ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ক্লিন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চাইলেন ইবি ভিসি রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু রমনা পার্কটি বাঁচান বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত সাংবাদিকতার রূপ ও রূপান্তর দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয় হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ডে এনসিটি-সিসিটি ইস্যুতে বন্দর রক্ষা কমিটির সমাবেশ ১ জুলাই ফরিদপুরে মিলছে না উৎপাদন খরচ,পানিতে পেঁয়াজ ফেলছেন কৃষকরা স্মার্টথিংস এপিআই ব্যবহারের খরচ বাড়াচ্ছে স্যামসাং পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’ পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বাস্তবমুখী বাজেটে ব্যয়ের দক্ষতা থাকতে হবে সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান ‘বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’ সিরাজগঞ্জে নদীভাঙন অব্যাহত, বিলীনের পথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী লক্ষ্য ছিল ১৫ হাজার প্রাণহানি! মুম্বাইয়ে মহররমের অনুষ্ঠানে বিষাক্ত ক্যাপসুলসহ এক ব্যক্তি গ্রেপ্তার রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় মেডিকেল-শিক্ষার্থীর রিমান্ড ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৭০ হাজার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ

পর্দায় ‘কিম নোভাক’ হবেন সুইনি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
পর্দায় ‘কিম নোভাক’ হবেন সুইনি
সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

সিডনি সুইনিকে সবশেষ মার্কিন নারী বক্সার ক্রিস্টি মার্টিনের বায়োপিক ‘ক্রিস্টি’-তে অভিনয় করতে দেখা গেছে। সেই সিনেমায় তার দুর্দান্ত লুক ও অভিনয় সবার নজর কাড়ে। এবার আরও একটি জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই হলিউড তারকা। আসন্ন বায়োপিক ‘স্ক্যান্ডালাস!’-এ কিংবদন্তি অভিনেত্রী কিম নোভাকের চরিত্রে পর্দায় হাজির হবেন সুইনি। ১৯৫০-এর দশকের নোভাকের বাস্তব জীবনের প্রেমকাহিনিকে ঘিরেই নির্মিত হচ্ছে সিনেমাটি।

সম্প্রতি এক চলচ্চিত্র প্রিমিয়ারে সুইনি ‘স্ক্যান্ডালাস!’-এ তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রকল্পটি নিয়ে তার উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন।

বায়োপিকটি পরিচালনা করছেন কোলম্যান ডোমিঙ্গো। তিনি অভিনেতা হিসেবে অনেক বেশি প্রশংসিত হলেও এবার প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন। ছবিটি তারকা অভিনেত্রী নোভাকের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-গায়ক স্যামি ডেভিস জুনিয়রের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তৈরি হবে। ১৯৫০-এর দশকে এই আন্তঃজাতিগত প্রেমকে ঘিরে সে সময়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল।

পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে সিডনি সুইনি জানান, কিম নোভাকের চরিত্রে অভিনয় করা তার জন্য ‘একটি বিরাট সম্মান’। তিনি বলেন, ‘নোভাককে পর্দায় জীবন্ত করে তোলা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে। তার সঙ্গে শিগগিরই দেখা করতে আমার আর তর সইছে না।’ 
সুইনি আরও জানান, এত বছর পর এসেও নোভাকের জীবনের গল্প আজও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ, তিনি তার সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র জনসমালোচনার মুখোমুখি হয়েছিলেন। অভিনেত্রীর মতে, তিনি নিজেও সেই চাপ ও সমালোচনার অভিজ্ঞতার সঙ্গে নিজেকে যুক্ত মনে করেন। এসব তার অভিনয়েও প্রভাব ফেলে।

প্রসঙ্গত, ‘স্ক্যান্ডালাস!’ সিডনি সুইনির ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ‘ইউফোরিয়া’ সিজন ৩-এর কাজ শেষ করার পরই তিনি ছবিটির শুটিং শুরু করবেন। বর্তমানে এ অভিনেত্রী নোভাকের চরিত্রে নিজেকে পুরোপুরি মানিয়ে নেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। হলিউডের এক সত্যিকার কিন্তু বিতর্কিত প্রেমের গল্পকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যে নির্মিত হচ্ছে ‘স্ক্যান্ডালাস!’। 

/এমএস 

আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:০৭ পিএম
আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘ দুই সপ্তাহ ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। 

কয়েক দিন আগে ভেন্টিলেটর খুলে নেওয়ায় তার শারীরিক অবস্থার উন্নতির আশা জেগেছিল। তবে সেই আশায় ভাটা পড়েছে। আবারও তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। 

তিনি গণমাধ্যমে বলেন, ‘ভেন্টিলেটর খুলে নেওয়ার দুই দিন পর আবারও তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বর্তমানে বেশ ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। ওঁনার ফুসফুস মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দোয়া করবেন।’

এর আগে তার অসুস্থতা নিয়ে মেরী মনোয়ার বলেছিলেন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চার দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

দীর্ঘ কর্মজীবনে শিল্প, সংস্কৃতি ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

/এসএল

বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফতেহির গাওয়া অফিশিয়াল গান ‘সির সির’ নিয়ে আলোচনা যেনো থামছেই না। উদ্বোধনী মঞ্চে এই গানের পারফর্মও করেন সঞ্জয় ও নোরা। গানটির তালে মেতেছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা। এবার সেই গানের রেশ কাটতে না কাটতেই নতুন ধামাকা নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। এবার তাদের নতুন গানের শিরোনাম ‘চ্যাম্পিয়ান’। আগামী ২৯ জুন প্রকাশিত হবে নতুন এই গানটি।
সঞ্জয় গণমাধ্যমকে বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান’’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। 
জানা গেছে, গানটির ভিডিওর শুটিং করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। শুটিংয়ের জন্য মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা। 
‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। সবশেষ ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই “চ্যাম্পিয়ান”-এর জন্য প্রস্তুত তো?’ 

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’। ভালোবাসা, বসন্ত আর উৎসবের রঙে সাজানো নতুন গানটি অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এ প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী।
গানটির কথা লিখেছেন রনক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।  ‘বসন্তের কোকিল’ প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘প্রথমবার গানটি শোনার পরই মনে হয়েছিল এটি শ্রোতাদের ভালো লাগবে। প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি কৃতজ্ঞ।’
অলংকার চৌধুরী বলেন, ‘আমরা একটি আনন্দময়, রঙিন ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’
ভিডিওটিতে আরও অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। নির্মাতাদের আশা, উৎসবের আবহে নির্মিত এই গানটি চলতি সময়ের অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিও হিসেবে জায়গা করে নেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৩১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ২৪ ২৫ জুন দুই দিনব্যাপী সংগীত উৎসবের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হয়

এবারের উৎসবের বিষয় ছিল রবীন্দ্র-নজরুল সংগীত উৎসব কমিটির চেয়ারম্যান সভাপতি হিসেবে দাযিত্ব পালন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান . অনিমা রায় প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উৎসবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

উৎসবে দুই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক . মো. রইছ উদ্দীন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . তাহমিনা আখতার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোহাম্মদ মোশারফ হোসেনসহ অনেকেই

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘কবি কাজী নজরুলকে একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু নজরুল ছিলেন সর্বহারা শোষিত শ্রেণির কণ্ঠস্বর তার দ্রোহ কবিতা চিরকাল আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে

একই সঙ্গে তিনি রবীন্দ্রনাথের মানবিক দৃষ্টিভঙ্গি এবং গ্রামীণ অর্থনীতি পল্লি উন্নয়নে তার অনন্য অবদানের কথা উল্লেখ করেন মন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং প্রকৃত মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে দেশ নিজেদের ঐতিহ্যকে জানতে হবে উৎসবে দুই দিনব্যাপী সংগীত উৎসবে সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, শ্যামা রহমান, ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, টিটু মুন্সীসহ অনেকে জয়ন্ত চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তিও করেন ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও সংগীত পরিবেশন করেন পাশাপাশি শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনও করেন উৎসবে সংগীতশিল্পী ইফফাত আরা দেওয়ানকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়

. অনিমা রায় বলেন, ‘উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান . অনিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বাঙালির সংস্কৃতি চেতনার দুই উজ্জ্বল নক্ষত্র তাদের সাহিত্য সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চার ক্ষেত্র তৈরি করতেই উৎসবের আয়োজন করা হয়েছে আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে

বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’
ছবি: সংগৃহীত

আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর উদ্যোগে ২৬ জুন শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘শ্রুতি সম্ভার’। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে স্বরচিত কবিতা, গল্প, উপন্যাস পাঠ, একক অভিনয় ও শ্রুতি নাটকসহ নানা পরিবেশনা। অনুষ্ঠানে প্রবেশ সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশমূল্য নেই।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে চা-গল্প-আড্ডার মাধ্যমে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মূল পর্বের উদ্বোধন করবেন আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাবেক আহ্বায়ক মো. আক্তারুজ্জামান।

সন্ধ্যার পরিবেশনায় থাকছে আবু সাঈদ তুলুর গল্প ‘বীজমন্ত্র’ পাঠ করবেন ভাস্বর বন্দোপাধ্যায়। একক অভিনয়ে তানজুম আরা পল্লী পরিবেশন করবেন ‘পোহালে শর্বরী’ নাটকের ‘রাণী’ চরিত্র। জয়িতা মহলানবীশ অভিনয় করবেন সৈয়দ শামসুল হকের ‘নারীগণ’ নাটকের ‘আলেয়া’ চরিত্রে। এ ছাড়া সাইফ সুমন অভিনয় করবেন ‘মূল্য অমূল্য’ নাটকের ‘রঞ্জু’ চরিত্রে এবং স্নিগ্ধা আক্তার মঞ্চে আনবেন ‘নাগর আলীর কিচ্ছা’ নাটকের ‘সফিরন’ চরিত্র। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন খায়রুল আহসান সোহাগ, রূপশ্রী চক্রবর্তী, তামান্না তিথি, ইভা জান্নাত ও ভাস্বর বন্দোপাধ্যায়। পাশাপাশি গল্প ও উপন্যাস পাঠ করবেন সুরাইয়া মঈন ফ্লোরা, প্রশান্ত হালদার এবং অন্যান্য অংশগ্রহণকারী।

একক অভিনয়ে অংশ নেবেন অভিনেতা মো. এরশাদ হাসান। তিনি বিবেকানন্দ থিয়েটারের প্রযোজনা ‘ভাসানে উজান’ নাটকের একটি অংশ পরিবেশন করবেন। নাটকটি দস্তয়েভস্কির গল্প অবলম্বনে অপূর্ব কুন্ডুর নাট্যরূপ এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নির্মিত। এ ছাড়া শুভাশীষ দত্ত তন্ময় পরিবেশন করবেন ‘কোথায় জলে মরাল চলে’ নাটকের একক অভিনয়।

অনুষ্ঠানের সমাপনী পরিবেশনা হিসেবে মঞ্চস্থ হবে শ্রুতি নাটক ‘বউ বিভ্রাট’। শেকানুল ইসলাম শাহীর রচনা এবং তামান্না তিথির নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সুলতানা জাহান বীথি, শেকানুল ইসলাম শাহী, কাজী মাহমুদুল হক সেনা, রাফি আহমেদ মৃধা, মো. ফখরুজ্জামান চৌধুরী ও মেহেলী রোজ।

অনুষ্ঠানের আলোক ও সাজসজ্জার দায়িত্বে রয়েছেন পলাশ হেনড্রী সেন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় এবং আবহসংগীতে সাজেদুল ইসলাম সজীব ও ব্রজেন দাস। সমন্বয় করছেন গুলশান আরা মুন্নি। প্রচার ও প্রকাশনার দায়িত্বে রয়েছেন কাজী মাহমুদুল হক সেনা। মঞ্চ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন সাইফ জোয়ার্দার।

আয়োজকরা জানান, আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা, পারস্পরিক বন্ধন এবং শিল্প-সাহিত্যভিত্তিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই এই আয়োজন। অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি এবং প্রাক্তনীর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।