ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
উৎসব-দুশ্চিন্তার কেন্দ্রে সালাহ ফিনিক্স সামিট ২০২৬-এর সমাপনী দিনে সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ সাঁজোয়া যানের দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী আহত, সবাই আশঙ্কামুক্ত ওয়াশিংটনের ফ্রেমওয়ার্ক চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী বিল তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: সমবায় প্রতিমন্ত্রী কুমিল্লায় যুবক হত্যা: ৯৯৯-এ ফোন করা প্রতিবেশী নারী আটক জর্ডানের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনা একাদশ টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করুন: এমপি আবদুস সালাম রোমে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, পরকীয়ার জেরের দাবি জিআই পণ্য টাঙ্গাইলের তাঁত শিল্প রক্ষায় সহজ শর্তে ঋণের দাবি প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার ফুলগাজীতে সড়ক দুর্ঘটনা: মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের ক্যাম্প পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাঙামাটিতে প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ড কাপ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ দফা দাবিতে সিলেটে জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশ বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে তৃতীয় শক্তির নতুন জোটের ইঙ্গিত মান্নার জটিল রোগে আক্রান্ত জুবায়ের, সহায়তার আবেদন পরিবারের তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা ও ব্রিকসে বাংলাদেশকে সহায়তা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১২ যাকাত টেলিভিশন চালুর দাবি, ইসলামী ব্যাংকের উন্নয়নের ওপর জোর পার্থর প্রতিটি মন্ত্রণালয়কে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ করা হবে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ‘বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?’ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর কোম্পানীগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ ডিজিটাল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্টচেক দক্ষতায় পিআইবির প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি এমপি জয়নুল আবেদিনের যে ৩টি কাজে আল্লাহ অসন্তুষ্ট হন

রোমে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, পরকীয়ার জেরের দাবি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৫ পিএম
রোমে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, পরকীয়ার জেরের দাবি
কামাল উদ্দিন বাবুলের বাড়িতে মানুষের ভীড়। ইনসেটে নিহত ৩ জন। ছবি: খবরের কাগজ

ইতালির রাজধানী রোমে অবৈধ পরকিয়ার জেরেই প্রেমিকা আরজু ও তার স্বামী-সন্তানসহ একই পরিবারের তিন বাংলাদেশি খুন হয়েছেন বলে দাবি করেছেন সেখানে অবস্থানরত প্রতিবেশি আনোয়ার হোসেন।

তিনি খবরের কাগজকে বলেন, পরকিয়া প্রেমিক মো. শাহাদাত হোসেনের ছুরিকাঘাতেই আরজু, তার স্বামী কামাল উদ্দিন বাবুল ও মেয়ে আরিশা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে অয়ন।

অভিযুক্ত মো. শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল আহাদের ছেলে।

প্রবাসী আনোয়ার হোসেন জানান, দেশে থাকতেই কামালের স্ত্রী আরজুর সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাতের পরকিয়ার সম্পর্ক ছিল। তাতে নিভৃত করতে না পেরে দুই বছর আগে কামাল উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের ইতালি নিয়ে যান।

এদিকে চার বছর আগে শাহাদাতের স্ত্রী বাড়ির সম্পত্তি বিক্রি করে তাকে যুক্তরাজ্য নিয়ে যান। সেখানে পরকিয়ার বিষয় নিয়ে স্ত্রী সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্য বিচ্ছেদ ঘটে। পরে প্রেমিকা আরজু ইতালী যাওয়ার খবর পেয়ে ওই বছর শাহাদাতও যুক্তরাজ্য ছেড়ে ইতালি পাড়ি জমান।

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) রাতে কামাল তার রোমের বাসার পাশে একটি পার্কে স্ত্রী আরজুর পরকিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেমিক শাহাদাতের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় কামালের দুই সন্তানও উপস্থিত ছিলেন।

আনোয়ারের দাবি, বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে শাহাদাত ছুরিকাঘাত করে প্রেমিকা আরজু (৩৮), তার স্বামী কামাল উদ্দিন বাবুল (৩৯) ও মেয়ে আরিশাকে (৫) ঘটনাস্থলেই হত্যা করে। কামালের ছেলে অয়ন আহত হলেও পালিয়ে জীবন রক্ষা পান।

এদিকে ঘটনার পরপর অভিযুক্ত শাহাদাত হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যাতে তিনি লিখেন, 'একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সাথে নিয়ে মরা উচিৎ। তাতে কারো জন্য কাউকে কষ্ট পেতে হয় না।'

অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনার জন্য মো. শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে শনিবার (২৭ জুন) তার ছবি প্রকাশ করেছে ইতালিয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ নিয়ে ফেসবুকের এক স্ট্যাটাসে বলা হয়, 'ছবিতে থাকা ব্যক্তি রোমে গতরাতে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের রচয়িতা বলে সন্দেহ করা হচ্ছে। লোকটি শাহাদাত হোসেন নামে পরিচিত। ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্ম। তার সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা রোম কোয়েস্টের মোবাইল টিমকে (৩৩৪৬৯০৩২৯৫) জানাতে পারেন।'

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার বলেন, শাহাদাত হোসেন চার বছর আগে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে শাহাদাতের পদত্যাগ বা পদ থেকে অব্যাহতির লিখিত কিছু তিনি দেখাতে পারেননি।

বাড়িতে গেলে শাহাদাতের বড়ভাই সৌদি প্রবাসী ইসমাইল হোসেন হারুন বলেন, চার বছর আগে বাড়ির সকল সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে শাহাদাতের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নাই। 

তিনি আরও বলেন, আমি দুই মাস আগে দেশে এসেছি। এরমধ্যে আমার সঙ্গে তার কোনোদিন কথা হয়নি। বাড়িতে তার সহায় সম্পত্তি কিছুই অবশিষ্ট নাই। ৫০ লাখ টাকায় বিক্রি করে একবারেই দেশ ত্যাগ করেন শাহাদাত।

শুক্রবার (২৬ জুন) ইতালির সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি পার্কে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) ও মেয়ে আরিশা (৫)। এসময় নিহত কামালের ছেলে অয়নও (১৮) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে ওই পার্ক থেকে থেকে চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।

নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম ছেলে, ছেলের বউ ও নাতিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া তিনি এ হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেন। 

ইকবাল হোসেন মজনু/এসএন

কুমিল্লায় যুবক হত্যা: ৯৯৯-এ ফোন করা প্রতিবেশী নারী আটক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
কুমিল্লায় যুবক হত্যা: ৯৯৯-এ ফোন করা প্রতিবেশী নারী আটক
নিহত বাহার। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে মো. বাহার (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি নারীর বিরুদ্ধে। হত্যার পর ওই নারীই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঝুমুর নামের ওই নারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। আটক ঝুমুর প্রতিবেশী রাসেল মিয়ার স্ত্রী।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। তিনি জানান, নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি শনিবার সকালে বাহারকে বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নেন ঝুমুর। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। এছাড়া হত্যার পর অভিযুক্ত ঝুমুরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঝুমুরকে আটক করা হয়। ঝুমুর ও বাহারের মধ্যে পরকীয়া সম্পর্কের যে গুঞ্জন উঠেছে- তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, ওই নারী দাবি করছে- বাহার তাকে ধর্ষণের চেষ্টা করেছিল, তাই তাকে  কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তাকে ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঝুমুর ও বাহারের মধ্যে অনৈতিক সম্পর্কের বিষয়ে আগেও এলাকায় কানাঘুষা চলছিল এবং এ নিয়ে সালিশ-বৈঠক হয়েছে।

নিহতের মা নেহারা বেগমের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি ও সীমানা নিয়ে বিরোধ ছিল। শনিবার সকালে ফজরের পর আমার ছেলে হাটতে বের হয়ে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানান, বাহারের দুই হাতের আঙ্গুল অকার্যকর থাকায় স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারত না।

জহির শান্ত/এসএন

রোমে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, পরকীয়ার জেরের দাবি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৫ পিএম
রোমে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, পরকীয়ার জেরের দাবি
কামাল উদ্দিন বাবুলের বাড়িতে মানুষের ভীড়। ইনসেটে নিহত ৩ জন। ছবি: খবরের কাগজ

ইতালির রাজধানী রোমে অবৈধ পরকিয়ার জেরেই প্রেমিকা আরজু ও তার স্বামী-সন্তানসহ একই পরিবারের তিন বাংলাদেশি খুন হয়েছেন বলে দাবি করেছেন সেখানে অবস্থানরত প্রতিবেশি আনোয়ার হোসেন।

তিনি খবরের কাগজকে বলেন, পরকিয়া প্রেমিক মো. শাহাদাত হোসেনের ছুরিকাঘাতেই আরজু, তার স্বামী কামাল উদ্দিন বাবুল ও মেয়ে আরিশা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে অয়ন।

অভিযুক্ত মো. শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল আহাদের ছেলে।

প্রবাসী আনোয়ার হোসেন জানান, দেশে থাকতেই কামালের স্ত্রী আরজুর সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাতের পরকিয়ার সম্পর্ক ছিল। তাতে নিভৃত করতে না পেরে দুই বছর আগে কামাল উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের ইতালি নিয়ে যান।

এদিকে চার বছর আগে শাহাদাতের স্ত্রী বাড়ির সম্পত্তি বিক্রি করে তাকে যুক্তরাজ্য নিয়ে যান। সেখানে পরকিয়ার বিষয় নিয়ে স্ত্রী সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্য বিচ্ছেদ ঘটে। পরে প্রেমিকা আরজু ইতালী যাওয়ার খবর পেয়ে ওই বছর শাহাদাতও যুক্তরাজ্য ছেড়ে ইতালি পাড়ি জমান।

জানা গেছে, শুক্রবার (২৬ জুন) রাতে কামাল তার রোমের বাসার পাশে একটি পার্কে স্ত্রী আরজুর পরকিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেমিক শাহাদাতের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় কামালের দুই সন্তানও উপস্থিত ছিলেন।

আনোয়ারের দাবি, বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে শাহাদাত ছুরিকাঘাত করে প্রেমিকা আরজু (৩৮), তার স্বামী কামাল উদ্দিন বাবুল (৩৯) ও মেয়ে আরিশাকে (৫) ঘটনাস্থলেই হত্যা করে। কামালের ছেলে অয়ন আহত হলেও পালিয়ে জীবন রক্ষা পান।

এদিকে ঘটনার পরপর অভিযুক্ত শাহাদাত হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যাতে তিনি লিখেন, 'একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সাথে নিয়ে মরা উচিৎ। তাতে কারো জন্য কাউকে কষ্ট পেতে হয় না।'

অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনার জন্য মো. শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে শনিবার (২৭ জুন) তার ছবি প্রকাশ করেছে ইতালিয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ নিয়ে ফেসবুকের এক স্ট্যাটাসে বলা হয়, 'ছবিতে থাকা ব্যক্তি রোমে গতরাতে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের রচয়িতা বলে সন্দেহ করা হচ্ছে। লোকটি শাহাদাত হোসেন নামে পরিচিত। ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্ম। তার সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা রোম কোয়েস্টের মোবাইল টিমকে (৩৩৪৬৯০৩২৯৫) জানাতে পারেন।'

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার বলেন, শাহাদাত হোসেন চার বছর আগে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে শাহাদাতের পদত্যাগ বা পদ থেকে অব্যাহতির লিখিত কিছু তিনি দেখাতে পারেননি।

বাড়িতে গেলে শাহাদাতের বড়ভাই সৌদি প্রবাসী ইসমাইল হোসেন হারুন বলেন, চার বছর আগে বাড়ির সকল সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে শাহাদাতের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নাই। 

তিনি আরও বলেন, আমি দুই মাস আগে দেশে এসেছি। এরমধ্যে আমার সঙ্গে তার কোনোদিন কথা হয়নি। বাড়িতে তার সহায় সম্পত্তি কিছুই অবশিষ্ট নাই। ৫০ লাখ টাকায় বিক্রি করে একবারেই দেশ ত্যাগ করেন শাহাদাত।

শুক্রবার (২৬ জুন) ইতালির সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি পার্কে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু (৩৮) ও মেয়ে আরিশা (৫)। এসময় নিহত কামালের ছেলে অয়নও (১৮) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে ওই পার্ক থেকে থেকে চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।

নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম ছেলে, ছেলের বউ ও নাতিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া তিনি এ হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেন। 

ইকবাল হোসেন মজনু/এসএন

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনা: মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
ফুলগাজীতে সড়ক দুর্ঘটনা: মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার। জুঁই ও জাকিয়া সম্পর্কে মা-মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন। আহত অবস্থায় জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়/এসএন

বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের ক্যাম্প

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের ক্যাম্প
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট ক্যাম্প-২০২৬।

শনিবার (২৭ জুন) বিকেলে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। আয়োজনে সহযোগিতা করে দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম।

ক্যাম্পে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, উপকূলীয় অঞ্চলের সংকট এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের উদ্ভাবনী ধারণাও উপস্থাপন করা হয়।

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন অপু এবং দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার এস. জেড. অপুসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করা সম্ভব হবে।

মহিউদ্দিন অপু/রিফাত/

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
ছবি: খবরের কাগজ

দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টার গণনা শেষে পাগলা মসজিদ-এর ৪৩টি দানবাক্স থেকে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপার অলংকারও মিলেছে, যা মসজিদটির দান সংগ্রহের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (২৭ জুন) রাত ৮টা ৩৫ মিনিটে পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ চূড়ান্ত এ পরিমাণ টাকা পাওয়ার ঘোষণা করেন।

এর আগে সকাল ৭টায় মসজিদের ১৩ টি দানবাক্স এক এক করে খোলা হয়। এরপর টাকাগুলো প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনার কাজ।

এসব টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন ও আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র। পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ, জেলা প্রশাসনের ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, ৮ জন র‍্যাব ও ২০ জন আনসার সদস্য।

টাকার পাশাপাশি প্রতিদিন মানতের গরু, ছাগল, ভেড়া, হাঁস,মুরগী, কবুতর, দুধ, ডিম জমা হয়। যেগুলো প্রতিদিন প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এবং সেই অর্থ রূপালী ব্যাংকে খোলা পাগলা মসজিদের হিসাবের অন্তর্ভূক্ত করা হয়।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ দেশের অন্যতম আলোচিত ধর্মীয় প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রচলিত বিশ্বাস রয়েছে, সহিহ নিয়তে এ মসজিদে দান করলে আল্লাহ মানুষের মনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করেন। এ বিশ্বাসকে কেন্দ্র করে প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে দান করতে আসেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণও এ মসজিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

তাসলিমা আক্তার মিতু/এসএন