ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
রমনা পার্কটি বাঁচান বিকাশ ও মাস্টারকার্ডের অংশীদারিত্বে দেশে রেমিট্যান্স আসবে আরও সহজে ও দ্রুত সাংবাদিকতার রূপ ও রূপান্তর দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ডে এনসিটি-সিসিটি ইস্যুতে বন্দর রক্ষা কমিটির সমাবেশ ১ জুলাই ফরিদপুরে মিলছে না উৎপাদন খরচ,পানিতে পেঁয়াজ ফেলছেন কৃষকরা স্মার্টথিংস এপিআই ব্যবহারের খরচ বাড়াচ্ছে স্যামসাং পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের ঢাকায় শেষ হলো দুই দিনব্যাপী ‘গ্রিন মার্কেট ফেয়ার’ পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বাস্তবমুখী বাজেটে ব্যয়ের দক্ষতা থাকতে হবে সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান ‘বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’ সিরাজগঞ্জে নদীভাঙন অব্যাহত, বিলীনের পথে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে গ্রেপ্তার: শিক্ষামন্ত্রী লক্ষ্য ছিল ১৫ হাজার প্রাণহানি! মুম্বাইয়ে মহররমের অনুষ্ঠানে বিষাক্ত ক্যাপসুলসহ এক ব্যক্তি গ্রেপ্তার রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় মেডিকেল-শিক্ষার্থীর রিমান্ড ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৭০ হাজার বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ ডাচদের দুর্বলতা দেখিয়ে দিলেন মরক্কোর সাবেক কোচ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে ইসলামের বিধান কী? নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আবারও ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার Slow and Steady Wins the Race বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
টেকনাফে ২ কোটি টাকার ইয়াবা জব্দ
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে জড়িত দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে দুইজন মাদককারবারিকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা পিকআপ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ’দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শাহীন/খাদিজা রুমি/

পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
পানি খাইয়ে ছাগল মোটাতাজা দেখানোর অভিযোগে চাঁন বাদশা আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশাকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।

এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণির সাথে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা। এ ঘটনার পর গতকাল শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎ কে আটক করে পুলিশ। এরপর রোববার ভোরে চাঁন বাদশাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তের নামে পুলিশ। পরে ছাগল অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এসএন

নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
নাটোরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
মুজদার আলী। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকায় নিজ বসতবাড়ির আমগাছ থেকে আম পাড়তে গিয়ে পা ফসকে নিচে পড়ে মুজদার আলী (৬০) নামে এক বৃদ্ধ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তার মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে তাকে দাফন করা হয়।

নিহত মুজদার আলী ওই এলাকার ওবায়দুল্লাহর ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য নূরুল আলম নিহতের স্বজনদের বরাতে জানান, শনিবার বিকেলে আমগাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে পুঠিয়া এলাকায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মজুমদার ক্লিনিকের চিকিৎসক অংশুমান মজুমদার জানান, মাথা ও বুকে গুরুতর আঘাত পাওয়ায় ওই ব্যক্তির জ্ঞান ফেরেনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়।

কামাল/রিফাত/

সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান
মু. রেজা হাসান। ছবি: সংগৃহীত

সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান। তিনি বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব মিস রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

রিফাত/

‘বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
‘বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। ছবি: খবরের কাগজ

বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

তিনি বিগত অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ‘হামের প্রাদুর্ভাব দেখা গেছে। আর এটি হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে। তারা ভুল করে হোক কিংবা অদূরদর্শিতার কারণে হোক, ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, তা দিতে ব্যর্থ হয়েছিল। আর সে কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’

রবিবার (২৮ জুন) দুপুরে গোপালগঞ্জে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সব নাগরিকের জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী আরও বলেন, ‘সারা দেশে ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হবে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এটি চালু করা হবে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। আর গোপালগঞ্জকে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য হাবে পরিণত করা হবে।’

এর আগে ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের শুভ সূচনা করেন।

এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ।

পরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এই ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জেলার সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান।

এ বছর গোপালগঞ্জ জেলার ৭টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বাদল সাহা/রিফাত/

সিরাজগঞ্জে নদীভাঙন অব্যাহত, বিলীনের পথে সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৪:২২ পিএম
সিরাজগঞ্জে নদীভাঙন অব্যাহত, বিলীনের পথে সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। পানি বৃদ্ধির কারণে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। নদীগর্ভে বিলীনের পথে রয়েছে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে কোনো সময় বিদ্যালয়টির পুরো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এ ছাড়া সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া, বর্নি ও কৈগাড়ি জড়তা, রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চৌহালী উপজেলার চর বিনানই এবং কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সদর উপজেলার কাওয়াকোলা ও চৌহালীতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা ও বসতভিটা।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৩ সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে বিপৎসীমার ১৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদীর তীর সংরক্ষণ এলাকার দুটি স্থানের বেশ কিছু অংশ যমুনায় বিলীন হয়ে যায়। গত ৮ জুন চৌহালী উপজেলার চর বিনানই ঘাট এলাকার প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে ধসে পড়ে। গত ২০ জুন দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক এই ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। এসব ভাঙনের জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করেছেন এলাকাবাসী।

কাওয়াকোলা গ্রামের বাসিন্দা সোলাইমান হোসেন বলেন, ‘যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে গত কয়েক দিন ধরে নদীভাঙন অব্যাহত রয়েছে। অনেকেই বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। অনেক সরকারি স্থাপনাও নদীগর্ভে চলে যাচ্ছে। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।’ 

সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘নদীর মাঝখানে চর জেগেছিল। কিন্তু অসাধু চক্রের বালু উত্তোলনের কারণে পুরো চর নদীতে বিলীন হয়ে গেছে। ওই চরে আমি আখ, গম, কালাইসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করতাম। এখন আমার কিছুই নেই, সব নদীতে চলে গেছে।’ 

সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া বলেন, ‘আমার ইউনিয়নের বড় কয়ড়া, বর্নি ও কৈগাড়ি জড়তা গ্রামে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। দুর্যোগ আশ্রয়ণ প্রকল্পের ঘরে (মুজিব কিল্লা) অস্থায়ীভাবে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ভাঙনের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’ 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে আরও কয়েক দিন যমুনার পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছে।’ 

শিশির/রিফাত/