চমৎকারভাবে রুখে দেন তিনি। ঘানা সেই গোলটি করতে পারলে ক্রোয়েশিয়াকে টপকে তারাই দ্বিতীয় দল হিসেবে নকআউটে চলে যেত।

মদ্রিচের এমন পারফরম্যান্সের পর কোচ দালিচ বলেন, ‘লুকা আজ সত্যিই দুর্দান্ত খেলেছে। সে যেমন একটি অ্যাসিস্ট করেছে, তেমনি নিশ্চিত গোল বাঁচিয়েছে দুবার। এটাই তার চরিত্র, এটাই তার শক্তি। সে কখনো হাল ছাড়ে না।’

বিশ্বকাপের নকআউট পর্ব ক্রোয়েশিয়ার জন্য খুব চেনা এক মঞ্চ। মাত্র ৪০ লাখের কম জনসংখ্যার একটি দেশ হওয়া সত্ত্বেও, ২০১৮ বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল এবং চার বছর পর কাতারে খেলেছিল সেমিফাইনাল।

টরন্টোতে তাদের শেষ বত্রিশের প্রতিপক্ষ পর্তুগাল। এ বিষয়ে কোচ বলেন, ‘পরবর্তী প্রতিপক্ষ কে, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা জানি আমরা কী করতে পারি এবং আমাদের লক্ষ্য কী। আমরা আমাদের প্রথম লক্ষ্য পূরণ করেছি এবং এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। এটি কেবল একটি ছোট পদক্ষেপ, আমরা এখনই অতিরিক্ত উল্লাসে মেতে উঠছি না। আমাদের লক্ষ্য পরবর্তী ম্যাচটিতেও জয় তুলে নেওয়া।’

অন্তরা/

বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩১ এএম
বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে মেসিকে শুরুর একাদশে না রেখেই জর্ডানের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের আগে দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, ৩৯ বছর বয়সী এই তারকাকে শুরু থেকে খেলানো হবে না। পরিকল্পনা অনুযায়ী তাকে বেঞ্চেই রাখা হয়।

তবে মেসি না থাকলেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি আর্জেন্টিনার খেলায়। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা। এর ধারাবাহিকতায় ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথম গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে চাপে পড়ে জর্ডানের রক্ষণভাগ। ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে স্কোলনির শিষ্যরা। বক্সের ভেতরে ফাউলের পর পাওয়া পেনালটি থেকে সফলভাবে জালের ঠিকানা খুঁজে নেন লাওতারো মার্তিনেজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জর্ডান। ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে নেমে ব্যবধান কমান মুসা আল-তামারি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। খেলার ৬০ তম মিনিটে মার্টিনেজের বদলি হিসাবে মাঠে নামে লিওনেল মেসি। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়ার সুযোগ নিয়ে মাঠে নামেন তিনি। রেকর্ডটি গড়েও ফেলেন এই ফুটবল জাদু কর। 

ম্যাচে ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুন এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এতে করে ৩-১ গোলে লিড নেয় আর্জেন্টিনা। এটা মেসির এই আসরের ২য় ফ্রি কিক গোল। 

পরবর্তীতিতে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলে মাঠ ছাড়ে দুই দল।

হৃদয়ভাঙা বিদায় ইরানের

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:২৫ এএম
হৃদয়ভাঙা বিদায় ইরানের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ইরানের। আজ (২৮ জুন) আলজেরিয়া এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ ড্রয়ের পর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইরানের।

সবচেয়ে আক্ষেপের বিষয়, গ্রুপ পর্বেই নিজেদের ভাগ্য গড়ে নেওয়ার সুযোগ ছিল ইরানের সামনে। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শেষ মুহূর্তে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। সিয়াটলে সেই ম্যাচে গোলটি বৈধ হলে ২-১ ব্যবধানে জিতে সরাসরি শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করত ইরান।

সুযোগ হাতছাড়া হওয়ায় নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হয়েছিল ইরানকে। কিন্তু শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া এবং ডিআর কঙ্গোর জয়, সঙ্গে আলজেরিয়া-অস্ট্রিয়ার ড্র মিলিয়ে সব সমীকরণই ইরানের বিপক্ষে যায়।

ফলে এক বাতিল গোলের আক্ষেপ নিয়েই বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হলো ইরানকে।

অনিক/