ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র প্রিমিয়ার ব্যাংকের ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার অবসর সুবিধার অপেক্ষায় ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু জাপানের মুখোমুখি হতে হিউস্টনে ব্রাজিল দল টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা ভাইরালের নেশায় নারী বাইক আরোহীদের ধাক্কা, ইউটিউবার গ্রেপ্তার মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্রুসের হুংকার লুকা মদ্রিচের নতুন বিশ্বরেকর্ড চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন বিএআইডি ২০২৫ ফটিকছড়ি পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত জাবি সিনেটে বঙ্গবন্ধুর নামে হল পুনঃনামকরণের দাবিতে উত্তেজনা গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার কেরানীগঞ্জে প্রবাসীদের স্ত্রীরাও পেলেন ফ্যামিলি কার্ড, বঞ্চিত হতদরিদ্ররা বোয়ালমারীতে ওঝার ঝাড়ফুঁকের ৮ ঘণ্টা পর কিশোরের মৃত্যু গাজার ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলি হামলায় ভাই-বোন নিহত নাটোরে ৩ কিমি মহাসড়ক বিষাক্ত পার্থেনিয়াম মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী বদলি নেমে মেসির চমক, জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা হৃদয়ভাঙা বিদায় ইরানের চাঁদপুরে প্রবাসীদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা ভেনেজুয়েলায় ভূমিকম্পে ফুটবলার হেক্টর বেলোর স্ত্রীর মৃত্যু

নাটোরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১০:৫৮ এএম
নাটোরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বিষ্ণুপুর আমহাটী এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম মোতালেব আলী খান (৬৫)।

মৃতের ছেলে রবি ওরফে চুন্নু জানান, শনিবার (২৭ জুন) সন্ধ্যার পর তার চাচা আরিফ আলী খান স্ট্রোক করায় তাকে হাসপাতালে নিতে যান তিনি। ভ্যান আসার অপেক্ষায় বাড়ির পাশে দাঁড়িয়ে মা ও চাচির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ বাবার শব্দে দৌড়ে গিয়ে দেখেন, বাবার হাতে ছুরি আর গলা থেকে রক্ত বের হচ্ছে।

তাদের দাবি, মোতালেবের দীর্ঘদিন থেকেই মানসিক সমস্যা হতো। ওই সমস্যায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছেন।

তবে মৃতের দুই মেয়ে জানান, তার বাবা সুস্থ ছিলেন। হয়তো সম্পত্তির জন্য তাকে খুন করা হয়েছে।

স্থানীয় একজন জানান, কয়েক বছর আগে মেতালেব তার বড় ছেলের ঘরে আগুন দেয়। এরপর থেকেই বড় ছেলে পৃথক বাড়িতে থাকেন। এছাড়া তার স্ত্রীও পৃথক ঘরে থাকেন।

মৃতের স্ত্রীর দাবি, তার স্বামী মাঝে মাঝেই অস্বাভাবিক কাজ করতেন। একে-ওকে হাসুয়া নিয়ে তাড়াতে উদ্যত হতেন। আবার বেশ কিছুদিন থেকেই ভয় পেতেন। দরজা জানালা ফাঁক রেখে ঘুমাতেন না।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনার কিছু আগে মোতালেব তাকে একা রেখে বাইরে যেতে নিষেধ করেন। তবে ওই স্বজনের স্ট্রোকের খবর আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কী হলো তা জানতে ঘর থেকে বেড়িয়ে কিছু দূরেই কথা বলছিলেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যু রহস্য জানা যাবে।

কামাল মৃধা/তামান্না রুপা/

মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:১৮ পিএম
মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ছবি: খবরের কাগজ

মাগুরায় শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’।

রবিবার (২৮ জুন) সকাল ৯টায় মাগুরা পৌরসভা চত্বরে স্বাস্থ্য বিভাগ ও মাগুরা পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব), স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক ইমতিয়াজ হোসেন।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।

স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এবার মাগুরা জেলার ৯৪১টি কেন্দ্রে মোট ১ লাখ ২৯ হাজার ৬৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কাসেমুর রহমান/খাদিজা রুমি/

রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:১৫ পিএম
রাজশাহীতে বিএমডির অরক্ষিত কূপে এবার মহিষের মৃত্যু
ছবি: খবরের কাগজ

রাজশাহীর তানোরে অরক্ষিত বিএমডিএর পরিত্যক্ত বোরহোলে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘটনা এখনও মানুষের স্মৃতিতে তাজা। সেই ঘটনার পর এই কূপ দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে অনেক পরিত্যক্ত বোরহোল এখনও রয়ে গেছে উন্মুক্ত। আর সেই অবহেলার নতুন শিকার হলো একটি মহিষ।

শনিবার (২৭ জুন) বিকেলে নরসিঙ্গর মৌজার শাহনাপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি পরিত্যক্ত গভীর নলকূপের কূপে পড়ে মারা গেছে কৃষক বিকাশ খা খার একটি হালের মহিষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। তবে প্রায় ৮০ ফুট গভীর কূপে পড়ে মহিষটির মৃত্যু হওয়ায় এটি উদ্ধার করা যায়নি। পরে রাত আটটার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

মহিষের মালিক বিকাশ খা খা খবরের কাগজকে জানান, বিকেলে হালের দুটি বড় ও একটি ছোট মহিষ নিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে একটি বড় মহিষ হঠাৎ কূপে পড়ে যায়। ঘটনাটি চোখের সামনে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

তিনি বলেন, দুই বছর আগে ২ লাখ ৩০ হাজার টাকা দিয়ে জোড়া মহিষ কিনেছিলেন। এ জন্য একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণও নিতে হয়েছিল। সেই ঋণের কিস্তি এখনও পরিশোধ শেষ হয়নি। হালচাষই পরিবারের একমাত্র আয়ের উৎস।

বিকাশের মেয়ে মন্দিরা খা খা খবরের কাগজকে বলেন, তাদের আট সদস্যের সংসার এই মহিষের ওপর নির্ভরশীল। পরিবারে একজন প্রতিবন্ধী সদস্যও রয়েছেন। বাবার একমাত্র ভরসা ছিল এই হালের মহিষ। মহিষটি গর্তে পড়তে দেখেই বাবা অচেতন হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিএমডিএর অনুমতি নিয়ে ওই স্থানে গভীর নলকূপ বসানোর জন্য কূপ খনন করা হয়েছিল। পরে বিভিন্ন জটিলতায় কাজ বন্ধ হয়ে গেলেও কূপটি আর ভরাট করা হয়নি। দীর্ঘদিন ধরে এটি উন্মুক্ত অবস্থায় পড়ে ছিল।

প্রতিবেশী সরল এক্কা বলেন, এত ঝুঁকিপূর্ণ গর্ত খোলা রেখে যাওয়াটা চরম দায়িত্বহীনতার পরিচয়। সময়মতো গর্তটি ভরাট করা হলে আজ কৃষকের এত বড় ক্ষতি হতো না। মহিষটিকে বাঁচাতে গিয়ে বিকাশ নিজেও কূপে পড়ে যেতে পারতেন।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুজ্জামান খবরের কাগজকে জানান, কূপে পানি ভরে মৃত মহিষটি ভাসিয়ে তুলে উদ্ধার করা সম্ভব ছিল। তবে মালিক মৃত মহিষ উদ্ধারে আগ্রহ না দেখানোয় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

বিএমডিএর কাঁকনহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান বলেন, ওই কূপটি ভরাট করে দেওয়ার কথা ছিল। কেন তা করা হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ ডিসেম্বর খড় দিয়ে ঢেকে রাখা একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টার টানা উদ্ধার অভিযান শেষে তাকে গর্ত থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজিদের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে রাজশাহী বিভাগের তৎকালীন বিভাগীয় কমিশনার পরিত্যক্ত বোরহোল দ্রুত ভরাটের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনার বাস্তবায়নে ঘাটতির অভিযোগ আবারও সামনে এলো গোদাগাড়ীর এই ঘটনায়। 

এনায়েত করিম/থিওটোনিয়াস/

টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:১২ পিএম
টয়লেটের সামনে খাবার তৈরি, তেঁতুলিয়ার শাপলা হোটেলকে জরিমানা
শাপলা হোটেল-এর ভেতরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে একটি হোটেল-মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

জানা যায়, অভিযানে উপজেলার চোরাস্তা বাজারের শাপলা হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ দেখতে পায়। তখন হোটেলের ভিতরে টয়লেটের সামনে বাসন পরিস্কার-পরিচ্ছন্ন করার জায়গায় খাবার তৈরির অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তেঁতুলিয়া বাজারের হোটেল-রেস্তোরাঁর মালিকদের স্বাস্থ্যসম্মত উপায়ে এবং যথাযথ প্রক্রিয়া মেনে খাবার তৈরি ও পরিবেশন করা, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ও অনুমোদিত লাইসেন্স রাখা এবং ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে খাবারের মূল্যতালিকা প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ভ্রাম্যমাণ আদালত পরে ওই হোটেলকে  জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রনি মিয়াজী/আজহার/

মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৫১ এএম
মোহনপুরে ইটের আঘাতে  ব্যবসায়ী নিহত
ছবি: খবরের কাগজ

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আব্দুর রাজ্জাক (৫০) একই গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্যের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ভ্যানচালক জুয়েল রানা (১৬) আহত হন। তিনি বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল (৫০), তার ছেলে পশুচিকিৎসক শাহীন (২৬) এবং আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ঘটনার পর অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানান।

নিহতের ছেলে রাজু বলেন, ‘ঘটনার আগের দিন তাদের দুটি আম্রপালি গাছ থেকে স্থানীয় রাসেল আম চুরি করে বিক্রি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধই পরে সংঘর্ষে রূপ নেয়।’

খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়া চলছে।

এনায়েত/খাদিজা রুমি/

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১১:৪৬ এএম
নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার পুকুর থেকে নিখোঁজ রিক্সাচালক কমল কুমার দাসের ভাসমান মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় করা স্থানীয় উৎসুক জনতা। ছবি: খবরের কাগজ
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার পুকুর থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (২৭ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
 
ওই রিকশাচালকের নাম কমল কুমার দাস (৩৭)। তিনি লেংগুরিয়া মধ্যপাড়ার বাসিন্দা।
 
স্থানীয় মানুষ ও কমলের পরিবারের সূত্র দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে রিকশা নিয়ে বের হয়ে কমল আর বাড়ি ফেরেননি । রবিবার সকাল পৌনে ৯টার দিকে জংলী এলাকার একটি পুকুরে তার দেহ ভাসমান অবস্থায় দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
 
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, কমলের মৃত্যুর রহস্য জানতে কাজ করছে পুলিশ।
 
কামাল মৃধা/আজহার/