ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর টুনটুনির পুকুর দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী অবাক করা এক মাছ ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা ভাইরালের নেশায় নারী বাইক আরোহীদের ধাক্কা, ইউটিউবার গ্রেপ্তার

রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:১৫ পিএম
রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু
ছবি: খবরের কাগজ

রাজশাহীর তানোরে অরক্ষিত বিএমডিএর পরিত্যক্ত বোরহোলে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘটনা এখনও মানুষের স্মৃতিতে তাজা। সেই ঘটনার পর এই কূপ দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে অনেক পরিত্যক্ত বোরহোল এখনও রয়ে গেছে উন্মুক্ত। আর সেই অবহেলার নতুন শিকার হলো একটি মহিষ।

শনিবার (২৭ জুন) বিকেলে নরসিঙ্গর মৌজার শাহনাপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি পরিত্যক্ত গভীর নলকূপের কূপে পড়ে মারা গেছে কৃষক বিকাশ খা খার একটি হালের মহিষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবে প্রায় ৮০ ফুট গভীর কূপে পড়ে মহিষটির মৃত্যু হওয়ায় এটি উদ্ধার করা যায়নি। পরে রাত আটটার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

মহিষের মালিক বিকাশ খা খা খবরের কাগজকে জানান, বিকেলে হালের দুটি বড় ও একটি ছোট মহিষ নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে একটি বড় মহিষ হঠাৎ কূপে পড়ে যায়। ঘটনাটি চোখের সামনে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

তিনি বলেন, দুই বছর আগে ২ লাখ ৩০ হাজার টাকা দিয়ে জোড়া মহিষ কিনেছিলেন। এ জন্য একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণও নিতে হয়েছিল। সেই ঋণের কিস্তি এখনও পরিশোধ শেষ হয়নি। হালচাষই পরিবারের একমাত্র আয়ের উৎস।

বিকাশের মেয়ে মন্দিরা খা খা খবরের কাগজকে বলেন, তাদের আট সদস্যের সংসার এই মহিষের ওপর নির্ভরশীল। পরিবারে একজন প্রতিবন্ধী সদস্যও রয়েছেন। বাবার একমাত্র ভরসা ছিল এই হালের মহিষ। মহিষটি গর্তে পড়তে দেখেই বাবা অচেতন হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিএমডিএর অনুমতি নিয়ে ওই স্থানে গভীর নলকূপ বসানোর জন্য কূপ খনন করা হয়েছিল। পরে বিভিন্ন জটিলতায় কাজ বন্ধ হয়ে গেলেও কূপটি আর ভরাট করা হয়নি। দীর্ঘদিন ধরে এটি উন্মুক্ত অবস্থায় পড়ে ছিল।

প্রতিবেশী সরল এক্কা বলেন, এত ঝুঁকিপূর্ণ গর্ত খোলা রেখে যাওয়াটা চরম দায়িত্বহীনতার পরিচয়। সময়মতো গর্তটি ভরাট করা হলে আজ কৃষকের এত বড় ক্ষতি হতো না। মহিষটিকে বাঁচাতে গিয়ে বিকাশ নিজেও কূপে পড়ে যেতে পারতেন।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুজ্জামান খবরের কাগজকে জানান, কূপে পানি ভরে মৃত মহিষটি ভাসিয়ে তুলে উদ্ধার করা সম্ভব ছিল। তবে মালিক মৃত মহিষ উদ্ধারে আগ্রহ না দেখানোয় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

বিএমডিএর কাঁকনহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান বলেন, ওই কূপটি ভরাট করে দেওয়ার কথা ছিল। কেন তা করা হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ ডিসেম্বর খড় দিয়ে ঢেকে রাখা একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টার টানা উদ্ধার অভিযান শেষে তাকে গর্ত থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজিদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে রাজশাহী বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার পরিত্যক্ত বোরহোল দ্রুত ভরাটের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনার বাস্তবায়নে ঘাটতির অভিযোগ আবারও সামনে এলো গোদাগাড়ীর এই ঘটনায়। 

এনায়েত করিম/থিওটোনিয়াস/

এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর
ছবি: খবরের কাগজ

পরীক্ষার ফলাফলে শুধু এ প্লাস নয়, এ প্লাস মানুষ গড়াই মুল লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী-শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

শনিবার (২৭ জুন) সকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, ‘শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে ইনডিপেনডেন্ট কলেজ একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। এখানে শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। আর এ প্লাস নয়, এ প্লাস মানুষ গড়াই আমাদের মুল লক্ষ্য।’

কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সংসদ সদস্য মনজুর এলাহী।

এমপি আরও বলেন, প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বিদায়ী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের পাশাপাশি দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে- এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আবেদ টেক্সটাইলের পরিচালক মাহবুবুর রহমান মনির, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সমাজসেবক ফারুক সরকার। 

এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাওন খন্দকার/অদিতি/

দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর সংগ্রহ করা প্রায় এক লাখ টাকা ফেরত না পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরকারি ভবনের একটি খোলা প্রকোষ্ঠে দরজা স্থাপনের উদ্দেশ্যে মানুষের সহায়তায় জমানো ওই টাকা উপজেলা পরিষদে জমা দেওয়ার পরও তা তার হাতে পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
 
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্য ও উপজেলা পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
 
খুরশিদা বেগম দীর্ঘদিন ধরে তার ছেলেকে নিয়ে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে মানবেতর জীবন কাটাচ্ছেন।
 
সম্প্রতি উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশের একটি খোলা প্রকোষ্ঠে বসবাস শুরু করেন খুরশিদা। সেখানে দরজা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন তিনি। পরে ওই প্রকোষ্ঠে একটি দরজা লাগানোর জন্য তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে প্রায় এক লাখ টাকা সংগ্রহ করেন।
 
জানা গেছে, গত ১০ জুন স্থানীয়দের উপস্থিতিতে খুরশিদা বেগম উপজেলা পরিষদের নাজিরখানায় তার সংগ্রহ করা অর্থ জমা দেন এবং প্রকোষ্ঠে একটি দরজা স্থাপনের অনুরোধ জানান।
 
বিষয়টি জানার পর ইউএনও বেদবতী মিস্ত্রী তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন এবং জমা রাখা টাকা ফেরত নেওয়ার পরামর্শ দেন। তবে খুরশিদা ওই সময় টাকা না নিয়েই সেখান থেকে চলে যান।
 
পরে ইউএনও স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম এবং উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামকে টাকাগুলো খুরশিদা বেগমের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, দায়িত্ব পাওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তারা টাকা দেননি।
 
ঘটনাটি জানার পর গত ২৪ জুন (বুধবার) ওই দুই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেন ইউএনও। সেখানে দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
 
ইউএনও বলেন, একজন অসহায় নারীর সঙ্গে এ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, দরজা লাগানোর আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে নারী কষ্ট করে অর্থ সংগ্রহ করেছেন, সেই অর্থও যদি নিরাপদ না থাকে, তাহলে দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।

কাশেমুর রহমান/অদিতি/

ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:৪৬ পিএম
ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে আশপাশের অন্তত ১৬ টি গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এখনও চলমান রয়েছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

রবিবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে হামেরদী ইউনিয়নের ১১ গ্রামের সঙ্গে পাশের মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ ছিল।

পরে শনিবার সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের বাসিন্দা আব্দুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে বেধড়ক মারা হয়। ফলে আজ রবিবার সকাল আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষ সংঘবদ্ধ হয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুনরায় সংঘর্ষে জড়ায়। এ সময় সংঘর্ষে তারা ইট ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তখন ৯ টা ৪৫ মিনিটের দিকে আবারও মহাসড়ক অবরোধ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা ছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক ও পুলিশ সদস্যও রয়েছে।

পুলিশ জানায়, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে আজ সকালে পুকুরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরের কাগজকে জানান, সংঘর্ষ ঠেকানোর চেষ্টা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ চেয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন খবরের কাগজকে বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থলে আছে। তবে শত শত গ্রামবাসী মহাসড়কের ওপরে উঠে পড়েছে। যার কারনে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছি না। তবে যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। 

উল্লেখ্য, দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এনকেবি নয়ন/থিওটোনিয়াস

রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১৫ পিএম
রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বরকল ছোটহরিনা সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ৩৬ বস্তা ইউরিয়া সার, যার পরিমাণ ১ হাজার ৮০০ কেজি, ৮ বস্তা টিএসপি সার, যার পরিমাণ ৪০০ কেজি এবং ২৭ বস্তা জৈব সার, যার পরিমাণ ১ হাজার ৩৫০ কেজি।

রবিবার (২৮ জুন) সকালে সীমান্ত এলাকায় ছোটহরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা একটি নৌকায় তল্লাশি চালিয়ে সার জব্দ করেন। 

বিজিবি সূত্র জানায়, অভিযানে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। তবে সীমান্ত এলাকায় জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবি তৎপর।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জিয়াউর রহমান/থিওটোনিয়াস

ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১৪ পিএম
ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে ২০২৬ সালের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এবার ৩০ হাজার ৮৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি ও জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইব্রাহিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ফরহাদ উদ্দীন, পাবনা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহমুদ আলম, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্বপ্নীল হোসেন, আসাদুজ্জামান সুজন, পরিসংখ্যান কর্মকর্তা নাজনীন আফরোজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স রেহেনা খাতুন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ১৬৮টি কেন্দ্রে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা নাজনীন আফরোজ জানান, এ বছর উপজেলায় ৩০ হাজার ৮৯৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪৪৯ শিশুকে একটি করে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১ হাজার ৪৪৫ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
 
জাহাঙ্গীর/খাদিজা রুমি/