ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১ ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন পানি খাইয়ে ছাগল ফুলিয়ে বিক্রির অভিযোগ, মালিককে খুঁজছে প্রশাসন স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইনালে যেতে যে পথ পাড়ি দিতে হবে স্পেনকে মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, ছুরিকাঘাতে আহত ৩ তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’ স্টার্টআপ গঠনের ১০টি মৌলিক নীতি সম্ভাব্য ফাইনালের পথ জেনে গেল আর্জেন্টিনা জমির বদলে ফ্ল্যাট পেলেও ১৫% কর: প্রত্যাহারের দাবি রেডার ফেনীতে চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করলেন রিহ্যাব নেতারা জুলাইয়ে ৪ রাশির আর্থিক ভাগ্য উজ্জ্বল? কী বলছে প্রচলিত জ্যোতিষশাস্ত্র রাফিজ হত্যা মামলায় প্রধান আসামি লাল্টু গ্রেপ্তার, উদ্ধার হত্যায় ব্যবহৃত রশি মাদারীপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার রোগী ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন আর নেই হাতীবান্ধায় পুলিশ কর্মকর্তাদের কুপিয়ে পালাল আসামি হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে রেস্তোরাঁয় রয়ে গেল শিশুসন্তান, ৬ ঘণ্টা পর ফিরে এল পাকিস্তানি পরিবার

বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৬:২৬ পিএম
বিশ্বকাপের মঞ্চের পর সঞ্জয়–নোরার নতুন ধামাকা ‘চ্যাম্পিয়ান’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফতেহির গাওয়া অফিশিয়াল গান ‘সির সির’ নিয়ে আলোচনা যেনো থামছেই না। উদ্বোধনী মঞ্চে এই গানের পারফর্মও করেন সঞ্জয় ও নোরা। গানটির তালে মেতেছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা। এবার সেই গানের রেশ কাটতে না কাটতেই নতুন ধামাকা নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। এবার তাদের নতুন গানের শিরোনাম ‘চ্যাম্পিয়ান’। আগামী ২৯ জুন প্রকাশিত হবে নতুন এই গানটি।
সঞ্জয় গণমাধ্যমকে বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান’’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। 
জানা গেছে, গানটির ভিডিওর শুটিং করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। শুটিংয়ের জন্য মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা। 
‘চ্যাম্পিয়ান’ প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন সঞ্জয় ও নোরা। সবশেষ ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই “চ্যাম্পিয়ান”-এর জন্য প্রস্তুত তো?’ 

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
সিঁথির ‘বসন্তের কোকিল’-এ অলংকারের নাচ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’। ভালোবাসা, বসন্ত আর উৎসবের রঙে সাজানো নতুন গানটি অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এ প্রজন্মের আলোচিত মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী।
গানটির কথা লিখেছেন রনক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।  ‘বসন্তের কোকিল’ প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘প্রথমবার গানটি শোনার পরই মনে হয়েছিল এটি শ্রোতাদের ভালো লাগবে। প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি কৃতজ্ঞ।’
অলংকার চৌধুরী বলেন, ‘আমরা একটি আনন্দময়, রঙিন ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক মন্তব্য ও ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।’
ভিডিওটিতে আরও অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। নির্মাতাদের আশা, উৎসবের আবহে নির্মিত এই গানটি চলতি সময়ের অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিও হিসেবে জায়গা করে নেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৩১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ২৪ ২৫ জুন দুই দিনব্যাপী সংগীত উৎসবের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হয়

এবারের উৎসবের বিষয় ছিল রবীন্দ্র-নজরুল সংগীত উৎসব কমিটির চেয়ারম্যান সভাপতি হিসেবে দাযিত্ব পালন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান . অনিমা রায় প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উৎসবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

উৎসবে দুই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক . মো. রইছ উদ্দীন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . তাহমিনা আখতার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোহাম্মদ মোশারফ হোসেনসহ অনেকেই

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘কবি কাজী নজরুলকে একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু নজরুল ছিলেন সর্বহারা শোষিত শ্রেণির কণ্ঠস্বর তার দ্রোহ কবিতা চিরকাল আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে

একই সঙ্গে তিনি রবীন্দ্রনাথের মানবিক দৃষ্টিভঙ্গি এবং গ্রামীণ অর্থনীতি পল্লি উন্নয়নে তার অনন্য অবদানের কথা উল্লেখ করেন মন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং প্রকৃত মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে দেশ নিজেদের ঐতিহ্যকে জানতে হবে উৎসবে দুই দিনব্যাপী সংগীত উৎসবে সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, শ্যামা রহমান, ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, টিটু মুন্সীসহ অনেকে জয়ন্ত চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তিও করেন ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও সংগীত পরিবেশন করেন পাশাপাশি শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনও করেন উৎসবে সংগীতশিল্পী ইফফাত আরা দেওয়ানকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়

. অনিমা রায় বলেন, ‘উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান . অনিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বাঙালির সংস্কৃতি চেতনার দুই উজ্জ্বল নক্ষত্র তাদের সাহিত্য সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চার ক্ষেত্র তৈরি করতেই উৎসবের আয়োজন করা হয়েছে আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে

বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’
ছবি: সংগৃহীত

আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর উদ্যোগে ২৬ জুন শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন ‘শ্রুতি সম্ভার’। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে থাকবে স্বরচিত কবিতা, গল্প, উপন্যাস পাঠ, একক অভিনয় ও শ্রুতি নাটকসহ নানা পরিবেশনা। অনুষ্ঠানে প্রবেশ সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশমূল্য নেই।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে চা-গল্প-আড্ডার মাধ্যমে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মূল পর্বের উদ্বোধন করবেন আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আহ্বায়ক শেকানুল ইসলাম শাহী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাবেক আহ্বায়ক মো. আক্তারুজ্জামান।

সন্ধ্যার পরিবেশনায় থাকছে আবু সাঈদ তুলুর গল্প ‘বীজমন্ত্র’ পাঠ করবেন ভাস্বর বন্দোপাধ্যায়। একক অভিনয়ে তানজুম আরা পল্লী পরিবেশন করবেন ‘পোহালে শর্বরী’ নাটকের ‘রাণী’ চরিত্র। জয়িতা মহলানবীশ অভিনয় করবেন সৈয়দ শামসুল হকের ‘নারীগণ’ নাটকের ‘আলেয়া’ চরিত্রে। এ ছাড়া সাইফ সুমন অভিনয় করবেন ‘মূল্য অমূল্য’ নাটকের ‘রঞ্জু’ চরিত্রে এবং স্নিগ্ধা আক্তার মঞ্চে আনবেন ‘নাগর আলীর কিচ্ছা’ নাটকের ‘সফিরন’ চরিত্র। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন খায়রুল আহসান সোহাগ, রূপশ্রী চক্রবর্তী, তামান্না তিথি, ইভা জান্নাত ও ভাস্বর বন্দোপাধ্যায়। পাশাপাশি গল্প ও উপন্যাস পাঠ করবেন সুরাইয়া মঈন ফ্লোরা, প্রশান্ত হালদার এবং অন্যান্য অংশগ্রহণকারী।

একক অভিনয়ে অংশ নেবেন অভিনেতা মো. এরশাদ হাসান। তিনি বিবেকানন্দ থিয়েটারের প্রযোজনা ‘ভাসানে উজান’ নাটকের একটি অংশ পরিবেশন করবেন। নাটকটি দস্তয়েভস্কির গল্প অবলম্বনে অপূর্ব কুন্ডুর নাট্যরূপ এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নির্মিত। এ ছাড়া শুভাশীষ দত্ত তন্ময় পরিবেশন করবেন ‘কোথায় জলে মরাল চলে’ নাটকের একক অভিনয়।

অনুষ্ঠানের সমাপনী পরিবেশনা হিসেবে মঞ্চস্থ হবে শ্রুতি নাটক ‘বউ বিভ্রাট’। শেকানুল ইসলাম শাহীর রচনা এবং তামান্না তিথির নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সুলতানা জাহান বীথি, শেকানুল ইসলাম শাহী, কাজী মাহমুদুল হক সেনা, রাফি আহমেদ মৃধা, মো. ফখরুজ্জামান চৌধুরী ও মেহেলী রোজ।

অনুষ্ঠানের আলোক ও সাজসজ্জার দায়িত্বে রয়েছেন পলাশ হেনড্রী সেন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় এবং আবহসংগীতে সাজেদুল ইসলাম সজীব ও ব্রজেন দাস। সমন্বয় করছেন গুলশান আরা মুন্নি। প্রচার ও প্রকাশনার দায়িত্বে রয়েছেন কাজী মাহমুদুল হক সেনা। মঞ্চ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন সাইফ জোয়ার্দার।

আয়োজকরা জানান, আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা, পারস্পরিক বন্ধন এবং শিল্প-সাহিত্যভিত্তিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই এই আয়োজন। অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি এবং প্রাক্তনীর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২৭ পিএম
সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি
অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি। আজ (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। একই সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদও।

প্রয়াত ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে ২০১০ সাল থেকে এ নাট্যোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ। প্রতি বছরের মতো এবারও নাট্যচর্চা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’-এ অংশ নিচ্ছে দেশের ছয়টি নাট্যদল। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে একটি করে নাটক। পাশাপাশি বিকেল থেকে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান।

ওয়াহিদা মল্লিক জলি দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি শিক্ষকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আজ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, সাইফুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ।

প্রিয়াঙ্কার কড়া বার্তা…

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২১ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৬:২১ পিএম
প্রিয়াঙ্কার কড়া বার্তা…
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । ছবি: সংগৃহীত

বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন রান্না করা বা ঘর পরিষ্কার করা কোনো নির্দিষ্ট লিঙ্গের কাজ নয়, বরং এগুলো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সাধারণ জীবন দক্ষতা। বিখ্যাত ‘কান লায়ন্স’ উৎসবে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, এখনো অনেক পরিবারে ঘরের দৈনন্দিন কাজগুলোকে মূলত নারীর কাজ হিসেবেই দেখা হয়, যা মোটেও ঠিক নয়। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, পরিষ্কার করা এবং রান্না করা শুধু মেয়েদের কাজ নয়। এগুলো প্রাপ্তবয়স্কদের সাধারণ দায়িত্ব। 
এনডিটিভি সূত্রে জানা গেছে, একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে সিনেমার বিবর্তন নিয়ে কথা বলেন।

হলিউডের হরর ছবি ‘অবসেশন’-এর সাফল্যের উদাহরণ দিয়ে তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির কারণে এখন চলচ্চিত্র নির্মাণ অনেক সহজলভ্য হয়েছে। তিনি বলেন, আগে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন ছিল। কিন্তু এখন কারো মাথায় কোনো ভালো আইডিয়া থাকলে তিনি তা শুট করে ইউটিউবে আপলোড করতে পারেন, যা পরে একটি বড় সিনেমা হয়ে উঠতে পারে। বিনোদন জগতে থাকার জন্য বর্তমান সময়কে অন্যতম সেরা সময় বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় বড় ধরনের প্রত্যাবর্তন করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। 
‘বাহুবলী’ ও ‘আরআরআর’খ্যাত জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির পরিচালনায় সর্বভারতীয় চলচ্চিত্র ‘বারাণসী’তে অভিনয় করবেন তিনি। এই মেগা প্রজেক্টে তার সঙ্গে আরও থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ১ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে, যা ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।